এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • gNaajaa | ০৫ অক্টোবর ২০১৯ ০২:১৩421410
  • নাকি ধুরন্ধর ব্রিটিশ সেই গাঁজা চীন পাচার করছিল?
  • gNaajaa | ০৫ অক্টোবর ২০১৯ ০২:১২421409
  • এত গাঁজা কিনছিল কে? ব্রিটিশরা যদি কেনে তবে তারা গাঁজারু হয়ে গ্যালো না ক্যানো?
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৯ ০২:০৬421408
  • গাঁজা দ্য গ্রেট। এই গাঁজা বিবেকানন্দ আর জামশেদজীকে একই জাহাজে এনে ফেলেছে। উপর থেকে লক্ষ করছেন স্বয়ং সেই বাবা, গাঁজাই যাঁর প্রধান নেশা, ভাঙ আর সিদ্ধিও শুনেছি মাঝে মাঝে খান। ঃ-)
  • lcm | ০৫ অক্টোবর ২০১৯ ০১:৫৯421407
  • জামশেদজী টাটা-র ছিল গাঁজা-ওপিয়ামের ব্যবসা, ওই দিয়ে শুরু। জাপান থেকে ভ্যাংকুভার যাবার পথে জাহাজে বিবেকানন্দের সঙ্গে জামশেদজীর আলাপ হয়, বিভিন্ন বিষয় নিয়ে কথাও হয় (খেয়াল করে দেখুন, জাহাজ-গাঁজা-ব্যবসায়ী প্রসঙ্গেও কীভাবে বিবেকানন্দকে এনে ফেললাম, হুঁ হুঁ, মন দিয়ে চেষ্টা করলে সব হয় )
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৯ ০১:৩৪421406
  • অথবা উল্টোটা, "জাহাজের ব্যাপারী যিনি গাঁজার খবরও রাখতেন।" ঃ-)
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৯ ০১:২৮421405
  • তাহলে কি তাঁকেই বলা যায়, "গাঁজার ব্যাপারী যিনি জাহাজের খবরও রাখতেন" ? ঃ-)
  • hall of fame | ০৫ অক্টোবর ২০১৯ ০১:২৭421404
  • মানে, করিত্কর্মা হল অফ ফেম এর ওপর দিকেই ইনার নাম থাকার কথা।
    এখন, উনার পুত্র, সারাজীবন হিমালয়ে থেকে ব্যবসা করলেন, চোদ্দ সন্তানের জনক হলেন - তেনার আউটপুট নিয়েও নির্মোহ ব নামান উচিত। কেই বা নামাবে, তার ওপর পুজোর বাজার!
  • Prince | ০৫ অক্টোবর ২০১৯ ০১:১৭421403
  • মনে হয় দুটোরই। করিত্কর্মা লোক মহায়!
    জোড়াসাঁকোর বাড়ি ও কি তেনারই বানান?
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৯ ০১:১৩421402
  • কিন্তু দ্বারকানাথের কীসের ব্যবসা ছিল? জাহাজ না গাঁজা?
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৯ ০১:০৬421401
  • দাদু করিতকর্মা হলে তবে তো নাতির রমরমা হবে!
  • daadur byabsaa | ০৫ অক্টোবর ২০১৯ ০১:০৫421400
  • রবীন্দ্রনাথের দাদুর গাঁজার ব্যব্সা, ট্রাম্পের দাদুর বেশ্যাপট্টির ব্যব্সা - লাস্যময় দাদু না থাকার জন্য আমার কিছু হল না গো!
  • Atoz | ০৫ অক্টোবর ২০১৯ ০০:৩১421399
  • রামও। কালো। নবজলধরবর্ণ। দুর্বাদলশ্যাম।
  • aka | ০৫ অক্টোবর ২০১৯ ০০:০৪421398
  • বিষ্ণু কালো তাই কৃষ্ণও কালো। ওসব দেব দেবীর ব্যপার। পরকীয়া মানে ধর্মের পক্ষে।
  • আচ্ছা | ০৪ অক্টোবর ২০১৯ ২৩:৫৪421397
  • সেকেন্ড ভিজিট পড়তে গেলে কি দ্বিতীয় জন্ম নিতে হবে?
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৯ ২৩:৩৯421396
  • আচ্ছা কেউ বলতে পারেন, বসুদেব না দেবকী (অথবা এঁদের বাবামার মধ্যে কেউ), কে কালো ছিলেন? কৃষ্ণ যে এত কালো, নির্ঘাৎ সেটা বাবা অথবা মায়ের দিক থেকে পাওয়া। বলরামও বসুদেবের ছেলে, ফর্সা, তবে সেটা মা রোহিণীর দিক থেকেও পেতে পারে।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৯ ২৩:৩৫421395
  • যেসব লোক আক্রমণ করে, কুৎসা করে, নানাভাবে বিরোধিতা করে প্রায় অকারণে, সেইসব লোকেদের সম্পর্কে রামকৃষ্ণ আগেই বলে দিয়েছিলেন, "লোক না পোক।" তাই এদের বিরোধিতা বিবেকানন্দ "যাঃ যাঃ হুশ হুশ" করে পোকা তাড়াবার স্টাইলে তাড়িয়ে/উড়িয়ে দিতেন।
  • ? | ০৪ অক্টোবর ২০১৯ ২৩:২৬421394
  • বিবেকানন্দ বিষয়ে পড়াশুনা করা প্রচন্ড মানসিক চাপের বিষয়। একজন মানুষকে কী প্রচন্ড আক্রমণের সামনে দাঁড়াতে হয়েছে, যুঝতে হয়েছে নিজের দেশ, নিজের সমাজ, নিজের দেশের মিডিয়া, বিদেশের সমাজ, কুৎসাকারীরা, যাজক সম্প্রদায়, বিদেশের মিডিয়া - এ মানে অসম্ভব!! অথচ তারপরেও লোকটা কী বলে যাচ্ছে প্রতিটা লেকচারে!! কী লিখে যাচ্ছে!! আশেপাশের কাছের মানুষদের কী বলছে!! ছয় খন্ড মেরী লুইস বার্ক পড়া মানে আরো ছবছর বৃদ্ধ হয়ে যাওয়া। নিজেকে কী অদ্ভুত ছোট মনে হয়!! কী জীবন! তখন মাত্র ৩০/৩১ বছর বয়স !
  • S | ০৪ অক্টোবর ২০১৯ ২২:৩০421393
  • স্টিভ জবসের বায়লজিকাল ফাদার সিরিয়ান মুসলিম।
  • r2h | ০৪ অক্টোবর ২০১৯ ২১:২১421392
  • লসাগুদা, বেঙ্গলইনফোতে পুজোর তালিকার পেজটা নতুন উইন্ডোতে খুললে ভালো হতো না? আর ছবির নীচে এক লাইন লিখে দিলেও, না হলে লিংক বোঝা যাচ্ছে না।
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ২০:৪৩421391
  • বরিস জনসনও তার পিতামহ সূত্রে তুর্কী।
  • lcm | ০৪ অক্টোবর ২০১৯ ২০:৪১421390
  • আমি গিরগিটিস্ট - সকালে অ্যানার্কিস্ট, বেলা বাড়লে ক্যাপিটালিস্ট, বিকেলের দিকে কম্যুনিস্ট, রাতে সেন্ট্রিস্ট।
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ২০:৩৮421389
  • আমি অ্যান্টি- কমিউনিস্ট কিন্তু ঠিক ক্যাপিটেলিস্টও নই।

    বিবেকানন্দকে নিয়ে কোনো আগ্রহ নেই। বিবেকানন্দ'র সময়টা বসবাস করেছিলেন সেই সময়টা নিয়ে আগ্রহ আছে।
  • lcm | ০৪ অক্টোবর ২০১৯ ২০:৩৭421388
  • মানিক,
    জন রাইট ইরানের লোক না। ওখানে জন্ম হয়েছিল। ওনার বাবা (ডাক্তার) ইরানে ছিলেন কিছুদিন ক্রিশ্চিয়ান মিশনারির কাজে।

    গ্রিক ও লাটিন প্রফেসর, এবং ঐতিহাসিক, কুড়ি খন্ডে পৃথিবীর ইতিহাস লিখেছিলেন। হিন্দু ধর্ম এবং ভারত সম্পর্কে আগ্রহ তো ছিলই, দু বছর সংস্কৃত শিখতে জার্মানিতে ছিলেন।
    ( উইকি পেজ যা বলছে)
  • sm | ০৪ অক্টোবর ২০১৯ ২০:৩৩421387
  • কারন যাই হোক।জন রাইটের প্রশংসা কিন্তু অকৃত্রিম। এতো ভূয়ষী প্রশংসা সচরাচর কোন পণ্ডিত ব্যক্তি কনভিন্সড না হলে করেন না।
    এই দীর্ঘ আলোচনা থেকে কয়েকটা জিনিষ জানা গেলো।
    বিবেকানন্দ,দারুন হ্যান্ডসাম ছিলেন,স্মার্ট ছিলেন,তুখোড় বক্তা ছিলেন।ইংলিশে পারদর্শী ছিলেন।
    ওনার কনফিডেন্স ছিলো দারুন।
    এই ব্যক্তিত্ব কে ছোট করে কার কি লাভ হচ্ছে জানিনা। আজীব দুনিয়া!
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ২০:৩১421386
  • আমি কিন্তু ক্যাপিটালিস্ট, ওদিকে আমার বিবেকানন্দ নিয়ে এক ফোঁটাও আগ্রহ নেই।
  • অর্জুন | ০৪ অক্টোবর ২০১৯ ২০:০১421385
  • এই গ্রুপে অধিকাংশ মার্ক্সিস্ট, কমিউনিস্ট। তাদের বিবেকানন্দ মুগ্ধতা কি কারণে জানতে আগ্রহী।
  • মানিক | ০৪ অক্টোবর ২০১৯ ১৯:৪০421384
  • জন রাইট সম্পর্কে উইকি বলছে উনি ইরানের লোক। ওনার বিষয় ছিল ফিললজি। বিবেকানন্দ শুনেছি সংস্কৃত বলতে পারতেন। ফিললজির পন্ডিতের পক্ষে সেটা আকৃষ্ট হবার একটা কারণ হতেই পারে।
  • Gonzo | ০৪ অক্টোবর ২০১৯ ১৭:২৭421383
  • Hunter S Thompson summed Nixon up well:

    "Richard Nixon has never been one of my favorite people anyway. For years I've regarded his existence as a monument to all the rancid genes and broken chromosones that corrupt the possibilities of the American Dream; he was a foul caricature of himself, a man with no soul, no inner convictions, with the integrity of a hyena and the style of a poison toad. The Nixon I remembered was absolutely humorless; I couldn't imagine him laughing at anything except maybe a paraplegic who wanted to vote Democratic but couldn't quite reach the lever on the voting machine."
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৯ ১৫:৪৮421382
  • ভিজিগাপত্তমে এপি ট্যুরিজমে ১৫টাকা ফুলকা, ৩০ টকা তন্দুরি রোটি। এবার ফুলকা না বলে রোটি বললেই ঐ ৩০ টাকার তন্দুরি ঘুসিয়ে দেবে। পুরো গলাকাটা। স্টেশনের কছে ৫টাকা রুটি।
  • avi | ০৪ অক্টোবর ২০১৯ ১৫:৩৪421381
  • ইয়েস। টেস্ট ক্রিকেট। কলকাতা ছাড়ার পর ওই ইডেন টেস্ট সবচেয়ে মিস করি। আর বিরিয়ানি। প্রতিটা টেস্টে খুব মন দিয়ে যেতাম। একবার মনে আছে, ইডেন যাওয়ার প্ল্যান নেই, সকালে টিভি চালাতে গিয়ে দেখলাম কেবল লাইনে কিছু গোলমাল হয়েছে, খেলা দেখা যাবে কিনা ঠিক নেই। তাড়াতাড়ি তৈরি হয়ে মাঠে চলে এলাম। :)
    হালে ইংল্যান্ডের সাথে টেস্টে কুকের সেঞ্চুরির সময় বার্মি আর্মির মধ্যিখানে সিট পেয়েছিলাম। আমোদ প্রদানকারী গ্যাং অবিশ্যি। তার মাঝে এক সাহেব নিখুঁত উচ্চারণের বাংলায় কথাবার্তা বলে অবাক করে দিয়েছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত