এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৩419790
  • ক্যাম্পাসে যদি কোন মার্ডার হয়ে যায়।উপাচার্য পারমিশন না দিলে পুলিশ ঢুকতে পারবে না?
    এটা কি উপাচার্যের নিজের বাড়ী নাকী?
    পিটি র প্রশ্ন যথার্থ।পাঁচ ঘণ্টা ইনস্টিটিউশন এর বাইরে পুলিশ এর দেখা মেলেনি।কেন্দ্রীয় মন্ত্রী আসছে।ঝামেলা হতে পারে,এই আশঙ্কা তেও থানা থেকে এইট বি অবধি প্রচুর পুলিশ মোতায়েন রাখতে হতো। নয়তো গোয়েন্দা বিভাগ কি করছে,সে নিয়ে প্রশ্ন উঠবেই।
  • sm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৬419788
  • আমিও যোদুপুরের প্রাক্তন। আমাদের সময় ডি এস ও ও এস এফ আই এর ঝামেলা বাঁধতো, উপাচার্য, ডিন দের ডেপুটেশন দেওয়া হতো কিন্তু পরীক্ষা বয়কট বা উপাচার্য ঘেরাও হয় নি।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৫419787
  • ক্যাম্পাসে পুলিশ ঢুকতেই পারে। তবে কতৃপক্ষের অনুমতি নিতে হয় বা ইনফর্ম করতে হয়।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৪419785
  • যাই হোক - গভর্নরের নম্বরটা রাখতে হবে, কখনও কোথাও ফেঁসে টেসে গেলে উনি এসে রেসকিউ করবেন, অবশ্য টেসে গেলে ওনাকে দিয়ে হবে না
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৪419786
  • "....ওনার নিজস্ব সিক্যুরিটি ছাড়াও পুলিশ প্রটেকশন আবশ্যক ছিল।কারণ যোদুপুর সেনসিটিভ জায়গা।
    ইউনি ক্যাম্পাসে পুলিশ ঢোকা বারণ।কে নিয়মটা তৈরি করলো? কোন খুন,জখম হলে,পুলিশ তদন্তে যাবে না?"

    হক কথা কইছেন sm। কিন্তু ঝোপ-ঝাড় না বিটিয়ে একটা প্রশ্নের সরাসরি উত্তর দিন। যে ৫/৬ ঘন্টা ধরে এইসব দাপাদাপি চলছিল সেই সময়ে রাজ্যের খাকি বা সাদা উর্দিধারী পুলিশদের কেন দেখ যায়নি? এরা কোথায় ছিল? ক্যাম্পাসে না ঢুকুক রাস্তার দখল তো নিতে পারত তারা!!
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:০২419784
  • যাদবপুর ইনি্জনিয়ারিং কে আবার কবে পড়াশোনা করেছে? করলে তার মুর্তি থাকতো গেটে
  • sm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:০০419783
  • সিক্যুরিটি কি করছিল,তার জবাব সিক্যুরিটি দেবে।সন্তোষজনক না হলে সাসপেন্ড হবে।
    একটা ইউনি র মধ্যে কয়েক শ স্টুডেন্ট।আর কয়েক জন সিক্যুরিটি। তারা কদ্দুর কি করতে পারে?
    স্লোগান,ধিক্কার, কলোপতাকা অবধি ঠিক আছে। যাঁরা এসব বিক্ষোভ দেখাচ্ছেন,তাঁদের নেতাদের ই তো দায়িত্ব মব কন্ট্রোল করা।এবার ক জন স্টুডেন্ট মার্ক হয়ে গেলে, নেতারা দায়িত্ব নেবে?
    আগে যোদুপুরে এমন হয়েছে ফার্স্ট ইয়ার পরীক্ষা বয়কট করেছে, সিনিয়র দের ছাড় দেওয়া হয়েছে।
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৭419782
  • আকাবাবু, প্রচ্ছন্ন প্রশ্রয়, তাও আবার কোট করে প্রমান করতে পারেন! বেশ তো, করুন না হয়।

    তবে বাবুলের গুন্ডাগিরিতে আপনার সমর্থন খুবই প্রকট।
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৩419781
  • হুঁহুঁ, আমার প্রমাতামহ দলবল নিয়ে খোদ নেতাজীকে ধাক্কা এবং কিল ঘুষি মেরেছিলেন। কারন তাঁর ভাইপোরা সব নেতাজীর পাল্লায় পড়ে বখে যাচ্ছিল।
    তাতে অবশ্য লাভ হয়নি, সে অন্য কথা।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫২419780
  • যদুপুরের ছাত্র থেকেও যে আমি পড়াশুনা করিনি, তার জন্য কি একটু গব্ব করতে পারি আমি?
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫১419779
  • একটা গান গাইলে ঝামেলা মিটে যেত, রবিন্দোসোংগিত ধরলে এমনিই যে যার বাড়ি চলে যেত, পাঁচ ঘন্টা আটকে থাকতে হত না, রাজ্যপালও নিশ্চিন্তে ডিনার করতেন
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫০419776
  • আমার পড়ার সৌভাগ্য হয়েছে এক সময়। তার জন্যে আমিও গর্বিত। আফটার অল এখনো পেটের ভাত জুটছে তারই দৌলতে।

    ছাত্র রা বাবুল কে মেরেছে, সেটা নিশ্চয় অতি বাজে ঘটনা, কিন্তু তার জন্যে ওখানকার ছাত্র দের জন্যে এতো লজ্জা পেতে হবে কেন ? বা না পড়ার জন্যে গর্বই বা হতে হবে কেন ? :) :)
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫০419777
  • এসেমদা, ভিডিও দেখে কী হবে। সমাবর্তন/ নবীন বরণ, পুলিশের নিয়ম ওসব তো কাগজ টাগজ পড়েই জানা যায়।

    আর চুল টানা, সে নাহয় টেনেছে, কাজটা খুব খারাপ, কিন্তু নামকরা গায়ক কাম মন্ত্রীর চুল, দেখে আর সামলাতে পারেনি আরকি, পোলাপান।
    তখন বাবুলবাবুর লেঠেলরা কী করছিল তাই ভাবি।
  • sm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫০419778
  • সেবার ধাক্কা দিয়েছিল নেতাজী।আর এবার পিঁয়াজি। চালাক চালাক কথা কি বলতেই হবে?
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৮419775
  • "প্যারালাল নবীনবরণ" -- ইয়ে কেয়া হ্যায় ভাই !
    প্যারালাল পার্কিং শুনা হ্যায়, সিনেমা ভি শুনা হ্যায়, লেকিন - ওয়েলকাম !
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭419773
  • নেতাজীতে ফিরে গেলে কেমন হয়? তিনি নাকি কাকে একবার ধাক্কা দিয়েছিলেন?
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭419774
  • ওহো। ওখানে যারা পড়ে তাদের হয়ে রিমোট লজ্জা? না তাঁরাই লজ্জাজনক?

    যাগ্গে, আমি তো পড়িনি, আমার কী।
  • sm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬419772
  • r2h,আপনি তাহলে ভিডিও দেখুন।তারপর লিখুন। কাল থেকে টিভি চ্যানেল গুলো দেখিয়ে যাচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীর চুল টানা হচ্ছে,ধাক্কা দেওয়া হচ্ছে, চশমা নেই।এগুলো কি রকম দৃষ্টি তে দেখছেন?তারপর রয়েছে ডি টেইন করার ঘটনা।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৫419770
  • এই ইউনিভার্সিটি তে পড়ার সৌভাগ্য হয় নি। তার জন্য আমি গর্বিত।
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৫419771
  • এসেমদা, সমাবর্তন না। প্যারালাল নবীনবরণ।
    আর শুধু যাদবপুর না, সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এমন কিছু নিয়ম। কে বানিয়েছে কে জানে। যা দিনকাল, তুলেও দিতে পারে। সংবিধানটাই তুলে দেবে আর কদিন থাকলে।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৩419769
  • ভিসির চাকরী পরে হবে। আগে ঐসব দেহরক্ষীদের নিয়ে চিন্তা করতে হবে।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪২419768
  • আমিও পড়তাম। ব বাবু আমার জন্য লজ্জা পাচ্ছেন দেখে তাড়াতাড়ি চাদরটা গায়ে টেনে নিলাম।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০419764
  • বেস্ট ইউনিভার্সি৷ বলে নয়। লজ্জা টা ওখানে যারা পড়ে তাদের জন্যে।

    প্লেন আন্ড সিম্পল।
  • কিছু | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০419765
  • না। ফ্যাসিস্ট বললেই কেমং করে যেনো সেই বিজন সেতুর কথা মনে হয়ে যায়। যাদবপুরের সঙ্গে কোনো সম্পর্কই নেই।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০419766
  • বেস্ট ইউনিভার্সি৷ বলে নয়। লজ্জা টা ওখানে যারা পড়ে তাদের জন্যে।

    প্লেন আন্ড সিম্পল।
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০419767
  • আকাদা, আমি সঙ্গত মনে করিনা।

    বিক্ষোভ দেখিয়েছে ছাত্ররা, তারপর বাধা দিলে বাঁধবে লড়াই হয়েছে।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৯419763
  • না, এই মারার বদলে পাল্টা মারার সংস্কৃতি চাদ্দিকে ছড়িয়ে পড়ুক এটা চাই না। ছাত্ররা মেরে থাকলে ভুল করেছে। কোনো ভাবেই এটাকে জাস্টিফাই করা উচিত নয়। আগের কোনো ঘটনা দিয়েই নয়।

    তবে অল্প বয়স, এরা যাতে ফেঁসে না যায়, সেটা দেখা দরকার। ওটাই দরকার এই মুহূর্তে।
  • lcm | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৮419762
  • সম্পর্ক হ্যাজ - বাবুলের গাড়ি পিছন দিকে বেরিয়ে বিজন সেতু দিয়ে চলে গেছে
  • র২হ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৭419761
  • হ্যাঁ, মারা অপরাধ, তবে মারা আর মারপিট তো এক না। এত দেহরক্ষী টক্ষী চারদিকে, আর অমনি মেরে দিল? ঠ্যালেঠেলিতে কিছু হয়েছে হবে। ভিডিও দেখিনি।

    আর কে যেন একজন বিজন সেতু দিয়ে কী বলতে চান বুঝতে পারছি না। ওটা ভয়ানক নৃশংস অপরাধ, ক্ষমতাসীন হিসেবে বামফ্রন্ট দায় অস্বীকার করতে পারে না, অপরাধীদের কঠোর শাস্তি হওয়া উচিত ছিল।

    কিন্তু বাবুলের সঙ্গে কী সম্পর্ক?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত