এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৪419700
  • এআইএসএফ আর এসেফাই ২০০১ এ এক হতে দেখেছি, টু কাউন্টার এবিভিপি। তবে সেটা রাজ্যে নয়।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৫419699
  • অভবপঃ গুন্ডা গুলোর কথা নয় PT -দা, আমি JU -র স্টুডেন্ট দের কথাই বলছি। কালো পতাকা দেখানো ঠিক আছে একদম, কিন্তু মারামারিতে না যাওয়া টাই উচিত ছিল।

    এই যে নক- ডাউন এফেক্ট টা হলো, মাঝখান থেকে এসবের মাইলেজ বাবুল বা বিজেপি ই পেয়ে গেলো। মিডিয়া তো ওদের ই।
  • PT | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৯419698
  • কাল বিজ্ঞানশাখা গান্ধীভবনে নবীনবরণ উৎসবের আয়োজন করেছিল। এটা প্রতিবছরই হয়ে থাকে। কোন অজানা কারণে এই দিনেই ABVP নবীনবরণ উৎসবের আয়োজন করে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন।কোন রাজনৈতিক সংগঠন সরাসরি নবীনবরণের দায়িত্ব নিয়েছে এবং তাতে কেন্দ্রীয় মন্ত্রী আসছেন বক্তব্য রাখতে এমনটি খুব একটা ঘটেনা JU-তে।
    গান্ধীভবনে প্রায় শ'দেড়েক ছাত্রকে আটকে রাখা হয়েছিল রাত সাড়ে নটা দশটা পর্যন্ত। এই অনুষ্ঠানে আমার ছেলে উপস্থিত ছিল। সে প্রায় রাত এগারোটায় বাড়ি ফেরে।
    যারা লাঠি হাতে যাদবপুর থানা থেকে এইটবি পর্যন্ত রাস্তার দখল নিয়েছিল, তারা যদি পব-তে বিজেপিকে বাড়তি "পাবলিসিটি" দিয়ে থাকে তাহলে বাঙালী জাতির থুতু ফেলে ডুবে মরার সময় এসেছে।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৬419697
  • পোস্ট- 2011
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৪419696
  • আমার সময়ে ইঞ্জিনিয়ারিং এ ডিসফ/ দিএসও ইউনিয়ন ছিল, আর আর্টস এ এসএফআই। এবং দু পক্ষের মধ্যে ভালো রকমের গন্ডগোল ছিল সব সময়। যদিও এসব পোস্ট -টোগা- দিদির স্বর্ণযুগের বহু আগের গল্প।

    কিন্তু আবাপ তে দিয়েছে নকশালপন্থী সংগঠন আর এসএফআই মিলে এক সাথে বাবুল কে বিক্ষোভ দেখিয়েছে, যেটা ৯০-২০০০ এর দশকে অবিশাস্য ছিল।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪০419695
  • ইঞ্জিনিয়ারিং-এর স্টুডেন্টরা পড়াশুনো করে? তাই নাকি।
  • Ela | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৭419694
  • আমাকে একজন খুব কনফিডেন্সের সাথে জানালেন, যাদবপুরের সব গোলমাল আর্টসের স্টুডেন্টরাই পাকায়, কারণ তারা বাজে স্টুডেন্ট তো, পড়াশুনো করেটরে না। সায়ান্স বা ইঞ্জিনিয়ারিং-এর স্টুডেন্টরা এসবে জড়িত নয়।

    হরি হে তুমিই সত্য।
  • Atoz | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৫419693
  • বাবুল টাবুল সব নিয়ে যাদবপুরে ব্যাপারটা কী হয়েছে কেউ বিস্তারিত লিখে দিন প্লীজ।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩১419692
  • যাদবপুর এ ইঞ্জিনিয়ারিং-এ স্টুডেন্ট ইউনিয়ন কি এখন এসএফআই-? আগে তো ডিএসও ছিল।

    নাকি এসব গন্ডগোল সব আর্টস ফ্যাকাল্টি তে হলো ?
  • Ela | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০৯419691
  • @র২হ, নোটিস পিরিয়ড তো পুরোটাই সার্ভ করছে, ওটা নন-নেগোসিএবল। এই টাকাটা ওভার অ্যান্ড অ্যাবাভ।

    @এস, আচ্ছা।
  • Amit | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২২419690
  • যাদবপুরে বেশি বিক্ষোভ দেখতে গিয়ে বাবুল দের মাঝখান থেকে বেশি পাবলিসিটি হয়ে গেলো। অবশ্য মেরে আটকানো কোনো মোটেই সমর্থন করা যায়না। কালো পতাকা দেখলেই হয়ে যেত।

    পব তে পলিটিক্স র যা হালচাল এখন, কে যে কার হাতে দুধ খাচ্ছে বলা মুশকিল। মমব্যান নিজের যদি বাঁচাতে মোদী শাহ কে পাঞ্জাবি ভেট দিচ্ছে, চোরের বদলে পুলিশ ই পালিয়ে বেড়াচ্ছে। এসবের মাঝে কয়েকটা স্টুডেণ্ট বলির পাঠা না হয়ে যায়।
  • S | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫২419689
  • ওরকম কোনও লেবার ল নেই। কোনও বন্ডে সই করানো যায়্না। ইনফিতে আমাদের সই করানো হত বটে, তবে সেটা সাধারণতঃ একজন অ্যাটর্নির সাথে, সেখানে ইনফির নাম থাকত না।
  • r2h | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪০419688
  • নোটিস পিরিয়ডের টাকা নেওয়া তো মোটামুটি চালু প্রথা, সাধারনত অফার লেটারের সেপারেশন ক্লজেই থাকে। ভবিষ্যৎ এম্প্লয়ারের সঙ্গে দরদাম করে নিলে দিয়ে দেয়।

    কিন্তু যাদবপুরে কে কাকে ক্যালালো, এই নৈরাজ্য দেখে রাজ্যবাদী বামেদের মাথায় কেমন আকাশ ভেঙে পড়লো, এর প্রতিক্রিয়া কী হবে, সততা ব্যানার্জী শাহাস্যারের সঙ্গে কী সেটিং করে এলেন, সিবিআই কাকে কাকে আপাতত ধরবে না - ঘটনার কী ঘনঘটা।
  • Nayantara | ২০ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৪419687
  • যাদবপুরে সেই এক জিনিস, প্রতিবাদ=অসভ্যতা,
    সুজনদার সঙ্গে একমত

    নিজস্ব প্রতিবেদনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে ঘিরে ছাত্র বিক্ষোভের পাশে দাঁড়ালেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যাদবপুরের বিধায়ক বলেন, ''ছাত্ররা কালো পতাকা দেখাতে পারতেন। কিন্তু গায়ে হাত তোলাকে সমর্থন করি না। প্রতিবাদের একটা ধরন আছে। এমন আচরণ সমর্থনযোগ্য নয়।''

    বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেয় ছাত্রদের একাংশ। কেন্দ্রীয়মন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেঙে চড়াও হয় পড়ুয়ারা। তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি মাথার চুল ধরেও টানা হয়।। ধাক্কাধাক্কিতে পড়ে যান বাবুল সুপ্রিয়। ছিঁড়ে যায় তাঁর জামার কলার। যাদবপুরের পড়ুয়াদের একাংশের এমন আচরণ সমর্থন করছেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন,''দিলীপবাবুরা যখন গিয়েছিলেন যাদবপুর দখল করতে তখন ছাত্ররা প্রতিহত করেছিলেন। সেই স্পিরিট সমর্থনযোগ্য। একজন সেমিনারে গিয়েছিলেন, কালো পতাকা দেখানো যেত। কিন্তু গায়ে হাত দিয়ে হেনস্থা করলে তাঁকেই সুবিধা করে দেওয়া হয়। এমন আচরম সমর্থনযোগ্য নয়। প্রতিবাদের একটা ধরন আছে। এমন আচরণ সমর্থনযোগ্য নয়।''
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৮419685
  • পিএম, তুমি যখন লাস্ট টিসিএস থেকে বাইরে গেছো তখন এই সব বাওয়াল ছিল??
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৮419686
  • ব্রতিন, ঐ ক্লস টা উঠে যায় কোর্টে হেরে যাওয়ায়। অরে নিয়ম ছিলো দেশে থেকে রিসাইন করলে ১ মাস, কিন্তু বাইরে গেলে দেশে ফেরার পর ৫ মাস নোটিস সার্ভ করতে হবে
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬419684
  • রটিন, ঐ ক্লস টা উঠে যায় কোর্টে হেরে যাওয়ায়। অরে নিয়ম ছিলো দেশে থেকে রিসাইন করলে ১ মাস, কিন্তু বাইরে গেলে দেশে ফেরার পর ৫ মাস নোটিস সার্ভ করতে হবে
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৫419683
  • এর ক্ষেত্রে সেটা হলে ভালই হত, ছিল তো মাত্র বারো না তেরো দিন। ঃ)

    বেচারা বউ-বাচ্চা নিয়ে ভালই চাপে পড়েছে, দেখি কী করতে পারি।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪২419681
  • টিসিএস এর ক্লজ টা ছিল যত দিন বিদেশে থাকবে তার ডাবল সময় দেশে থেকে তবে ছাড়তে পারে। পুরো চাপ
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪২419682
  • TCS এখন একটা অদ্ভুত নিয়ম করেছে-- একবার ছাড়লে আর ঢুকতে পারবেন না-- মানে এক্স টিসিএস দের সিভি লেটারাল রিক্রুটমেন্ট এর জন্য HR কনসিডার ই করবে না
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৮419680
  • @ঈশান, আচ্ছা। ওর কাগজে দেখলাম বন্ড কথাটা মেনশন করা আছে। একমাসের স্যালারির উপরে আবার না কি ১৮% জিএসটি নেবে, যদিও বন্ডে সেটা উল্লেখ করা নেই।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৬419679
  • এটা কিন্তু বন্ড না। টিসিএর বিখ্যাত বন্ড ছিল "চকরি ছাড়তে পারবেন না" -- এই মর্মে। সেটা আমেরিকার আদালত বোধহয় বে-আইনী বলেছিল। কিন্তু এক বছরের মধ্যে ছেড়ে দিলে এক মাসের মাইনে দিতে হবে, এটা কনট্র্যাক্ট। অনেকেই করে। খুব সম্ভবত বে-আইনী নয়।
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৩419678
  • *ইনভেস্টমেন্ট

    @আকা, বন্ধু সেটারই ভয় পাচ্ছে।
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩২419677
  • এ বি ভি পি যাদবপুরে এই ভাবে বেড়েছে ? বিশ্বাস হচ্ছেনা!!

    রাজ্যপাল এল বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে!! ভি সি'কে ধমকি দিয়ে গেল, ইস্ফা দিতে হবেনা। আমি সরিয়ে দেব?

    ত্রিপাঠীকে এত কাল দোষ দিয়ে কি লাভ হল?
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩১419676
  • মানে বলছেন কোম্পানি বাওয়াল করতে পারে?

    এক্সেলারাইতে কোম্পানি ল’এর প্রফেসর বলেছিলেন এই বন্ডগুলো কোনওটাই ভ্যালিড নয় যদি না কোম্পানি প্রমাণ করতে পারে কোনও লিগ্যাল ইনজুরি হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে (প্রতিযোগী কোম্পানি জয়েন করা ফর এগজাম্পল) বা কোম্পানি সম্পত্তির কোনও ফিজিক্যাল ড্যামেজ হয়েছে, বা কোনও সিগনিফিক্যান্ট ট্রেনিঙ্গ ইনভেস্ট্মেন্ট ছিল। তাছাড়া সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে ক্ষতিপূরণের অন্ক যুক্তিগ্রাহ্য হতে হবে, চাইলে কোর্ট সেটার অ্যামাউন্টটা বলে দিতে পারে।

    বাকিরা কি বলেন?
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৪419675
  • না ওকে দিতে বাধ্য করতে পারে না। এগুলো ওয়ান সাইডেড বণ্ড কোন ভ্যালু নেই। কিন্তু ঝুলিয়ে রাখতে পারে। রিলিজ লেটার দিল না, পিফ দিতে দেরী করলা। এই নিয়ে আইন আদালত করলে বন্ধুই জিতবে। কিন্তু সে সময়ই বা কোথায়? আর পয়সাও একমাসের গ্রসের থেকে বেশি লাগবে মনে হয়।
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২১419674
  • @একক, ইউটিউবে মল্লিকা সারাভাইয়ের অনেক ভিডিও পাবেন, শোনার মত।

    @পিএম, ধন্যবাদ
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৩419673
  • দেথো আমরা যখন আগে টিসিএস থেকে বাইরে যেতাম তখন বন্ডে সই করতে হতো। তাতে অনেক কঠিন কঠিন ক্লজ থাকতো। কিন্তু এইচ ওয়ান বি তে গিয়ে অনেকে ওদেশে জব চেঞ্জ করতো। ( এখন সম্ভব কিনা জানি না)। টিসিএস কিছু কিছু ক্ষেত্রে মামলা করতো। বন্ডে সাইন করলে ওরা লিগালি সেটা পারে। কিন্তু দু/ চার টে উকিলের চিঠি পাঠানো ছাড়া আর তেমন করে পারসু করতো না। এখন জানি না কী হয়েছে। আমি টিসিএস ছেড়েছি বহুদিন।

    মানে বাংলা কথা হল বাওয়াল করতে চাইলে করতে পারে
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৬419672
  • আচ্ছা একটা আইডিয়া কেউ দিতে পারবেন? আমার এক বন্ধু কোম্পানির কাজে বাইরে গিয়েছিল। তিনদফায় মোট বারো-তেরো দিন। এইসবে যে খরচ হয়েছে তার পুরোটা ক্লায়েন্টকে বিল করা হয়েছে, এমনকি ওই তেরো দিনের কম্পেন্সেশনও। সে সময় ওকে দিয়ে একটা বন্ড সাইন করানো হয়েছিল যে প্রজেক্ট শেষ হওয়ার এক বছরের মধ্যে চাকরি ছাড়লে ওকে এক মাসের গ্রস স্যালারি কোম্পানিকে দিতে হবে। সে সময় ওর ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না, তো খানিকটা বোকার মতই সাইন করে দিয়েছিল। সম্প্রতি ও কোনো কারণে চাকরি ছাড়ছে। প্রজেক্ট শেষ হয়েছে মে মাসে। ওকে কি এক মাসের টাকা দিতে কোম্পানি বাধ্য করতে পারে? কোম্পানির দিক থেকে যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই সেখানে এই বন্ড কি লিগ্যাল? আমি উকিলের পরামর্শ নিতে বলেছি কিন্তু ও মনে হয় একটু ভয় পাচ্ছে। তাই মনে হল এখানে একবার জিজ্ঞেস করে দেখি যদি কেউ বলতে পারেন।
  • একক | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৮419671
  • প্রসঙ্গত, হিন্দু ছাড়া বাকিদের ঢুকতে না দেওয়ার একশভাগ অধিকার পুরীর মন্দিরের আছে। শুধু সরকারের উচিত, এই অধিকারের মূল্যে ট্যাক্স ফ্রি ডোনেশন সিস্টেম আর হেরিটেজ স্টাটাস ফিরিয়ে নেওয়া। তারপর, যত খুশি হিন্দুত্ব উদযাপন করুক। সিরিয়াসলি, কোনো সমস্যা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত