এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:১১420150
  • ঘটনার একটা বড় অংশ যে মিডিয়া চেপে দিয়েছে সেটা তো সহজেই বোঝা যাচ্ছে।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৩420149
  • ১০০-% সত্যি কথা। কিন্তু তার মানেই যে রঞ্জন গগৈ অপরাধী সেটা বলা যাই কি ? বহু কেস এ যেমন দোষীরা ক্ষমতার জোরে ছাড় পেয়ে যায়, তেমনি কোনো কোনো ক্ষেত্রে যে একজন নিরাপরাধ কে ব্ল্যাকমেল করা হচ্ছে না, সেটা কেও ১০০-% বলতে পারে ?

    এসব টেনে আনার দরকারই ছিল না। এগুলো আলোচনার মূল বিষয় নয়, জাস্ট কথা র পিঠে বলা। কিন্তু বেসিক সিকিউরিটি র জন্যে সিসিটিভি লাগানোর একটা সিম্পল লজিক দিলে কেও নিজেকে বেশি বুদ্ধিমান ভেবে, উচ্চ চেয়ার এ বসে বাকিদের ব্ল্যাংকেট বাবুলের বা চাড্ডি দের সমর্থক বলে দাগাবেন আর জার্গন ছাড়বেন, সেসব শোনার দায় বা ধৈর্য্য তো সবার থাকে না। দরকার ও নেই।
  • PT | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:০২420148
  • sm একটু হোম ওয়ার্ক করুন লেখার আগে।
    বাবুল তাঁর বক্তৃতা দিতে পেরেছিলেন। প্রশ্ন অন্যত্রঃ
    ১) যেদিন বিজ্ঞান শাখার ইউনিয়ন নবীনবরণ উৎসব করবে বলে ঠিক করেছিল সেদিনই একটি রাজনৈতিক দলের ছাত্রশাখা কেন নবীনবরণ করতে গেল? আর JU-তে সরাসরি রাজনৈতিক সংগঠন কবে থেকে নবীনবরণ শুরু করল?
    ২) কেন্দ্রীয় মন্ত্রী কোথাও এলে রাজ্য সরকার তাঁর নিরাপত্তার ব্যব্স্থা করতে বাধ্য। কেননা কোন অ-বাম পাগলে ঢিল ছুঁড়েও তাঁকে আহত করতে পারে। সেই প্রটোকল মানা হায়নি কেন? উপাচার্যকে সেই মন্ত্রীর আগমনের কথা জানানো হয়েছিল?
    ৩) কেন্দ্রীয় মন্ত্রীর সিকিউরিটির দায়িত্ব রাজ্য সরকারের-উপাচার্যের নয়। আর তিনি কখনই উপাচার্যকে পুলিশ ডাকার জন্য নির্দেশ দিতে পারেন না। সেটা মন্ত্রী জানতেন না?
    ৪) কোন পক্ষেরই গালাগালি কিছু কম হয়নি। কিন্তু একজন মন্ত্রী ছাত্রদের অঙ্গভঙ্গী করে নির্বোধ বলার ব্যাপারটি (রেকর্ডেড) চরম নিন্দনীয়।তিনি এখনো তার জন্য ক্ষমা চাননি কেন?
    ৫) মন্ত্রী কতটা সৌজন্য জানেন সেটা ঘট্নার দিনে উপাচার্যের সঙ্গে বাক্য বিনিময়ের সময়ে বোঝা গেছে। এমনকি এই প্রসঙ্গে পত্রিকার সম্পাদককে পরের দিনও ছাড়েননি। অশ্লীল শব্দ প্রয়োগ করে নিজের ক্ষমতার অবশ্যই অপপ্রয়োগ করেছেন। বাংলাভাষী মিডিয়া অতি ধূর্ততার সঙ্গে সেই ঘটনা আড়ালে রেখেছে। কেন?
    ৬) এর আগেও অনেকবার JU ক্যাম্পাসে বিস্তর গালাগালি, মারামারি হয়েছে। ভবিষ্যতেও হবে। সেগুলো ছাত্ররা ও অধ্যাপকেরা দিব্যি সামাল দিয়েছেন। তার জন্যে পুলিশ আসার দরকার নেই। কিন্তু যে সকল বানরসেনারা রাস্তার দখল নিয়েছিল তাদের সরানোর জন্য রাজ্য আপনার নয়নের মণি সরকার কি ব্যবস্থা নিয়েছিল?
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৯420147
  • ও আর বাবুল যে প্যান্ট খুলে ঐটে দেখিয়ে শুয়ে শুয়ে অশ্রাব্য খিস্তি করছিল সেই ভিডিওটা অডিওশুদ্ধ আসে নি বোধহয় এখনো। মানে ট্যুইটারে তুলতে গিয়ে সাউন্ড চটকে ফেলেছে তো। কথা হল বিক্ষোভ দেখাতেই এত্ত মাথা গরম মন্ত্রীবাবুর যে প্যান্টুল খেলে ফেলল! এই ছাড্ডিগুলোর সেক্স্যুয়াল পার্ভারশান একেবারে সর্বব্যাপী।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৫420146
  • রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে ওঠা সেক্স্যুয়াল হ্যারাসমেন্টের অভিযোগও খারিজ হয়ে গেছে।, এই অভিযোগগুলো অধিকাংশ ক্ষেত্রে খারিজ করিয়েই দেওয়া হয়।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩২420145
  • যথারীতি জার্গন এর ধোঁয়ার আড়ালে কারো কারো মেকি বুদ্ধিজীবীত্বের নেট প্রাকটিস সেই চলছে। কলেজ র গেট এ সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে সিকিউরিটি র কারণ হিসেবে উদা: সহ এবং দুনিয়ার হাজারটা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান বা পাবলিক প্লেস এ সিসিটিভি আছে। এর সাথে বাবুল কে সমর্থন করা বা না করার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এই সিম্পল কথাটা র মধ্যে জল ঘোলা করার কোনো অর্থ নেই যদি না অবশ্য কারোর নিজের এজেন্ডা থাকে।

    এটাও এখানে বলে রাখি যাদের স্মৃতিশক্তি দুর্বল তাদের জন্যে, যে যেই মেয়েটির শ্লীলতাহানির কেস নিয়ে হোক কলরবের শুরু হয়েছিল এবং তৎকালীন ভিসি কে জোর করে সরানো হয়েছিল, তার প্রায় এক বছর পরে যাদবপুরের ইন্টারনাল ইনকোয়ারি কমিটি সেই ঘটনার তদন্ত করে পুরো কেস টাকেই ডিসমিস করে দিয়েছিলো। পুরো কেস টার কোনো ক্রেডিবিলিটি পাওয়া যায়নি এবং মেয়ে টির তরফ থেকে ও কোনো ফারদার ফলো আপ বা পুলিশ কেস করে হয়নি।

    সেই রিপোর্ট বেরোনোর পরে তখন কার আন্দোলনের মাথা দের টিকি ও খুঁজে পাওয়া যায়নি। সুতরাং সমস্ত আন্দোলন কারী ছাত্র রা অতটাও নির্বিরোধী, ইন্নোসেন্ট বেচারা নয় যেটা হয়তো কারো কারোর ধারণা।
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩১420144
  • ভক্তরা নোবেল লরেটদের উপর আবার ক্ষেপেছে।
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:২০420143
  • আজকাল একশ শতাংশ স্টুডেন্ট স্মার্ট ফোন ক্যারি করে।পুরো ঘটনার ভিডিও তুলে ধরা তো বিরাট ব্যাপার নয়।আসছে কিছু স্টিল ও বিক্ষিপ্ত খণ্ড চিত্র।
    দুই,সিসিটিভি ক্যামপাসে থাকবে কি না,সে নিয়ে আপনার কি মত?আগের পোস্টে জানতে চেয়ে ছিলাম।
    তিন,উপাচার্য কে বার বার রিকোস্ট সত্বেও পুলিশ ডাকেন নি কেন?কোন দুর্ঘটনা ঘটে যাবার পর ডেকে কি লাভ?
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৯420142
  • আমার নাকের উচ্চতা মাপার জন্য আলাদা সংস্থা কর্মরত রয়েছে
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪০420141
  • এখানে শ য়ে শ য়ে যদুপুর।

    বাংলা কাটিয়ে দেওয়া ই ভালো।
  • sm | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৭420140
  • কয়েকটি বেসিক জায়গায় যে আটকে যাচ্ছে,খ বাবু।
    ফ্রিডম অফ স্পিচ এর বড় দাবীদার যদূপুর কেন বাবুল কে আটকাতে এতো আগ্রহী।
    সিতেরাম বাবু তো সারা পৃথিবীতে বক্তিমে দিয়ে বেড়াচ্ছেন।কেউ আটকাচ্ছে না তো?
    দুই, প্রতিবাদ বা কালো পট ঠিক আছে।কিন্তু গালা গালি?
    তিন,সিসিটিভি না রাখার পেছনে আপনার যুক্তি কি?
    চার,ছাত্র আন্দোলনে সলিডারিটি দেখাতে বহিরাগত থিওরী যদি এলাউড হয়,তো এক্ষেত্রে বহিরাগত এসে ভাংচুর করেছে এই জিনিষ কি ভাবে ধোঁপে টিকবে?
    পাঁচ,পুলিশ না ডেকে উপাচার্য অন্যায় করেছেন।আরো বেশি দুর্ঘটনা ঘটতেই পারতো।উপাচার্য তার রেসপনসিবিলিটি নিতেন?
    ছয়, ওই চুল টানায় অভিযুক্ত ছাত্র টি অন্য কলেজের। ছাত্রটিকে ক্ষমা করে দেওয়া সঠিক কাজ হয়েছে।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৭420139
  • সুপ্রভাত গুরু
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৫420138
  • সত্য পরবর্তী যুগে র ক্ষমা পরবর্তী ক‍্যাম্পাস দখল অভিযান।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৬420136
  • বিজেপি ক্লোজার বোঝে, আজ তাই গোলপার্ক থেকে তারা ক‍্যাম
    পাস অভিযান এর ডাক দিয়ে ছে।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৬420137
  • বিজেপি ক্লোজার বোঝে, আজ তাই গোলপার্ক থেকে তারা ক‍্যাম
    পাস অভিযান এর ডাক দিয়ে ছে।
  • Ela | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৭420135
  • আহা, হিউম্যান সাইকোলজিতে একটা সেন্স অব ক্লোজার কাজ করে তো (অভি অনেক ভাল জানবেন), সেটাই আমার আশা ঃ)
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৫420133
  • হাউডি মোদিতে শ্যাসে টেড ক্রুজকে নিয়ে গ্যাচে?
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০২420132
  • খ এর Date:23 Sep 2019 -- 06:42 AM পোষ্টের প্রেক্ষিতে:

    আপনি কি গেট এ সিসিটিভি লাগানোর কথা কে "ডিপ্রেসিং মুর্খামি" বলছেন ? মেলা কংফুসিং জার্গন না দিয়ে সোজা ভাষায় সোজা ভাবে বললে বুঝতে সুবিধা হয়। আর যাদবপুরের খবর পাওয়া কারোর (নিজের বা তার উত্তর পুরুষের) মনোপলি নয়। নিজে প্রাক্তন ছাত্র হবার সুবাদে এবং আলুমনির সাথে রেগুলার একটিভ যোগাযোগের সুবাদে ওখানের আপ টু ডেট খবর অন্য অনেকের থেকেই আমি ভালো পাই রিয়েল টাইম এ এবং তার জন্য উঁচু নাক দেখানোর দরকার পরে না।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৮420131
  • ধনকর কত মহান যে যাকে এক্তিয়ার দেখা নোর জন্য উদ্ধার এর নাটক করে ন তিনি আবার হাসপাতালে গিয়ে ভিসি র সঙ্গে দেখা করে মহানুভবতা র পরিচয় দিয়ে ছেন, এই নিউজ ন‍্যারটিভ এর খেলা ধুলো নিয়ে যাঁরা অপিনিয়ন ফরম করছেন তাঁরা বোকা মি করছেন‌। ছেলে মেয়েদের সকলেই জ্ঞান দিচ্ছেন,
    বিজেপির ফাঁদে পা না দেওয়ায় কথা হচ্ছে, ষাট দশকীয় আন্দোলন পদ্ধতি চলবেনা বলা হচ্ছে তো দাবী টা কি, ছেলে মেয়েরা কেম্ব্রিজ অ্যনালিটিকস ভাড়া করবে? অসম্ভব বাল কিছু অপিনিয়ন কে আজকাল সেন মনে হয়, বিশ্লেষণ এর ওভার অল অবস্থা এতখারাপ। আজ ক‍্যাম্পাস এ ক্ষমা পরবর্তী বিজেপি এসে ভাঙচুর পরবর্তী মারামারি করবে, ছেলে মেয়েরা প্ররোচনায় পা দিয়ে ব না দিয়ে মার খাবে তার পর বড়জোড় একদিন মিছিল করবে, আর বোদ্ধারা বলবেন আবার বিজেপি এগিয়ে গেল, ক্ষমা ও ক্ষমতা য় এই তো অপিনিয়ন মেকিং এর ভবিতব্য
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫২420130
  • কিরাতিনীর জন্যই ফিরবেন, বলছেন? ঃ-)
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫১420129
  • বহুদিন সিকি আর পাইকে দেখিনা।
  • Ela | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪৬420128
  • ‘ফেরো কিরাতিনী…’ গল্পটা শেষ হয়নি যখন, তখন আবার আসবেন নিশ্চয়ই @আটোজ
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৪২420127
  • যেটা দেখা যাচ্ছে প্রথম থেকেই, এই ঘটনায় শুধু স্ট‍্যানডার্ড মেডিয়া আউটলেট থেকেই যারা এই ঘটনা সম্পর্কে তারা ছাত্র বিরোধী অবস্থান গুলো সম্পর্কে ই সিম্প‍্যাথেটিক বা ছাত্র দের নিয়ে এমব‍্যারাসড। যাদের মিনিমাম যাদবপুরের খবর পাওয়া র অন্য পন্থা আছে তারা জানবেন এটা সলিড প্রচার এর এবং স্ট্র‍্যাটেজিক হেডলাইনিং এর ফল মাত্র।
    আমাদের নতুন বিধাতা রা একদিন ছেলেময়েদের হাত মুচড়ে দেবার হুমকি দেন আবার একদিন খুজে বের করা র হুমকি দেন পরে আবার ক্ষমা ও করে ন, আবার নতুন করে আক্রমণ এর হুমকি দেন। আজ ই এবিভিপি র প্রোগ্রাম আছে যাদবপুর অভিযান এর‌। বাবু ল সহ বিজেপির রাজ‍্য স্তরের নেতা রা একের পর এক নিরবচ্ছিন্ন হুমকি দিচ্ছেন কাগজেই, কিন্তু ঐ আর কি ওভার অল ন‍্যারেটিভ ছাত্র দের বিরুদ্ধে
    এবং বিজেপির পক্ষে, এখানে তার ই প্রতি ফলন দেখছি। ডিপ্রেসিং মুর্খামি।
  • Amit | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৬420126
  • যাদবপুর এর কলরব যে এবারে আর গড়ালোই না। গরম হতে না হতে কেমন মিয়োনো মুড়ির মতো সিটকে গেলো। মাঝের থেকে বাবুল গৌতম বুদ্ধ হয়ে গেলো ক্ষমা-টোমা দেখিয়ে :) :)

    তবে ক্যাম্পাস এ সিসিটিভি লাগানো নিয়ে যে ছাত্র দের এতো আপত্তি কেন সত্যি বোঝা দায়। ২০১৫ বা ১৬ তে একটা ঘটনা ঘটেছিলো, ৮ বা বাস স্ট্যান্ড এর গেট দিয়ে ঢুকে একটি লোক ইলেকট্রিকাল ইংগ এর একটি ছাত্রী কে ছুরি মেরে পালিয়ে যায়। পুলিশ কোনো ট্রেস ই করতে পারেনি তাকে। অন্তত সিসিটিভি ফুটেজ থাকলে একটা সূত্র পাওয়া ও যেতে পারতো হয়তো।

    ছাত্র ছাত্রী দের ব্যক্তিগত গোপনীয়তা কোনো যুক্তি হতে পারে না। ইউনিভার্সিটি র ঢোকা বেরোনো র গেট গুলো পাবলিক প্লেস। সেখানে সুরক্ষার জন্যে সিসিটিভি থাকাই উচিত।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:২৮420125
  • আচ্ছা, সেই যে ভালো ভালো ভূতের গল্প লিখতেন টইতে, উনি আর আসেন না?
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০২420124
  • এতদিনে বুঝলাম পার্সিস খামবাটা কী করে খামবাটা হলেন। ঃ-)
  • S | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩১420123
  • পরেশ রাওয়ালের অভিনয় দেখার মতন ছিল।
  • অর্জুন | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৫420122
  • '৯৫, '৯৬ সালের সিনেমা। এক হতভাগ্য, দরিদ্র মা ও মেয়ের কাহিনী। মায়ের রোলে নীনা গুপ্তা, কন্যার ভূমিকায় পল্লবী যোশী। পরিচালক শুভঙ্কর ঘোষ নামে এক বাঙালী পরিচালক। সে কোথায় হারিয়ে গেল কে জানে! সম্ভবত জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমা।

    বনফুলের 'ছুঁড়িটা' নামে ছোটগল্পের অবলম্বনে বলে শুনেছি। গল্পটা আমার পড়া নেই। তাই জানিনা।
  • Atoz | ২৩ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৩420121
  • না। "ও ছোকড়ি" দেখিনি। কী নিয়ে সিনেমাটা? আখ্যানভাগ কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত