এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৩420450
  • PMC BANKএর কেস নিচ্চয় সবাই জানেন। আস্তে আস্তে আমার আপনার সেভিংসেও হাত পড়বে মনে হয়

  • Ram | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৫420449
  • "হাসির কী হল। ওবামা ক্যাম্পেনের ডিটেল তো পাবলিক ডোমেনেই পাওয়া যায়। সাধারণভাবে যে কোম্পানি দায়িত্বে থাকে তারা নিজের সাফল্যের গল্প হিসেবে বলে। পুরোটা নয়। কিন্তু আউটলাইনটা বলে। ভারতের ক্ষেত্রে তেমন পাইনি।"

    প্রোজেক্টটা ভারতে হয়নি, SAP এর সিঙ্গাপুর অফিস করেছিল, সাফল্য বলে স্বীকার করা হয়েছিল সেটা তো ঐ অনুষ্ঠানে পীয়ুষ গয়ালের উপস্থিতি ই বলে দেয়। ঃ)
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৯420448
  • ব, এই সমস্যা গুলো আমরা সবাই কম বেশি ফেস করেছি। কিন্তু এগুলোর জন্য আমাদের সোশিও-ইকনমিক ব্যাকগ্রান্ড মূলত দায়ী। তাছাড়া যেকোনও ভাষায় লেখা/বলার জন্য যে অভ্যাসটা দরকার সেটা আমাদের অনেকেরই পড়াশুনা/কর্মজীবনে হয়্না। আমার বাংলা লেখা ইংরেজীর থেকেও খারাপ।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪০420447
  • পিটি দা এক্সটিরমলি সরি। কালকে জোশের মাথায় অজান্তেই তোমাকে হার্ট করে ফেলেছি।

    আনকন্ডিশনাল আপোলজি
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩২420446
  • আমি আগাগোড়া বাংলা মিডিয়ামে পড়েছি।

    আমাদের শতাব্দী প্রাচীন স্কুলে অন্ততঃ একজন কিংবদন্তী মাস্টারমশায় ছিলেন যিনি ক্লাস সিক্স( ঈশেন, তুমি সঠিক) থেকে ইংরেজি শুরু হওয়া সত্ত্বেও আমাদের ওই ভাষায় খামতি অনেকটা টা পুষিয়ে দিয়েছিলেন। কিন্তু পুরো টা কি আর হয়?

    বাংলা মিডিয়ামেে পড়া ছেলে হিসাবে আনি মূলতঃ দুটো সমস্যা ফেস করতাম।

    ১) স্টক অফ ওয়ার্ডস বেশ কম ছিল।

    ২) একই ওয়ার্ড র প্রয়োগে ফ্লেভারের তফাত।

    নির্ভুল ইংরেজি লিখতে কোনদিন ই অসুবিধে হয় নি। কিন্তু উপরিউক্ত দুটো কারণেে ইংরেজি লেখার মান কিন্তু কখনোই তত টা ভালো জায়গায় পৌঁছাতে পারতো না।

    এখন বহু বছর বহুজাতিক সংস্থায় কাজ করে, যেখানে কমিউনিকেশন টা অন্যতম দরকারী ব্যাপার আর বেশ কিছু ইংরেজি বই পড়ে সে খামতি অনেক টাই মিটিয়েছি।

    তবু ......
  • S | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৪420445
  • এলেবেলের দেওয়া লিন্কটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৫420444
  • এলেবেলে, আমি আমার সাফারিং স টাই জানি তার জন্য বাম সরকার কেই দায়ী করি।

    কিন্তু আই মাস্ট আডমিট আগে পরের ঘটনাগুলো আমি জানতাম না তাতে অবশ্য একটা প্রজন্ম কে ইংরেজি তে পঙ্গু করে দেওয়ার দায়িত্ব টা এড়ানো যাচ্ছে না।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৯420443
  • জয়তারা@ ১১ঃ৪৮ ( বাই এনি চান্স, আপনি কি তারা মার ভক্ত? সেক্ষেত্রে আবার বাম পন্হী ধারার মূল শর্ত টা ঘেঁটে যাচ্ছে)

    আপনার প্রশ্নের উত্তরে বলি, বাম দল একটি করে " ঐতিহাসিক ভুল" করবে আর মোটামুটি ১০ বছর পরে সেই
    ভুল
    স্বীকার করে হা হুতাশ করবে, তাতে যারা সাফারার তাতেও কী যায় আসে?

    এতে তারা যদি
    " বিপ্লবী" থেকে " ছাগল" হয়ে যান, তার দায় কার ওপর বর্তাবে??
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫২420442
  • সুপ্রভাত গুরু
  • b | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৭420441
  • কিন্তু ধরুন শান্তিনিকেতনে তো চত্ববেলা থেকেই ইংরিজি শিখানো হত। দেবেন বাবুর ছোটো ছেলের লেখাগুলো-ও আছে, সেই ইংরিজির পেডাগগি নিয়ে। যতদূর মনে পড়ছে (বিশি, যোগেন্দ্রনাথ মুখোপাধ্যাএর লেখা পড়ে), ইংরিজি শেখাতেন গ্রামারের কচ্কচি একেবারে বাদ দিয়ে, নারকম অ্যাকটিভিটির মধ্য দিয়ে।
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫২420440
  • হাসির কী হল। ওবামা ক্যাম্পেনের ডিটেল তো পাবলিক ডোমেনেই পাওয়া যায়। সাধারণভাবে যে কোম্পানি দায়িত্বে থাকে তারা নিজের সাফল্যের গল্প হিসেবে বলে। পুরোটা নয়। কিন্তু আউটলাইনটা বলে। ভারতের ক্ষেত্রে তেমন পাইনি।
  • pp | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৪420439
  • ধুস চুল টানবে কেনো। দেখচিল এদের ডিগ্রীর মত চুলটাও ফেক নাকি?
  • Amit | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৩420438
  • তবে এখনো আমি মনে করি বিক্ষোভ দেখানোর নাম কারোর গায়ে হাত তোলা বা চুল টানা নিশ্চয় ভুল। যেই হোক না কেন। বাবুল যদি গালাগালি দিয়ে ছেলে মেয়ে দের প্ররোচিত করেও থাকে, তাহলেও গায়ে হাত তোলা অন্যায় ই।

    এক দিকে কানহাইয়া কে উকিল রা পেটালে গলা ফাটিয়ে নিন্দে করবো, অন্য দিকে বাবুল কে পেটালে সেটাকে বাচ্চা ছেলেদের ছোট্ট ভুল বলে ইগনোর করবো, এটা দ্বিচারিতা। কারোর সাথে মতে না মিললে ও তাকে পেটানোর অধিকার জন্মায় না।
  • Amit | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৫420437
  • ওহ। আজকের কাগজে এসেছে বাবুল কে সংগীতশিল্পী হিসেবে ই ডাকা হয়েছিল, মন্ত্রী হিসেবে নয়। তাহলে দ ঠিক ই বলেছিলেন কয়েক দিন আগে। কতৃপক্ষের কাছেও আগাম নোটিশ ছিল না মনে হয় আবাপ এর লেখাটা পড়ে।

    https://www.anandabazar.com/state/sfi-did-not-agree-with-ju-authoritiy-s-decision-of-politicians-to-be-banned-in-campus-1.1050554

    দুঃখিত ওটা নিয়ে আগের কিছু কমেন্ট র জন্যে।
  • Amit | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৫420436
  • এইটা দেখতে পারেন। তবে ফ্লাইট নাম্বার ছাড়া বোঝা বেশ মুশকিল।, গাদা গাদা ফ্লাইট। পারলে বোনের থেকে ফ্লাইট নাম্বারস গুয়ো নিয়ে ন্যান।

    https://flightaware.com/live/
  • অর্জুন | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৮420435
  • ফ্লাইট নম্বর না থাকলেও ফ্লাইট ট্র্যাক করা যায় কি ভাবে কেউ বলতে পারবেন?

    আমি সোর্স- ডেস্টিনেশন দিয়ে করলাম কিন্তু অনেকগুলো রেজাল্ট আসছে।
  • অর্জুন | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩১420434
  • এয়ারলাইন্সের কোনো মাথামুণ্ডু নেই। অ্যামেরিকা দেখি আরেককাটা ওপরে। আমার বাবা, মা আজ ফিরছেন ওখান থেকে। টিকিটে আছে ড্যালাস- লস অ্যাঞ্জেলেস- সিঙ্গাপুর- কলকাতা। ড্যালাস এয়ারপোর্টে পৌঁছে জানা গেল, ফ্লাইট প্রথমে যাবে স্যান ফ্রান্সিস্ক, তারপর এল এ ও সেখান থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে বাকী পথ।

    স্যান ফ্রান্সিস্কয় ঠিকঠাক ল্যান্ড করেছে। ওঁদের সঙ্গে কথাও হল। কিন্তু হঠাৎ বোন জানাল, টেকনিক্যাল ফলটের জন্যে ফ্লাইট ডিলেড। তাহলে এল এ'র ফ্লাইট উড়ে যাবে। ওদের সঙ্গে ফোনে যোগাযোগও করতে পারেছিনা।

    অদ্ভুত ব্যাপার স্যাপার!
  • Ram | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৯420433
  • "প্রজেক্টটার ডিটেল পাওয়া যাবে? আমি পাইনি।"

    ঃ)
  • Ram | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০২:২৭420432
  • "ইশানবাবুকে একটা তথ্য দি। ২০১৪ তে দিল্লির এক ৫ তারা হোটেলে আ একটা অনুষ্ঠান করে, তাতে নানা আ প্রোজেক্ট কে রিকোগনাইজ কর হয়। কর্পোরেট অনুষ্ঠান যেমন হয়। Kইন্তু একটা পিলে চমকানো সারপ্রাইস ছিলো। বিগ ডাটার মোস্ট ইনোভেটিভ ইউস এর কেটাগোরিতে পুরস্কার পায় বিজেপি। ২০১৪ নির্বাচনে বিগডেটা ব্যবহারের জন্য। ওদের তরফে কেউ এসে পুরস্কারটা নিয়েও ছিলো।"

    পীয়ুষ গয়াল
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৮420431
  • প্রজেক্টটার ডিটেল পাওয়া যাবে? আমি পাইনি।
  • অর্জুন | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:১৯420430
  • ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে, বাড়িতে যে ভাষার চর্চা শূন্য শিশুরা সেই ভাষা ভাল ভাবে শিখতে পারে কি করে অর্থাৎ পরীক্ষায় নম্বর পাওয়া নয় @এলেবেলে যা বললেন সেই রিডিং, স্পিকিং, লিস্নিং অ্যান্ড রাইটিং।

    এছাড়াও আরেকটা ব্যাপার আছে, ছোটবেলা থেকে শিশুদের আর্টিকুলেশনের দিকে জোর দেওয়া। তারা যে ভাষায় বলুক, গুছিয়ে সুন্দর করে বলা। ভোক্যাবুলারি বাড়ানো।

    বাড়িতে আমার ছোটবেলায় প্রতিদিন গল্পের বইয়ে নূতন শব্দ পেলে, অভিধানে তার অর্থ খুঁজে সেটা নিজের ভাষায় বলতে বলা হত। বাংলা ও ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ শুধরে দেওয়া হত।

    স্কুলে আমাদের নার্সারিতেই প্রতিটা ইংরেজি অ্যালফাবেট উচ্চারণ করতে গেলে তার লিপ মুভমেন্ট প্র্যাকটিস করানো হত।

    যেমন V বলতে গেলে bite your lower lip।

    কথার মধ্যে ছোট থেকে উপযুক্ত শব্দ না পেলে 'ইসে', 'ইয়ে' বলা বন্ধ করা।
  • এলেবেলে | ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৮420429
  • @বটে!
    //এলেবেলের উল্লিখিত প্রাথমিকে ইংরিজি শিক্ষার ইতিহাস আশ্চর্যজনকভাবে পবিত্র সরকারকৃত এক সদস্যের একটি কমিশনের রিপোর্ট সম্বন্ধে নীরব, যার ভিত্তিতে পশ্চিমবঙ্গে সর্বশেষ প্রাথমিক থেকে ইংরিজি দূরীকরণ কার্যকর হয়।//

    নীরবতা কোথায় দেখলেন? লিখেছি তো ২০০৪ সাল থেকে প্রথম শ্রেণি থেকেই ইংরেজি পড়ানো হচ্ছে। তার আগে অশোক মিত্র কমিশনও ছিল। কাঁটা বেছে খেতে চাইলে অবশ্য মুশকিল!

    যাই হোক একটা লিংক দিচ্ছি আনন্দবাজারের, যেখানে দু'টো চিঠি ছাপা হয়েছিল আজ থেকে দেড় বছর আগে। আনন্দবাজার মানে যারা জ্যোতি বসুর ইংরেজি তোলা নিয়ে দিবারাত্র মুণ্ডপাত করত। তারা আগের চোদ্দ বছরটা চেপে গিয়েছিল কাঁটা বেছে খেতে গিয়ে এবং চিঠি দু'টি প্রকাশিত হওয়ার পর থেকে অদ্যাবধি কোনও বিরোধী মত প্রকাশিত হয়নি উক্ত পত্রিকায়। দু'টো চিঠির মধ্যে একটা এই অধমের লেখা।

    http://www.anandabazar.com/editorial/letters-to-the-editor/former-cm-jyoti-basu-was-not-responsible-for-the-retrogression-of-english-education-1.777072?ref=letters-to-the-edito-new-stry
  • PM | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫২420428
  • "বিজেপি কী করেছে বলা মুশকিল। তথ্য নেই। তবে ফেবুর ট্যাকরেকর্ড এবং হোআ র রমরমা দেখে আন্দাজ করা যায় কী হয়েছে।"----

    ইশানবাবুকে একটা তথ্য দি। ২০১৪ তে দিল্লির এক ৫ তারা হোটেলে SAP একটা অনুষ্ঠান করে, তাতে নানা SAP প্রোজেক্ট কে রিকোগনাইজ কর হয়। কর্পোরেট অনুষ্ঠান যেমন হয়। Kইন্তু একটা পিলে চমকানো সারপ্রাইস ছিলো। বিগ ডাটার মোস্ট ইনোভেটিভ ইউস এর কেটাগোরিতে পুরস্কার পায় বিজেপি। ২০১৪ নির্বাচনে বিগডেটা ব্যবহারের জন্য। ওদের তরফে কেউ এসে পুরস্কারটা নিয়েও ছিলো।

    নিজের চোখে দেখা
  • joy tara | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৮420427
  • ব, আপনি সিপিএমের কাগজে কম্পুটার তুলে দেওয়ার কৃতিত্ব দাবি বা বুদ্ধবাবুর বিলাপকে বিশ্বাস করবেন না। ওসব নিতান্ত অসত্য। রেসিডেন্ট সত্যচূড়ামণির বাণী অক্ষরে অক্ষরে মেনে নিন। নইলে হাঁরিকাঠে গলা দেওয়া প্রকৃত ছাগল হবেন কিকরে?
  • অর্জুন | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৫420426
  • ব্যাক-টু এশিয়ান- অ্যামেরিকান হিস্ট্রি।

    ' চাইনিক রেইল রোড ওয়ার্কারদের পাঠানো হত রকি মাউন্টেইন্‌স্‌ এর দুর্গম জায়গায় রেল লাইন পাতার কাজে। আমেরিকান চাইনিজ হিস্টরি নিয়ে মাঝে মধ্যে কাগজে লেখা বেরোয়।'

    @ Icm এই সংক্রান্ত ইতিহাসের বইয়ের নাম রেফার করতে পারেন?
  • PT | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৪420425
  • *মুখে চাপানো ঠিক কাজ নয়।

    "এর মানে এই নয় ভোটাররা ছাগল। এর মানে হল এই, যে, প্রচার বস্তুটাই বদলে গেছে। "
    ৫০০ রমণীর স্তনবৃন্ত কেটে দেওয়া হয়েছে কিংবা অসংখ্য শিশুকে রাস্তায় পুঁতে রোড রোলার চালিয়ে দিয়েছে সেটা যারা বিশ্বাস করেছিল তারা বোঁটকা গন্ধ বেরোনো রামছগল।

    আর এখন যারা রাম চরিত্রকে ঐতিহাসিক বলে চালাচ্ছে এবং যারা বিশ্বাস করছে তারাও বোঁটকা গন্ধ বেরোনো রামছগল। "প্রচার বস্তুটাই বদলে গেছে" বলে আমার মস্তিষ্কের বিশ্বাস করার ক্ষমতাটাও বদলে ফেলতে হবে এমনটি তো আমার নিজস্ব সিদ্ধান্ত।

    উপরের দুটি উদাহরণই পোচ্চুর শিক্ষিত-উচ্চশিক্ষিত মানুষ বিশ্বাস করেছে ও প্রচারে অংশ নিয়েছে। তারা ঘটনাগুলো বিশ্বাস না করে প্রচারের অংশ হলে তারা নিজেরাই পাক্কা শয়তান। তার জন্য রাজনৈতিক দলগুলোকে দোষ দিয়ে লাভ নেই।
  • বটে! | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫০420424
  • এলেবেলের উল্লিখিত প্রাথমিকে ইংরিজি শিক্ষার ইতিহাস আশ্চর্যজনকভাবে পবিত্র সরকারকৃত এক সদস্যের একটি কমিশনের রিপোর্ট সম্বন্ধে নীরব, যার ভিত্তিতে পশ্চিমবঙ্গে সর্বশেষ প্রাথমিক থেকে ইংরিজি দূরীকরণ কার্যকর হয়।
  • PT | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৩420423
  • "'নতুন ভাষা শেখাতে হলে কচি বয়সে শেখাই ভাল"
    এটি বোধহয় যারা দেশ থেকে ইংরিজি শিখে ইংরিজি ভাষী দেশে জীবন কাটায় তাদের বক্তব্য।

    জার্মানরা ২, ৪ বা ৬ মাসের মধ্যে ভাষা শিখিয়ে দেয়। তাতে Das Kapital হয়ত পড়া যায় না কিন্তু অন্যদেশের ডাক্তাররা জার্মান রোগী দেখতে পারে আর দিব্য সামাজিক জীবন চালানো যায়। সুইডেনেও অনুরূপ ব্যব্স্থা আছে। এবং ভাষাটি ইংরিজির সাহায্য ছাড়াই শেখানো হয়।

    যতদূর মনে পড়ছে ষষ্ঠ/সপ্তম শ্রেণীতে সংস্কৃত শেখানো হয়েছে এ রাজ্যে একদা। সেখান থেকেই শুরু করে সংস্কৃতে উচ্চতর ডিগ্রি করেছে অনেকেই।


    আমি যা বলিনি সেগুলো আমার মুখে না চাপানো ঠিক কাজ নয়। তুমি বাম রাজনীতি অপছন্দ কর তাতে আপত্তি নেই কিন্তু মূলতঃ আবাপর চাউর করা অসত্য, অর্ধসত্য বিশ্বাস করতে হবে কেন? ইংরিজি না শেখানো কিংবা কম্পু আটকানো সম্পর্কে সম্পূর্ণ অ-বাম সূত্র থেকে তথ্য পাওয়া যায়। তথ্যে বিশ্বাস করতে আপত্তি হওয়ার কথা নয়, নাকি সেগুলো মেনে নিলে এতদিনের মিথ্যের পাহাড়ে ওপরে গড়ে ওঠা রাজনৈতিক বিশ্বাস ভেঙ্গে যেতে পারে?
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৬420422
  • মাধ্যমিকে যত ছেলে পাশ করেনা, তাদের মধ্যে সিংহভাগ ইংরেজি আর অন্ক। এখন অন্ক তো আর সিলেবাস থেকে বাদ দেওয়া যায়্না।

    ব বাবুর বাকি পয়েন্টগুলোর সাথে মোটামুটি একমত। প্রমোদ বাবুর পর দাদু পার্টিটাকে নিজের বৈঠকখানা বানিয়ে ফেলেছিলেন। যাখুশি তাই করেছেন।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২420421
  • ঈশানদার দুটো কথাই সত্যি। ইংরেজি তুলে দেওয়ার একটা কারণ বোধয় ইংরেজিতে পাশের হার কম থাকা। ইংরেজির মতন বিদেশি ভাষা শিখতে গেলে বাড়িতে/স্কুলের বাইরে চর্চা থাকাটা জরুরী। সেটা ইংরেজি মাধ্যমের ছেলেপিলেদের দেখলেই বোঝা যায়। তাই শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে ইংরেজি শিখিয়ে তেমন কিছু বিশাল লাভ হতো বলে মনে হয়্না। কিন্তু নিস্চিত ভাবে বলা যায় যে পাশের হার কমতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত