এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | ২৩ জুন ২০১৪ ২৩:৩০643747
  • চিলি দারুন খেলেছে।
  • Arpan | ২৩ জুন ২০১৪ ২৩:৩৯643748
  • কোয়ার্ক ১০ঃ৪২ সুপার লাইক।
  • Arpan | ২৩ জুন ২০১৪ ২৩:৪০643749
  • অজ্জিত ইংল্যান্ড না, আজুরিদের সাপোর্টার।
  • ranjan roy | ২৪ জুন ২০১৪ ০০:৫১643750
  • রবেন মাইরি স্প্রিন্টার! অসাধারণ। আর বাচ্চাটার মন হেড! নয়ন সার্থক।
    বসুমল্লিক তথ্য দিয়ে দিয়ে মেরে ফেললেন! "ক্লকওয়ার্ক অরেঞ্জ" সিনিমায় বেঠোফেন শোনানোর মত। ওনাকে গুরুতে আনা হোক, লিং দেবার জন্যে।

    ঘুমুতে যাচ্ছি। কাল ব্রেজিলের খেলাটার রিপ্লে কখন দেখাবে কেউ বলতে পারেন? সোনি -৮ দেখায়?
  • সুদীপ্ত | ২৪ জুন ২০১৪ ০২:২২643751
  • এই হাল্ক টাকে কেনো যে প্রথম এগারো-য় রাখে!
    যাগ্গে নেইমার তিন ম্যাচে চার গোল দে ফেল্লো :)
  • সুদীপ্ত | ২৪ জুন ২০১৪ ০৩:২৬643752
  • ব্রাজিল-চিলি! :)
  • :-I | ২৪ জুন ২০১৪ ০৪:১৫643753
  • ব্রেজিল ৪ - নেইমার ২, ফ্রেড (অফসাইড থেকে) ১, হার্নান্‌ডিন্হো - ১
    ক্যামেরুন - ১ (মাটিপ)

    মেক্সিকো - ৩
    ক্রোয়েশিয়া - ১ (মেক্সিকো প্রথম গোল খেলো এই বিশ্বকাপে)

    প্রি কোয়ার্টার - ব্রেজিল -চিলি, হল্যাণ্ড-মেক্সিকো।
  • কল্লোল | ২৪ জুন ২০১৪ ০৫:৩২643754
  • ব্রাজিলের ডিফেন্স বেশ খাজা। মাঝমাঠও তথৈবচ। এই দিয়ে দে কদ্দুর যাবে!
  • Abhyu | ২৪ জুন ২০১৪ ০৫:৩৫643755
  • ফাইনাল পর্যন্তই যাবে মনে হয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও।
  • + | ২৪ জুন ২০১৪ ০৯:৪৭643759
  • ফ্রেডের গোল অফসাইড নয়। সোনি সিক্সে যে লাইনটা টেনেছিল, সেটাই ভুল। ফ্রেড কিন্তু বলের লাইনের পিছনে ছিল।

    তবে বলে কি লাভ?
  • নেতাই | ২৪ জুন ২০১৪ ০৯:৫৮643760
  • ব্রাজিল কে চিলে নিয়ে যাবে
  • b | ২৪ জুন ২০১৪ ১০:০৮643761
  • ব্রাজিলের ডিফেন্স বোধ হয় কুমির-ডাঙা টাইপের কিছু একটা খেলেঃ "এই যে বল দে দেখি গোল" বলতে বলতে।
  • khilli | ২৪ জুন ২০১৪ ১০:১৪643762
  • রবেন ওই স্প্রিন্ট এর পর যদি বল গোলে রাখতে পারত তাহলে মারাদোনার সেই গোলের সমান হত।
  • + | ২৪ জুন ২০১৪ ১০:২৩643764
  • লেনসকে ছাড়লে*
  • + | ২৪ জুন ২০১৪ ১০:২৩643763
  • কিন্তু রবেন বলটা একটু আগে লেনসে ছড়লে গোলটা হত। ফলে নিজে ভগবান হবে, কিনা টিমের গোলটা এন্স্যিওর করবে সেটা বড় ব্যপার। মারাদোনা কিন্তু নিজে স্যিওর গোলে রেখেছিল, ক্যানিজিয়াকে পাস না দিয়ে।
  • robu | ২৪ জুন ২০১৪ ১০:৫৪643765
  • গান্ধীর ৯ঃ৪৭ যে কাল থেকে আমি কতবার রিপিট করলাম!
  • ঊমেশ | ২৪ জুন ২০১৪ ১১:৩২643766
  • আমি প্রথম দিনই তো বললাম, হাল্ক একটা "ধর্মের ষাড়"
    তাতে বাকি ব্রাজিলিয়ান রা সব রাগ করে আরো কতো ষাড় আছে সেই লিস্ট দিতে শুরু করলো।
    তখন অবশ্য শুধু ষাড় বলেছিলাম, এখন ধর্মের ষাড় বললাম। সেই বাজারে ঘুরে বেরানো ধর্মের ষাড়, সে নিজেই জানে না তার কাজ কিছু আছে কিনা।

    নেইমারের সেকেন্ড গোলটা দারুন হয়েছে।
  • ঊমেশ | ২৪ জুন ২০১৪ ১১:৪৫643767
  • নেইমার এবারের ১০০তম গোলটা করেছে।

    ১০৮ গোল, ৩৬ ম্যাচ।
    এখনো অ্যাভারেজ তিন গোল হচ্ছে। মনে হচ্ছে গ্রুপ লিগ শেষ হতে হতে গতবারের মোট টুর্নামেন্ট গোল কে ধরে ফেলবে (১৪১ না ১৪৫ মনে হয়)
  • :-I | ২৪ জুন ২০১৪ ১১:৪৭643769
  • সুদীপ্ত
    Date:24 Jun 2014 -- 07:51 AM
    দিয়ে যাই [মেসি মারাদোনার মত বা মেসি-ই মারাদোনা টাইপ থিওরি বা ইমোশন নয়, ফ্যাক্ট] ঃ)
    *******************************************
    নেইমার-কে কেন যে টানে এরা এই আলোচনায়। যিনি বা যারা যতই রাগ করুন, নিরপেক্ষ চোখ দিয়ে বিচার করলে প্রত্যেকেই মানতে বাধ্য হবেন, এই বিশ্বকাপে বহু পূজিত, বহু চর্চ্চিত নায়কদের মধ্যে নেইমার সবচেয়ে বেশী দলের জন্য নিবেদন, ঐকান্তিক আত্মিকতা ও সবচেয়ে বেশী সৃজনশীলতা দেখিয়েছে। পেনাল্টিটা খুব চাপে ভালো মারে নি ঠিকই, কিন্তু বাকি প্রতিটি গোল ও গোলমুখী শট, কর্ণার বা সেটপিস, ফ্রিকিক প্রতিটি বিভাগে প্রতিটি নায়ককে অনেক পিছনে ফেলে রেখেছে। ওরকম খাজা হাফলাইনের খাজা সাপ্লাই লাইন, ওরকম পাকা মার্সেলোর মুহুর্মুহু ভুল বা ডিফেন্সের থরহরি কাঁপুনিকে একার চেষ্টায়, উদ্যোগে ও বুদ্ধিতে আপ্রাণ ঢাকার চেষ্টা করে চলেছে। ব্রেজিল বিরোধীরা কেউ কি দেখেছেন যে ও মাঠের কতটা জায়গা নিয়ে খেলছে। কতবার ও দাভিদ লুইজ বা থিয়েগো সিলভার সঙ্গে এসে ওয়ান টু ওয়ান করে বল উপরে নিয়ে গেছে। ক্যামেরুনের কিছু ফাউল পায়ের খুব বাজে জায়গায় হতে শুরু হওয়ার পর ওরও যখন পায়ের পিছনে বুটের আঁচড় পড়ে, তখনই ও উঠে যায়। দল ৩-১-এ এগিয়ে, নয়তো ও ওভাবে উঠে যাওয়ার ছেলেই নয়। ওচোয়া বা কালকের গোলকীপারের অবিশ্বাস্য সেভের একটা বা দুটো না হলে ওর গোলের সংখ্যা দাঁড়াতো ছয় বা সাত। গুস্তাভোর পাসকে যে সাবলীলতা ও স্বাচ্ছন্দ্যের সাথে ও গোলের মধ্যে রাখলো, ওটা নেইমার বলেই 'কোন ব্যাপারই নয়' বলে মনে হচ্ছে। দ্বিতীয়্টাও ডানদিকে ছোট্ট টার্ণের পরই আড়্চোখে গোলকীপারের পজিশন দেখে ডিফেণ্ডারের দু পায়ের ফঁকে যে মুন্সিয়ানায় ঢোকালো, তাও তো দেখলাম না এ বিশ্বকাপে।
    কাল (বা আজ) হাল্ক কিন্তু প্রথম দিকে যথেষ্ট ভালো খেলছিল চেষ্টাও করছিল। মুশকিল অস্কারকে প্রথম দিনের মত আর পাওয়া যাচ্ছে না।
    কিন্তু ফ্রেড? কাল খেলার পর প্রায় এক ঘণ্টার মধ্যে ওই গোল খুব খুঁটিয়ে দেখিয়েছে। যে বিশেষজ্ঞ নেইমারের প্রতিটি সোল টার্ণ গোল নিয়ে উচ্ছসিত হচ্ছিলেন, তিনিই বারবার দেখালেন যে কিভাবে অফসাইডে দাঁড়িয়ে ফ্রেড নাক-কপাল দিয়ে 'হেড' করছে। তবুও বলেছেন, যাক, যে ভাবেই হোক, ফ্রেডের এই গোল পাওয়াটা জরুরি ছিল। ফ্রেডের শাপ-মুক্তির উচ্ছাসই বলে দিচ্ছিল যে ও কতটা হাঁফ ছেড়ে বাঁচলো। কিন্তু গোলটা আরেকবার দেখলে আর স্কোলারির উপহাসিটা আবার দেখলে ব্যাপারটা বোঝা যাবে, ব্রেজিলের সমর্থক হয়েও।
  • + | ২৪ জুন ২০১৪ ১২:১৯643770
  • -| একদম ঠিক

    অস্কার প্রথমদিনের পরই অফফর্মে, শেষ একবছর চেলসীতেও কিন্তু অস্কার যখন তখন অফ হয়ে গেছে। ব্রাজিলের মাঝমাঠে আর কেউ নেই যে বল বাড়াতে পারবে। হাল্ক চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতাই নেই ওর।

    নেইমার ছাড়া আর একজনও দেখাচ্ছে দেশের হয়ে দায়িত্ব পড়লে কেমন খেলা যায়, সে হচ্ছে স্যান্চেজ। দুজনকেই বার্সা নিজের মত খেলতে দেয়না বলে ক্লাবের হয়ে ততটাও সফল নয়। নেইমার ব্রাজিলের জার্সি পড়লেই আলাদাভাবে মোটিভেট হয় বোধহয়।

    পাউলিনহোর খারাপ খেলাটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, আমার মনে হয় পাউলিনহোর জায়্গায় ফার্নান্ডিনহো আর মার্সেলোর জায়্গায় ম্যাক্সওয়েলকে খেলানো উচিত, দুজনই ডিফেন্সিভ দিক থেকে অনেক ভালো, চিলির ঐ স্পীডে অ্যাটাক আটকাতে কাজে লাগবে। দানি আলভেজও ছড়াচ্ছে, কিন্তু মাইকন আরো বেশি ছড়াবে
  • ঊমেশ | ২৪ জুন ২০১৪ ১২:২৪643771
  • গান্ধী, যে সান্চেজ এর নাম করলে তাকেই তো পরের ম্যাচে সামলাতে হবে।
    পারবে তো?
  • ঊমেশ | ২৪ জুন ২০১৪ ১২:২৯643772
  • গান্ধী, ইরান আর চেলসী নিয়ে যেটা বলেছো, ইরান আর চেলসী একই ক্ষমতার নয়, ঠিক আছে।

    কিন্তু তুমি যদি কালকের ক্যামেরুনের খেলার সাথে ইরানের খেলার তুলনা করো, তাহলে?
    এবারের দল গুলোর মধ্যে সবথেকে খাঁজা টিম ক্যামেরুন, আবার তাদের মুল দুই প্লেয়ার বাইরে, ব্রাজিলের সাথে খেলা, তবুও কিন্তু একবারও ডিফেন্সিভ খেলার চেষ্টা করিনি, ইরানের মতো।
  • :-I | ২৪ জুন ২০১৪ ১২:৫৬643773
  • 'ব্রেজিল' নামটার জন্যই ব্রেজিলের বিরুদ্ধে সব দলই উজাড় করে দেয়। এটা "সুজন"রা মানবেন না হয়তো। :-(
    কিন্তু পেলে-র সময় থেকে বা তারপর... এতগুলো বিশ্ববন্দিত নাম, এতগুলো সৃষ্টিশীল, সৃজনশীল ফুটবলার যথা ডিডি, ভাভা, গ্যারিঞ্চা, টোস্টাও, কার্লোস্‌ অ্যালবার্টো, রিভেলিনো, জিকো, সক্রেটিস, ফালকাও, আলেমাও, রোমারিও, বেবেতো, রোনাল্ডো, রোনাল্ডিন্‌হো, রিভাল্ডো, রবার্তো কার্লোস, কাফু, কাকা, রোবিন্‌হো...... নেইমার... পৃথিবীর আর কোন দেশ দিয়েছে?
    +
    পাউলিন্‌হো নক আউটে পিক ফর্মে আসলে মঙ্গল। আমার কিন্তু বার্নার্ডকে (কমেণ্টেটর বের্ণার্ড বলে বোধহয়) খারাপ লাগে নি। ওর ক্রস্‌গুলোও খুবই ভালো হয়েছিলো মেক্সিকোর সাথে। সমস্যা - ভীষণ বেঁটে।
    কন্‌ফেড-এ ম্যাক্স্‌ওয়েল তো ভালোই খেলেছিলো, স্কোলারি যে ওই ভুতুড়ে, কন্সিস্টেণ্টলি এর‌্যাটিক মার্সেলোকে কেন এত পছন্দ করে কে জানে। শুধু ছটফটানিই সব?
  • :-I | ২৪ জুন ২০১৪ ১৩:০১643774
  • হ্যাঁ, সাঞ্চেজও খেলে। তবে ও একটু বেশী শরীরের অ্যাডভাণ্টেজ নেবার চেষ্টা করে। আমার ওকে একটু মোটাবুদ্ধি মনে হয়, হাল্কের মতই।
  • কল্লোল | ২৪ জুন ২০১৪ ১৩:০৫643775
  • :-|
    একদম একমত। নেইমারের কালকে যেটা ভীষন ভালো লাগলো সেটা হলো নিজের হ্যাট্রিকের কথা না ভেবে একের পর এক ফাইনাল পাস বাড়িয়ে যাওয়া। এটা আজকের দিনে কতো বড় ব্যাপার সেটা বলে বোঝানো যাবে না।
    গতকাল তবু হাল্কের মধ্যে একটু চেষ্টা দেখা যাচ্ছিলো। কিন্তু মালটা গোলকানা।
    আমি খুব বেশী ক্লাবের খেলা দেখি না। ফলে জানিও না কারা ভালো খেলতে পরে। যাদের আগে দেখেছি তাদের মধ্যে একমাত্র রোনাল্ডিনিহো, কিছুটা রবিনহো, কাকা দলটাকে দাঁড় করিয়ে দিতে পারতো।

    ভালো কথা পাতো বলে কেউ একটা ছিলো না?

    ক্যামেরুন যেভাবে ব্রাজিল ডিফেন্স ভাঙ্গছিলো, আর্জেন্টিনা হল্যান্ড বা জার্মানির সামনে পড়লে কি হবে সেটা অনুমান করতে ফেলুদা হওয়ার দরকার নেই।
  • quark | ২৪ জুন ২০১৪ ১৩:০৯643776
  • আবার কল্লোলদা ভুলভাল বলছে। আহা ক্যামেরুন ম্যাচ বলেই না এমন হ'ল। একবার নক আউট আসুক তারপর দেখবেন।
  • b | ২৪ জুন ২০১৪ ১৩:২৬643777
  • আমি কিন্তুক ইংল্যান্ডের খেলা দেখুম। আহা বেচারা রুনি। ওর খেলার মধ্যে একটা টিপিকাল ব্রিটিশ বুলডগের ব্যাপার ছিলো (কল্লোলদা থাকলে হয়ত বলতেন, হাবিব সুলভ)। আর তো দেখতে পাবো না।
  • :-I | ২৪ জুন ২০১৪ ১৩:৩০643778
  • কল্লোল
    একদমই ঠিক, তবে যদি দ্যাখেন, ক্যামেরুন ভাঙ্গছিলো প্রায় প্রতিটা অ্যাটাকেই বাঁ দিক থেকে। ওই দানি আলভেজ। কাফুর শেষ দিকের ফর্ম, ওর বর্তমান ফর্ম। আজও মনে আছে কিভাবে রবার্তো কার্লোসের কোমর ধরে দাঁড়িয়ে থাকা ফ্রেম বাই ফ্রেম দ্যাখানো হয়েছিলো। কিন্তু ওই সেণ্টারটা হয়েছিলো কাফুর ভুল থেকেই। কালকেও দাভিদ লুইজ্‌ আর থিয়েগো সিলভার একলাইনে দাঁড়িয়ে দুজনেই দুজনের জন্য অপেক্ষা করাটা একদমই ক্যামেরুনকে উপেক্ষা করার ফল এবং মাতিপের গোল, কিন্তু পুরো ঘটনার কালপ্রিট ওই আলভেজ্‌। হাফলাইনের কাছ থেকে ওয়ান টু ওয়ান করে বিপক্ষের হাফে আক্রমণে ও যতোটা স্বচ্ছন্দ, বিপরীতে ডিফেন্সিভ কোয়ালিটিটা একেবারে শূণ্যে গিয়ে ঠেকেছে, বার্সিলোনায় খেলার ফলে। পুওল নেই, পিকে ঝুল বলে প্রচারে চলে যাচ্ছে। ওই দিকে হাল্কের শরীর আর চেষ্টা ওকে বাঁচাতে পারে, অস্কার ফর্মে থাকলে গুস্তাভো মাঝমাঠে স্ন্যাচিংটা ঠিক সময়ে করতে পারলে ব্রেজিল বাঁচবে, নয়তো খুব মুশকিল।
    হাল্ক বেচারার দোষ নেই, ওর সমস্ত মস্তিষ্ক ওর নিতম্বে গিয়ে ওই অংশের ওজন বাড়িয়ে দিয়েছে। আউটলাইনে ওরকম বলে পেয়ে কতো জোরে মেরে অপোনেণ্টকে টপকাবো, কতো জোরে টোকা মারলে বল বেরিয়ে যাবে বা মাঠে থাকবে এটা ব্রেজিলের খেলোয়াড়দের সহজাত বোধে থাকা উচিত। কাল চিলির খেলায় সাঞ্চেজও একই কাজ করে পড়ে গিয়ে রেফারীর দিকে তাকাচ্ছিলো।

    তবুও হাল্ক ফ্রেডের থেকে ভালো। ফ্রেড জাস্ট জঘন্য। যে বল আঠারো গজের মাথায় ফাঁকা পেয়ে রিসিভ করতে পারলো না, বা গোললাইনের সামনে হাঁটু দিয়ে বাইরে মারলো(পাউলিন্‌হোও আগের খেলায় করেছে), অথবা কাল সহজ বল পেয়েও গোলকীপারের সঙ্গে জড়াজড়ি করছিল, জঘন্য। ব্রেজিলের ক্লাবে খেলে, শুধু এই সেণ্টিমেণ্টে দর্শকদের শুড়শুড়ির জন্য খেলানো হচ্ছে ওকে।
  • :-I | ২৪ জুন ২০১৪ ১৩:৩৪643780
  • আর হ্যাঁ, কনফেড কাপেও ফ্রেড শিন বোন দিয়ে মেরে (বা শিন বোনে লেগে) গোল করেছিলো।
    :-)
    কল্লোল,
    নেইমারের পাশে ফ্রেডকে দেখে আপনার সুরজিতের পাশে রঞ্জিত মুখার্জীকে মনে পড়ে না?
    :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন