এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-@ | ০৭ অক্টোবর ২০১৯ ১১:১৩421500
  • বড়েস এখনও অ-অ-র কথা/প্রশ্ন সিরিয়াসলি নেন? আবার ঠিক করারও চেষ্টা করেন!
  • S | ০৭ অক্টোবর ২০১৯ ১১:০৮421499
  • সিভিল রাইটস মুভমেন্ট হয়েছে ১৯৫৫-১৯৬৫ তে। সিভিল ওয়ার হয়েছে ১৮৬১-১৮৬৫।
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ১১:০৬421498
  • ১৮৯৩ র ২৪ বছর পরে জন্মেছিলেন জে এফ কে আর ৪২ বছর বাদে মার্টিন লুথার। এরা কি ছোটবেলায় বাবা, মা বা স্কুলে শুনেছিল বিবেকানন্দ'র কথা! জে এফ তো আবার খোদ বোস্টনের লোক, বিবেকানন্দ'র অধিকাংশ পরিচিত পি অঞ্চলের?

    আচ্ছা, sm বিবেকানন্দ অ্যামেরিকার সাউথে গেছিলেন? কৃষ্ণাঙ্গ গোষ্ঠীর সঙ্গে কতটা পরিচিত হয়েছিলেন। তার ত্রিশ বছর আগে সিভিল রাইটস মুভমেন্ট ঘটে গেছে। সেই আন্দোলনে যারা যুক্ত তাদের সঙ্গে কতটা পরিচিত ছিলেন ?

    উনি তো বোস্টন, নিউইয়র্ক অর্থাৎ সেই সাদা চামড়া অধ্যুষিত নিউ ইংল্যান্ড জোনেই ঘরাফেরা করেছেন!
  • sm | ০৭ অক্টোবর ২০১৯ ১০:৪১421497
  • এতেই কতো লোক কতো আক্রমণ করলো! বেলুড় মঠে, কেন বিবেকানন্দ এর সৌম্য দর্শন যুবক বয়সের ছবি টাঙানো হবে?
    কেন ডাইয়াবিটিস,আমাশা ও অজীর্ণ রোগে ভুগছে এমন চেহারার ছবি দেওয়া হবে না?
    কেন কেন?নেশন ওয়ান্টস টু নো।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৯ ১০:৩৪421496
  • বিবুদা নিজেই বলত আমার ৪০ পেরোবে না দেখিস। এটা বলত কী করে? ভালোই হয়েছে ওরম লোককে বুড়ো হওয়া মানায় না।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৯ ১০:৩২421495
  • আরে এরা বিবুদার কোলে উঠেছিল তো। কিন্তু বড় হয়ে আর কোলে ওঠার গল্প কী করে করবে এত গম্ভীর গম্ভীর লোক? তাই চেপে গেছে। সবই কি ১৫০ ১৯০ বছর পার করে বই পড়ে নেটে জেনে যাবেন? টাইম ট্রাভেলের ব্যবস্থা করুন সব স্বচক্ষে দর্শন করে আসবেন।
  • sm | ০৭ অক্টোবর ২০১৯ ১০:২৬421494
  • বাপরে বাপ!ট্রুম্যান,আইজেনহওয়ার, রুজভেল্ট সব্বাই কে বিবেকানন্দ এর কথা উল্লেখ করতে হবে!?
    ওদিকে ওবামা যে এতো বছর পর বিবেকানন্দ কে স্মরণ করলো,তার বেলা?
    তবে এটা ঠিক ভারতীয় রাজনীতিবিদ দের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব হলো দুজন। বিবেকানন্দ ও গান্ধীজি।
    এছাড়াও প্রচুর সেলিব্রিটি আছেন, যাঁরা স্বীকার করেছেন বিবেকানন্দ তাঁদের অনুপ্রেরণা এবং মানসিক জোর যুগিয়েছেন।
    ভাবুন, বিলো ফর্টি,ইউনি দেহ রেখেছেন।
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ১০:১৭421493
  • অ্যামেরিকার তিন বিখ্যাত প্রেসিডেন্ট রুজভেল্ট, ট্রুম্যান, আইজেনহাওয়ারের ১৮৯৩ সালে বয়েস ছিল যথাক্রমে ১১, ৯ আর ৩।

    এদের ভাষণে, লেখায় কোথাও বিবেকানন্দ'র কথা কি একবারও পাওয়া গেছে? তাহলে অ্যামেরিকায় বিবেকানন্দ'র প্রভাব বোঝা যেতে পারত !
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৯ ০৯:৫৪421492
  • ভ্রান্তিবিলাস দেখেন্নি? শক্তিকিংকর অ্যান্ড ভক্তিকিংকর। ওরম বললেই হয়।
  • বৈষ্ণব | ০৭ অক্টোবর ২০১৯ ০৮:১৫421491
  • ভক্তির পুজো কী? বিষ্ণু উপাসকরা বৈষ্ণব।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৯ ০৬:৫৩421490
  • বিবুদা তামাক না খেয়ে থাকতে পারতেন না, গাঁজা নয় মোটেই। এক কুলি টাইপের কার কাছে ছিলিম চেয়ে ধোঁয়া ফুঁকেছিলেন। সেতো ছোটোতেই বাবার বৈঠকখানায় নানান জাতের জন্যে রাখা হুঁকো খে জাত যায় কিনা টেস্ট করেছিল পাকা ছেলে।
  • ভাক্ত নয় কেন? | ০৭ অক্টোবর ২০১৯ ০৫:৪৯421489
  • শক্তির পূজো করে নাম 'শাক্ত' হলে, ভক্তির পূজো করে বৈষ্ণবদের নাম 'ভাক্ত' হওয়া উচিত। 'বৈষ্ণব' কেন? হোয়াই??
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ০৪:৪৩421488
  • তা আর বলতে! হাজারে হাজারে গাঁজাগাছ, গাঁজাবাগান। শয়ে শয়ে শিষ্য, সবাই লাফাচ্ছে বাগানে। গেটে দুই দ্বাররক্ষক, নন্দদুলাল নন্দী আর মহাভৃঙ্গরাজ ভৃঙ্গী। ঃ-)
  • gNaajaa | ০৭ অক্টোবর ২০১৯ ০৪:৩৭421487
  • ওফ্ফ্ফ! ক্ষিইইই অসাধারন বুদ্ধি!
    তাইলে শিষ্য জুটতেও দেরি হবে না! এক্কেরে গুরু হয়ে যাবো!
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ০৪:২৮421486
  • গাঁজাগাছ লাগালেই পারেন। ঃ-)
  • gNaaja | ০৭ অক্টোবর ২০১৯ ০৩:৫৬421485
  • সে আর বলতে? এই আমাকেই ধরুন না কেন! নেহাত ই গাঁজা জুটছেনা তাই ...
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ০৩:৫০421484
  • সাধুসন্ন্যাসীরা প্রায় সকলেই গাঁজার ভক্ত।
  • gNaaja | ০৭ অক্টোবর ২০১৯ ০৩:৩৯421483
  • বিবেকানন্দ কিন্তু গাঁজা খেতে সত্যি সত্যি পছন্দ করতেন।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ০৩:৩৬421482
  • টি আই এফ আর !!!!! টাটা স্টিল কোম্পানি !!!! তব্যে? এসবের আইডিয়া কোথা থেকে পেলেন? সব ওই গাঁজার জাহাজে। দুইজনে মিলে ডেকে বসে গাঁজা খাচ্ছিলেন আর এইসব আইডিয়া নিয়ে আলোচনা করছিলেন। ঃ-)
  • wiki | ০৭ অক্টোবর ২০১৯ ০২:৫৩421481
  • Meeting with Jamsetji Tata
    In the journey from Yokohama to Canada on the ship Empress, Vivekananda accidentally met Jamsetji Tata who was also going to Chicago. Tata, a businessman who made his initial fortune in the opium trade with China[5] and started one of the first textile mills in India, was going to Chicago to get new business ideas. In this accidental meeting on the Empress, Vivekananda inspired Tata to set up a research and educational institution in India. They also discussed a plan to start a steel factory in India.[4]

    (4) Niranjan Rajadhyaksha (5 December 2006). The Rise of India: Its Transformation from Poverty to Prosperity. John Wiley & Sons. pp. 30–. ISBN 978-0-470-82201-2. Retrieved 18 December 2012.
  • amar layout | ০৭ অক্টোবর ২০১৯ ০২:৩১421480
  • আমার ধারনা আমি সাড়ে তিন আনা ডেনিসোভান, দেড় আনা নিয়েনডার্থেল, সিকি আনা আরো কি কি যেন, বাকিটা হোমো স্যাপিয়েন্স। এদিকে ডেনিসোভান্দের জন্য পুজোপাঠ নিষিদ্ধ!
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ০২:১৯421479
  • অষ্টপ্রহর নাম গান কর্ণ পীড়াদায়ক তো হতে বাধ্য। আমি দিল্লীতে গুরুদ্বারের পাশে থেকেছি। গুরুদ্বার আমার খুব প্রিয় জায়গা। যেমন প্রিয় ঊষা লগ্নে বা গোধূলিবেলায় মসজিদের আজান। আহা! আজান আমাকে একটা অন্য জগতে নিয়ে যায়! কিন্তু গুরুদ্বারে এবং বৈষ্ণবদের অষ্টপ্রহর নাম কীর্তন মাথা ঝালাপালা করে দিতে বাধ্য। ওটা ওভারডোজ হয়ে যায়।

    এখন কীর্তন শিল্প সে ভাবে কোথায় শোনা যায় !
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ০২:১৩421478
  • শাক্ত আর বৈষ্ণবদের এই বিরোধ সব সময়ে মজারও নয়। বৈষ্ণবদের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, শাক্তদেরও আছে। তবে সুধীর চক্রবর্তীর তাঁর বইতে লিখেছেন রামকৃষ্ণ আন্দোলনের জন্যে এবং শ্রীরামকৃষ্ণ জীবিত থাকতেই বৈষ্ণবদের বিভিন্ন সেক্ট যথা কত্তাভজা, মতুয়া'রা শাক্তদের আক্রোশের সম্মুখীন হয়। পূর্ববঙ্গে কত্তাভজাদের গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ঐ গোষ্ঠীর সাধক, সাধিকাদের মধ্যে কিছু সেক্সচ্যুয়াল প্র্যাকটিস নিয়ে রামকৃষ্ণ খুব তাচ্ছিল্য প্রকাশ করেছিলেন। সম্ভবত 'কথামৃত' এও এর উল্লেখ আছে।

    বৈষ্ণবদের ভক্তি ভাবটা ইউনিফর্মের মত।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ০২:০৩421477
  • আমাদের পাড়ায় ছিল ভীষণ বৈষ্ণব প্রভাব(আবার সঙ্গে সঙ্গে কিছু শাক্ত প্রভাবও ছিল)। প্রায়ই এখানে সেখানে অষ্টপ্রহর সংকীর্তনের ব্যবস্থা হত। ওরে বাব্বা। সে জিনিস শুনলে কানে তুলো গুঁজে শাক্ত হয়ে যাবেন মশাই। ঃ-)
    সেই তুলনায় ফলহারিণী কালিকাপূজা ইত্যাদি তে অনেক কম ঝামেলা ছিল। বটগাছতলায় পুজো পাঠিয়ে দিলেই হত, পরে প্রণাম করে প্রসাদ নিয়ে আসা।
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ০১:৫৮421476
  • আমার পিতৃ পরিবারে বেশ শাক্ত বিরোধিতা ছিল, আবার মাতৃ পরিবারে বৈষ্ণবদের বেশ নীচু করে দেখা হত। খুব মজার ব্যাপার।

    পিতৃ পরিবারে দুর্গা পুজো বাদ দিলে শাক্ত কোনো উৎসব রীতিমত এড়িয়ে চলা হত। বাবা'র এক পিসির বাড়িতে কালী পুজো হত। বাবার সেই পিসি সে যুগে ব্রাহ্মণ বিয়ে করেছিলেন। আমাদের পরিবারে ইন্টারকাস্ট ম্যারাজের প্রচলন খুব। কিন্তু দাদুর ওই কালী পুজোতে বাড়ির কারো যাওয়ায় একদম পছন্দ ছিল না। নিমন্ত্রণ রক্ষার জন্যে ঠাকুমা কবার গিয়ে চলে এসেছেন। কারো বাড়িতে বৈষ্ণবদের নিয়ে ঠাট্টা, হাসি তামশা হলে তাদের সংস্রব ত্যাগ করা হত।

    বাড়িতে প্রতি শনিবার কীর্তন হত। আমার জন্মের আগে মহানামব্রত ব্রহ্মচারী প্রতি বছর পাঠ ও কীর্তন করতে আসতেন। বাড়িতে বৈষ্ণব সাহিত্যে ও দর্শনের ঠাসাঠাসা বই। দাদুর খুব প্রিয় ছিল রাধাগোবিন্দ নাথের লেখা বই।

    কীর্তন শুনে, শুনে আমার নিজেরও কীর্তন খুব প্রিয়।
  • Atoz | ০৭ অক্টোবর ২০১৯ ০১:৩৪421475
  • শাক্ত আর বৈষ্ণবের মূল তফাৎটা কী? শক্তি আর ভক্তি? মানে শাক্তেরা বলেন অনেক কঠোর সাধনা ইত্যাদি করতে হবে আর বৈষ্ণবেরা বলেন ভক্তি(নারদীয় ভক্তিবাদ) দিয়েই হয়ে যাবে? শাক্তেরা বৈষ্ণবদের বলেন, "ওরে তোরা তো রসকলি কেটে বৃন্দাবনলীলা করিস। তোদের আর কী বলবো?" বৈষ্ণবেরা বলেন, "আরে তোরা তো কাপালিক! তোরা যে কী করতে পারিস না পারিস সে আর না বলাই ভালো।" অর্থাৎ দুই দলই জানেন, কোনটা ভালো আর কোনটা মন্দ। আর দুই দলই নিজেদের সাধনাকে ভালো বলেন। ঃ-)
  • অর্জুন | ০৭ অক্টোবর ২০১৯ ০১:২৪421474
  • দুর্গা পুজো অনন্য বা বলা ভাল অনন্যা। একজন দেবীর পুজো তাই স্ত্রীলিঙ্গ হওয়াই ভাল। এবার পরিবারে তিন জনের বিয়োগ ঘটেছে। পূজোর প্রারম্ভে বাবা-মা'র ফেরার সময় ওইরকম বিপর্যয় তাই কোনো প্ল্যান ছিল না। পাড়ায় দুটো পুজো হয়, একটা অ্যাসসিয়েশনের, একটা লেডিস ক্লাবের। দুটোতেই চাঁদা দেওয়া হয়। রান্নার লোক চারদিনের ছুটিতে তাই তিন দিন ভোগ খাওয়া লেডিস ক্লাবে। গতকাল তাও যাইনি। আজ গেলাম। এক ছাত্রের অনুরোধ, উপরোধে বেরোতেও হল। আমাদের পুরনো পাড়া এস আর দাস রোডের পুজো মানে মুদিয়ালির পুজো, শিব মন্দিরের পুজো, আরও দুটো পুজো দেখে বাদামতলা আষাঢ় সংঘ ও ৬৬ পল্লী দেখলাম। ভিড় এবার সুশৃঙ্খল বলেই মনে হল।

    প্যাঁ প্যাঁ করে যে বাজে ওটা কি ভেঁপু ?

    আমি কিন্তু ব্রাহ্ম নই। প্রপিতামহ ব্রাহ্মধর্ম কন্টিনিউ করেননি। বৈষ্ণবে এসে ভিড়েছিলেন। তবে মূর্তি পুজো চিরকালের মত বন্ধ করেছিলেন। কিন্তু তাঁর সন্তানদের মূর্তি পুজোর আধিক্য প্রবল।

    আমি সে ভাবে দেখতে গেলে কোয়ার্টার ব্রাহ্ম, কোয়ার্টার বৈষ্ণব, হাফ শাক্ত (মাতৃকুল)। ঃ-)

    বৈষ্ণবটা টানে বেশী।
  • Atoz | ০৬ অক্টোবর ২০১৯ ২২:৫৫421473
  • এটা একেবারে খাঁটি কথা। দুর্গাপূজা অনন্য। এর কোনো তুলনা কোথাও নেই।
  • S | ০৬ অক্টোবর ২০১৯ ২২:৫৪421472
  • দুর্গাপুজোর মতন উৎসব দুনিয়াতে আর একটিও নেই। এই উৎসব নিয়ে রাজনৈতীক কোন্দল না করলেই খুশি হব।
  • avi | ০৬ অক্টোবর ২০১৯ ২০:১৭421471
  • আল্ট্রা ব্রাহ্ম ধর্মের উৎসাহে দুর্গাপুজো বন্ধ করে দিয়েছেন, তার গপ্পো শরৎ চাটুজ্জের দত্তায় আছে। শরৎবাবু বেজায় ব্রাহ্মবিরোধী ছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত