এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৫419729
  • দিলিপ ঘোষের জন্য খারাপ লাগছে। ভদ্রলোক এত খাটা খাটনি করলেন। শেষে বাবুল না মুখ্যমন্ত্রী হয়ে যায়।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৫419730
  • এই আপনি, বাবুলকে মারা হয়েছে কি না সেটা ইম্পর্ট্যান্ট না, কিন্তু সিপিএম সেটা।

    যা ঘটেছে সেটাকে ডিনাই করে অন্যদিকে অ্যাটেনশন ডাইভার্ট করা।

    মব লিন্চিঙ্গ ইজ এ ক্রাইম।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫১419728
  • বাবুলের বক্তব্য দারুণ লাগল? ওকে দেখে মনে হচ্ছে পাড়ায় পাড়ায় দাঙ্গা করাতে যারা যায় অনেকটা তাদের মত।

    সুজন চক্রবর্তীকে বিজেপির চ্যালা বলাটা দুর্ভাগ্যজনক।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫০419727
  • কোন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে এলে তাঁর সুরক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। JU-তে বিজেপির মন্ত্রী ঢুকলে কি হতে পারে তার একটা ধারনা বোধহয় রাজ্যের সুরক্ষা দপ্তরের থাকার কথা। সেক্ষেত্রে মন্ত্রীর সফরের সময়ে JU-র বাইরে রাজ্যের পুলিশ মোতায়েন থাকা যুক্তিযুক্ত বলে মনে হয়। কেউ রাস্তায় রাজ্যের পুলিশ দেখছে সেই সময়ে?

    তারপরে হনুমান, দুর্গা ইত্যাদি বাহিনীরা রাস্তার দখল নিল। টায়ার জ্বালাল। বেঙ্গল ল্যম্পের JU-ঢোকার গেট ভেঙ্গে ইউনিয়নের অফিসে ঢুকে তারা তচনচ করে মালপত্তর রাস্তায় ফেলে আগুন জ্বালাল। কেউ রাস্তায় রাজ্যের পুলিশ দেখছে সেই সময়ে?

    অতএব মন্ত্রীকে উদ্ধার করতে রাজ্যপালকে আসতে হল। ভারতের ইতিহাসে এই বোধহয় প্রথম এমন কিছু ঘটল। তিনি এলেন, মন্ত্রীকে উদ্ধার করলেন, ঘেরাও হলেন, চলেও গেলেন। কেউ রাস্তায় রাজ্যের পুলিশ দেখছে সেই সময়ে?

    অর্থাৎ প্রায় ঘন্টা ৫/৬ ঐ চত্বরে রাজ্যের আইন-কানুনের কোন প্রয়োগ কেউ দেখেনি। সব কিছু মিটে যাওয়ার পরে র‌্যাফের বীরপুঙ্গবেরা রাস্তায় নামে। দিল্লিতে সেটিং-এর সেই পুণ্যদিনে, ইচ্ছাকৃত ভাবে JU-কে নিয়ন্ত্রণের বাইরে কি ঠিক জয়্গায় বার্তা দেওয়া হল যে দুজনের common "শত্রু" আসলে হরেক রঙের বামেরাই?
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৯419726
  • মব লিনচিং কে জাস্টিফাই করল?
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৮419725
  • প্রতিবাদ করলে ক্যালোনোই যদি ঠিক হয়ে থাকে তাহলে বিজেপি ঠিকই করছে।

    লে শাল্লা, যে কেল্লাতে পারে মুল্লুক তার। এখন নমো। মুল্লুক তার। ফিউডালিজম রন্ধ্রে রন্ধ্রে, কি তার বাম, কি তার ডান।

    মব লিন্চিঙ্গ কে জাস্টিফাই করা হচ্ছে ফর দা সেক ওফ সেকুলারিজম। শেম, শেম!!!
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৬419724
  • এসএফআই কি মৃনাল সেনের সিনেমা দেখত?
  • ন্যাড়া | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৪419723
  • বাবুলের ভিডিওর প্রথম মিনিটখানেকে বাবুলকে দারুণ লাগল। তারপর আর দেখিনি।
  • ন্যাড়া | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৩419722
  • আশির শেষের দিকে এসেফাই ফেটসুতে ঢুকতে না পেরে ডিএসেফ-কে ক্যালাত, কেলিয়ে যাদবপুর থানায় ঢুকে পুলিশের আঁচলের তলায় আশ্রয় নিত। ডিএসেফ থানায় এফাইয়ার করাতে গিয়ে উপদেশ শুনে ক্যাম্পাসে ফিরে আসত।

    দান ও দিন পালটে গেল।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪২419720
  • আর প্রতিবাদ করলেই ক্যলান। ঠিক? ঠিক ঠিক ঠিক।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪২419721
  • অমিত বাবু, এখানে 'দিদি' কে নিয়ে আসছেন কেন?

    পার্থ চট্টোপাধ্যায় ১৬- ১৮ ঘণ্টা বাদে একটা স্টেটমেন্ট দিল এটা নাকি বিজেপি আর বাম ছাত্র গোষ্ঠীর দ্বন্দ্ব।

    ওর পদত্যাগ করা উচিত এবার।
  • মানিক | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪০419718
  • ফ্যাসিস্টরা সবই একরকম। বাবুল বা মমতা, প্রতিবাদ করলেই তুই সিপিএম।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪০419719
  • ভিডিও দেখলাম, বাবুল কিন্তু দুর্দান্ত।

    গণপ্রহারের বিরুদ্ধে, ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে অথচ বাবুলকে মারার পক্ষে, অবাক লাগে।

    দিন শেষে সবাই জর্জ বুশ। যাই ঘুমোই।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৭419717
  • লজ্জা পাওয়ার কি আছে ? যাদবপুর ওয়েস্ট বেঙ্গল এর বেস্ট ইউনিভার্সিটি বলে কোনো সন্দেহ আছে নাকি ?

    পতাকা দেখিয়েছে, বেশ করেছে। মারা মারি না করলেও হতো, এখন ছেলে গুলো না ফেঁসে গেলেই হলো। বিপদে পড়লে তখন তো কোনো সরকার বাঁচাতে আসবে না, কিন্তু বাঁশ দেওয়ার বেলায় বিজেপি বা মমব্যান দুজনেই আছে।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৩419716
  • একমাত্র সুজন চক্রবর্তী ঘটনার প্রতিবাদ করেছেন
  • | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩১419715
  • একজন পশ্চিমবঙ্গ বাসী হিসাবে লজ্জিত বোধ করছি ্ এরা নাকি আমাদের বেস্ট ইউনিভার্সিটির ছেলেপুলে।

    নির্লজ্জ ছেলেপুলে গুলো নিজের ফেস বুক পেজে " দেখিয়ে দিল যাদব পুর.... "

    এইসব পোস্ট করে নিজেদের "বীরত্ব" দেখাচ্ছে।
  • ওফ | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৭419714
  • ওই ভিডিওর ৯.১৫ থেকে দেখেন। সুপ্রিয় ভিসিকে বলছে, 'আই অ্যাম শিওর ইউ আর এ লেফটিস্ট! আপনি চাইছিলেন এটা ঘটুক!"

    লাও ঠ্যালা।
  • ন্যাড়া | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২১419713
  • এখন ফেটসু এসেফাইয়ের নাকি! বোঝো ঠেলা।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৮419712
  • একেই তো চীটফান্ডের কাঁদা ঘাটা মহানুভব অতিবাম আঁতেলরা পরিবত্তন বলেচিলেন।
  • Ishan | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০১419711
  • যাদপুর এসেফাইয়ের একটা স্টেটমেন্ট দেখলাম, সুজনকেও ঘুরিয়ে বিজেপির দালাল বলেছে।
    অবশ্য অজ্জিনাল কপিটা দেখিনি। পেলে কনফার্ম করব।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৮419710


  • ভিডিওটা গুরুত্বপূর্ণ নয়। নীচের কমেন্টগুলো পড়ুন। আইটি সেল পুরোদমে নেমে গেছে।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৭419709
  • ছাত্রদের দিকটা দেখানোই হচ্ছেনা। আমার দৃঢ় এবিভিপি তার আগে গণ্ডগোল পাকিয়েছে এবং বাবুল সুপ্রিয় ও তার নিরাপত্তা রক্ষীরা নিশ্চয় অ্যাগ্রেসিভ কিছু করেছে যার জন্যে সব মিলিয়ে ছাত্ররা নিরুপায় হয়ে মারমুখী হয়ে ওঠে।

    অল্পবয়স্ক ছাত্ররা শর্ট টেম্পার্ড হবে এত স্বাভাবিক কথা।

    রাজ্যপালের পদটা এবার তুলে দেওয়া উচিত অবিলম্বে। প্রধানমন্ত্রীর চামচা এখন সর্বত্র, আর দরকার নেই।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৭419708
  • ছাত্রদের একটা বয়ান মূল ধারার মিডিয়াতে এলে ভাল হয়, তাদের প্রোভোক করা হয়েছিল কিনা
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৬419707
  • আমার সিমপ্যাথি শুধু মাত্র JU স্টুডেণ্ট দের জন্যে। বাবুল বা আপনার মমব্যান, এরা সবাই একই গোয়ালের প্রোডাক্ট।

    যারা আশায় আছেন যে মমব্যান এদের এগেইনস্ট এ একাই লড়ছেন, তারা মূর্খের স্বর্গে বসে আছেন। লড়তে গেলে দিল্লি গিয়ে ঘুষ দেওয়ার দরকার হতো না।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৩419706
  • বাবুলের একটা মেয়েকে কনুই মারার ছবি ঘুরছে সর্বত্র। ছাত্রদের অল্পবয়স মাথা গরম হতেই পারে। দাঙ্গাবাজ বাবুল তেড়ে না গেলে মাথাগরম হত না ওদের।

    আর অমিত অত্ত ভাববেন না, কিস্যু না হলেও আইটিসেল কিছু ফেক ভিডিও বানিয়ে সহানুভুতি কুড়াতোই।
    যারা মাটিতে দাঁড়িয়ে লড়ছে তারা তাদের ভালমন্দ বুঝে নেবে।
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪২419705
  • আপনার সিম্প্যাথীটা এই মুহূর্তে কার জন্যে? বাবুল সুপ্রিয়ের জন্যে?

    মমতার সঙ্গে তুলনা কি ভাবে হবে? বাবুল সুপ্রিয় কি রাস্তায় মিছিলে ছিল না একটা শিক্ষা প্রতিষ্ঠানে ? একজন কেন্দ্রের মন্ত্রীর ক্যাম্পাসে এ ভাবে আসা নিয়েই বিশাল প্রশ্ন আছে তারপর ঢুকে রেল্লাবাজি? আপনি দেখেছেন গাড়ির বনেটের ওপর বসে চুল ব্যাকব্রাশ করতে করতে ওর অ্যাটিচ্যুড ? কি ভাবে কথা বলছিল ছাত্রদের সঙ্গে?

    ফ্রেসারস ওয়েলকামে কেন্দ্রীয় মন্ত্রী কেন আসবে? ওকে ইনভাইট কে করেছে?

    আর প ব'র শিক্ষামন্ত্রীর তো এ ব্যাপারে টিকিও দেখা গেল না!
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৫419704
  • এখন পুরো ব্যাপারটা ঘুরে গেল। বাবুল সুপ্রিয়ের গায়ে হাত পড়ায় সিম্প্যাথিটা বিজেপি'র দিকে। জে ইউ কি খারাপ প্রতিষ্ঠান ! প ব'র ল অ্যান্ড অর্ডার কিরকম সেটা সবাই দেখুক !

    এবিভিপি এইরকম বেড়েছে ক্যাম্পাসে ? এস এফ আইয়ের ইউনিয়ন রুম ভাঙচুর করেছে।

    স্টুডেন্টরা প্রথমেই কি এরকম মারমুখী ছিল ? তারা কিন্তু বলছে ঢুকতে বাধা দেওয়ায় বাবুল সুপ্রিয় গাড়ি থেকে নেমে ওদের মারতে আসে তারপর ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩১419703
  • তা বডি ল্যাংগুয়েজ বা কথা বলার স্টাইল এ মমব্যান ঠিক কত নম্বর পাবেন- ? দিল্লি গিয়ে সেটিং গুলো একোয়াশন থেকে বাদ ই দিলুম না হয়।

    :) :)
  • অর্জুন | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৭419702
  • কাল একটা চ্যানেলে একটা ক্লোজ- আপ শটে দেখাল একটি ছাত্র বাবুল সুপ্রিয়ের চুল ধরে টেনেছে। ছেলেটিকে এক ঝলক দেখাল। বাবুল সুপ্রিয়ের জে ইউ ক্যাম্পাসে আসার কারণ কি? একটা স্টুডেন্ট ইউনিয়নের (এবিভিপি) ফ্রেসারস ওয়েলকমে কেন্দ্রের মন্ত্রী আসবে কেন? বাবুল সুপ্রিয়ের বডি ল্যাঙ্গোয়েজ দেখেছেন? কথা বলার স্টাইল !! এ মন্ত্রী ? ছিঃ ছিঃ ছিঃ

    ভিসির সামনে বলছে যে ভিসি এর জন্যে দায়ী। আর রাজ্যপাল? বাবুলকে উদ্ধার করতে এসে বলে গেল ভিসিকে সে সরিয়ে দেবে।

    এর আগে অনেক রাজনৈতিক মারপিত, অশান্তি দেখেছি। এরকম অবস্থা সত্যিই দেখিনি।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৫419701
  • মিডিয়া নিরপেক্ষ না হলে লুম্পেনদের ঠেকানোর একটাই রাস্তা আছে-যদি ঠেকানোর ইচ্ছে থাকে। নাহলে দিল্লীতে "চেয়ার টু চেয়ার" বৈঠক করে সেটিং করতে হবে।
    এখন সবই খুল্লাম খুল্লা। ক্যামেরার সামনে টাকা নিয়ে কিংবা নেড়ে পিটিয়ে সবাই বুক চিতিয়ে বিধানসভায় বা পার্লামেন্টে চলে যাচ্ছে। এদেরকে কি রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে আটকানো যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত