এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:৫০421320
  • ওটা হয়তো কাজুর নামে নাম রাখা খাবার, যে পকোড়া কাজুর নামকে স্মরণীয় করে রেখে ধন্য হয়েছে।
  • Amit | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:৪৯421319
  • আরে ডিসি, ঘোরা কেমন হল?
  • | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:১৮421318
  • এলা, কোথায়??
  • | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:১৬421317
  • ইয়ে মানে কাজু কে পকোড়া করে খাওয়া কি ঠিক হবে??
  • avi | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:১২421316
  • আচ্ছা। ধন্যবাদ। দেখি তাহলে।
  • | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:১১421315
  • হমমম।

    বিষ্ণু।
  • | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:০৯421314
  • কাজু, রাইট @ ৮ঃ৫৬।

    মোবাইল থেকে বানান টা কায়দা করতে পারছিলুৃম না।
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:০৫421313
  • মুরুগান বোধায় বিষ্ণু, তাই কি?

    চেন্নাইতে অ্যাডিয়ার আনন্দ ভবনের স্ন্যাক্সও বেশ ভালো খেতে হয়, বিশেষ করে কাজু পাকোড়া খেয়ে দেখতে পারেন। এটাও একটা চেন রেস্তোরাঁ।

    ব, ঘুরতে গেছিলাম ঃ-)
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:০২421312
  • আরেকটা অপশান হলো, চেন্নাই থেকে ভোর ছটায় শতাব্দী ছাড়ে, মাইসোর পৌঁছয় বেলা একটায়। মাইসোরের চিড়িয়াখানা ঘুরতে ভালো লাগতে পারে, বিশেষ করে ছোট কেউ সাথে থাকলে, আর বৃন্দাবন গার্ডেনও খুব খারাপ না।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৯ ০৯:০১421311
  • মুরুগন কোন দ্যাবতাকে বলে বলেন তো দেখি?
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ০৮:৫৯421310
  • মেরিনা বিচ একেবারেই যাবেন না, ভয়ানক ভিড় আর সমুদ্রটা রাস্তার থেকে বেশ খানিকটা দূরে। অটো বা উবেরে বলবেন অ্যাডিয়ার বিচ যাবো, ওটা চেন্নাইয়ের সাউথে, ভিড় একটু কম হয়।

    মহাবলিপূরম যেতে পারেন, সকালে বেরিয়ে বিকেলবেলা ফিরে আসতে পারবেন।

    আর সত্যি বলতে চেন্নাইতে দেখার জায়গা সেরকম নেই, অনেক মন্দির অবশ্য আছে, তার মধ্যে কাপালীশ্বর মন্দির নাকি খুব ফেমাস (আমি ভেতরে যাইনি, আমার মা দুয়েকবার গেছে)। আরও মন্দির চাইলে বলবেন, বাড়ির লোককে জিগ্যেস করে বলে দেব।

    আমার মতে চেন্নাইতে সাতদিন অনেক বেশী সময়। ওর মধ্যে দুদিনের ট্রিপে কোদাই ঘুরে আসতে পারেন, এমনকি উটিও চলে যেতে পারেন।

    খাওয়ার মধ্যে তো সম্বর আর রসম। চেন্নাই থালি খেয়ে দেখতে পারেন, কয়েকটা চেন হোটেল আছে যেগুলোতে অথেন্টিক থালি দেয়। যেমন সঙ্গীতা ভেজ রেস্টুরেন্ট, সারাভানা ভবন, মুরুগান ইডলি শপ (এদের ধোসা আর ইডলি খুব ভালো), আর রত্না কাফে (এদের ট্রিপ্লিকেনের ব্র্যাঞ্চ সবথেকে ভালো)। নন ভেজের মধ্যে আছে আনজাপ্পার আর বুহারি, তবে সেরকম ভালো কিছু না।
  • Kaju | ০৪ অক্টোবর ২০১৯ ০৮:৫৬421309
  • কাঞ্জীপুরম নাকি কাঞ্চীপুরম?
  • avi | ০৪ অক্টোবর ২০১৯ ০৮:৪০421308
  • | ০৪ অক্টোবর ২০১৯ ০৮:৩৭421307
  • অভী, স্পট অন তোমার অর্ধাঙ্গিনী উইথ প্রোবাবিলিটি ওয়ান অন্তত একটি শাড়ি বাগাবেন।
  • avi | ০৪ অক্টোবর ২০১৯ ০৮:২৮421306
  • হুম। কাঞ্জিপুরম শুনলেই কাঞ্জিভরম মনে পড়ছে, আর ভয় লাগছে। তিনি বলছেন, আমি একা একা রোজ ঘুরতে পারি যদি শেষদিন উক্ত বস্তু এবং আরো অন্যান্য বস্তু কিনে দিতে রাজি থাকি। :((
  • | ০৪ অক্টোবর ২০১৯ ০৮:১৬421305
  • মাধ্যমিক র সময় গিয়েছিলাম অভী। সব মনে নে।

    মেরিনা বীচ তো যাবেই।

    মহাবলীপুরম,
    পক্ষীতীর্থম
    কাঞ্জিপুরম।

    মীনাক্ষী মন্দির, মাদুরাই দেখার মতো। কিন্ত চেন্নাই
    কতটা দূরত্ব মনে নেই
  • | ০৪ অক্টোবর ২০১৯ ০৮:১০421304
  • ডিসি, ওয়েকাম ব্যাক।

    " এতদিন কোথায় ছিলেন...."
  • avi | ০৪ অক্টোবর ২০১৯ ০৭:৫৯421303
  • ডিসি, সাতদিন চেন্নাইতে থাকতে হলে দ্রষ্টব্য, চাখতব্য কী কী তালিকায় রাখা উচিত? সারাদিন ঘুরে প্রতিদিন রাতে ফিরে আসতে হবে এই কড়ারে।
  • :)) | ০৪ অক্টোবর ২০১৯ ০৭:১৪421302
  • :) | ০৪ অক্টোবর ২০১৯ ০৭:১৩421301
  • ! | ০৪ অক্টোবর ২০১৯ ০৭:০৭421300
  • এই অর্জুনবাবু কে বটে!! নির্মোহ ব নাকি সব পড়া বলে সেখান থেকে নিজের ( তাও নিজেরই তো, নাকি অন্যান্য ক্ষেত্রের মত এখান ওখান থেকে ..., যাহোক) পোস্টই 'কোট' করে নানা জায়গায় সিঁটিয়ে বেড়ান, এদিকে নির্মোহ ব শুরুই হল যে অভিজিত রায়ের লেখা বিপ্পাল পোস্ট করার পর লাইন বাই লাইন ধুন্ধুমার কাটাছেঁড়া দিয়ে, তা আবার 'ক্লিশেড' কেন জিগান!!
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৯ ০৬:৪৪421299
  • ভাটিয়ালি বিবেকানন্দময়। ঃ-)
    এক কবি লিখেছিলেন,
    "বিবেকানন্দস্বামী মিলনানন্দকামী-
    বিশ্বে প্রথম একের মন্ত্র প্রচারে অগ্রগামী ..."
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ০৬:৩২421297
  • বাপরে আপনারা দেখছি পাতার পর পাতা বিবেকানন্দ নিয়ে পড়েছেন!
  • dc | ০৪ অক্টোবর ২০১৯ ০৬:৩২421298
  • বাপরে আপনারা দেখছি পাতার পর পাতা বিবেকানন্দ নিয়ে পড়েছেন!
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৯ ০৫:২৩421296
  • খুব ভালো লাগছে। এত এত বছর পরে আবার সেইসব খবরগুলো দেখতে পাওয়া। নতুন করে সেই তরুণ অগ্নিময় সন্ন্যাসীকে আবার যেন দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গেই সেইসব মানুষগুলোকেও যাঁরা তাঁকে প্রত্যক্ষ দেখেছিলেন, সরাসরি শুনেছিলেন। কোথায় তখন বিশ্বযুদ্ধ? কোথায় তখন বোম? কোথায় ঠান্ডা যুদ্ধ? কোথায় মহাকাশযাত্রা? কোথায় চন্দ্রাবতরণ? সব ভবিষ্যতের গর্ভে। অনেক ধন্যবাদ আপনাদের।
  • ? | ০৪ অক্টোবর ২০১৯ ০৫:০১421295
  • মজার খেলা। এই একটা পেলাম,



    দ্য বার্লিংটন ফ্রি প্রেস, ৫ অক্টোবর
  • S | ০৪ অক্টোবর ২০১৯ ০৪:২৩421294
  • হ্যাঁ, কিন্তু সবকটা স্বামী নয়। swampyও রয়েছে। বেশিরভাগই অন্যকিছু। এটা একজস্টিভ সার্চ নয়।
  • ? | ০৪ অক্টোবর ২০১৯ ০৪:১৬421293
  • বড়েস, ১৮৯৩ আর Swami দিয়ে খুঁজলে ১২১ টা রেজাল্ট পাবেন ওখানেই।
  • ? | ০৪ অক্টোবর ২০১৯ ০৪:০৫421292
  • স্বীকার করছেন কি হেরাল্ডে কোন্‌ লেখাটার কথা বিতর্কিত ও অ্যালেজডলি রেফারেন্সহীন, হাততালি না "After hearing him we feel how foolish it is to send missionaries to this learned nation." সেটা বাজার গরম করতে নেমে খেয়াল ছিল না?

    স্বীকার করছেন কি পেরুমলকে লেখা যে অংশটা কোট করে বিবেকানন্দের দেওয়া ভ্রান্ত তথ্য বলেছিলেন (হাততালি) সেই অংশে ভ্রান্ত তথ্য কিছু ছিল না?

    // প্রকৃতপক্ষে শিকাগো ধর্মসভার প্রথম বক্তৃতাটিতে স্বামী বিবেকানন্দ ঝড় তুলে দিয়েছিলেন বলে যে ধারণা আমাদের মধ্যে সুপ্রচলিত, তার অন্যতম ভিত্তি হল বিবেকানন্দ স্বয়ং এবং রামকৃষ্ণ মঠ ও মিশন প্রকাশিত বিবেকানন্দের জীবনী গ্রন্থগুলি। //

    -"আমাদের" কি এখানে গৌরবে বহুবচন? ভারতের বিভিন্ন সংবাদপত্র প্রায় মাসখানেক ব্যবধানের মধ্যেই বিদেশি পত্রিকাগুলির ছাপা খবর রিপ্রিন্ট করে গেছে। (এতে দেখবেন বেশ কিছু কাগজে ছাপা বেশ কিছু বিদেশি কাগজের রিপোর্ট আছে। )
    https://archive.org/details/VivekanandaInIndianNewspapers18931902SankariPrasadBasuSBGhosh1969

    তো, সেগুলো সমসময়ে পড়ে কেউ প্রভাবিত হননি আরকি, বার্কের প্রথম খন্ডের দ্বিতীয় চ্যাপ্টার "ধর্মমহাসম্মেলন" এ যত আমেরিকান সংবাদপত্রপত্রিকা আর অন্যান্য বিদেশী রেফারেন্সের উল্লেখ আছে সেগুলো সবই জালি আরকি। মাইরি, ১০০ বছরের পর কেউ এসে বলবেন সবসমস্ত প্রো-বিবেকানন্দ রিপোর্টপত্র জালি, কই সেসবের অজ্জিনাল কাটিং কোথায়, আর অমনি লোকজনকে হ্যারিকেন হাতে লাইব্রেরি লাইব্রেরি ঘুরে কাটিং খুঁজে বেড়াতে হবে। অথচ সমকালে কেউ সেই জালিবৃত্তির কথা মুখ ফুতে উচ্চারন করে উঠতে পারেন নি। সেই সমকালে যখন টুঁটি চেপে ধরার জন্য কোনো মিশনদৈত্যও ওঁত পেতে বসে ছিলনা। এমনকি গুরুভাইয়েরাও কে কোথায় কোন রাজ্যে পড়ে আছেন তার খবর নেই! কলকাতা, ভারত থেকে এত লোকজন মহাসভায় গেল, আর কলকাতার খবরের কাগজে আলতু ফালতু প্রোপাগান্ডা চললে তাঁরা কেউ মুখ খুলে প্রতিবাদটুকু করলে না আরকি।

    আর শেষ বক্তৃতা "সমাদর পায়নি"র টুকলি, যা আবার সেই, সুযোগের অপেক্ষায়, দিতেনই, কেউ না চাইলেও। অথচ বার্ক জানিয়েইছেন কেন এমন হল। বিবেকানন্দের শেষ ভাষণে বলাহয় ক্রীশ্চানদেরও যেমন হিন্দু হওয়ার প্রয়োজন নেই, হিন্দুদেরও প্রয়োজন নেই ক্রীশ্চান হওয়ার, অথচ সকলে প্রথম অংশটা যত অনিবার্যভাবে অ্যাকসেপ্ট করছেন দ্বিতীয় অংশটা ততটা নয়। অন্য ধর্মাবলম্বীরদের ক্রীশ্চান হওয়া প্রয়োজন এই বিশ্বাসই তখনও সেদেশের মানুষ পালন করছেন।
    তবে, মঞ্চে তিনি ঢুকলেই যে অভাবনীয় উত্তেজনা ও সাড়া পড়ে যেত, সেটা শেষ ভাষণের শেষে তেমন হাততালি না পড়ায় কীভাবে মিথ্যে হয়ে যায় কেজানে! মানে was always heard with interest by the Parliament এর মাছ বেছে very LITTLE APPROVAL was shown to some of the sentiments expressed in his closing address এর কাঁটাটাই খাবেন তো কি করা যাবে!
    উপরন্তু বার্কেরই লেখায় এর ঠিক পরের অংশটুকু চেপে যেতে হল, যা কিনা লুসি মনরোর ক্রিটিক পত্রিকায় ছাপা প্রতিবেদন। -- "এই অধিবেশনের অনেক সংক্ষিপ্ত ভাষণই যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও পার্লামেন্টের প্রকৃত মর্মকথাটি - তার বিচ্যুতি, তার প্রভাব হিন্দু সন্ন্যাসীটি যত সুন্দরভাবে প্রকাশ করেছিলেন তেমনটি অন্য কেউ পারেননি" লুসি মনরোর এই মূল্যায়ণ ছিল শেষ ভাষণ সম্পর্কেই।

    আর বিবেকানন্দকে পাশ্চাত্যে চার্চ, মিশনারী আর গোঁড়া ক্যাথলিকদের কতরকম আক্রমণ ও আক্রোশ এর শিকার হতে হয়েছে সুদীর্ঘকাল ধরে, পত্র-পত্রিকায়, ভাষণকক্ষে, জনসমাগমে এমনকি মহাসভার মঞ্চেও তা, কী আশ্চর্য, যেন একেবারেই অজানা, আকাশ থেকে পড়া অবোধ বিস্ময়। এবং তাতেও প্রথম বক্তৃতার পরের দিনের বাধভাঙা উচ্ছ্বাস, ঔৎসুক্য, কাগজে কাগজে আলোড়ন কিভাবে মিথ্যে হয়ে যায় কেজানে!

    আসলে কি জানেন, এই জিনিসটাকে এতবার এতভাবে খুঁটিয়ে কুঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে দেখা হয়েছে, খোঁজা হয়েছে, ম্যালাউন করার চেষ্টা করা হয়েছে যে, শিকাগো ধর্ম মহাসভাটা আসলে এমন একটা কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল না, বা তাতে বিবেকানন্দ এমন একটা কিছু সমাদর পাননি গোছের কথা বলার জায়গা আর একেবারেই বাকি নেই। যা আছে তা ওই -- শেষ ভাষণে্র শেষে তো তেমন হাততালি পড়েনি, তাহলে মঞ্চে এলেই জনজোয়ারে কলোচ্ছ্বাস উঠত কথাটা তো ভাট; দুমাস পরে ওমুক বক্তৃতায় উনি ক্ষেপে উঠে মিশনারীদের তুলোধুনে দিয়েছেন বলে ওই যে কোন এক কাগজে লিখেছে, তাহলে প্রারম্ভিক বক্তৃতার পরে নিয়ারলি অল পেপারস আর হাই ট্রিবিউট পে করল কই - গোছের হিং টিং ছট। নিজেই চারদিন পর নিজের লেখার যুক্তিপরম্পরা পড়ে চমকে যাবেন। খানিক বিশ্রাম নেওয়াটাই বরং বুদ্ধিমানের কাজ।
  • Atoz | ০৪ অক্টোবর ২০১৯ ০১:৩৮421291
  • এই সমস্ত আলোচনা টই করে একজায়্গায় তুলে রাখা উচিত। ভালোভাবে সংরক্ষিত থাকে আর খুঁজে পেতেও সুবিধা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত