এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৪419941
  • হর্ষ দত্ত কবে থেকে সাহিত্যিক হলেন?
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৬419939
  • @Ela আপনি হর্ষ দত্তের মত কথা বলছেন। হর্ষ দত্ত একবার একটা সাহিত্যিক অনুষ্ঠানে শীর্ষেন্দু বাবুকে খোলাখুলি বলেছিলেন ওঁরা এখনো লিখছেন বলে হর্ষের লেখা কেউ পড়ছে না। কিন্তু ব্যাপারটা তো তা নয়। শীর্ষেন্দু বাবু গল্প বুন্তে জানেন। প্রেমেন্দ্র মিত্র যখন বর্ষীয়ান লেখক সেই সময়ে কি সুনীল, শীর্ষেন্দুও ভাল লেখক বলে পরিচিত হয়ে গেছেন। রবি শংকর বল, স্মরণজিৎ চক্রবর্তী সমাদর পেলেন কি ভাবে?
    কাউকে লেখা থামানো বলাটা হাস্যকর আর বললেও সেটায় যে বলছে তার অক্ষমতা ও ঈর্ষা প্রকাশ পায়। পাঠক ভাল লেখা ঠিক বেছে নিতে জানে।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৬419937
  • কিছু কিছু পুরনো লেখক, যেমন শীর্ষেন্দু বা সমরেশ মজুমদার, কেন যে এখনও লেখেন আবার ছাপান, কে জানে।

    ফজলিতর আম না এনে নতুন বাজার থেকে আতা আনাই ভাল।
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৬419938
  • ওটা মনে হয় ফ্যাড। এইসব টেকজনিত ফ্যাড বেশিদিন থাকেনা, নতুন টেক এলেই দেখবেন অ্যামাজন থেকে অর্ডার করার ভুত চলে যাবে।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১১419936
  • জে ইউ'তে তুলনামূলক সাহিত্য বিভাগের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে দেখেছি, বাংলায় কি উপন্যাস, গল্প বেরোয়, শুধু পশ্চিমবঙ্গ থেকে নয়, বাংলাদেশ থেকেও, তাদের কাছে কোনো খবর নেই। লিটল ম্যাগাজিন ব্যাপারে ক্বচিৎ কাউকে উৎসাহিত হতে দেখেছি। সবাই অ্যামাজন থেকে ইংরেজি বই অর্ডার করে।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৪419935
  • বিষয় তো আছেই কিন্তু ছোটগল্প ও উপন্যাসে পূজাবার্ষিকীর পাঠক- পাঠিকারা মধ্যবিত্ত সমাজের ওপর লেখা যেসব লেখালেখি খোঁজেন আমি সেগুলোর কথা বলছি।

    নূতন বিষয়ে ভাল রিসার্চ ওয়ার্কের অভাব কিন্তু বাংলা গল্প, উপন্যাসে সব সময়েই ছিল। কিছু ভাল নিশ্চয় আছে।

    সত্যজিৎ রায় 'নয়ন রহস্য' র মত লেখা কি করে লিখলেন ? বেশ অনেকের লেখায় আমি ভুলভাল পেয়েছি।
  • মতামত | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৩419933
  • এই সব পুজাসংখ্যায় যদি অখাদ্য ফিকশন আর অখাদ্য কবিতা বাদদিয়ে ভ্রমণ-সাক্ষাতকার-প্রবন্ধ লিখত তাহলে অনেক পাঠযোগ্য হতো।
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৩419934
  • ভুল ধারণা। প্রচুর লোকে বাংলা বই পড়ে। বিচিত্র বিষয়ে। ছেট ছোট ছেলপ পুলেরা। আমি
    " বইপোকা" গ্রুপে রীতিমতো সক্রিয়।

    তবে চাপ ও আছে। কালকে বাংলা হনার্স পাস করা একটি ছেলে জানিয়েছে সে বাংলা সাহিত্যের কিছুই পড়ে নি, কোথা থেকে শুরু করবে? পাঠ্যক্রমের বাইরে সে কিছুই জানে না
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৩419932
  • অর্জুন, প্রেমিক প্রেমিকার অপেক্ষা ছাড়াও লেখার অনেক বিষয় আছে তো। এত যে স্পাই থ্রিলার ইত্যাদির ছড়াছড়ি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা জমজমাট কেউ নামান দেখি! সেখানেও তো রিসার্চের লেভেল ঐ পিঠে অ্যাটমবোম নিয়ে ঘোরাফেরার বেশি নয়।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৬419931
  • আমাদের জেনারেশনের পরে পশ্চিম বঙ্গে বাংলা লেখালেখি আদেও থাকবে কিনা সন্দেহ। I think we are the last generation Bangla readers.
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৩419930
  • আটোজ, একেবারে পাইনি বলব না। এই মূহুর্তে মনে পড়ছে কয়েক বছর আগে দেশে প্রকাশিত একটা উপন্যাসের কথা, নকশাল আমল নিয়ে। খুব ভাল লেগেছিল। এরকম আরো কিছু পাই। এবারে এখনও পর্যন্ত একটাও পাইনি। দেশটা এখনও পড়িনি, দেখা যাক।

    @ব’দা, স্মরণজিত এক দারুণ ব্যাপার ঃ)

    @?, দু’টো বিবৃতি পাশাপাশি রেখে পড়ুন। আমার মন্তব্য বক্তব্যের থেকে বেশি বক্তব্যের ভাষা ব্যবহার ও প্রকাশভঙ্গী নিয়ে। কমিউনিকেশন-এ কনটেন্ট যেমন গুরুত্বপূর্ণ, কনটেন্ট ফর্মও সমধিক গুরুত্বপূর্ণ। ফর্ম ঠিকমত বেছে না নিয়ে, শব্দের ব্যবহার সম্পর্কে যথেষ্ট না ভেবেচিন্তে, চারটি মতাদর্শ, কৌশল এইসব শব্দ মাখিয়ে বিবৃতি দিলে আমার স্রেফ সেটা ভেগওলজি মনে হয়। ব্যস এইটুকুই।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৮419929
  • মেকানাইজড জীবনে বৈচিত্র কম। সবাই এক রকম জীবন যাপন করে।
  • অর্জুন | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৭419928
  • এখনকার ছোটগল্পে আর উপন্যাসে এখনকার সময় ও সমাজের ছাপ থাকবে। তো কথা হল এখনকার জীবন তো বোরিং এবং ছকে বাঁধা। তাই লেখাও সেরকম হবে। আগে প্রেমিক, প্রেমিকার অপেক্ষা নিয়েই একটা গল্প বানানো যেত। এখন প্রেমিক, প্রেমিকাদের অপেক্ষা করতে হয়? স্মার্টফোন এসে জীবন স্বছন্দ হয়ে গেছে। অপেক্ষা করত কোন জুগের শকুন্তলারা !

    মেকানাইজড জীবনে বৈচিত্র কম ?
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২১419927
  • আটো, নো আইডিয়া
  • ? | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৪419926
  • এলা, অমিত, খ,

    সুজন চক্রবর্তী, কৌশিক সেনের বক্তব্যে তফাত কোথায়?
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৯419925
  • ব, এটাও কি সেই পিঠে অ্যাটম বোম নিয়ে বিজনসেতুতে ওঠা? ঃ-)
  • | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৬419924
  • এলা
    , " বইপোকা" গ্রুপ এ দেখলাম, স্মরণজিতের
    " সেফটিপিন" নামে উপন্যাস টা নাকি খুন ভালো হয়েছে। অমেকেই বলছেন।
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৫419923
  • এলা,
    বিগত দুই দশক ধরে সেরকম "ভালো" উপন্যাস বা ছোটোগল্প পেয়েছ কি? ভালো বলতে সবই তো আগের, সেই আশির দশক বা নব্বইয়ের দশকের। শূন্য দশকে বা প্রথম দশকে কই তেমন কিছু? মাঝে মাঝে যেগুলো নিয়ে হৈ চৈ হয়, সেগুলো সবই তো ঐ হরর, নয় ক্রাইমথ্রিলার নয় ওই স্পাইথ্রিলার জাতীয় কিছু।
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫১419922
  • হ্যাঁ এলা, সেইরকমই শুনছি। কতিপয় পেটোয়া পরিবৃত সম্পাদক, সেকালের মোসাহেব পরিবৃত জমিদার কেস।
  • S | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৮419921
  • দেশের মিলিটারি তো বিজেপি-আরেসেসের ব্যক্তিগত সম্পত্তি।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৭419920
  • @আটোজ, তাই না কি? বোঝো কাণ্ড!

    দু-একটা লেখা যে ভাল না, তা বলব না। কিন্তু এত ফিউ অ্যান্ড ফার বিটুইন যে ক্লান্ত হয়ে পড়ি।
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩০419918
  • এলা, অন্য যেসব গোষ্ঠীর পত্রিকা বের হয় তারা তো আরও চমৎকার! দশ-বারোজন পেটোয়া লেখক নাকি রেডি করা থাকে আগে থেকেই, তাঁরাই লেখেন। ঃ-)
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৯419917
  • ছারপোকা, আর বাদুড়ের নাম ছিল অবকাশরন্জিনী।
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৮419916
  • *সুজনবাবুর কথাটা পড়ে…

    *নষ্টলজির পায়ে বুদ্ধিবৃত্তি…

    *আমার নামে…
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৭419915
  • বিক্রমসিংহ কি ছারপোকার নাম ছিল নাকি আরশোলার?
  • Ela | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২১419914
  • @ব’দা, দেশ আর আনন্দবাজার কি আবাপ গোষ্ঠীর কোনও পূজাবার্ষিকী না কিনলেই ভাল। বরাবরের মত বুদ্ধিবৃত্তি জলাঞ্জলি দিয়ে আবার এ বছর কিনেছি, আর কিনেছি বলেই সেগুলো পড়তে বাধ্য হয়েছি। তারপর প্রতিজ্ঞা করেছি আর জীবনে কিনব না, এবং এই প্রতিজ্ঞা যাতে ভাঙতে না পারি সেজন্য বাড়ির লোকেদের জনে জনে বলেছি সামনের বছর আবার কিনলে আমার নাম আরশোলা পুষতে (কুকুরদের অপমান করতে চাই না ওরা বড্ড ভাল)।

    কিছু লোক অবশ্য সেই থেকে পোষার মত আরশোলা খুঁজতে লেগে গেছে, কিন্তু যাক সে কথা।
  • PT | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৭419913
  • যারা মঙ্গলগ্রহে বসে ৭% আর ২% এর হিসেব করছে তাদের কোন ধারণাই নেই যে সেদিনের ঘটনা সম্পূর্ণ "অরাজনৈতিক" ছেলে-পুলেদের নাড়িয়ে দিয়েছে। তাদের একজন মিছিলে ছিল। উদ্বিগ্ন বাবা ফোন করলে বলল, " JU-র গেট ভেঙ্গেছে ওরা, মিছিলে তো যেতেই হবে।"

    ওহে পথহারা মঙ্গলগ্রহবাসী, অনশন মঞ্চে তথাগত, রাজনাথের উপস্থিতির বিরুদ্ধে কটা শব্দ উচ্চারণ করেছিলে সেদিন?

    মিছিলের গানঃ
    https://www.facebook.com/tanmoy.rajak.1/videos/10220668998660737/
  • Atoz | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০১419912
  • এরাই তো মিডিয়ার "স্তম্ভ" ঃ-)
  • অমিত | ২১ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৩419911
  • কিছু ঘটনা ঘটলেই আবাপ এই দু পয়সার কেনা গোলাম তথাকথিতে বুদ্ধিজীবি গুলোর কাছে কেন মতামত নিতে ছোটে কে জানে। এদেরকে তো ভিখিরি রাও পোছে না। এদের আসল রুপ সবার সামনে খুলে গেছে বহু আগেই যখন বিস্কুট এর লোভে মমব্যানের কাছে লেজ নাড়তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত