এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • San | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৬419639
  • কেন ? সাংসদ হবে ?
  • avi | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৬419640
  • দীঘা আর পুরী দুইই খুব পছন্দের জায়গা। যে কবার গেছি, বিন্দুমাত্র হতাশ হই নি। আর দার্জিলিং তো পুরো অন্য লেভেলের প্রেম। পরপর ছয় সাতটা উইকেন্ড চলে গিয়েছিলাম স্রেফ পায়ে হেঁটে পুরোটা ঘুরব বলে। এক একবারে স্রেফ একটা করে ট্যুরিস্ট স্পটে যেতাম। মাঝে কোন একবারে মল থেকে পা চালিয়ে রক গার্ডেন হয়ে গঙ্গামাইয়া লেকে যাওয়ায় দেখেছিলাম সারাদিনে যাতায়াত মিলে কুড়ি বাইশ কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এক হাঁটাপাগল বন্ধু তখন কাজের সূত্রে ওখানে থাকত, ওর বাড়িতেই উঠে ঘুরে বেড়াতাম। বাড়তির মধ্যে দার্জিলিং জেল, দর্জিলিং হাসপাতাল এসবেও অনেকটা করে সময় কেটে যেত। ইদানিং মাঝে মাঝে খেতে যাই।
  • র২হ | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৩419638
  • *বাংলাদেশী নায়ক
  • র২হ | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫১419637
  • এই দেখো আবার কবিব্যাশিং।
    আমি বাপু এখন প্রাক্তন কবি।
  • র২হ | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫০419636
  • হাহা, আমি একটা মজার পিএনপিসির প্রত্যক্ষদর্শী।
    ডোভারলেন জলসায় বাইরে টেবিলগুলো থাকে, কোন একটা অনুষ্ঠান শুনবো না বলে দুজন কফি খাচ্ছি, অন্য টেবিল ফাঁকা নেই, কয়েকজন ভদ্রমহিলা এসে বসলেন এবং সেইসময়ের সবচে নামী বাংলা সিনেমার নায়িকা ও এক বাংলা সিনেমার নায়ককে নিয়ে বিশাল গসিপ।
    আড়চোখে ঠাহর করে দেখি দলের মধ্যমনি গত ঋতুর নামীতম নায়িকা (আজকাল সাংসদ)।
  • San | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৪419635
  • আর কবি প্রজাতি
    পারলে আমগাছের মগডালে কাকের বাসা দেখেও বাহ্যজ্ঞানশূন্য হয়ে যায়, হুতোদা নাকি আজকাল কিছুতে অভিভূত হয়না :D
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪২419634
  • কত যে পিএনপিসি শুনেছি ভাবতে পারবেন না, কোনওদিন গল্প লিখলে খুব কাজে আসবে। সেইসব লোকেরা কেউই আমার চেনা নয়, তাই কিছু দোষও হবে না আশা করি সেসব খোলাপাতায় লিখলে।
  • San | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৪419633
  • আমারও তাই। নাইটি ও গামছার আধিক্য সত্ত্বেও পুরীর ঐ উঁচু উঁচু ঢেউ এর আর তার গর্জনের বেজায় আকর্ষণ বাপু। লোকজনের থেকে একটু দূরে থাকলেই তো হল। ঐ খাজাগুলো খেতে খেতে বাঙালীদের ক্ষমা করে দিই :D :D
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩২419632
  • @র২হ, কে বলেছে মশাই আবেগ-উচ্ছ্বাস বুঝব না? আমি তো মাঝে মাঝেই দীঘা যাই। সবথেকে বড় আকর্ষণ সমুদ্রের ধারে বসে বাদাম খেতে খেতে কানখাড়া করে পাশের লোকেদের আলোচনা শোনা।

    খিল্লি করব কিন্তু যাবও, ব্যাস!
  • San | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৮419631
  • ব্রতীনদার প্ল্যানটা ভালো। আমরা ক'বছর আগে বদ্রী - যোশীমঠ- চোপ্তা - তুঙ্গনাথ ঐরকম গিয়ে খুব এনজয় করেছিলাম। ছবি দেখিও।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৪419630
  • আমরা কেদার থেকে ফেরার পথে কালীকমলি র আশ্রয়ে ছিলাম। থাকা আর খাওয়া নিয়ে ৫১ টাকা।।
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৮419629
  • বাবা, মা পুজোর সময়ে একবার আমার কাছে পুনেতে এল, তো মহারাষ্ট্র সফরে বেরলাম। অজন্তা, ইলোরা, দৌলতাবাদ ফোর্ট, অরঙ্গাবাদ অবধি বাঙালী যাত্রীতে বোঝাই। শেষে গোয়া গিয়ে ভাবলাম ওখানে কম হবে। ওমা! পাঞ্জিমের মিরামার বিচ একদম পুরীর সৈকত। সব রান্নাঘর, ভাড়ার ঘরের গপ্প করতে বসে পড়েছে।

    বাংলার বাইরে বেড়াতে গায়ে ঠেকাঠেকি বাঙালী সঙ্গ আমার একদম ভাল লাগেনা। সারাক্ষণ তো এখানে দেখছি। নইলে অন্য ভাষাভাষীদের দেখব কখন!
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০১419627
  • ২০১৫ মানে ওই ভয়াবহ বানের দু বছর বাদে গেছিলেন। তখন অবস্থা খুবই খারাপ। প্রকৃতি, পুরাণ, পাহাড়, স্থানীয় উপজাতি নিয়ে হিমালয়ের মত জায়গা হয়না। আমার স্পিরিচ্যুয়াল কানেকশন বলতে যদি কিছু থাকে সেক্ষেত্রে হিমালয় আমার একমাত্র স্থান। কেদারে রাত্রিবাস না করার দুঃখ রয়েছে এখনো।

    কর্ণ'র নিজের ছেলেপুলে কটি ? যতদূর জানি কর্ণের দুই স্ত্রী ও দুই পুত্র। এক পুত্রের জন্ম কর্ণের মৃত্যুর পরে।
  • র২হ | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০১419628
  • দীপুদা বিষয়ে মনে হলো। মা’কে বাড়ির কাজে সাহায্য করে সুপ্রিয়া (আসলে সাহায্য না, পুরোটা ও-ই করে)। তো সুপ্রিয়া ক’দিন আগে দীঘা গেছিল পাড়া পড়শি আত্মীয়স্বজন দলবল সহ। জীবনে প্রথম সমুদ্র দেখে অভিভূত হয়ে এসেছে, খুব হুল্লোড় করে, সারাদিন সমুদ্রে কাটিয়ে। এখন নাকি ওর পার্মানেন্ট বাহিরাম বাহিরাম প্রাণ হয়ে গেছে, নিয়মিত বেড়াতে যাবে বলে ঠিক করেছে। মা-কে নিয়েও বেড়াতে যেতে চায়।

    তো, ওইসব আবেগ উচ্ছাস ‘আমরা’ বুঝবো না, আমাদের দীপুদার বাইরে অপশন আছে, আজকাল কিছুতে অভিভূতও হইনা।

    বেতসের মত সভ্য শিক্ষা শেখেনি যারা... ইত্যাদি।

    গতজন্মে তিন বন্ধু বাড়ি ভাড়া করে থাকতাম, এক বয়স্ক মহিলা আসতেন রান্না করতে। গঙ্গাসাগর গেছিলেন, ফিরে এসে ঠিক করেছিলেন পুরী যাবেন। মাঝেমধ্যে গল্প করতেন পুরী যাওয়ার টাকা জমাতে আর বছর দেড়েক লাগবে। তার আগেই আমরা সব ওই বাড়ি ছেড়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ি, এখনো মনে হয়, ওঁর পুরী যাওয়া হয়েছিল কিনা।
    গিয়ে থাকলে নিশ্চয় আনন্দ করে অগভীর সমুদ্রে স্নান করতেন।
  • র২হ | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৯419626
  • ব্যাসদেব তো নাকি সূর্যদেবের জ্যোতিপুঞ্জ টাইপ ব্যাপারে যাননি, সূর্যদেবের সঙ্গে কুন্তীর মিলনের বেশ রগরগে বর্ণনা দিয়েছেন (আবার অন্যরকম গল্পও আছে, মূল মহাভারতেই, কার লেখা কে জানে)।
    নৃসিংহবাবু কোথাও লিখেছিলেন বর্ণনাটা ধর্ষনের তুল্য।
    কালকূটের মতে আবার কর্ণের জন্মদাতা দুর্বাসা (প্রতিভা বসুরও সেরকমই মত যদ্দুর মনে পড়ে)।
  • কুলীন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৯419625
  • "পনি"গুলোর পেডিগ্রি দেখা হয়েছিলো তো? মানে ওরা বনেদী অভিজাত ইত্যাদি কিনা?
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৩419624
  • @অর্জুন, ২০১৫। আমরা রামপুরে ছিলাম, তবে কেদারেও এক রাত থেকেছি, সে কখনও ভোলার নয়।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২১419623
  • তপস্যা করে কবচ কুন্তল নিতে হবে কেন? ওটা সহজাত। ওটা থাকলে কর্ণ অবধ্য।

    গঙ্গা স্নান করে যখন আহ্নিক করতেন সেই সময় যে যা চাইতো তাই দান করে দিতেন।
    সেই জন্য উনি দানবীর।

    যাই হোক ইন্দ্র কবজ কুন্তল চাইতে আসবে সেটা আন্টিসিপেট করে সূর্য আগের দিন রাতে কর্ণ কে বোঝানোর অনেক চেষ্টা করেন। কিন্তু কর্ণ বলেন ওনার কাছে কেউ কিছু চাইলে উনি ফেরাবেন না। শেষে ব্যর্থ সূর্য বলেন বাপু সেক্ষেত্রে আাটলিস্ট " একপুরুষ -ঘাতিনী" বাণ টা চেয়ে নিও। এই বাণ অব্যর্থ।

    কর্ণ ওনার চির প্রতিদ্বন্দ্বী অর্জুনের জন্য বাণ টা বাঁচিয়ে রাখেন। কিন্তু ওই বাণ থাকার জন্য কৃষন কিছু তেই অর্জুন কে কর্ণের সামনে যেতে দেন নি। দাবা তে
    যেমন বড় পাওয়ার কে বাঁচানোর জন্য ছোট পাওয়ার কে সাকরিফাইস করা হয়। এক্ষেত্রে ঘটোতকচ কে বলি দেওয়া হয়।

    কর্ণ কে এই ভাবে নির্বল করে অর্জুন কর্ণের মুখোমুখি হন। বাকি টা সবাই জানে
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৯419622
  • ২০০৯ এ গৌরীকুণ্ডে বেশ ভিড় ছিল এবং ধর্মশালায় জায়গা পাওয়া মুশকিল, তাই আমাদের গাড়ির চালক আনন্দজি বলেছিল তোমাদের ওখানে নেব না, সীতাপুরে থাকবে। সীতাপুর শান্ত, সমাহত। রাতে পরিষ্কার আকাশে তারা জ্বলজ্বল করছে। আমি আর বোন সে দেখে ঘাড় নামাতে পারছিনা। সাড়ে দশটা অবধি ওই শীতে বাইরে বসেছিলাম। স্থানীয় লোকেরা রাত ন'টা অবধি সীতাপুর- গৌরীকুণ্ড যাতায়াত করে। কিছুক্ষণ পর পর কালিপটকার মত বাজির আওয়াজ। অন্ধকার নামলেই জন্তু জানোয়ার এসে পড়ে,তাই বাজি ফাটানো।

    ভোর সাড়ে পাঁচটায় গৌরীকুণ্ড, সেখান থেকে কেদার যাত্রা। রামওয়াড়ায় ওরা ঘোড়ার খাবারের জন্যে থামে। বেশ কয়েকটা দোকান দেখলাম। আমরা পুরি ভাজি খেলাম। ইনফ্যাক্ট হোটেলও আছে।

    আপনি কবে গেছিলেন? ২০১৩ র দুর্যোগের পরে অনেক বদল হয়েছে নিশ্চয়।
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১১419621
  • কর্ণ কি জানত নাকি তখন যে ও সূর্যের ছেলে? না জেনেই তো তপস্যা করতে বসেছিল।
  • Ela | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৬419620
  • গৌরীকুণ্ডে এখন আর থাকতে দেয়? আমি যখন গিয়েছিলাম তখন রামওয়াড়ায় কিছুই ছিল না।
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৯419619
  • আমরা একটা ভুল করেছিলাম কেদারে থাকিনি। সেদিন যাওয়া ও ফেরা। দুটো ট্রিপই পনিতে। মা তো নীচে নেমেই রীতিমত অসুস্থ। পনিতে করে যারা নিয়ে যায় তারা ওখানকার স্থানীয়। আমি ঠিক করেছিলাম ওদের বাড়িতে যাব কিন্তু ওরা নিল না। বলল আর দশ দিনের মধ্যে মন্দির বন্ধ হলে ওরা নীচে নেমে যাবে এখন শেষবেলায় যাত্রী নিয়ে খুব ব্যস্ত এবং ওরা ঘরে যায় না সেই সময়ে। ওদের বাড়ি যেতে হলে জুন- জুলাইয়ে আসতে হবে। কেদারনাথ থেকে চোপতার পথে ত্রিযুগী নারায়ণ আরেকটি ইন্টারেস্টিং জায়গা। কথিত আছে, ওখানে হর- পার্বতীর বিয়ে হয়েছিল। মনিরের ভিতরে এখনও আগুন জ্বলছে। শুনলাম শীতের সময় পালা করে প্রতি বছর ২০টা পুরোহিতের ফ্যামিলি সেই আগুন রক্ষা করে। মন্দিরের স্থাপত্যে কিছুটা বৌদ্ধ প্রভাব আছে।
  • অর্জুন | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:২১419618
  • কেদারনাথ যদি যান কেউ তবে বলব গৌরীকুণ্ডে থাকবে না। তার ছ কিলোমিটার আগে সীতাপুরে থাকবেন। ওই জায়গাটায় ৫৫-৬০ টা বাড়ি নিয়ে একটা বসতি। আমরা গেছিলাম দীপাবলীর তিন তিন আগে। তখন ঐ অঞ্চলের লোকেরা পাহাড় থেকে নীচে আসবে বলে তোরজোড় করছে। কেদারনাথে গিয়ে আমরা শুধু হাতে গোনা চার- পাঁচটা ঢাবা খোলা পেয়েছিলাম। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পনিতে ছ ঘণ্টার পথ। একটু উঠলেই আকাশ জুড়ে রুপালী কেদার শৃঙ্গ, রোদ পড়লেই সোনার মত চিকচিক করছে। পথে রামওয়াড়া চটি। মনে আছে সারদা আশ্রমের এক দল সন্ন্যাসিনী হেঁটে উঠছিলেন শিব স্তোত্রম গাইতে গাইতে। সে মন্ত্রোচ্চারণ যেন পাহাড়ে ধাক্কা খাচ্ছিল।
  • Amit | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৩419617
  • মহাভারত টা এতো কনফুসিং-!!!

    কর্ণ তো সূর্যের নিজের ই ছেলে, হলোই বা একটু ইন্টু মিন্টু কেস। তাও কিনা আবার তপস্যা করে নিজের বাপের থেকে কবচ পেতে হচ্ছে। এর থেকে তো আম্বানি ঢের ভালো, দামড়া ছেলে ঘরে বেকার বসে আছে, তার হিল্লে করার জন্যে পুরো দেশে 4G বিসনেস খুলে দিলো।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫১419616
  • সত্যি সারাজীবন মনে রাখার মতো।

    আউলি বোধহয় যাবো।

    আসলে বেশি চাপ নেওয়া যাচ্ছে না। বাবা ৭৬, মা ৬৮ বোনের শাসু মা ৬৯।
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৮419615
  • আমাদের ট্রিপ্টা ছিলো হৃষিকেশ, কেদার বদ্রি, গঙ্গোত্রি, গোমুখ। সারা জীবন মনে রাখার মতো ট্রিপ। ব্রতীন অতো কাছে গিয়ে গঙ্গোত্রি যাবে না ?

    যোশীমঠ যখন যাচ্ছো, অন্তত কর্ন প্রয়াগ আর আউলিটা টা ঘুরে এসো। দুটৈ অসাধরন জায়্গা।

    আমরা গোঙ্গোত্রী থেকে ফেরার সময় ২ দিন ছিলাম কর্নপ্রয়াগ এ, আগে থেকে থাকার কোনো প্ল্যান না থাকা সত্ত্বেও। কর্ন প্রয়াগ অলোকনন্দা আর পিন্ডার নদীর সঙ্গম স্থল।

    কথিত আছে এখানেই কর্ন বাবু সূর্যের তপস্যায় সফল হয়ে কবচ কুন্দল লাভ করেছিলেন এখানে ঃ)
  • PM | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৬419614
  • ওটা আমি, দুঃখিত। টাইপো
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৭419613
  • " ঘটি" তোবে না কিন্তু
    " বাঙাল "?
  • PT | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:০১419612
  • এ PT নকল PTঃ

    name: PT mail: country:
    IP Address : 236712.158.566712.123 (*) Date:19 Sep 2019 -- 09:00 AM
    পিটি বাবু, পঃবঃ এ পরের বিজেপি সরকারকে কি খসরা দেওয়া হবে তাই নিয়ে গভীর আলোচনায় লোকে ব্যস্ত এখন। ওল করবেন না ঃ)
  • Amit | ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮419611
  • তাও একটু বেশি জলে ডুবকি দিলে কথা ছিল, যেখানে ঘটি ডোবে না, সেখানে দাঁড়িয়ে তেনারা মাথা ডোবানোর চেষ্টা করেন আর এমন চেল্লান যেন ইংলিশ চ্যানেল পার হতে গেছেন। :) :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত