এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৪419670
  • বাহ্, সহজভাষায় ভালো স্পিচ। থ্যাংকস ফর শেয়ারিং !
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:১১419669
  • This lady never stops to amaze me. She has shown us how communication and performing art can bring social change. একবার একটা থিওরি ওয়ার্কসশপে discussion হয়েছিল Purity বলতে আমরা কি বুঝি? এই যে Purity নিয়ে এত ছুঁৎমার্গ। Purity হল Something which is not touched by an external force.

    ভারতীয় যা সব নিয়ে আমাদের এত গর্ব, সেই চা, লঙ্কা এমনকি শাড়ি কোনোটাই ভারতীয় নয়।

    ভিডিওটা শুনুন।

  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:০২419668
  • পুরীর মন্দিরে এই একটা অদ্ভুত ব্যাপার! বাইরে বোর্ড দেওয়া আছে লেখা ' ওনলি হিন্দুজ আর অ্যালাউড'। ঃ-(
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪২419667
  • আমি আমার নোটিগুলো কালানুক্রমিকভাবে পড়লাম।

    দুপুরের দিকে ছিল এরকম (বামদের)ঃ
    বাবুলকে স্যাটাভাঙা ক্যাল দেবার জন্য যাদবপুরের সংগ্রামী জনতাকে অভিনন্দন।
    যাদবপুরের মানুষের ক্রোধ উপচে পড়ল বাবুলের উপর।

    বিকেলের দিকে (বিজেপি সমর্থকদের)ঃ
    একটাকেও ছাড়া যাবেনা।
    বাবুলদার গায়ে হাত, বদলা চাই।

    রাতে (আবার বাম)ঃ
    বিজেপির বর্বর আক্রমন।
    ইউনিয়ন রুম জ্বালিয়ে দিল এভিভিপি আর দুর্গাবাহিনী।

    এইরকমই ঘটেছে মনে হচ্ছে।
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৪419665
  • ফেবু নাই, টিভিতে একটু দেখলাম। কী হয়েছে না হয়েছে তো পরের কথা, এত অশ্রাব্য ভাষায় প্যানেলিস্টরা কথা বলছে যে বন্ধ করে দিয়েছি। আর প্রত্যাশিতভাবে কাশ্মীর মাগে আজাদি চলে এসেছে আর জে এন ইউ নিয়ে বিষোদগার।
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৪419666
  • https://www.agoda.com/palette-hermitage-resort_2/hotel/darjeeling-in.html?cid=-218

    অর্জুন বাবু, এখান থেকে ছবি গুলো দেখতে পারেন।

    মেক মাই ট্রিপ বা গো আইবিবো থেকে দিব্বি বুক করা যায়। অফ সিসনে দাম অনেক কম থাকে
  • S | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৭419663
  • শেষে যাদবপুরেও এবিভিপি ঢুকলো।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৩419662
  • আমি তো দিগ্বিদিক থেকে উল্টো খবর পাচ্ছি। বাবুলকে আটকানো হয়েছিল। আর কী কী হয়েছিল জানিনা। এখন এবিভিপি ক্যাম্পাসে ভাঙচুর চালাচ্ছে। ইউনিয়ন রুম টুম ভেঙেছে। সত্য মিথ্যা ডিটেল কিছুই জানা নেই।
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:০২419661
  • কেসখান কী?
  • র২হ | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৪419660
  • ওদিকে নাকি বাবুলবাবুর চুল ধরে টেনেছে।
    এহেহে।
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৬419659
  • একমাত্র শিখ-রা ঢুকতে পারে। সে নিয়ে গল্প আছে এইখেনে পড়েছিলাম।

    https://banglalive.com/entry-of-non-hindus-to-jagannatha-temple-of-puri/

    ২০১৪ তে মন্দিরের পাথর দিয়ে বানানো খাজা খেয়ে আমার মা-র দাঁত অর্ধেক ভেঙে গেছিল। সেই ভাঙা দাঁত সম্প্রতি আবার যন্ত্রনা দেয়ায় তাকে উৎপাটন করতে হল। কভি মাফ নেহি করুঙ্গা।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৩419658
  • পুরীর মন্দিরের নিয়ম কানুন খুব কড়া। নন- হিন্দু কাউকে ঢুকতে দেয় না। এমন কি ইন্দিরা গান্ধী কেও নাকি আটকে দিয়েছিল। তখন উনি প্রধানমন্ত্রী। এটা মিথ না সত্য ঘটনা সেটা জানি না।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৯419657
  • মন্দিরের খাজা নয়। ওগুলোর বয়েস একটু বেশি।

    অন্য জায়গা র গুলোর কথাই বলছি
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৫419656
  • মহাপ্রসাদের সঙ্গে একটা মিষ্টান্ন আছে নাম চকেটা। অত সুস্বাদু ভারতীয় ডেসার্ট কম আছে।
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩০419655
  • পুরীর প্রসাদের খাজা অতীব বিচ্ছিরি রকমের শক্ত, ওর চেয়ে ভালো মচমচে উৎকৃষ্ট খাজা পুরীতেই অন্যত্র পাওয়া যায়।
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৫419654
  • জগন্নাথ মন্দিরকে ঘিরে অনেক রহস্য আছে। মন্দিরের ভিতরটা একটা
    প্রাচীন শহরের মত। কাশীতে গলিগুলো দারুণ কিন্তু বিশ্বনাথ মন্দিরটা ছোট। পুরীর মন্দিরের পরে আজমির শরীফের ভিতরটা আমার ওরকম লেগেছিল। একটা শহরের মত।

    @PM রাজভবনের হার্মিটেজ রিসোর্টে রুম পেতে গেলে কি ভাবে বুকিং করতে হয়?

    @ব, চাপ বলে চাপ। সমুদ্র চানে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে বাকিটা আর দেখা হয়নি। ঃ-)
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩০419653
  • পুরী তে চার বার গেছি। জগন্নাথের মন্দির বড় ভালো লাগে। কেমন একটা বহু পুরোনো জায়গায় এসে পড়েছি। চারদিকে ভক্ত। পরিবেশ টাই মন টাকে কেমন একটা করে দেয়।

    তবে মেন আকর্ষণ হল রসে টইটুম্বুর খাজা। আহা দেখলেই মনটা মেফিস্টোফিলিস মেফিস্টোফিলিস হয়ে যায়!!
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৭419652
  • Date:19 Sep 2019 -- 03:56 PM শুনে বকুল সিরেলের ফেরেব্বাজ কুণাল কেস মনে হচ্ছে।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৩419651
  • অর্জুন @ ৪ঃ০৫, পুরো চাপ তো!!
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২২419650
  • ওটা মনে হয় "দু'ঘা খাবার"।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২১419649
  • সিবি ওনারা, যোশীমঠে থাকবেন।

    আনরা বাকি রা তুঙ্গনাথ যাবো
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৫419648
  • @Ela আমার চেনা এক ভদ্রলোক হিমালয়ের ওপর ভ্রমণকাহিনী সম্পাদনা করে নিজেই বের করেছিলেন। সেখানে কেদারনাথ, অমরনাথ, মানসসরবোরের নানা জনের কাহিনী ছিল। সংকলনটা ছিল ১০০ বছরের হিমালয় ভ্রমণ। উনি নানা জায়গা থেকে যেমন ডায়রি, চিঠিপত্র এবং পুরনো পত্র পত্রিকা থেকে লেখাগুলো সংগ্রহ করেন।

    সেখানে এক মহিলার লেখা ছিল কোনো এক পূর্ণিমায় নাকি কেদারের মন্দিরের ভিতর দেব, দেবীরা নৃত্য, গীত করতে আসে। হিমালয় থেকে আসা এক সাধু সেই বৃদ্ধাকে এ কথা জানায়। বৃদ্ধা অনেক কষ্টে সেই যুগে সেই দিনে কেদারে পৌঁছন ও সারা রাত মন্দির চত্বরে কম্বল চাপা দিয়ে শুয়ে থাকেন। গভীর রাতে মন্দিরের দরজায় আড়িপেতে দেবতাদের নাচ গানের অনুষ্ঠান শুনে জীবন ধন্য করেছিলেন।
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৬419647
  • পুরীতে একবার সমুদ্রে নেমেছি, দেখি পাশে নব দম্পতি। একদম অল্পবয়স্ক বর, বউ। বর, বউয়ের হাত ধরতে গেলেই বউ হাত ছাড়িয়ে নিচ্ছে। বর আবার ধরছে, বউ আবার ছাড়াচ্ছে। কিছুক্ষণ পর বউ শুনি বলছে 'একদম ধরবে না। তুমি আমার একটা, একটা করে টাকা ফেরত দেবে আর আমিও তোমার সঙ্গে একটা, একটা করে কথা বলব।' ঃ-) ঃ-)
  • cb | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৫419645
  • বাই দা ওয়ে, বয়স্ক মানুষ নিয়ে পাহাড়ে যাচ্ছ, যতটুকু পারবে ততটুকু ঘুরবে, এক্সট্রা লোড নেবে না
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৫419646
  • পুরী ও দার্জিলিং তুলনারহিত জায়গা। পুরী তো সেকেন্ড হোম। এক সময়ে বাড়িই ছিল। একটি মন্দিরের প্রতি আমার এখনো আকর্ষণ থেকে গেছে তা হল জগন্নাথ মন্দির। আমাদের বাড়িতে একটা নিয়ম নিয়ম আছে, পুরীর মন্দির থেকে কর্পূরের মালা আসে বিয়ের সময়ে। সেটা না পরে বিয়ে হয়না।

    মন্দিরকে ঘিরে কত গল্প শুনেছি বাবার এক পিসির কাছ থেকে। এখনও পুরী গেলে অনেকক্ষণ মন্দিরে থাকি। মহাপ্রসাদের মত এত ভাল নিরামিষ খাবার আর হয়ও না। আর সমুদ্রে স্নান! আহা! মিনিমাম তিন ঘণ্টা। এই জন্যে মা আমার সঙ্গে পুরীতে যেতে চায়না। তারপর পুরীর সৈকতে মিষ্টি। ছানার জিলিপি, গজা, কমলা ভোগ।

    হিল স্টেশন হিসেবে দার্জিলিঙের তুলনা নেই। কলকাতা থেকে আরেকটু কাছে হলে কত ভাল হত।

    কিন্তু দীঘার ব্যাপারে আমার রিসার্ভেশন আছে যদিও একবারই গেছি পাঁচ বছর বয়েসে।

    পুরীতে একবার সমুদ্রে নেমেছি, দেখি একজন পাসে নব দম্পতি। একদম অল্পবয়স্ক বর, বউ। বর, বউয়ের হাত ধরতে গেলেই বউ হাত ছাড়িয়ে নিচ্ছে। বর আবার ধরছে, বউ আবার ছাড়াচ্ছে। কিছুক্ষণ পর বউ শুনি বলছে 'তুমি আমার একটা, একটা করে টাকা ফেরত দেবে আর আমিও তোমারসঙ্গে একটা, একটা করে কথা বলব।' ঃ-) ঃ-)
  • cb | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০419644
  • এত দীঘা খেলে বদহজম হবে বোতীন্দা!!!
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪০419643
  • সত্যি কথা বলতে আমার দীঘা খাবার সংখ্যা কাউনটেবলি ইনফাননাইট ( অন্তত ১৭- ১৮ বার).।
    আগে যা গেছি গেছি আই টি ঢুকেই সাপের পাঁচ পা দেখলাম। তখন মাঝে মাঝেই আপিস থেকে শুক্রবার করে এসপ্ল্যানেডেে চলে গিয়ে বাসে চেপে বসা। সাথে একটা বারমুডা আর একটি টি শার্ট। দুদিন মস্তি করে রবিবার দুপুর দুপুর ফেরা।

    " যে দিন গিয়াছ...."
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২২419642
  • দার্জিলিং এর তুলনা নেই। প্রয় ই যাই দেশে থাকলে। থাকি রাজভাবনের কাছে হার্মিটেজ রিসর্ট এ। সক্কাল বেলা দেওয়াল জোড়া জানলা দিয়ে কান্চন--যেনো হাত বাড়ালেই ছোয়া যাবে। তারপর বাঁ দিকে ভিউ দেখতে দেখতে সুন্দর রাস্তাটা দিয়ে মল এ যাওয়া। রাতে গ্লেনারিস এ ডিনার। সকালে কেভেন্টার্স এর ছাদে কখনো খাওয়া।
    আহ!
  • র২হ | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০০419641
  • সাংসদ হলে তো ভালোই হয়, আপাতত কোন একটা কমিটি টমিটিতে নিলেই বর্তে যাই। আর পারা যাচ্ছেনা। প্রযুক্তির উন্নতি হয়ে মানবজাতি কবে দিনগত পাপক্ষয়ের কবল থেকে মুক্তি পাবে, তদ্দিন বাঁচলে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত