এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৬420510
  • @ব, না মেয়ের সাফল্যের ভাগীদার আমি নই। যেটুকু সে করেছে সেটা নিজের চেষ্টাতেই করেছে। ভাগীদারই যদি হতাম তাহলে আমার ছাত্রছাত্রীরাও তো মাধ্যমিকে ইঞ্জিরিতে ওই নম্বরটা পেতে পারত। তা যখন পায়নি এবং সে ব্যর্থতার দায়ভার যখন আমি নিইনি তখন খামোখা অন্যের সাফল্যের দাবিদার হব কেন?

    @কাজু, আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। আর একবার করবেন দয়া করে?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০১420509
  • এলেবেলে,

    মেয়ের সাফল্যের অনেকটা ভাগীদার আপনিও। দুজন কেই অনেক অভিনন্দন
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৯420508
  • এলেবেলেদা আমার কোশ্নোটা কিঞ্চিৎ দৃকপাত। এটা আমার অনেক দিনের আগ্রহ।
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৮420507
  • micromanagement তো ম্যানেজমেন্ট রিলেটেড টার্ম। মানে সাবর্ডিনেট-কে একেবারে কড়া চোখে রাখা এটা করো ওটা করো করে চাপে চ্যাপ্টা করে রাখা। তো তোমার সেই পিয়েম কি এম্বিয়ে পিয়েম্পি-ওলা লোক? তাইলে তো জানার কথা। অবশ্য এরকম "শাসনে" রাখার যে টার্ম আছে সে তো জানতামই না। সত্যি ম্যাঞ্জার-দের কত যে বাজ ওয়ার্ড। শুধু এটা সেটা টার্ম।
  • এলেবেলে | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৭420506
  • @পিটি, আমার কন্যা ইংরেজি নিয়ে যে কোনও জায়গাতেই চান্স পেত হয়তো মানে অন্তত ২০১৩ সালে। কিন্তু সে ইচ্ছে করেই সংস্কৃত বাছে বিষয় হিসাবে। ক্লাসে বলে বোধহয়, জানি না। তবে দিব্যি গড়গড়িয়ে লেখে এবং পড়ে। পরীক্ষাতে সমস্ত উত্তর সংস্কৃততেই দিতে হয়। সেভেন থেকে পড়ে যদি এটা পারা যায় তবে ইংরেজিতে কী অসুবিধা তা আমি অন্তত বুঝি না।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৬420505
  • আউচ! বেচারি বিদ্যেসাগর!
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৫420504
  • পিএম ট পোস্ট খুব ভালো লাগলো। বাড়ি এসে গেল। পরে লিখছি
  • PT | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫২420503
  • Date:25 Sep 2019 -- 05:03 PM
    এলেবেলেঃ
    ৫নং পড়ে বুকে বল পেলাম। কন্যাকে আমার হয়ে শুভেচ্ছা জানাবেন।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫১420501
  • না কিচ্ছু মিস করেন নি। ইংরিজি সিক্স থেকে পড়ানো শুরু হয় যাদের, তাদের প্রথম মাধ্যমিক ১৯৮৯। ওটা আমার ভাইয়ের ব্যাচ। আমরা আগের যুগের মানুষ, কেজি-ট্যু থেকেই ইংরিজি পড়েছি। আগাগোড়া। বাংলা মিডিয়ামে যা ছিল, যার জন্য এত হাঁউ মাউ চাদ্দিকে।
    তা সেসব আগাগোড়া বা-মিতে ইংরিজি পড়েও কথাবলা ইত্যাদিতে কোন উবগার হয় নি।

    এদিকে আমার চন্ননগর সেন্ট জোসেফের বন্ধুরা কথা বলতে পারত বতে, কিন্তু লিখত বহুত ভুলভাল।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫১420502
  • আরো ভালো ইংরেজি শিখতে না পারার জন্য আমার মনে খানিকটা কষ্ট এখনো আছে ্ তবে সেটা কর্পোরেট এ কাজ করার জন্য বা জিরায়ি ক্লিয়ার করার জন্য নয়। কত ভালো ভালো ইংরেজি বই আছে তার থেকে ১০০% রস আস্বাদন করতে না পারার দুঃখ।
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫০420500
  • দ, ব’দা, না না বুঝতে পেরেছি, মানে ভুলের কোনও অবকাশ নেই ঃ) আসলে সারাদিন লোকেদের সাধারণ কথ্য আর লেখ্য (শব্দটা ঠিক বললাম না বোধহয়) ইংরিজি ঠিক করতে করতে ডেসপারেট হয়ে গেছি।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৬420499
  • হমমম। বুঝলাম।

    কিন্তু ভাগাড়পাড়া স্কুল টি যত দূর মনে পড়ছে বাা মি। কিছু কি মিস করলাম কি?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৩420498
  • এলা, আপনাকে বিশেষভাবে বলি নি। এই ইংরিজি নিয়ে হু হু উহু উহু বহুবছর ধরে দেখতে দেখতে বলে ফেললাম। আমি তো কেজি-ট্যু থেকেই ইংরিজি পড়েছি। তাতে ইংরিজিতে দারুণ কিছু হই নি তো।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪০420497
  • দ, এখনের কথা বলে নি। ছোট বেলার কথা বলেছিলাম।

    এখন আগের থেকে অনেকটা ভালো হয়েছে।

    কিন্তু কিন্ডলে বই পড়া আমার একদম পোষায় না। একটু প্রাচীন পন্হী। ছাপা বই তে অনেক স্বচ্ছন্দ।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৬420495
  • এলা আমাকে ভুল বুঝলে। আমি তোমাকে কিছু বলি নি। বলেছি আমাদের অনেক সিনিয়ার প্রজেক্ট ম্যানেজার কে। বহু বছর বহুজাতিক সংস্হায় কাজ করেও যাদের ইংরেজি জাস্ট যাতা রকমের খারাপ।

    আমি একবার অফসোর পিএম কে লিখেছিলাম, অনসাইটে প্রচুর কাজ, আই কান নট মাইক্রো ম্যানেজ
    অফসোর টিম। তার উত্তরে তিনি লিখেছিলেন " ইউ আর নট মাইক্রোম্যানেজিং, ইউ আর মিনিমাইজিং। যদুপুর এবং ইমি
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৬420496
  • এলা আমাকে ভুল বুঝলে। আমি তোমাকে কিছু বলি নি। বলেছি আমাদের অনেক সিনিয়ার প্রজেক্ট ম্যানেজার কে। বহু বছর বহুজাতিক সংস্হায় কাজ করেও যাদের ইংরেজি জাস্ট যাতা রকমের খারাপ।

    আমি একবার অফসোর পিএম কে লিখেছিলাম, অনসাইটে প্রচুর কাজ, আই কান নট মাইক্রো ম্যানেজ
    অফসোর টিম। তার উত্তরে তিনি লিখেছিলেন " ইউ আর নট মাইক্রোম্যানেজিং, ইউ আর মিনিমাইজিং। যদুপুর এবং ইমি
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৯420494
  • দ, কিন্তু সেটা তো কর্পোরেটের ক্ষেত্রে খাটে না। সেখানে নির্ভুল হওয়ার প্রয়োজন আছে, বিশেষত যদি কাউকে সেটা করেই খেতে হয়। আমার মন্তব্য সেই পরিপ্রেক্ষিতে।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৮420493
  • ব্রতীনবাবুর স্টক অব ওয়ার্ড্স হই হই কর্তে বেড়ে যাবে যদি চাট্টি ইঙ্গ্রিজি গপ্পোবই কিন্ডলে পড়েন। (পিডিএফ নয়)। যে কোন অচেনা শব্দে আঙুল ছোঁয়ালে ডিকশনারি খোলে ছোট্ট করে।

    (আমি মাইরি কিন্ডলের ব্যবহার উপযোগীতা ইত্যাদি নিয়ে পোবন্ধ লিখেই ফেলব। কিন্তু খনু বোধহয় পড়তে চাইবে না।)
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৫420492
  • ইংরিজি লেখার সময় হয়ত কয়েক সেকেন্ড হলেও বেশি টাইম পাচ্ছি বলার চেয়ে। কিছু ভুল হলে গুগলেও নিচ্ছি। কিন্তু বলার সময়ে অন স্পট বলতে হচ্ছে, বক্তব্য ভাবাটা তো বাংলায় করি আমরা, তারপর সাজিয়ে নিই ফ্র্যাক্শন অফ সেকেন্ডে। এবার চালু টার্মগুলো লব্জগুলো টপ অফ দ্য মাইন্ডে থাকলে বা শব্দের ঠিক ইঞ্জিরিটা থাকলে তবেই তো সেই স্পিডটা আসবে? এই মেথড কি ঠিক? আর এই শব্দের ঠিক ইঞ্জিরি ঠিক সময়ে মাথায় আনতেই আমরা ১০০% শুদ্ধ বাংলা শব্দ বলার শুচিবায়ুতা ত্যাগ করেছি স্বাধীন যুগ থেকে, মানে এই যে লিখতে গিয়ে কত ইঞ্জিরি ঢুকিয়ে দিলাম এই শব্দগুলোকে টাচে রাখতে। কারণ অমাদের কাজের জগৎ-টাই বেশি। বাংলা প্রাণের ভাষা সে অবসরের জন্যে আর বাড়ির জন্যে তো থাকলই।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৩420491
  • দ্যাখেন বাপু পুলিশ, ঈভটিজার, ঝামেলাবাজ সন্দিগ্ধ রাস্তার লোক, প্রায় সব সরকারি কর্মচারি -- এরা ব্যাদড়ামি করলে যদি গাঁক গাঁক করে ইঙ্গ্রিজি বলে দেন তো লোকে মোটামুটি লাইনে এসে যায়।
    কিন্তু এইটার জন্য যে ইঙ্গরিজি বলার অভ্যেসটা দরকার সেইটে পশ্চিমবঙ্গে অন্তত ক্লাস ওয়ান থেকেও শেখায় না সিক্স থেকেও শেখায় না, কলেজেও শেখায় না।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২২420490
  • মিসটেক মিসটেক!!
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২১420489
  • ও আর বলতে ভুলে গেলাম যে লেখালিখি করাটাই আমার টিমের কাজ, মানে ব্রেড অ্যান্ড বাটার, এর সাথে তাদের হনু বা অ-হনু হওয়ার কোনও ব্যাপার নেই।
  • Amit | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২০420488
  • আরে আপনারা বামি ইমি নিয়ে লড়ে যাচ্ছেন, এদিকে বিদ্যাসাগর যে টেনশনে পড়ে গেছেন। দিদি ওনার ঘাড়ে মাইল আবিষ্কার, জোতিরবিদ্যা কত কিছু ফেলে বসে আছেন। উনি হয়তো সরগে বসে ভাবছেন, মুর্তি ভাঙ্গার বদলে ওনার মাথা টাই ভাঙ্গলে কাজে দিত।

    এক মাত্র পিটি দা খেয়াল করেছেন।
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৯420487
  • ব’দা, আমি ডেটার লোক নই, তবে আমার ডেটা সেট আমার টিম, সেখানে আপাতত ১২০ মত লোক কাজ করে। এদের মেজরিটি ইমি, আর প্রায় সবাই ঐ ভাষাতেই মাস্টার্স। ফলে একেবারে মিসিলিডিং বলা যাবে কি?

    এলেবেলের ১-৪ নিয়ে আমি একমত। ৫টা ওনার ব্যক্তিগত।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২420485
  • এলা, তেমার এক্স আনার ও আছে। অনেক হনু হনু লোক কে অদ্ভুত ইংরেজি লিখতে দেখেছি।

    কিন্তু স্ট্যাটের লোক হিসাবে ওই ডেটা গুলো কে আমি আউটলায়ার হিসাবে দেখবো।
    কারণ বেশীর ভাগ লা মার্টস ইত্যাদি কিন্তু ওই ভুল করবে না।

    তাই ওই ডেটা গুলো ঠিক রিপ্রেজেনটেটিভ নয় পুরো পপুলেশন র। আন্ড হেন্স মিসিলিডিং
  • এলেবেলে | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২420486
  • @ব, আপনি অযথা দুঃখ পেয়েছেন ইঞ্জিরিতে আপনার সহজাত ভাষার জাগলারি না দেখাতে পারার জন্য! মাধ্যমিকে যে রাইটিং স্কিলগুলো আসে, আগে ৪০ নম্বর এবং এখন ৩০, তাতে ভাষার জাগলারি দেখানোর জন্য আলাদা নম্বর বরাদ্দই নেই!! কতগুলো পয়েন্ট দেওয়া থাকে (মানে ৯০ এবং তৎপরবর্তী সময়ের কথা বলছি), তার ওপর বেস করে শুদ্ধ বাক্য লিখতে পারলেই পুরো নম্বর দিতে পরীক্ষক বাধ্য। এমনকি ইনট্রো-কনক্লুর জন্যও আলাদা নম্বর নেই। এবং দ্বিতীয় ভাষার জন্য এটাই প্রযোজ্য হওয়া উচিত বলে আমি মনে করি।
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১০420484
  • আমি ঐ ওয়ার্ড লিস্ট দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জিআরই দেবোনা (হবেনা)। টোয়েফেল পাতি জিনিস - ওর জন্য প্রিপেরেশনও লাগেনা। আমার বাংলা খুব খারাপ ছিলো (আছে) - অতেব ভাষার খেলা দেখানোর ইচ্ছেও ছিলোনা।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৪420483
  • বড় এস,

    ১। আমি জিরাই, টোয়েফেল ইত্যাদি
    পরীক্ষা কোন দিন দিই নি।

    ২। আমার স্টক অফ ওয়ার্ড সমস্যা টা এই জন্য হত বলে মনে হতো।

    ধরুন আপনি কোন একটা বিযয়ে রচনা লিখেছেন। সেখানে ভাষার যে জাগলারী বা মস্তানি টা আমি বাংলায় দেখাতে পারতাম। ইংরেজিতে সেটা জাস্ট পারি না স্টক অফ ওয়ার্ড র জন্য । এটা আমার বিশ্বাস।
  • এলেবেলে | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৩420482
  • বামির ইঞ্জিরি নিয়ে দুটো-একটা কথা যা আমি জানি।

    ১) আমি বুঝি না কেন ইঞ্জিরির ব্যাপারটা কেবলমাত্র 'কখন থেকে পড়াব'-তে আটকে থাকে! কী পড়াব, কেন পড়াব, কারা পড়াবেন, কারা পড়বে - এগুলো আলোচিত হয় না কেন?

    ২) প্রত্যক্ষ ভাবে ইংরেজি ভাষাশিক্ষার সঙ্গে জড়িয়ে আছি ৩০ বছর। অর্থাৎ আমার চাকরি জীবনের প্রথম পনেরো বছর (৯০ থেকে ২০০৪) ছাত্রছাত্রীরা ওয়ান থেকে ইংরেজি শেখেনি, পরবর্তী ১৫ বছরে শিখেছে। খুব তফাৎ চোখে পড়েনি। হ্যাঁ, অক্ষর পরিচয় হয়েছে; দু-একটা শব্দও শিখেছে কিন্তু সেটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মেথডলজি।

    আগে যাঁরা ইঞ্জিরি শিখেছেন তাঁরা শিখেছেন আদ্যিকালের বদ্যিবুড়ো গ্রামার-ট্রান্সস্লেশন পদ্ধতিতে, মানে গোদা বাংলায় 'বাংলায় ইংরেজি' শিখেছেন। ভাষাশিক্ষার পদ্ধতি হিসাবে চরম অবৈজ্ঞানিক এবং বর্তমানে বাতিল। এখন এসেছে আধুনিকতম ডাইরেক্ট মেথড। মানে জোর পড়া উচিত লিসনিং-স্পিকিং-এ। অথচ হচ্ছে উল্টো। ছেলেমেয়েরা যে আর্থ-সামাজিক পরিবেশ থেকে স্কুলে আসছে তারা ইংরেজি শোনে না, ফলে বলতেও পারে না। অর্থাৎ মেথডলজি ঠিক অথচ যাঁদের জন্য তাঁদের কোনও কাজে লাগছে না। একটা চল্লিশ মিনিটের ইঞ্জির ক্লাসে তারা ইঞ্জিরিতে দিগগজ হয়ে যাবে - এ আশা করা বাতুলতা।

    এহ বাহ্য, ইংরেজি বাদে অন্য ক্লাসে কোনও ইঞ্জিরি টার্মিনোলজি ব্যবহার করা হয় না। ফলে তারা অক্ষাংশ-দ্রাঘিমাংশ, ত্রিকোণমিতি-পরিমিতি, প্রতিফলন-প্রতিসরণ, সালোকসংশ্লেষ-শ্বসন কোনও কিছুরই ইঞ্জিরির সঙ্গে পরিচিত নয়।

    ৩) ইমিতে কারা পড়ান? তাঁরা যদি এতই দক্ষ হন তাহলে সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পান না কেন? প্রাইভেট টিউশন তাঁদের কাছে কতজন ছাত্রছাত্রী নেয়? তারা সে সব স্কুলে দুর্দান্ত ইংরেজি শেখে? মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পরীক্ষক হিসেবে সে কথা নির্দ্বিধায় উচ্চারণ করতে পারব না।

    ৪) আসলে বামি-র ছেলেমেয়েদের ইঞ্জিরিতে যেটুকু ঘাটতি থাকে প্রাথমিক দিকে, সেটা মেটানোর হাজার একটা রাস্তা আছে। কিন্তু বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করব এবং একই সঙ্গে সে ইংরেজিতেও তুখোড় হবে - এতটা আশা করা যায় নাকি? ওয়ান থেকে পড়ালেও যায় না, সিক্স থেকে পড়ালেও নয়।

    ৫) ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাইছিলাম না, তবুও এসেম খোঁচা দিয়েছেন এবং পিটি সংস্কৃত ভাষাশিক্ষার উদাহরণ দিয়েছেন বলে বলি আমার কন্যা ২০১১র মাধ্যমিক। মাধ্যমিকে ইঞ্জিরিতে ৯৩ এবং উমাতে ৮৭ পেয়েছিল। যাদবপুরে সংস্কৃতে অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে এম ফিল-এর দ্বিতীয় বর্ষ। যদুপুরের সমস্ত ধাপেই একাধিক গোল্ড মেডেল পেয়েছে সে। কাজেই ভাষা কখন শিখব প্রশ্নটা নিতান্তই গৌণ ব্যাপার।
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৮420481
  • বোতিন্দা এখনো মন্দার বোস জানে না। ধুর ধুর বাঙালি নেহি হো তুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত