এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১২419970
  • হেহে, ওটা কালেক্টিভ ডিসিশন ছিল। একটু বোধহয় নিজেদের ওপাড়ার মস্তানও ভাবতাম সেই সময়, সব মিলিয়ে আর কি! তবে পরে সবাই গুটিগুটি আবার ফিরে গিয়েছিল।
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১১419969
  • টিম হুচিদের সঙ্গে ক্যফে দু মনডে গেছিলাম, আমার অনেক টাকা হলে ওর’ম একটা কফিখানা খুলবো। প্রবল ভীড় হট্টগোল চারদিকে চিনির গুঁড়ো চব্বিশ ঘন্টা ৩৬৪ দিন খোলা।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:১০419968
  • এল সি এম দা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল @ ১১ঃ৫৪
  • র২হ | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৭419967
  • @Ela 21 Sep 2019 -- 11:00 AM - আহা অত অভিমান করলে চলে? আমাদের তো রোজই হইচই না করতে, কিছু না খেয়ে টেবিল দখল করে বসে থাকতে, চিনি না খেয়ে ফেলতে (এমনকি চিনির পাত্রটা দিতেই চাইতো না) বলতো। তবে তবে ওসবে কান দিতে নেই। ছোটবেলায় তো কফি হাউসের খাবারের স্বাদ কেমন তাই জানতাম না, অনেক ধস্তাধস্তির পর হয়তো গোটা টেবিলে একটা ভেজ পকোড়া নেওয়া হলো, ওটাই সবচে সস্তা কিনা।
    আমি দেশের নামীদামী কফিখানাগুলোতে কফি খাইনি, একটু বিরাগ আছে। এছাড়া টিপিক্যাল দক্ষিন ভারতীয় কফির পর কফি হাউসের ইনফিউশন আমার সবচে পছন্দের কফি।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৭419966
  • তাহলে প্রাতঃকৃত্যের সময় কোন বইগুলো পড়েন?
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৪419965
  • সকলের জ্ঞাতার্থে বলে রাখি যে হর্ষ দত্ত আমাকে পাঠকের পর্যায়ে ফেলেন না (দুএকবার ফেললেও আমার অনুমতি না নিয়ে)।

    আর, আমি বেশ অনিয়মিত ভাবে কলেজ স্ট্রীটে যাই, খুব কম বই কিনি (সেসব বই পড়ি না, কিনে রেখে দিই)। এবং হার্ড কপি বই ছাড়া আমি অন্য কোনো বই কম্পুটার মনিটার উঁচু করবার জন্য ব্যবহার করি না।

    আর কি যেন, ও হ্যাঁ, আমি কফি হাউসে গেছি, কিন্তু দেখেছি মেনুতে আলুর দম নেই, আলুর অন্য প্রিপারেশনে নুন কম।

    আপাতত, এইটুকু।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫১419964
  • কফি হাউজটা একটা হেরিটেজ গ্রুপকে দিয়ে দেওয়া উচিত। ওখানে দেওয়ালে রবীন্দ্রনাথের 'বাল্মিকী প্রতিভা' র ছবির কোনো মানে নেই। রবীন্দ্রনাথ কফি হাউজে আড্ডা দিতে আসেননি কখনো। একটা সেকশনে অ্যালবার্ট হল থেকে কিফি হাউজের জার্নিটার ইতিহাস ছবি সহ লেখা থাক।

    কফি হাউজটা পুরোটা এয়ার কণ্ডিশন করা উচিত। যে খাবার গুলো আছে, তার মান ভাল করে আরও অনেক কিছু এড করুক। নানারকম কফি থাক।

    কফি হাউজকে ঘিরে আরও অনেক আইডিয়া পাওয়া যেতে পারে।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪২419963
  • আজ্ঞে না। বিশ্ববিখ্যাত লেখকদের সঙ্গে ফোনে কথা বলেছি একাধিকবার। @ব

    হর্ষ দত্তকে লেখকের পর্যায়ে ফেলিনা। ফোন করেছিলাম 'দেশ' দপ্তরে। ফোনটা প্র কাছে দিয়ে দেওয়া হয়।

    কলেজ স্ট্রীটে আমিও যাই। দে'জ থেকে বই না কিনলে বাংলা বই কিনেছি বলে মনে হয়না। ক্লাস নাইন থেকে ওখানে বই কিনছি। ওরা আমাকে দোকানের ভিতরে চলে যেতে দেয়।

    এছাড়া পাঁতিরাম, ধ্যানবিন্দু।

    কফি হাউজে দুটো ব্যাপার সহ্য হয়না, এক গরম, দ্বিতীয় ওই চিল্লামেলি আর তৃতীয় কফি ও খাবার। ওই কফি মুখে দেওয়া যায়না।
    কাটলেটে আরশোলাও পেয়েছি। দুবার অসম্ভব পেট খারাপ হয়েছিল।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৩419962
  • এলা@ ১১ঃ০০
  • অমিত | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:০১419961
  • ইয়ে মানে লসিএম, কোন কোন বই গুলো পড়া র সময় ভালো করে হয়েছে, যদি শেয়ার করেন, সবার উপকার হয়।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:০০419959
  • কফি হাউসে একবার ওয়েটাররা আমাদের হইচই গণ্ডগোল করতে বারণ করেছিল। সেই অপমানে বহুদিন আমরা কফি হাউস বয়কট করেছিলাম ঃ)

    তারপর তো জীবন গিয়াছে চলে কুড়ি কুড়ি বছরের পার।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১১:০০419960
  • কারো কারোর অবগতির জন্য জানাই আমি নিয়মিত কলেজ স্ট্রীটে যাই আর প্রচুর বই কিনি।

    হার্ড কপি ছাড়া আমি পড়তে পারি না। আমার দৃঢ়
    বিশ্বাস এই ধরনের লোকের সংখ্যা খুব কম নয়।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৩419958
  • এস, কফি হাউসে আমি ও অল্প কয়েকবার গেছি। কফি টা চাপ লেগেছিল কিন্তু পরিবেশ অসাম।

    এসে দেখুন ভালো লাগবে।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫১419957
  • মানে বাংলা যা বুঝলাম অর্জুন একবার হর্ষ দত্ত কে ফোন করেছিল এটা জানাতেই এত ভূমিকা!

    গুড জব ডুড।কিপ ইট আপ
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬419956
  • @Icm কন্সটিপেশন যাদের তারা পড়ার সময় বেশী পায়। ঃ-) ঃ-)
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৮419955
  • এলসিএম, ঃ)
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৪419954
  • আমার কখনও কোনো বই পড়ে বমি হয় নি, তবে অনেক বই পড়ে পায়খানা হয়েছে (মানে, পায়খানায় বসে বই পড়েছি এবং হয়েছে)
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৩419953
  • হাহাহা, আউটরেজিয়াস! অক্ষমতা আর ঈর্ষা শব্দদুটো বোধহয় আপনিই প্রথম বলেছিলেন।

    লেখা পড়ে সত্যিই বমি পায়।
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৭419952
  • আমি কোনোদিনও কফি হাউসে যাইনি। যেতে চাইওনা।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৬419951
  • 'আপনার রুচির সমর্থনের জন্য পরের রুচি ভিক্ষা করার প্রয়োজন আমার নেই।' @এলা এটা বলার কি মানে বুঝলাম না। একটা মন্তব্যে এত আউটরেজিয়াস হওয়ারই বা কি আছে সেটাও অজানা। আপনি আপনার মতামত জানিয়েছেন, আমি আমারটা।

    লেখা পড়ে বমি পাওয়া অভিব্যক্তিটা আরো আশ্চর্যের।

    অনেক বছর আগে (১৪-১৫) হর্ষ দত্তকে একবার ফোন করেছিলাম। উনি তখন 'দেশ' র সম্পাদক। 'দেশ' এ লেখালেখির ব্যাপারে জানতে চাইতেই খুব বিশ্রী ভাবে কথা বলে উঠলেন। ফোন রাখার আগে বলেছিলাম 'দেশ পত্রিকার মান কেন এত নীচে নেমে গেছে সেটা আপনার সঙ্গে কথা বলে পরিষ্কার হল।' ঃ-) ঃ-)
  • অমিত | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৫419950
  • একটা জিনিস চোখে পোড়লো. বিদ্যাসাগর এর মুর্তি ভাঙ্গার পরে যেমন কোথায় থেকে শয়ে শয়ে বিদ্যাসাগর কলেজের ছাত্র ফেসবুকে চলে এসছিল. তারা সবাই আমহারসট স্ট্রিট এ থাকে এবং কেও নাকি ভাজপাকে মুর্তি ভাংতে দেখে নি. সবকিছু মাকুদের ষড়যন্ত্র.

    এবার বাবুল কেলানি খাওয়ার পরে কিন্তু বেশি যাদবপুরের ছাত্র ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা নাকি ৮বি তে থাকে এবং বাবুল কে কেলানি খেতে দেখেছে.
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:২০419949
  • @S
    টেকনোলজি এলে, বই আর কেউ কিনবেনা এটা তো প্রমাণ হয়ে গেছে।

    কিন্তু ব্যাপার হল, লিটল ম্যাগাজিনের সঙ্গে যারা যুক্ত, যারা বাংলা বই পড়ে, লিটল ম্যাগাজিন পড়ে, তাতে লেখালেখি করে কলেজ ষ্ট্রীটে তারাই যায়। কফি হাউজেও তারাই আড্ডা মারে। সেসব আড্ডায় অজস্র গেছি, সেখানে কিন্তু সাহিত্যিক সমাজের গসিপ এবং রাজনীতি একমাত্র মুখ্য আলোচনা। লাভের মধ্যে নূতন কিছু সম্পাদকের সঙ্গে যোগাযোগ হয় যারা লেখা চায়। ওখানে কেউ নূতন কিছু জানতে খুব আগ্রহী নয়।

    প্রেসিডেন্সি, জেভিয়ারস, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা ভাষায় অনার্স ও স্নাতকোত্তর নিয়ে পড়াশোনা করছে তাদের এই জায়গাগুলো সম্পূর্ণ অপরিচিত এবং এই সাহিত্যিক আড্ডাগুলোয় উৎসাহ পাওয়ারও কিছু নেই। এই জায়গাগুলোয় এলে বাংলা নিয়ে উৎসাহ পাওয়ার কথা।

    আড্ডার কথা বাদ দিলাম। বাংলা বই ঘাটাঘাটি করে কেনার সংস্কৃতিটাই তো অজানা।

    এই ডিসপ্যারিটি ৩০ বছর আগে ছিল না।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৯419948
  • এল সি এম দা, আমার ও সৈকত মুখোো বেশ ভালো লাগে।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ১০:১০419947
  • “কাউকে লেখা থামানো বলাটা হাস্যকর আর বললেও সেটায় যে বলছে তার অক্ষমতা ও ঈর্ষা প্রকাশ পায়।”

    না তো আমি হর্ষ দত্ত, না তো আমি লিখি, না তো আমি কাউকে লেখা থামাতে বলেছি। যেসব লেখা পড়লে পাঠক হিসেবে বমি পায়, সেইগুলো কেন লেখা হয় আর বিশেষ করে একদার মোটামুটি ভাল লেখকেরা এখন এইসব লিখে কেন নিজেদের সুনামের প্রতি অবিচার করেন, সেই প্রশ্ন করেছি মাত্র।

    আপনার রুচির সমর্থনের জন্য পরের রুচি ভিক্ষা করার প্রয়োজন আমার নেই।
  • lcm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৩419945
  • নতুন ইয়াং-রা অনেকে ভাল লেখে তো, এই যেমন ধরো,
    - সৈকত মুখোপাধ্যায় (গল্প)
    - অংশুমান কর (কবিতা)
  • sm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৩419946
  • #করেছি।
  • sm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫১419944
  • ধুর,প্রশংসা করলাম।অন্তত একজন তো পিটি র এই অজানা দিক টা হাই লাইট করেছেন।
    পিটি,পণ্ডিত মানুষ,কোনোদিন অস্বীকার করেছিল।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৪419943
  • এস এম দা, @ ৯ঃ৩৫ সরি টু সে, এটা পারসোনাল আটাক মনে হল।
  • sm | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৫419942
  • পিটি যবে থেকে ঐতিহাসিক বলে সমাদর পেলেন,তবে থেকে।☺️
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৪419940
  • হর্ষ দত্ত অত্যন্ত বাজে লাগে।

    মতামত ব্যক্তিগত।

    আবাপ র আরেক টা চাপ হল জোর করে লেখক তৈরী করে শারদীয়া তাদের লেখা প্রকাশ করে। উদাহরণ দুলেন্দ্র ভৌমিক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত