এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৭420000
  • মাইরি বলছি আমি বিজেপি আর এস এস এর মতাদর্শ ছাড়া কারো উপ‍র রাগ করিনি
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২২419999
  • আরে না না কফি-ভাট চলুক, সঙ্গে আছি। মাদ্রাস ক্যাফে আর আনন্দ-এর কফি কেমন লাগে? আমি অবশ্য খুব একটা কফিরসিক নই, তবে গপ্প শুনতে আগ্রহী।
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১১419998
  • কী মুশকিল দিব্বি কফি টফি নিয়ে শনিবার সকালের ভাট হচ্ছিল সবাই কেমন রেগে গেল।

    এই Date:21 Sep 2019 -- 01:06 PM এর পোস্ট কার উদ্দেশ্যে জানি না কিন্তু খুবই বিচ্ছিরি।

    যাগ্গে।
  • এই | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৬419996
  • মালটা আবার পেখম মেলে ঘুরছে এখানে
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৬419997
  • আর ইয়ে, সেই ৯ঃ২৬ এ এম থেকে হাস্যকর, অক্ষমতা, ঈর্ষা, আউটরেজিয়াস, দলপাকানো, দুর্বলতা, ইন্ডিপেন্ডেন্ট নয়, অনেকগুলো তো হল। মিনিমাম একটা ক্ষমাপ্রার্থনা আশা করতে পারি কি?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৫419995
  • এলা, তুমি দল পাকাও??

    ভেরি ব্যাড!!
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৭419994
  • একদম মনে রাখব। ধন্যবাদ।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৫419993
  • জেনে বাধিত হলাম এবং অনেকটা নিশ্চিন্ত!!
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৩419992
  • আপনার মতামতটা সব সময়ে একটা দল পাকানো টাইপের। ইণ্ডিপেন্ডেন্ট নয়। এটা এখন বলতে হল আরেকজনের সঙ্গে আমার মত বিনিময়ের মাঝখানে। নিজের দুর্বলতাটা সেখানেই বেরিয়ে পড়ে।

    আপনিও ভবিষ্যতে চেষ্টা করবেন আমি এখানে কিছু লিখলে তার প্রেক্ষিতে কোনো উত্তর না দিতে। @Ela
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৪419991
  • “আমি কি লিখব না লিখব সে নিয়ে আপনি বল্বার কেউ নন। আপনি নিজেই গায়ে পড়ে কথা বলার অভ্যাস বন্ধ করতে পারেন না।”

    আপনাকেও, অর্জুন, আমার ঠিক এটাই বলার ছিল।
  • চারুবাবু | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪০419990
  • কামান দাগতে হবে কফিহাউজের দিকেও
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৮419989
  • না একদমই বোঝাতে পারলেন না। আপনার মেসেজ নিয়ে আমার বিন্দুমাত্র কোনো উৎসাহ নেই।

    আমি কি লিখব না লিখব সে নিয়ে আপনি বল্বার কেউ নন। আপনি নিজেই গায়ে পড়ে কথা বলার অভ্যাস বন্ধ করতে পারেন না।

    You simply don't exist @ব
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৭419988
  • বোতিন, দেখি কবে হয়।

    আরে হুতো - এমন দোকান কি আছে এখনও। আমি একটা চায়ের দোকান জানতাম সেখানে চা খেয়ে বেঞ্চে ঘুমোনো যেত।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৫419987
  • *মায়্না
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৪419986
  • অর্জুনের গপ্পো শুনে মনে পড়ে গেল, আমার ঠাকুমা বেনারসের কাছে কোনো এক রাজবাড়ির দারোয়ানকে জিগ্গেস করেছিল - তোমাগো কত কইর‌্যা মায়না দেয়। তিনবার একই প্রশ্ন করার পর, দারোয়ান খুব নির্লিপ্তভাবে বলেছিল - আপ উধার যাইয়ে মাঈজি।
    ঠাকুমা বিড়বিড় করে বলল - ভাষা বোঝে না, রাজপেয়াদার চাকরির কত পায়্না দেয় জানতে চাই, কথা কিসু বোঝে না ছাই।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৯419985
  • আপানাকে বল ছোঁড়ার এমন কি ইন্টরাক্ট করার কোন রকম বাসনা আমার নেই। কিন্তু মাঝে মাঝে ওই সবজান্তার মতো
    কমেন্ট গুলো তে মাথা ঠিক রাখা যায় না। আশা করি বোঝাতে ওারলাম
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৭419984
  • যোধপুর পার্কে 'আবার বৈঠক'টা বেশ ভাল মানে পরিবেশ, দাম টাম সব নিয়ে।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৬419983
  • এল সি এম দার,@১২ঃ২৩, শিবরাম র "আমার বই এর কাটতি" গল্প টা মবে পড়িয়ে দিল
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫419981
  • * আপনি বল ছুঁড়ছেন আর আমি লুফছি। @ ব
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫419982
  • হাহাহা, লসাগুদা, হ্যাঁ, এত টাকা দিয়ে কফি খেতে বিরক্ত লাগে। ধ্রুপদী হলধরদের অন্য ব্যাপার অবশ্য :D
    পার্কস্ট্রীটে একটা ক্যাফে খুলেছিল, মিডলটন রো ক্রসিঙের কাছে, ওই গান বাজনার দোকানের কোনাকুনি উল্টোদিকে বোধয়, ২০০৯/১০ নাগাদ, নাম ভুলে গেছি, বেশ বড়, পুরনো মত আসবাব, এসি কিন্তু জানলা খোলা থাকতো, ভেতরে সিগারেট খাওয়া যেত। কিন্তু বছর খানেকের মধ্যে বন্ধ হয়ে গেল।

    পুরনো আসবাব থেকে ভবানীপুরের তৃপ্তি বার মনে পড়লো, গ্রীন প্যালেসের উল্টো ফুটে।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৪419979
  • এল সি এম দা, আবার কবে আসছো ভারতবর্ষে?

    সেবারে, তুমি,আমি,দুখে দা আর অরবিন্দ দার(?) আড্ডা টা গোলা হয়েছিল কিন্তু!!
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৪419980
  • আমার আপনাকে বলতে এতটুকু ইচ্ছুক নই। আপনি বল ছুঁড়ছেন আর আমি ছুঁড়ছি। আমি মাল্টিপিল সমাজের মেম্বর, শ্রোতার অভাব নেই। ধরে নিন আপনি মুক্ত, আমি উলুবন। শান্তি।

    @Icm আমার বাবাকে একবার ক্যাফে কফি ডে'তে নিয়ে গেছি। বাবা, কফি খেয়ে ওয়েটরকে কফির দাম, জল ফোটানোর দাম, যে কফি বানাবে তার মাইনে এবং মালিকের কত লাভ এসব হিসেব করে বলেছিল, তারপরেও ডবলের বেশী দাম চাইছেন আপনারা। ঃ-)
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৩419978
  • প্রাতঃকৃত্য -- এসব বলা যায় নাকি! কোন বই কখন কোথায় কিসে কাজে লাগে বলা যায় নাকি। বিশেষ করে বই এর পাতা।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৯419977
  • আমি কফি শপ বনাম বুক শপ বনাম আর্ট গ্যালারি খুলব বলে ঠিক করেছিলুম। কিন্তু দেখছি পটাপট পাড়ায়, পাড়ায় এত খুলে যাচ্ছে ওসব একসঙ্গে যে আইডিয়াটা আর নূতন লাগেনা।

    বই কিনে আমারও টাল হয়। আজ পড়ব, কাল পড়ব বলে পড়া হয়না।

    জীবন সঙ্গীও নেই যে মনে করিয়ে দেবে।

    এই একটু আগে অ্যামাজন থেকে একটা বইয়ের পার্সেল এল। কবে পড়ব জানিনা!
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৮419976
  • সেবার আমি গোবিন্দর সঙ্গে কাফে-কফি-ডে বলে একটা দোকানে গেছি, কফি আর সঙ্গে আরও কিসব খেয়ে দেয়ে বেরোনোর পরে, গোবিন্দ আমাকে বলল যে আমার টিশার্টে নাকি লাল রং লেগেছে ওর জামায়ও নাকি সামান্য লাল রং ছিটকে লেগে আছে। আমি বললাম - কোথায়, দেখতে পাচ্ছি না তো। বলল - তুমি বুঝতে পারছ না, ঐ দোকানে গলাকাটা দাম, তোমার গলায় খুব সূক্ষ্মভাবে ছুরি চালিয়েছে, প্রথমে বোঝা যায় না... ইত্যাদি ...
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৭419974
  • তাছাড়া সেটা হয়তো " উলু বনে মুক্তো ছড়ানো হয়ে যাবে "
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৭419975
  • বড়দিনের ছুটি
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৬419973
  • অর্জুন @ ১১ঃ৪২ আমরা সেই বিশ্ববিখ্যাত লেখক দের নাম শুনতে চাই না। একটু দয়া করুন।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৫419972
  • @র২হ, ঐ এক দিন বন্ধ থাকে কেন?

    @ব’দা, ৩৪ বললে তাও বোঝা যেত, ৫৭ টা আবার কোথাথেকে এল?!
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১৩419971
  • আমার কফি হাউস হেবববববববববববি লাগে।

    মরার
    আগে আরো অন্তত ৫৭ বার যাবো!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত