এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২২ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৩420030
  • পার্সিদের নিয়ে একটা ছোট ভিডিও। ভারতে থেকেও আর পাঁচটা রাজ্যের ভারতীয়দের মত না হয়ে থাকা একটি কমিউনিটি যাদের ট্রেড অ্যান্ড কমার্সে অবদান আজ কিংবদন্তী। গুজরাত থেকে পার্সিরা যখন বোম্বাইয়ে চলে এল ১৭ শতাব্দীতে তখন তাদের পদবী ছিল না। এর প্রায় শতাব্দীকাল বাদে ব্রিটিশরা যখন নির্দেশ দিল সকলের পদবী থাকতে হবে তখন পার্সিরা মহা বিপদে পড়েছিল। শুরু হল গুজরাতের যে গ্রাম থেকে তারা আসছে সেই সব গাঁয়ের নাম থেকে নিজেদের পরিবারের নাম যথা ভারুচ, খামবাটা ইত্যাদি। তাতে না কুলোতে নিজেদের প্রফেশন থেকে নাম দিতে শুরু করল পরিবারের যেমন দারুয়ালা, রেডিমানিয়ালা, সোডেবোতলয়ালা, মনে পড়ল আমার এক সহপাঠীর সারনেম ছিল ওয়েসাইডপেট্রোলস্টেশনয়ালা ঃ-) ঃ-) এর থেকে পার্সিদের রসবোধ আন্দাজ করা যায়।

    ওদের রসিকতাগুলোও একবার শুনুন

    কেউ মারা গেলে 'Wicket pari gayi' বা
    'Photo frame mein chali geya.'

    নিজেদের তারা মাথা মোটা ভাবে
    If you break 500 skulls you will get one brain.

    এটা হাইট
    What happens to a Parsi man when he’s hard on and walks into a wall! He breaks his nose.

    Zoroastrian ধর্মের বিষয় জেনে ভাল না লেগে পারা গেল না।

    There is only one life to be lived. This one life which has to be lived in the most comfortable possible way.

    There is no concept of fasting, celibacy, flagellation of body.

    It is a religion which encourages capitalism but capitalism with a very social responsibility. If you have earned a lot of money, you must know to share it.

    এত কিছু থাকতে তারা এতটাই ক্ল্যানিশ হয়ে পড়ল যে ২০১৪ র সেন্সাস অনুযায়ী পার্সিরা সারা পৃথিবীতে ১,৩০,০০০ তাই ওদের বিবাহ বিধি ইত্যাদি নিয়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। পার্সি মহিলারা নন- পার্সি বিয়ে করলে আর তাদের পার্সি বলে গণ্য করা হয়না।

    ভাল লেগে গেল বলে এত কিছু বলে গেলাম। বাকীটা দেখুন।

  • অর্জুন | ২২ সেপ্টেম্বর ২০১৯ ০০:১২420029
  • বেশ খননেন্দ্রবাবু ই বলব। ঃ-)
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৩420028
  • না, চা পাওয়া যায় না। কফি শ্রমিক ইউনিয়নের কোঅপারেটিভ বলেই হয়তো কফি প্রোমোট করার দর্শন আছে কিছু।

    এলা, হুম। ডিস্ট্রিবিউশনের সমস্যাটা আছে এখনো, তবে অনলাইনে এখন পাওয়াই যায় সব।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৫420027
  • @র২হ, দুটো কারণ হতে পারে। এক, বাড়িতে বসে বাড়ির লোকজনকে নিয়ে কে আর আলোচনা করে। বরন্চ পাড়ার লোক কে কেমন সেই কথাটাই বেশি হয়। আর ডিস্ট্রিবিউশনের একটা অ্যাঙ্গল থাকতে পারে, যথা আবাপ পূজাবার্ষিকী পাড়ার কাগজের দোকানেই পাওয়া যায়, গুরুর বই কলেজস্ট্রীটে ছাড়া পাওয়া না গেলে (?) সবার পক্ষে অ্যাকসেস করা সম্ভব নাও হতে পারে। যেমন ধরুন আমার মা ইবুক বা অনলাইন পড়তে স্বচ্ছন্দ নন, গুরুর অনেক লেখা আমি পড়ে শোনাই। এবার হাতের কাছে ফিজিক্যাল কপি পেলে উনি নিজেই নিয়ে পড়তে পারবেন।

    জানি না সম্পূর্ণ ভুলও হতে পারি, অন দ্য স্পার অব দ্য মোমেন্ট যা মাথায় এল বললাম।

    প্রসঙ্গত, আনন্দমেলার যেকোনও লেখার থেকে শ্রাবণীদির বর্তমান লেখাটি অনেক ভাল হচ্ছে, কিন্তু হাতে নিয়ে পড়তে সবাই পারছে না।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৩420026
  • কঠিন প্রশ্ন। নো আইডিয়া!!
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৯420025
  • আচ্ছা কফি হাউসে চা পাওয়া যায়?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৯420023
  • / চাপ
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৯420024
  • ইয়ে মানে
    " খননেন্দু " বাবু টা একটু চাও হয়ে যাবে না??
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১২420022
  • একটা প্রশ্ন অনেকদিন থেকেই মাথায় ঘোরে।

    গুরুতে নিত্যদিন অনেক সাহিত্যপাঠক অনুরাগীরা আসেন আড্ডা দেন, গল্প উপন্যাস কাব্য নিয়ে আলোচনা হয়। কিন্তু সেসবের মধ্যে গুরু থেকে প্রকাশিত বইপত্রের আলোচনা নগন্য, যেসব বই, লেখা, এবং কিছু লেখক অন্তত, এই গুরু থেকেই আত্মপ্রকাশ করেছেন। বড়ু চন্ডীদাস থেকে স্মরণজিত সব, নাম নিলাম না, কিন্তু গুরু থেকে বেরোন বইপত্রের আলোচনা গুরুর আলোচনার মেনস্ট্রীমে মোটেই হয় না। কারনটা জানতে কৌতুহল হয়। লেখা ভালো না? কৌলীন্য কম? আবাপর পুজোসংখ্যা কত খারাপ তাই নিয়ে এত আলোচনা, গুরুর জলজ্যান্ত প্রপার ইপাব মোবি ফর্ম্যাটে পুজোর ইবুক বেরুলো দুবছর আগে, অ্যাবসোলিউটলি কোন আলোচনা নেই। ভাটে আসা নিয়মিতরাও কজন গুরুর সব বই আজকাল কলেজস্ট্রীটে পাওয়া যায় তা জানেন সেই নিয়ে সন্দেহ।

    মানে জানতেই হবে, আলোচনা করতেই হবে তেমন কিছু না। কৌতুহল আরকি।
  • Kaju | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৯420021
  • বোধিবাবু আবার কী, খননেন্দ্রবাবু বলবেন, দারুণ ওজনদার।
  • PT | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৮420020
  • দেশদ্রোহীদের আস্তানা ও কমুনিস্টদের আখ্ড়ায় সরকারী প্রকল্প। সার্জিকাল স্ট্রাইক করলে একটু সামলে করবেন দিলীপ ভাই; সেমসাইড হয়ে যেতে পারে!!!
    DRDO to start Rs 100 crore research centre at Jadavpur varsity
    //economictimes.indiatimes.com/articleshow/52884655.cms?from=mdr&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৮420019
  • যাহ, খনুদার খ চলে গেলে আর কী থাকে।

    ওদিকে আজ সকালে লসাগুদা বললো বই পড়ে পায়খানা হয়েছে, বিকেলে দেখি হিরণ মিত্র রং নাম্বারের প্রকাশ অনুষ্ঠানে বলছেন কোন পাঠকের কোনদিন কনস্টিপেশন হলে এই বইটা পড়তে ইচ্ছে করতে পারে।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৭420018
  • আমার আপনার মেসেজ এমনিতে বেশ ভাল লাগে ইন-জেনারেল। একটু তাত্ত্বিক কিন্তু পড়তে বেশ লাগে, আনন্দ পেতেও এবং রাগতেও। আপনি খেলাতে জানেন। @বোধি বাবু ('খ' আর ডাকব না, ঐ অক্ষরে কৌলীন্যের অভাব আছে, খ দিয়ে একটা ভাল শব্দ পর্যন্ত নেই)
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৩420017
  • কিসুই জানি না @ব’দা
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২০420015
  • আমি এখন নেটফ্লিক্সে অফিস দেখছি। শুনলাম তুলে নেবে।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৭420014
  • পুরো হেজে গেছি। কোন ভালো মুভি চলছে। এলা এনি পয়েন্টার??
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪১420012
  • ঋদ্ধ টা কোটে রেখে বেশ মজা হয়েছে,
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৯420011
  • রাজনীতি ছাড়া কোন বিষয়ে আলোচনা হলে তো কোন অসুবিধা নেই, অভিভাবক সুলভ না শোনা লে কোন কোন আলোচনা তেই আপত্তি নেই, শুধু কোনটা য় কে জয়েন করবে এবং কেন করবে সেটা তার ব‍্যাপার। এখন ফেসবুক এর রীতি হল এর পরে একটা তাই না বলা, কিন্তু অভাবনীয় মহানুভবতা র কারনে বললাম না।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪২420010
  • হুতো, রাজনীতি খুব ভালো জিনিস। আমরা পাতার পর পাতা আলেচনা করে যাই এবং রোজ নতুন নতুন ভাবে " ঋদ্ধ" হই।

    কিন্ত " মাঝে মাঝে মন্দ হলে মন্দ কী ্? "

    মানে ফর এ
    চেঞ্জ৷ অন্য আলোচনা ??
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৪420009
  • কোথায় একটা পড়েছিলাম ‘হাঁস তুই হাসিশ’।

    রাজনীতিটা চুলকুনি কেন বুঝলাম না। রাজনীতিবর্জিত সাহিত্য কী বস্তু সেটা নিয়েও অনেক মতামত আছে, তবে সেসব নিয়ে প্রবন্ধরচনার দায় খনুদা নেবে।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৩420008
  • আহা চাট টা আমি দেবো কে বললো?

    গ্রুপের যে কেউ? যেমন টি আপনি হজম করে আসছেন। কবে থেকে আমি জানি না। তবে আমি এসে অবধি দেখছি!!!

    সমাপ্ত ( এলার পথ নিলাম)
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১১420007
  • প্রথমত, খিল্লি আর গালাগাল দু’টো আলাদা জিনিস। দ্বিতীয়ত, আমার কোনও ‘দাবি’ ছিল না, একটা মতামত ছিল মাত্র।

    —সমাপ্ত—
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৯420006
  • আপনার যা ইচ্ছে করুন @ ব

    চাট দিলে আবার পাল্টা চাটের জন্যেও পিঠ শক্ত রাখবেন।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৮420005
  • প্রথমত আপনার ঈর্ষার কথা বলা হয়নি। বলেছি হর্ষ দত্তও একই রকম দাবী করেছিলেন সেই কনটেক্সটে।

    ক্ষমাপ্রার্থনা ? বাঃ কি প্রেক্ষিতে। আপনি নিজেই তো ক্লেম করে চলেন যে আপনি অন্যের খিল্লি করতে আমোদ পান। তখন ক্ষমাপ্রার্থনা চান?

    @এলা
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৮420004
  • হাসা খারাপ কেন হবে, হাস।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৬420003
  • আর ভালোই তো সাহিত্য নিয়ে আলোচনা চলছিল আবার রাজনীতির চুলকুনি কেন??
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৫420002
  • বোধি দা, আমিও সিরিয়াসলি বলছি এই বাম দল ( পড়ুন সিপিএম) টাকে নিয়ে মাঝে মাঝে নিজের মনেই খিলখিলিয়ে হাসি। আর কে না জানে হাসা
    স্বাস্থ্যেের
    পক্ষে কতো ভালো
  • sm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৯420001
  • বিজেপি ভালো লোক আর আর এস এস হলো মাটির মানুষ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত