এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৫420480
  • বোস, মিত্র না।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৩420479
  • টি
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪১420478
  • আরে পেঁপে খান নি কেউ নাকি? অনেক কাঁঠালের আঠায় ইয়ে হল।
  • PT | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৪420477
  • ওসব ইন্জিরি বাদ দিয়ে এইসব ইতিহাস পড়ুনঃ
    "মঙ্গলবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে তাঁর দ্বিশততম জন্মবার্ষিকী পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার অনুষ্ঠানে তিনি জানান, রাস্তার ফলক দেখে বিদ্যাসাগর মাইল আবিষ্কার করেছিলেন। এখানেই থেমে না থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিদ্যাসাগর জ্যোতির্বিজ্ঞানেও পারদর্শী ছিলেন।”"
  • sm | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৫420476
  • ব,এর উদ্দেশ্যে।এতো ইমি আর বামি নিয়ে আলোচনা হলো।কিন্তু নিট ফল;গুরুর লোকজন ছেলে মেয়েদের ইমি তেই পড়াবে।মুখে বলবে বা মি তে পড়লে অনেক সুবিধে।খালি জনস্বার্থে নিজের ছেলে মেয়েদের ই মি তে পড়াতে বাধ্য হচ্ছি।এন আর আই হলে কোন কিন্তু নাই।কারণ,ওখানে তো বা মি সহজলভ্য নয়!
  • নস্টালজি | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২২420475
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৮420474
  • অনেক বাঙালি আবার আপিসের ইমেলে ইচ্ছে করে গুচ্ছের বোম্বাস্টিক আনকমোন ওয়ার্ড ঢোকায়, যাতে তুমি পড়তে গিয়ে মাথা পেগলে গিয়ে উরিব্বাপরে বলে পালাও। আমার বড়মামা-ও করে এটা দেখেছি, দেখো আমি কত্ত ইঞ্জিরি জানি। অথচ ইঞ্জিরির শিক্ষক ছোটমামা সেটি করেন না, মানে আমার তো আনকমোন পড়েনি কোনোকালে। কী আশ্চর্য। তবে আমার ভাল লাগে সেটাও। একটু শেখা হয় নতুন ওয়ার্ড বেশ, আপনাদের এখানেও শিখি অনেক নতুন ওয়ার্ড, কিন্তু ভুলেও যাই। মনে করে রাখতে চাই পরে আমিও ওরম দোবো কিনা।
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৬420473
  • @এস, বহু বছর না, প্রথম কয়েক বছরের কথাই বলছি। আর যা বলেছি সেটা প্রত্যক্ষ করেছি, করি। ডেটা বা লিন্ক নেই অবশ্য।
  • T | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৪420472
  • ব ভূগোলে কিরম?
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০২420471
  • আমার তো মনে হয় যে সহজ ভাষায় যদি একটা কন্সেপ্ট বোঝাতে না পারি, তার মানে আমি নিজেই সেই কন্সেপ্টটা বুঝিনি এবং কঠিন ভাষার আড়ালে নিজের অক্ষমতা ঢাকছি।
  • b | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৮420470
  • ওরে বাবা। আমার এক বন্ধু জি আর ই দিচ্ছিলো। তখন বোধ হয় প্রচুর শব্দ মুখ্স্ত করতে হত, এখন জানি না। আমি দেখেছিলাম, সে গাঁতাতে গাঁতাতে ঐ শব্দগুলোই ব্যবহার করত। অমুকে বউকে ভালোবাসে না বলে বলত ইউকজোরিয়াস। হোঁচট লাগলে বলত আউচ। সাংঘাতিক সব দিন গেছে।
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৩420469
  • ব, এই স্টক অব ওয়ার্ডটা একটা বাঙালী নেকামো। তার উপরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য (জিআরই) ওয়ার্ড লিস্ট মুখস্ত করার যে জঘণ্য প্রক্রিয়াটা রয়েছে, তার একধরনের প্রতিফলন। ঐ লিস্টের বেশিরভাগ শব্দের মানে নেটিভ স্পিকাররাই জানেনা, তায় আবার আমার আপনার মতন বামির ছাত্ররা। কোনোদিনও দেখিনি আম্রিগানরা কাউকে কোনও ইংরেজি শব্দ জানেনা বলে হ্যাঠা দিচ্ছে। ভালো বাঙলা লেখার মানে যেমন ততসম শব্দের বাহার নয়, তেমনি ভালো ইংরেজি লেখা মানেই ওয়ার্ড লিস্ট তুলে আনা নয়। আপনি কোনও ইংরেজি সিনেমা/সিরিয়ালে কখনই ঐধরনের শব্দের ব্যবহার পাবেন না; কিন্তু অসাধারণ সব ডায়লগ। ঐ স্টক অব ওয়ার্ডটা একধরনের ব্র্যাগিং; যেসব শব্দ সহজে আসছে সেগুলই ঠিকমতন ব্যবহার করে লেখা যায়। ইংরেজি লেখার ক্ষেত্রে যেদুটো জিনিস সবসময় মনে রাখা উচিত সেগুলো হলো ফ্লো আর ব্রেভিটি।
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৩420468
  • হ্যাঁ অ্যাকাডেমিয়াতে/কর্পোরেটে বহুবছর থাকার এবং কাজ করার পর হয়তো ইংরেজীতে বামি আর ইমির মধ্যে পার্থক্য খুবই কমে আসে। দুপক্ষই প্রায় সমান ভালো (আসলে খারাপ) ইংরেজি বলে এবং লেখে। কিন্তু প্রথম কয়েকছর এই পার্থক্য খুব ভালোরকমের বোঝা যায়, সেকথা অস্বীকার করার কোনও জায়্গাই নেই। সায়েন্স, ইন্জিনিয়ারিং, আইটি ফিল্ডে অতটাও বোঝা যায়্না, কারণ সেখানে কমিউনিকেশানের প্রয়োজন, প্রকার, এবং ফ্রিকোয়েন্সি যথেষ্টই কম।
  • b | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২০420467
  • কাজু একটু ভুল বল্লে। বাঙালী ইংরিজি বলে রেগে গেলে(দাদার কাছে যেতে হবে না, খনুদাকেই দেখো) আর ভালো জাতের কুকুরের সাথে কথা বলতে। নেড়ি কুকুর দের সাথে কেউ ইংরিজি বলে না।

    আর এটা মনে রাখবে, বাঙালীর কাছে ইংরিজি গালাগালির পোটেন্সি অপরিসীম। ধরো তুমি বল্লে, বি একেবারে বোকাসি-র মত কথা বলছে। দেখবে বি দাঁত কেলিয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি বলো, এঃ বি-টা একেবারে ইডিয়েট, তখন রে রে করে তেড়ে আসবে।
  • Ela | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১১420466
  • এই প্রসঙ্গে দু’কথা বলতে আমিও চাই (কী আবদার!), বিশেষত এই কারণে যে বহুবছর এক নামকরা বহুজাতিক সংস্থার নলেজ ম্যানেজমেন্ট, কনটেন্ট এবং কমিউনিকেশন বিভাগে কাজ করার দরুন বহু দেশি-বিদেশি লোকের ইংরিজি জ্ঞান তথা ভাষাজ্ঞান সম্বন্ধে আমার সম্যক পরিচয় রয়েছে। এবং এখানে যে বলছি তার প্রত্যেকটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনও পরের মুখে ঝাল খাওয়া নয়।

    আমার সঙ্গে যারা কাজ করে, তাদের বেশির ভাগই শুধু ইংরিজি মিডিয়ামের ছাত্র তাই নয়, ভারতের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরিজির মাস্টার্স। ইন ফ্যাক্ট মাস্টার্সের কমে আমাদের সংস্থায় নেওয়া হয় না, এবং নেওয়ার সময় কলেজ-ইউনিভার্সিটির নামটা খুব ম্যাটার করে প্লাস সিজিপিএ অথবা পার্সেন্টেজ। পিএম যে স্কুলের নাম করলেন সেই লা মার্ট সহ ডন বসকো, মর্ডান হাই, পাঠভবন ইত্যাদি স্কুলের স্টুডেন্ট সব।

    এবার ব্রতীনদা, তোমার পোস্টের ওই ২-৪ এর সমস্যা এদের মধ্যেও বহু লোকের আছে। অত কেন, অনেকেই রিভার্ট বা রিপ্লাই ব্যাক লেখে, ’-এর ব্যবহার জানে না, সাবজেক্ট-ভার্ব এগ্রিমেন্টের যথেষ্ট ধারণা নেই ইত্যাদি।

    তো প্রতিপাদ্য এই নয় যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভাল পড়ানো হয় না, বা এই লোকেরা কিছুই জানে না। শুধু এটুকুই বলার যে বাংলা মিডিয়ামে পড়লে ভাল ইংরিজি শেখা যায় না আর ইংরিজি মিডিয়ামে পড়লে যায়, এটা কোনও ধ্রুব সত্য না। অন্তত আমার ১৫ বছরের অভিজ্ঞতা তা বলে না।

    বাকি বাম সরকার ও প্রাথমিকে ইংরিজি নিয়ে কোনও বক্তব্য নেই।
  • Amit | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৯420465
  • আগে এনাদের ভালোয় ভালোয় ফিরতে দিন। তারপর কমপ্লেন ঠুকে দিন একটা। দেখেন কপাল ভালো হলে রিফানড পেয়েও যেতে পারেন।
  • অর্জুন | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫২420464
  • @অমিত বাবু

    অনেক ধন্যবাদ। এখন তিনটে এয়ারলান্সের আণ্ডারে চলে গেছে। অ্যালাস্কান এয়ারলাইন্স, টার্কিশ এয়ারোয়েজ, বাংলাদেশ বিমান।

    আমি বাবা, মা'র শরীরের জন্যে প্রচণ্ড চিন্তিতঁ। একজনের ৭৪, আরেকজনের ৬৭। মা'র অ্যাকিউট স্পণ্ডলাইটিস আগে জানলে আমি একটা ভিসা করে ইস্তানবুল চলে যেতাম।

    ইস্তানবুল এয়ারপোর্টে ওয়াইফাই পেলে যোগাযোগ হবে নইলে নয়। ফাইনালি ট্র্যাক করতে পারলাম। এখনো ৫ ঘণ্টা ৫৬ মিনিট রিমেনিং বলছে।
  • PM | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৬420463
  • ব্রতীন, তুমি লার্নিং ইংলিশ এর প্রথম ব্যাচ। ৮৯ ব্যাচ এর আগে জনতা ক্লাস ১ থেকে ইংলিশ পড়ত। তোমাদের স্কুল এ তারা কি এক্স্ট্রা অর্ডিনারি ইংরাজি জানত বা বলত? আগের ব্যচ এ তারা সেট প্রোস পোয়েট্রির প্রশ্ন মুখস্ত করে পরীক্ষা দিত যেমন আমরা ১২ ক্লাস এ দিয়েছি। তাতে কি মোক্ষ লাভ হতো ?

    তুমি তোমার সমস্যাগুলো যা লিখেছো সেগুলো আবার ভালো করে পড়।

    ১। তুমি নির্ভুল ইংলিশ লিখ্তে পারো
    ২। তোমার ওয়ার্ড স্টক কম
    ৩। একই ওয়ার্ড র প্রয়োগে ফ্লেভারের তফাত।
    ৪। উপরিউক্ত দুটো কারণেে ইংরেজি লেখার মান কিন্তু কখনোই তত টা ভালো নয়

    এই বার ২-৪ আমরা যারা বাংলা মিডিয়াম এ পড়েছি তাদের জেনেরিক সমস্যা। এর সাথে ক্লাস ৬ থেকে ইংরাজী পড়ার কি সম্পর্ক? আমরা কম্যুনিকেসনে ফ্লুয়েন্সির সমস্যা কে কনটেন্ট দিয়ে কমপেন্সেট করি। ক্লাস ১ থেকে ইংরাজি পড়লে কোন সমস্যাটা সমধান হত বলে মনে কর?, আমার মামা ৭৭ সালে পাশ করেছে। তার্পর শিব্পুর আর খরগপুর। ৩ বার টোয়েফেল দিয়ে পাশ করে নি!! পরে কানাডা থেকে পিএইচ ডি করে যাদবপুরের প্রফেসর, হেড ডিপ ছিলো। অথচ ৮৯ পরবর্ত্তী বহু ছেলেকে দেখেছি ১ম সুযোগেই টোয়েফল ক্লিয়ার করতে।

    এই সমস্যা পেরতে গেলে সকলে যা চিরকাল করে এসেচে তুমিও তাই করেছো-- প্রচুর বই পড়া, খবরের কগজ পড়া। নিউস শোনা, ইত্যাদি

    বহুজাতিকে কাজ করার জন্য তৈরী করাটা তো সারে ১২ টাকা মাইনের সরকারী স্কুলের কাজ নয় রে বাবা।

    বহুজাতিকে ইংরাজি বলতে অসুবিধার ১০০% দায় সরকারী শিক্ষার, কিন্তু সারে ১২ টাকার বিনিময়ে শিক্ষা নিয়ে আইএসাইএর মত ভারতের প্রিমিয়াম প্রতিষ্টানে পড়ার সুজোগ পেলে( এই ফোরামের বেশীর্ভাগ কৃতী ই বাংলা মিডিয়ামের) তার জন্য কি ১০% কৃতিত্ব ও সরকারি শিক্ষা ব্যাবস্থার প্রাপ্য নয় ?
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৯420462
  • এছাড়াও বাঙালিদের একটা মেন্টাল ব্লক আছে অনেকেরই - তারা রেগে গেলে একটু বেশি ফর্মাল। ইঞ্জিরি ঝাড়ে, সে যতই অ্যাঁ উঁ করে গিঁট পড়ে পড়ে বলুক না কেন নাগাড়ে বলে যাবে, কেন না আপনাকে দমিয়ে তক্কে জিতলেই পৃথিবী হস্তের মুষ্টিতে। যেন যত ইঞ্জিরি আমিই জানি, পারবে এবার তক্কো করতে? যেমন আমার মুম্বই নিবাসী জাঠতুতো দাদা হোয়াস্স্যাপেও এনার্সি নিয়ে তক্কো করতে ইঞ্জিরি চালায় আমার সঙ্গে। তো আমিও গুচ্ছের শক্ত ভালো ভালো ওয়ার্ড ঢুকিয়ে তেনার সঙ্গে টক্কর মারি। আমার ভালোই লাগে প্র্যাক্টিস হয়।
    আবার অন্য কেউ যদি অফিসেও বাঙালি হয়ে ইঞ্জিরি বলে আপনার সঙ্গে আপনি ভাববেন বেশি ঘ্যাম। অফিসে প্রফেশনাল জায়গা, যত ইঞ্জিরি চর্চা হবে তত খোলতাই হবে। আমার অন্য টিমের একজন সে এইটা করে। আমার ভালো লাগে। এতে সত্যিই মরচে অনেক কমে যায়।
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১১420461
  • ৩ - ওয়ারেন এর সাপোর্টার রা বার্নি নিয়ে দ্বিধাগ্রস্ত কেন। আর ওয়ার্কিং ফ্যামিলি ফাউন্ডেশন এর একজিকিউটিভ রা ভোট শেয়ার ম্যানিপুলেট করে ওয়ারেন কে সাপোর্ট করতে হহ্ছে কেন?

    ওয়ারেন আর বার্ণীর মোটামুটি একই এজেন্ডা। ফলে দুপক্ষই চায় যে অন্যজন সড়ে গিয়ে তাকে এন্ডর্স করুক। তাহলে বাইডেনকে প্রাইমারিতে চ্যালেন্জ করা যাবে। এইটাই একমাত্র কারণ মনে হয়। আগেরবার কিন্তু ওয়ারেন যথেষ্টই প্রো-বার্ণী ছিলো।

    ৪। বার্নি ওয়ারেন, বা ওয়ারেন কাস্ত্রো বা বার্নি কাস্ত্রো টিকেট কি সাউথ এ বা ব্ল্যাক ভোটে ডেম দের ক্ষতি করবে?

    বার্ণি-ওয়ারেন টিকিট প্রায় অসম্ভব। দেশটার নাম আম্রিগা। সোশালিজম এখনও ট্যাবু ওয়ার্ড। হুলিয়ান কাস্ত্রো তো প্রথম ডিবেটের পর তেমন কিছু করতে পারেনি। এটা ঠিক যে কাস্ত্রো বিশেষতঃ টেক্সাসে হয়তো কিছু ল্যাটিনো ভোট আনবে, কিন্তু সেটা যথেষ্ট কিনা জানিনা। টেক্সাস জিতলে গেলে, কনভেনশন উইসডমে, বাইডেন-কাস্ত্রো বা বাইডেন-রোর্কে টিকিট বেটার। টেক্সাস একবার ব্লু হয়ে গেলে রিপাব্লিকানদের হাত পা ছড়িয়ে কাঁদা ছাড়া কিছু করার থাকবেনা।

    আফ্রিকান-আমেরিকান ভোটারদের মধ্যে বাইডেন বোধয় এখন সবথেকে বেশি অ্যাক্সেপ্টেবল। ওবামার ভীপ, তাছাড়া রিসেন্টলি ওবামা লীগাসি আঁকড়ে ধরেছে। কিন্তু আমার ধারণা এবারে ব্ল্যাক ভোট ডেমরা এমনিতেই পাবে। ট্রাম্প নিজেই সে কাজ এগিয়ে রেখেছে। আর ডেম ক্যান্ডিডেট সিওরলি ওবামা/ক্লিন্টনের এন্ডর্সমেন্ট পাবে। ব্ল্যাকদের টার্ণাউট যদি বাড়ানো যায়, তাহলে ডেমদের জন্য সেটা সুখবরই হবে।
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৯420460
  • খ-দা এর সব তো আমি ভালো করে বলতে পারবোনা। তবুও আমার যেটুকু মনে হয়েছে সেটা বলছি।

    ১- বাইডেন এর ছেলের কেস টা কি, ওখানকার কর্পোরেশনে ও বোর্ড মেম্বার হয় কি করে, এটা তো মানাফোর্ট কেস হয়ে যাচ্ছে।

    কয়েকদিন আগে ট্রাম্প ইউক্রেনের নতুন প্রেসিডেন্টকে ফোন করে বলে যে আম্রিগার থেকে অস্ত্র পেতে গেলে বাইডেনের ছেলের (যে ইউক্রেনের একটা গ্যাস কোম্পানির সাথে জড়িত) নামে স্ক্যান্ডাল বের করে আমাকে দাও। বাইডেনের ছেলে প্রাইভেট সিটিজেন, যেকোনও দেশের (স্যান্কশান না থাকলে) যেকোনও কোম্পানির এমপ্লয়ি/বোর্ড মেম্বার হতে পারেন। ঠিক যেভাবে ট্রাম্পের ব্যবসা পৃথিবীর সর্বত্রই রয়েছে এবং ট্রাম্পের ছেলে/মেয়ে/জামাই সেসব রেগুলার দেখাশোনা করে। ট্রাম্প এখনও সেইসব কোম্পানির মাথায় বসে আছে।

    ২ - এটা নিয়ে ট্রাম্প বিদেশে কল করলো, মিলিটারি এইড উইথহোল্ড করলো, গুলিয়ানি এটা নিয়ে কয়েকমাষ ধরে কাজ করছে, তো তাতে ইমপিচমেন্ট কেস হয় কি? (পার্সোনালি আমি ইমপিচমেন্ট এর পক্ষে জেনেরালি নই)

    ট্রাম্প যা যা কাজ করেছে, ওবামা সেসব করলে এতোদিনে রিপাব্লিকানরা গোটা পন্চাশেক ইম্পিচমেন্ট করে ফেলতো। কয়েকদিন আগে খবর হয়েছিলো যে এয়ারফোর্স ট্রাম্প প্রপার্টি ব্যবহার করেছে থাকার জন্য। মাইক পেন্স আয়ারল্যান্ডে গিয়ে ২০০ মাইল দুরে ট্রাম্পের হোটেলে থেকেছে। এগুলো সিরিয়াস অফেন্স। সামান্য কর্পোরেটে এগুলোকে স্ক্যান্ডাল মনে করা হয়। কিন্তু আম্রিগাতে এগুলো নর্মালাইজ্ড করে দেওয়া হচ্ছে। এটা পৃথিবীর সমস্ত ডেমোক্র্যাসির জন্য খারাপ খবর।

    ইমপিচমেন্টের দুটো পার্ট আছে - লীগাল আর পলিটিকাল। লীগালি তো নিস্চই সম্ভব - হাউস চাইলেই করতে পারে। এখন সেটা সফল হবে কিনা, সেটা জানা নেই। কারণ পেলোসির/ডেমদের কাছে কি কি ইনফরমেশান আছে বা সেগুলো কতটা ড্যামেজিং সেতো আমি কেন সিএনেনও জানে না। হুইসেলব্লোয়ারের কেসটাও যদি ফোরফ্রন্টে চলে আসে, তাহলেও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের অস্বস্তি বাড়বে।

    পলিটিকালি এটা একটা গ্যাম্বল বটেই। আমি ধরে নিচ্ছি যে যথেষ্ট ভাবনা চিন্তা করেই, টাইম ক্যালকুলেট করে, পেলোসি ম্যাডাম মাঠে নেমেছেন। প্রোগ্রেসিভদের থেকে অনেকদিনেরই চাপ ছিলো ইম্পিচমেন্টের। সকলেই জানে যে সেনেটে কেস একদিনও এগোবে না। কিন্তু ইম্পিচমেন্টের বাহানায় ট্রাম্পকে দিয়ে টেস্টিফাই করানো যাবে। ট্রাম্প ক্যাম্পেইনকে ব্যস্ত রাখা যাবে। অস্বস্তিকর প্রশ্ন করা যাবে। ট্যাক্স রিটার্ণও সাবপিনা করা যেতে পারে। হাউস এই শেষেরটা করতে পারলে আমার মনে হয় ট্রাম্প খুব বিপদে পড়বে। ওর আসল অ্যাসেট সাইজ যে অনেক কম, ওর ব্যবসায় ফাইনান্সার কারা, কবে কিকরে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেসব বেড়িয়ে পড়বে।

    কিন্তু অন্যদিকে যদি ডেমরা ইম্পিচমেন্টে সফ্ট গ্লাভসে খেলে তাহলে ট্রাম্প তার ৪২% সাপোর্ট নিয়েই ইলেক্শন জিতে যাবে। কারণ বহু পোটেনশিয়াল ডেম ভোটাররা বুথমুখিই হবেনা। সেটার একটা সম্ভাবনা আছে বটেই - বিশেষ করে সেন্ট্রিস্ট ডেমরা যদি ওয়াকওভার দিয়ে দেয় তাইলে খেলা শেষ। একটাই বাঁচোয়া যে মিডটার্মে দেখা গেছে যে প্রোগ্রেসিভরা বেটার পারফর্ম করেছে - ফলে কর্পো ডেমরা পার্টির ভেতরে এবং বাইরে বেশ চাপে আছে।

    এছাড়াও ইম্পিচমেন্টের বিরুদ্ধে দুটো আওয়াজ উঠছিলো। এক, দেশে দাঙ্গা হয়ে যাবে, ট্রাম্পের বেস মারমুখি হয়ে উঠবে। সেটা বোধয় অনেকটাই হোক্স, রিসেশনের ভয়ে ট্রাম্পের বেস অনেকটা নেতিয়ে পড়েছে। দুই, যদি ট্রাম্পকে কনভিক্ট করা না যায় সেক্ষেত্রে ট্রাম্পকে আর আটকানো যাবেনা। আমার মনে হয় কনভিক্ট করতে না পারলেও যদি অন্তত ড্যামেজিং কিছু সামনে না আনা যায়, তাহলে ডেমদের সমস্যা বহুগুন বাড়বে। দেখা যাক। খেলা এখনও অনেক বাকি আছে বলেই মনে হচ্ছে।
  • b | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৩420459
  • সব এ এর, ও তার দিকে ঠেলে।

    হি হি। ইন্ডিয়া এভরিহোয়ার।
  • :( | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৬420458
  • টমাস কুক বসে গেছে তাই লাখ লাখ যাত্রী স্ট্র্যান্ডেড। কিছু করার নেই।
  • Amit | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৪420457
  • অর্জুন। এটাতে কমপ্লেন করতে পারেন, আলাস্কান এয়ারলাইন্স যদি USA ডেপ্ট অফ ট্রান্সপোর্ট র আন্ডার এ পরে।। আলাস্কান এয়ারলাইন্স এ ডাইরেক্ট ও কমপ্লেন করতে পারেন। সব ফ্লাইট ডিটেলস, ক্যান্সল্যাশন ডিটেলস, কান্নেক্টরিং ফ্লাইট ডিটেলস দিয়ে।

    তবে খুব টাইম কোনসুমিং প্রসেস। মাল্টিপল এয়ারলাইন্স ট্রানসিট ফ্লাইট হলে আরো ঝামেলা বেশি। সব এ এর, ও তার দিকে ঠেলে। আমার নিজের অভিজ্ঞতা মোটেই ভালো না।

    https://www.transportation.gov/airconsumer/file-consumer-complaint
  • অর্জুন | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৩420455
  • দুজন বয়স্ক মানুষকে হেনস্থা করার কি অধিকার থাকতে পারে?
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৩420456
  • বড় এস (S) গুরু একবার চোখে পড়লে এটার উত্তর দিওঃ



    ১- বাইডেন এর ছেলের কেস টা কি, ওখানকার কর্পোরেশনে ও বোর্ড মেম্বার হয় কি করে, এটা তো মানাফোর্ট কেস হয়ে যাচ্ছে।
    ২ - এটা নিয়ে ট্রাম্প বিদেশে কল করলো, মিলিটারি এইড উইথহোল্ড করলো, গুলিয়ানি এটা নিয়ে কয়েকমাষ ধরে কাজ করছে, তো তাতে ইমপিচমেন্ট কেস হয় কি? (পার্সোনালি আমি ইমপিচমেন্ট এর পক্ষে জেনেরালি নই)
    ৩ - ওয়ারেন এর সাপোর্টার রা বার্নি নিয়ে দ্বিধাগ্রস্ত কেন। আর ওয়ার্কিং ফ্যামিলি ফাউন্ডেশন এর একজিকিউটিভ রা ভোট শেয়ার ম্যানিপুলেট করে ওয়ারেন কে সাপোর্ট করতে হহ্ছে কেন?
    ৪। বার্নি ওয়ারেন, বা ওয়ারেন কাস্ত্রো বা বার্নি কাস্ত্রো টিকেট কি সাউথ এ বা ব্ল্যাক ভোটে ডেম দের ক্ষতি করবে?

    এর প্রতিটার একটা নিজের মত উত্তর আমার আছে কিন্তু তোমার আইডিয়া শোনার ইচ্ছে আছে।
    খিল্লি ব্যতিরেকে।
  • অর্জুন | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৫420454
  • আল্টিমেটলি ওরা লস এঞ্জেলেসের ফ্লাইট মিস করল। ওঁদের ব্যবস্থা হয়েছে টার্কিশ এয়ারলাইন্সে। এল এ- ইস্তানবুল- ঢাকা- কলকাতা।

    ফ্লাইট দেরী করেছে তাদের দোষে তাই নেক্সট ফ্লাইট যাত্রী পায়নি। এয়ারলাইন নিজেদের ইচ্ছে মতন ফ্লাইট বদলাচ্ছে।

    এই পুরো বিষয়টা কোথায় কমপ্লেন করা যায়, বলতে পারেন @অমিত বাবু

    দেরী হয়েছে অ্যালাস্কন এয়ারলাইন্সের জন্যে।
  • Ram | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:১১420453
  • আপনারা শিক্ষা নিয়ে এত আলোচনা করেন, কিন্তু কোন্দিন দেশে গ্রামার স্কুল ধরেনের উচ্চতর সিলেবাসের স্কুলের দাবি দাওয়া দেখি না।

    দেশে দুরকম পাঠক্রম থাকলে ক্ষতি কি? একটা সহজ, সবার জন্য আর একটা কঠিন, মেধাবীদের জন্য।

    এরকম হলে তো কেবল প্রথম প্রজন্মের ছাত্রদের কথা ভেবে পাঠক্রম বানাতে হয় ন!
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৬420452
  • PT | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৪420451
  • পব-র চারপাশে যেখানে বামেরা ক্ষমতায় ছিল না সেইসব রাজ্যের মানুষের ইংরিজির দক্ষতা কেমন?
    "English proficiency rankings: India falls two spots, says report
    India secured the 22nd spot, as per a new report released by Swedish education company EF Education, yesterday. However, the country was placed at the 20th spot in 2015 by the same study."
    https://www.indiatoday.in/education-today/news/story/english-proficiency-rankings-352327-2016-11-16
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত