এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মার্কস | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩০420362
  • বিদেশে ক্যাপিটালিজমের দৌলতে কম্পুটার ডিশওয়াশার ওয়াশিং মেসিন ব্যবহার করে কর্মসংস্থান কমানো হয়। বাড়ি পরিষ্কারের জন্য লোকে সপ্তাহে ৪০ ডলারও খরচ করতে রাজি নয়।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫420359
  • মানে বামে দের এই ছবি হয়ে যাওয়াতে বুক টা জাস্ট "ভেঙে" যাচ্ছে। "অশ্রু" সংবরণ করা চাপ হয়ে যাচ্ছে।

    কিন্তু এটাই ভবিতব্য। ইয়ে তো হোনাই থা। ইট ওয়াজ জাস্ট অন দ্য কার্ডস!
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৪420358
  • "আর নিজের টয়লেট নিজেকেই পরিষ্কার করতেই হয় কারণ আউট সোর্সিং প্রায় না মুমকিন।"

    নট রিয়েলি। আমারই এক কোলিগ একজন মহিলাকে সপ্তাহে মাত্র ৪০ ডলার দিয়ে পুরো অ্যাপার্টমেন্ট পরিষ্কার করিয়ে নেয়। ফলে অসম্ভব তো নয়ই, খুব এক্সপেনসিভও নয়।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:২০420356
  • কিন্তু এই NRC - এটা আল্টিমেটলি কী হবে? মানে এত লোক, ১৯ লাখ লোক - এরা কী করবেন। এনাদেরকে ভারতের নাগরিকত্ব এখনই দিয়ে দিলেই তো মুশকিল আসান। তারপর বর্ডারে সিকিওরিটি স্ট্রং হোক, যাতে আরও লোক বেআইনিভাবে না আসতে পারে। কিন্তু যারা অলরেডি এখানে রয়েছেন তাদেরকে তো একটা স্ট্যাটাস দিতে হবে, তারা যাবেন কোথায়, এমন হয় নাকি।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:২০420357
  • কবি বলেছেন

    " আমার যাবার সময় হল, দাও বিদায়,
    মোছ আঁখি, দুয়ার খোলো; দাও বিদায়"
  • Amit | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৯420355
  • ইন্ডাস্ট্রিয়াল এক্সিডেন্ট গুলো একটু অন্য সাবজেক্ট ডোমেন এ চলে যাচ্ছে। জানি না এতে কোনো পার্টিকুলার সরকার কে ব্লেম করে কি হবে। সব সরকার এই ব্যাপারে একই রকমের অপদার্থ। আসলে মানুষের জীবনের দাম ইন্ডিয়া তে কম। কোনো এক্সিডেন্ট হলে তার থেকে আমরা কিছু শিখি না, বা সেটা কি করে আটকানো যায় ভাবি না, আবার কিছুদিন পরে একই এক্সিডেন্ট বারবার হয়। এতে বাম, ডান, কোনো সরকার ই কিছু করেনা।

    ম্যানহোল এ নামতে বাধ্য হয়, শুধু প্রপার ড্রেস নয়, প্রপার সেফটি গিয়ার্, গ্যাস ডিটেক্টৰ, অক্সিজেন সিলিন্ডার, রেসকিউ রোপ, অনেক কিছু দরকার। বাইরে কাজের সুবাদে দেখি একটা ছোট কাজ করতে হলেও কি ভাবে রিস্ক এনালাইসিস করা হয়। কিছু বাজে ঘটনা হলে সুপারভিসর বা সেফটি অফিসার এর চাকরি যাওয়া বা জেল এ যাওয়া খুব কমন। লোকেও তাই সাবধানে থাকে, অন্যের খেয়াল রাখে। কোনো ঘটনা হলে চেষ্টা করে প্রিভেন্টাটিভ মেজার নিতে যাতে সেটার রিপিট না হয়। আমার দেখা : ইন্ডিয়া তে প্রায় ৭০-৮০ % রিপিট এক্সিডেন্ট ঘটে, যেখানে বাইরে দেখেছি রিপিট এক্সিডেন্ট হয়তো ১০-১৫-% বেশি নয়।

    ইন ফ্যাক্ট ইন্ডিয়া তে সব কটা ইন্ডাস্ট্রি তে, মাইনিং হোক, স্টিল প্লান্ট হোক, অয়েল প্লান্ট হোক, লোকের মধ্যে বেসিক সেফটি সেন্স এতো কম যে বেসিক হেলমেট পড়ার কথা লোক কে বলতে হয়। তবুও শোনে না। রাস্তায় বাইকে চালালে হেলমেট পড়ার কথা পুলিশ কে চেক করতে হয়, লোকের নিজের মাথার ওপর নিজের মায়া নেই। মাথা ফেটে গেলে যে নিজের প্রাণ টাই বেঘোরে যেতে পারে, সেটা কি পুলিশ বোঝাবে ?

    রাজনীতি নেতারা কি আর আকাশ থেকে পড়বে? আমরা নিজেরা যেমন কেয়ার লেস, তারাও সে রকম ই হবে।

    ইচ্ছে আছে একটা আলাদা টোয়ি খুলে নিজের দেখা সেফটি রিলেটেড কান্ড-কারখানা গুলো লিখবো আলাদা করে।
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৮420354
  • মাথায় করে বিষ্ঠা নিয়ে যাওয়া পব থেকে কংগ্রেস আমলে উঠে গিয়েছে।
    আর সুন্দর,সুঠাম ড্রেনেজ সিস্টেম বানানোর দাবী তো আমার বহুদিনের। জিগ্নেশ কি সেটাই রিপিট করলো?
    আর বিদেশে লোক নিজের বাসন নিজে মাজে,টাকা বাঁচাতে।
    আর নিজের টয়লেট নিজেকেই পরিষ্কার করতেই হয় কারণ আউট সোর্সিং প্রায় না মুমকিন।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:১২420353
  • "বিশেষত যদি বিদেশে গিয়ে বাংলা ভুলে থাকেন"

    বোঝা গেছে।
  • সহজ পাঠ | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯420351
  • "আমার প্রশ্ন এতো ভালো ভালো গরীব বান্ধব কাজ করে বামেরা গরীব দের লাথি খেলো কেন?"

    এর একটা সরল মানে হয় - বক্তা বলছেন সত্যিসত্যিই গরীব বান্ধব কাজ করলে বামেরা গরীবদের লাথি খেত না।

    তবে একশোভাগ ব্রেনওয়াশড লোকেদের পক্ষে সেটা বোঝা শক্ত। বিশেষত যদি বিদেশে গিয়ে বাংলা ভুলে থাকেন তাহলে এসব খুবই শিশিবোতল ঠেকবে।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৯420352
  • আহা ছাগল শব্দটা একটা প্লেস-হোল্ডার। বেসিক্যালি, যাদের সঙ্গে আমার রাজনৈতিক মতের মিল হচ্ছে না তারা সব মনুষ্যপ্রজাতির বাইরের কিছু একটা।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৭420350
  • একটা সময় কোলকাতায় একদল লোক (অবশ্যই নিম্নবর্গের) বাড়িতে বাড়িতে গিয়ে বিষ্ঠা জোগাড় করে মাথায় ঝুড়িতে করে নিয়ে যেত। এইরকম একটা অমানবিক কাজ বহুদিন হল কোলকাতা কর্পোরেশনে বন্ধ হয়েছে। প্রথমে সেফটি ট্যান্ক এবং এখন তো ডাইরেক্ট ড্রেইনেজ সিস্টেম এসে গেছে। বিজেপির স্বর্গরাজ্য গুজরাতে সে প্রক্রিয়া এখনও চলছে। সেখানেই জিগ্নেশে প্রশ। যে দেশ চাঁদে ল্যান্ডার নামাতে পারে, তারা এই ব্যাপারে কোনও টেকনলজি বানাচ্ছে না শুধুমাত্র ইচ্ছে নেই বলে।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৫420349
  • আমি ফক্স আর সিএনেনের সাইট খুঁজেছিলাম। অন্তত প্রথম ওয়েব পেজে কিছুই ছিলোনা। অথচ সেদিন কিন্তু ট্রাম্পকে নিয়ে, ইউক্রেনের বিষয়ে, প্রচুর আলোচনা হয়েছে মিডিয়াতে।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৪420348
  • আচ্ছা এল সি এম দা।
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০২420347
  • আবার সেই জিগ্নেশ!
    সম্প্রতি,সম্ভবত দিল্লী হাইকোর্ট প্রবল ভৎসনা করেছে পুরসভা কে,যে ম্যানহোলে যাঁরা নামেন তাদের জন্য কিছু না হোক প্রপার ড্রেস এর বন্দোবস্ত রাখা উচিত।
    খালি হাত এর সাহায্য পাঁক ঘাটা
    মানবিকতার চূড়ান্ত লঙ্ঘন।
  • lcm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০420346
  • বোতিন,
    হ্যাঁ, অনেক লোক হয়েছিল শুনলাম। কিন্তু এখানকার মিডিয়ায় কভারেক বিশেষ কিছু দেখলাম না। টিভিতে রাত্রের খবরে কোনো উল্লেখ পাই নি - লোকাল, ন্যাশনাল (সিএনেন)।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৬420345
  • "অপূর্ব সিদ্ধান্ত। তাহলে মেনে নিচ্ছেন যে ভালো ভালো গরীব বান্ধব কাজ করলে গরীবদের লাথি খেতে হয়?"
    এটা যে বলেছেন, তাকে জিগান গিয়ে।

    দলিতদের ম্যানহোলে নামানোর ব্যাপারে না জানলে একটু জিগনেশ মেভানির কথাবার্তা শুনে দেখতে পারেন।

    আপনার খোরাক দেখে বোঝা যাচ্ছে যে ব্রেইন ওয়াস্ড হয়ে গেছে।
  • হা হা | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫০420343
  • খোরাকস্য খোরাক যাকে বলে!

    "কংগ্রেস করেছে?বামেরা করেছিল?"
    বামেরা করেছে।

    কিরকম?

    "আমি অন্তত নিজের টয়লেট নিজেই সাফ করি। নিজের বাসন নিজে মাজি।"

    লা জবাব।

    "এতো ভালো ভালো গরীব বান্ধব কাজ করে বামেরা গরীব দের লাথি খেলো কেন?"
    তাহলে মেনে নিচ্ছেন জে বামেরা ভালো ভালো গরীব বান্ধব কাজ করেছে।

    অপূর্ব সিদ্ধান্ত। তাহলে মেনে নিচ্ছেন যে ভালো ভালো গরীব বান্ধব কাজ করলে গরীবদের লাথি খেতে হয়?
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫০420344
  • নাদানকে বোঝানো আমার কম্ম নয়। বলা হযেছিল,পাবলিক টয়লেট সাফ করার কথা অথবা ম্যানহোলে নেমে পাঁক তোলার কথা।নিজের বাড়ির টয়লেট এর কথা বলা হয় নি।ওটা অনেকেই করে,বিশেষত বিদেশে।
    দুই,কেউ যদি মেনে নিয়ে থাকে বিজেপি গরীব দের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে।তাহলে আমিও মেনে নিচ্ছি বামেরা গরীব বান্ধব ছিল।,,
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৯420342
  • "কংগ্রেস করেছে?বামেরা করেছিল?"
    বামেরা করেছে।

    আমি অন্তত নিজের টয়লেট নিজেই সাফ করি। নিজের বাসন নিজে মাজি।

    "এতো ভালো ভালো গরীব বান্ধব কাজ করে বামেরা গরীব দের লাথি খেলো কেন?"
    তাহলে মেনে নিচ্ছেন জে বামেরা ভালো ভালো গরীব বান্ধব কাজ করেছে।

    "আর তাদের পার্টি ভর্তি ভট্টাচার্য্য,মুখোপাধ্যায়,বসু,চ্যাটার্জি তে ভর্তি ছিলো কেন?"
    এটা আমারও প্রশ্ন।
  • sm | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৫420341
  • আবার খ।আবার মুড়িঘন্ট।এরা কেউ দলিত দের ম্যানহোলে নামা বন্ধ করেছে।
    কংগ্রেস করেছে?বামেরা করেছিল?
    দলিত দের জন্য, যাঁদের প্রাণ কেঁদে যায়।তাদের একটা কথাই বলার।একদিনের জন্য ম্যানহোলে নেমে পাঁক সাফ করুন।সেটার স্কিল না থাকলে পাবলিক টয়লেট সাফ করুন। নয়তো মড়া কান্না বন্ধ করুন।
    রাজনীতিতে ভোট হল দামী জিনিস।মোদী কৌশল করেছে।সফল হয়েছে।ভোট পাচ্ছে।
    একজন বরিষ্ঠ মানুষ বিজেপি সমর্থক দের বোঁটকা গন্ধ ওয়ালা ও তিনো সমর্থক দের বোকা কালো ছাগল বললেন।কিন্তু বাম সমর্থকরা রপ্তানি যোগ্য ছাগল কি না সে বিষয়ে কিছু বললেন না।
    একজন প্রশ্ন করলেন গরীব দের জন্য এতো ভালো ভালো কাজ করে পুলোয়ামা করতে হয় কেন?
    আমার প্রশ্ন এতো ভালো ভালো গরীব বান্ধব কাজ করে বামেরা গরীব দের লাথি খেলো কেন?
    আর তাদের পার্টি ভর্তি ভট্টাচার্য্য,মুখোপাধ্যায়,বসু,চ্যাটার্জি তে ভর্তি ছিলো কেন?
    তর্ক করার আগে এরা কি নিজের পিছন দিক তাকিয়ে দেখেনা যে, কাপড় সরে গেছে।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৩420340
  • পিটি দা, তোমার ১১ঃ০৩। যারা তিনো বা বিজেপি কে ভোট দেন, তারা যে আসলে
    " ছাপল" সেটা সেই ২০১১ সাল থেকে
    তোমার কাছে শুনতে শুনতে আমরা সবাই শিখে গেছি।

    এখন প্রশ্ন শুধু একটাই এনারাই ( যারা ২০১১ র বগে অবধি বাম দের ভোট দিতো) তারা তখন " ছাগল" ছিল কিনা?

    এক নাম্বারের প্র। এক নাম্বারের উতর হবে।

    ইয়েস বা নো তে!!
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৬420339
  • আইটি সেলের নতুন আবিষ্কার।
  • নিও কমুনিজম | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:১০420338
  • যেকোন ইনকনভিনিয়েন্ট ফ্যাক্টকে আগে 'অপোপ্পোচার' বলা হত, এখন ওনারা সবই ছাগলের কম্মো বলে চালাচ্ছেন। যুগের সাথে তাল মিলিয়ে পোরিবত্তন আর কি।
  • PT | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৩420337

  • আমি তোমার মত নিরপেক্ষ নই। তাই, যারা বিজেপিকে ভোট দেয় তারা বোঁটকা গন্ধওয়ালা রাম ছাগল। আর যারা তিনোকে ভোট দেয় তারা বাংলা কালো ছাগল।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১১:০০420336
  • এল সি এম দা, মোদীর সভায় প্রায় ৫০কে অনাবাসী ভারতীয় র জনাসমাগম
    হয়েছে দেখলাম।

    ইমপ্যাক্ট টা ওদেশে থাকার জন্যেে আরো ভালো বলতে পারবে।

    আসল গল্প টা কী?
  • আমি শুধু | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮420335
  • গরীবিতেই আছি আপাতত:।
  • S | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৪420334
  • তা গরীবদের জন্য এত ভালো ভালো কাজ করার পর ভোতে জেতার জন্য বালাকোটে কাক মারার দরকার হয় কেন? বিজেপি সমর্থকরা তো পুলওয়ামার পর বেজায় খুশি হয়েছিলো, প্রকাশ্যেই, যে আবার ন্যাশনালিজমের বিষ খাওয়ানো যাবে।
  • চিন্তার অভ্যাস | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫২420333
  • যে করছে - তাদের লেখার সাথে, গরীবদের সমস্যার সাথে অনেক ফাঁক থেকে যাচ্ছে। এই ব্যাপারটা খুব এলিটিস্ট লাগছে। মনে হচ্ছে ভীষণ bookish আলোচনা হচ্ছে।

    উদাহরণস্বরূপ বলা যায় - পায়খানা করে দিয়েছে - ওরে দুয়ো দুয়ো running water নেই।

    মানে কি এর! নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি কথাগুলো।
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬420332
  • একদম ঠিক মনে হয়েছে। আমারো তাই মনে হয়। শুধু এলিটিস্ট কাকে বলে সেই নিয়ে একটু ব্যথা থাকতে পারে।

    আর এইটেও একটু ঢ্যামনা রসিকতা(শাসক দের পক্ষ থেকে), যেই সালা হায়ার সেকুলার এডুকেশনে পাবলিক ইনভেস্টমেন্ট বাড়াতে বলা হয় অমনি সকলে আহা স্মল গভরনমেন্ট বলে চেচায়, আর তার পরে সাধারণ মানুষ ইতিহাস বলতে ন্যাশনালিস্ট হিস্টরি, সায়েন্স বলতে গীতা বা খনার বচন নিয়ে থাকলে তার পক্ষে 'আহা সাধারণ মানুষ' বলে বলার লোকের অভাব নেই। এবং ইনসুলারিটি কে পারপেচুয়েট করার মত জিনিশের অভাব নেই। শিশু সাহিত্য স্মৃতি সাহিত্য র একটা বড় অংশ রয়েছে। আমি জানি, মানে আপনাদের কাছেই শিখেছি, অনেকেই বলবেন, এই বা বোকাসি গুলো বড্ড সব কিছু গোল করে গরু রচনা করে। শাসনের ক্রিটিসিজম এ জেনেরালিটি টাই চ্যালেঞ্জের মূল ক্ষেত্র। বাবুল সুপ্রিয় রবীন্র সঙ্গীএত গাইবেন, আবার মেয়েদের টন্ট করবেন, আবার এন আর সি কেন ভালো বোঝাবেন, আর আমি শুধুই হনার্স সাব্জেক্ট নিয়ে বা কর্মক্ষেত্রের বিষয় নিয়ে কথা বলবো হবে না। (বালের দাবী)

    ঠিক ই, কিন্তু তাই বলে যারা ফ্র্যাগমেন্টেড রাজনীতিও করবে, তাদের যেটা মোটামুটি সেন্সিবল অংশ তাদের কথাও শুনে যেন উদ্ধার করে দিচ্ছেন ন্যাশনালিস্ট রা।
    শ্রমিক শ্রেণী বলে কিছু হয় না, সব শ্রম নিবিড় কমিউনিটি, আমাদের আহা প্রাচীন বর্নাশ্রম, বোঝা গেল, কিন্তু ওকে কাকা দলিত দের একটু ম্যানহোলে নামা বন্ধ করেন না, তার বেলায় নেই, উল্টে দলিত রা কত কাশ্মীরে মিলিটারির পক্ষে তার প্রচার।

    চিন্তা কে ই, চিন্তার অভ্যাস কেই, এলিটিজম বলে দেখানো হচ্ছে। হার্ড নিউজ ভরে গেল বাবুল এর সমর্থনে, এন আর সির 'পদ্ধতি' তে। সমস্ত সমালোচনাই, অপ এড এ বা সফ্ট নিউজ এ, সেখানেও বাংলা শৈলী টাও নেকু পুশু বাছা হচ্ছে অনেক সময়।

    অনেকেই বলবেন, শুধু যাদবপুর, শিব্পুর প্রেসি কভার করে আপনাদের আলোচনা, হ্যাঁ করে, কারণ নেতাজ কুড লিফ্ট দেয়ার প্রেশাস আর্স অ্যান্ড গো টু স্মল কলেজেস, সেখানেও রেজিস্টান্স দোবো, মানে ছেলে মেয়েরাই দেবে, এবং তারা অধিকাংশই ল্যাদানে, হয়তো কেউ বল্লো, আমি সিয়াচেনে যুদ্ধ করে পাকিস্তানি মারতে চাই, কিন্তু মেয়েদের ইক্কুয়াল পে করতে হবে, সব কম্ব্যাটে সুযোগ দিতে হবে, তখন হয়তো কেউ একটা প্রচারক ভির্মি খেলো। সর্বাত্মক বশ্যতা হবে না।

    যত সালা আজে বাজে। কিন্তু চিন্তা নেই, মানুষ কে খালি ঘৃণা শেখানো, আর তার পরে জ্ঞান দেওয়া। ১৯ লক্ষ 'সাধারণ মানুষ' তো এন আর সির বাইরে, এর সাড়ে আঠেরো বোধ হয় বিজেপি আর নানা গোত্রের ন্যাশনালিস্ট দের ভোটার। যারা পার্টিশনে ক্ষতিগ্রস্ত হলেন তাদের প্রজন্ম কে ঘৃণা করা গেল না, এখন অ্যাসপিরেশন এর নামে, তোমাদের চাগরি ওরা নিয়ে নিচ্ছে এই সব ভয় দেখিয়ে সালা নতুন করে দ্বীতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক তৈরী করা কে বিশুদ্ধিকরণ বলে বেচা হছে। এই তো নবযুগ। এতে আর কি নতুন শোনার আছে। অবশ্য স্বারাজ্যম্যাগ টা পড়ি, আর রাইট উইং মতামত ই মেডিয়া আলো করে রয়েছে দাদা দুঃখ পাবেন না। কাল আগুন ধরানো জায় নি,, পরশু সারা রাজ্যে আগুন ধরাতে সক্ষম হবে এই সব লোকেরা।

    আমরা হেরো, অতএব মাৎসর্য্য উ`দ্জাপন ইজ ওকে। কিন্তু অন্তত মিনিট খানেক ঝাঁট জ্বলানোর জন্য এসব লেখা হল, যদি হিউস্টনে আড়ম্বরের পরেও ভিসা ক্যান্সেল হয়ে যায় একটু মন খারাপ করা বিকেলে পড়ে দেখবেন ঃ-))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত