এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৮419490
  • ঈশান, মূলত আপনাকে উত্তর দেওয়ার জন্য। নাহলে তো নেতাজি প্রসঙ্গ আপাতত বন্ধ আছে।

    ক) ফ্যাসিজম-এর সঙ্গে কমিউনিজম-এর স্বকল্পিত ঘন্ট পাকানোতে উনি পারদর্শী ছিলেন এবং সেটা মোটেও ১৯৩০ নাগাদ মিটে যাচ্ছে না।

    আমি দুটো উদ্ধৃতি দিচ্ছি এখানে ---
    ১) “... a synthesis of what modern Europe calls Socialism and Fascism. We have here the justice, the equality, the love, which is the basis of Socialism, and combined with that we have the efficiency and discipline of Fascism as it stands in Europe today.”

    ২) “The next phase in world history will produce a synthesis between Communism and Fascism. And will it be a surprise if that synthesis is produced in India?”

    খ) নেহরুর কমিউনিজম বা তার ভেক --- এখানেও দুটো রেফারেন্স দিই, গান্ধীর।

    ১) ১৮ সেপ্টেম্বর ১৯৩৩ এ বম্ব্রে ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে গান্ধী বলেন, ‘ওঁর [নেহরুর] কমিউনিস্ট চিন্তাভাবনা নিয়ে ... কারও ভয় পাওয়ার কিছু নেই’।

    ২) নরেন্দ্র দেবকে গান্ধী ২ অগস্ট ১৯৩৪ এর চিঠিতে লেখেন নেহরু হবেন ‘the natural wearer of the Congress crown of thorns when I and other elderly men and women retire’। বামপন্থীই বটে! এবং গান্ধী আর বোম্বেওয়ালারা খুবই ভয় পাচ্ছেন তাঁকে!! বিড়লার চিঠিতে অবশ্য ভয়ের নামগন্ধ নেই!!! নেহরু তাহলে বাম কবে হলেন???

    গ) আপনি লিখেছেন কংগ্রেসের হিন্দু নেতারা নাকি পুণা চুক্তির বিরোধিতা করেছিলেন। তো পুণা চুক্তি করতে হল কেন? ওটা তো হওয়ার কথাই নয়।

    ঘ) সুভাষের জমিদারদের বিরোধিতা --- থাক, এ প্রসঙ্গে আর কথা বলছি না আপাতত। যথাস্থানে যথাসময়ে এই ধারণারও মূলোচ্ছেদ হবে, তথ্য সহ।

    @রিটায়ার্ড, কাল কথার তোড়ে আপনি আমাকে চেনেন অথচ আমি আপনাকে চিনি না ব্যাপারটা একদম চোখ এড়িয়ে গিয়েছিল। তবে ইনবক্সে বই পাঠান বা না পাঠান, যিনি মুখার্জি কমিশনের সাড়ে দশ হাজার পাতা পড়ে ফেলেছেন তাঁকে সশ্রদ্ধ প্রণাম। তবে মনে হল আপনিও মুখুজ্যে এবং আমার বন্ধু, অভিভাবকতুল্যও বটে। জানি না ভুল বললাম কি না।
  • S | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৬419489
  • Right Wing Populism | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৪419488
  • Right-wing populism offers a pseudo-democratic notion of politics in which matters of informed judgment, critical agency and collective action disappear into the symbol of the leader. In this discourse, politics becomes personalized in the image of the larger-than-life demagogue, removed from the alleged ignorance of the masses or “herd.”
  • সিএস | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৯419486
  • আর লোকে অর্থনীতি নিয়ে রিপোর্ট লিখছে, কিন্তু বিজেপি এসব নিয়ে মনে হয়না চিন্তিত। যত এটা মাখবে, ততো তাদের সুবিধে, আরও বেশী ক'রে কন্ট্রোল করতে পারবে, লোকে আরও বেশী করে সরকারের ওপর নির্ভর করবে।
  • সিএস | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০১419485
  • সারদা আর কাটমানির মধ্যে একটু তফাৎ আছে বলে মনে করি। প্রথমটায় এক জায়্গায় টাকা রেখে ঠকেছিল, নেতাদের মদতে আর কথা শুনে কিন্তু কাটমানিতে নিজেদের প্রাপ্য যা, সরকারি প্রকল্প সংক্রান্ত, সেসবই অনেক ক্ষেত্রে পায়নি।

    তবে, বিজেপির কৃতিত্ব তো এটাই, যেখানেই ফাটল বা কনফ্লিক্ট, সে এনারসি হোক আর ভোটের রাজনীতি, সেগুলোর সুরাহা না করে সেগুলিকেই সেগুলিকেই ব্যবহার করা, ক্ষমতাটা আরও সেন্ট্রালাইজ করার জন্য। আর তদুপরি আদর্শ-ফাদর্শ তো আছেই।
  • সিএস | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৬419483
  • > এবারের ভোটার ফলাফলই প্রমান যে বড় অংশের মানুষ বহুদলীয় গণতন্ত্র চায়না।

    এটায় ঠিক শিওর নই। ভোটের রাজনীতিতে অপশনটা খুব বড় ব্যাপার, উল্টোদিকে কে আছে বা কী বলছে। এবারে রাগাকে দেখে মনে হয়নি, সে সেসব পারে। ক'দিন আগে একটা পোস্ট করেছিলাম, পরিচিত একজনের সাথে কথা প্রসঙ্গে, তো সে বলেছিল কয়েক বছর পরেই বা কী হবে, সেই তো রাহুল গান্ধীই থাকবে ! যারা সিস্তেমটাকে চটকাবে,যেমন বিজেপি, তারা এগুলোই দেখাবে, মোদীর তুলনায় আর কে ইত্যাদি।
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৬419484
  • ধুর এসব কাটমানি ফানি বিরোধী প্রচার হিসেবে ঠিক আছে, সাপোর্ট ও দেব যাতে ধুও একটু বেশি হয়, কিন্তু এগুলোকে এদেশের মানুষ জীবনযাত্রার রাহা খরচ হিসেবে দেখে। লিস্ট বদার্ড। কাজটা আদৌ হচ্ছে কিনা সেইটে ফ্যাক্টর। মমতা যেমন কলেজে ভর্তির ব্যাপারটা নিয়ে কেস খেলেন, কারণ প্রচুর লোক টাকা পয়সা দিয়েও চান্স পায়নি, ভাইপোর নামে টাকা তুলে হাওয়া হয়ে গেছে দালাল রা। সারদা নিয়ে কিছুই হয়নি।
  • সিএস | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪০419482
  • দেশের লোকেরাই স্টেকহোল্ডার, অন্ততঃ গণতন্ত্রের লক্ষ্যই হল এই স্টেকহোল্ডারদের সংখ্যা বাড়ানো। সেটা কিছুটা হয়েছে বলেই এই রাজ্যে তৃনরা কাটমানি নিয়ে ঘা খেয়েছে। যারা সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে চায়, তারা চায় এই সংখ্যাটা না বাড়ুক, বাড়লে তা্দের ওপর চাপ আসবে। সে পলিটিক্যাল এলিট হোক, নেতা হোক আর বিজনেস ক্লাস হোক।

    (দেখেছ, অমিত শাহ মন্তব্য করল আর কিরকম কথাবার্তা শুরু হয়ে গেল। ঃ-) )
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৭419480
  • এবারের ভোটার ফলাফলই প্রমান যে বড় অংশের মানুষ বহুদলীয় গণতন্ত্র চায়না। দেশশুদ্ধু চাড্ডি হয়ে গেছে ইটিসি ওসব হতাশার কথা। ম্যানুফ্যাকচারার রা বাপ মা তুলে খেস্তায় বিজেপিকে। ট্রেডার রা তুলনায় হ্যাপি কিন্তু গাল দিতে ছাড়েনা। কংগ্রেসের যদি ক্ষমতা থাকতো একদল হয়ে দাঁড়াবার তাহলে দুহাত তুলে সমর্থন পেতো। সেটা নেই দেখেই লোকে হাত তুলে নিয়েছে।
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৭419481
  • এবারের ভোটার ফলাফলই প্রমান যে বড় অংশের মানুষ বহুদলীয় গণতন্ত্র চায়না। দেশশুদ্ধু চাড্ডি হয়ে গেছে ইটিসি ওসব হতাশার কথা। ম্যানুফ্যাকচারার রা বাপ মা তুলে খেস্তায় বিজেপিকে। ট্রেডার রা তুলনায় হ্যাপি কিন্তু গাল দিতে ছাড়েনা। কংগ্রেসের যদি ক্ষমতা থাকতো একদল হয়ে দাঁড়াবার তাহলে দুহাত তুলে সমর্থন পেতো। সেটা নেই দেখেই লোকে হাত তুলে নিয়েছে।
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৯419479
  • "যুক্তি " তো আছেই। বহুদলীয় গণতন্ত্রে আমাদের শ্রেণীটা লাভবান, কারণ আমরা সরাসরি গভ সাবসিডি এন্ড অর্ডার ডিস্ট্রিবিউশন সিস্টেমের স্টেকহোল্ডার নোই। আমরা দেখি, সিস্টেম এ যত ডিসরাপ্সন হয় তত ভালো। নো ডাউট।

    কিন্তু যে লোকটার পরবর্তী প্রজেক্ট, ডিজি -সেক্রেটারি -মিনিস্টার স্তম্ভের ওপর দাঁড়িয়ে এবং সেখানে সামান্য ডিসরাপশনেই পাঁচ বছরের জন্যে ফান্ড ঝুলে যেতে পারে, সে সিম্পুল স্থিতাবস্থা চায়।

    কিংবা যে লোকটা, পাড়ার একজন নেতা, একই দলের গুন্ডার সঙ্গে চাট্টি "সুসম্পর্ক " পাতিয়ে রেখেছে বেশ কয়েক বছর ধরে, যাতে অমুক রোজগার যোজনায় একটা ব্যবস্থা হয়ে যায়, সেও।

    বিশাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে।
  • sies | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৯419478
  • হ্যাঁ, সে তো আছেই। না হলে জল মাপতে নামছে কেন।

    অবশ্য, রাশিয়ার একদলীয় ব্যবস্থা নিয়ে কথা উঠলে, ভারতে আর কী বা ভাল হয়েছে, এরকম যুক্তিও উঠত। খুঁজলে এই সাইটেই পাওয়া যাবে হয়ত। ঃ-)
  • একক | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৫419477
  • চারপাশে প্রচুর লোক বহুদলীয় গণতন্ত্রের বিরোধী। কর্পো হোনচো থেকে রোড্স্ এর ঠিকাদার থেকে নিখাগী গরিব মানুষ। এটা নিয়ে প্রপারলি হৈচৈ তুল্লে সমর্থন পাবে বিজেপি।
  • সিএস | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৮419476
  • তবে, তর্ক করার এত বিষয় এই দলটি দিতে পারে, যে অবাক হওয়ারও সুযোগ পাওয়া যায় না। দু'দিন আগে ভাষা নিয়ে, আজ গনতন্ত্র নিয়ে, গতকাল রবিবাবুর চিঠি বেরিয়েছিল, আজ হয়ত নেতাজীর লেখা বেরোবে। ঃ-)
  • Kaju | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫২419474
  • ওয়ে ওয়ে ঠিক, চারিদিক না চারদিক হবে।
    - এর এটাও ঠিক। খেয়াল করিনি।
  • - | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪১419473
  • ভাদ্র পালায় আসে আশ্বিন ঝিকিমিকি করে রোদ্দুর
    আকাশে বাতাসে শিরশিরে ভাব পূজো আর "তবে" কদ্দূর? (এখানে "তবে" টা মিস হয়েছে টাইপাতে b স্যর ?)
  • i | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৬419472
  • আচ্ছা বি। ঃ)
  • b | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩১419471
  • ও সরি কাজু।। হ্যাঁ, হতেই পারে।
  • b | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৮419469
  • @ কাজু,
    না "ওয়ে ওয়ে" ছিলো।
  • b | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৮419470
  • রাষ্ট্রবিজ্ঞান, অধ্যাপক এসব মিলছে। কিন্তু বিখ্যাত কি না জানি না।
  • Kaju | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২৬419468
  • দারুণ লেখা। মাত্রাবৃত্ত ৬ মাত্রা অব্দি পার্ফেক্ট। কিন্তু "'ওয়ে ওয়ে' চারিদিক" নয় নিশ্চয়ই ওটা, উনি চারদিক-ই লিখেছিলেন কার্তিকের সঙ্গে মিল দিতে। বি-দা নির্ঘাত কোট করতে ভুল করেছেন। যিনি এরম ছন্দ মেলান, প্যান্ডেলে র সঙ্গে ফ্যান ঢেলে মিল এনে ফেলে অনায়াসে শ্রীজাত-র অন্ত্যমিল-কে টেক্কা মেরে দেন, তিনি তো ওই রকম লিখবেন না।
  • i | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৩419467
  • বি,
    টই তে আপনার পিতৃদেবের কবিতাখানি পড়লাম। নাম যখন দিয়েছেন, তখন জিগ্যেস করি- রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত অধ্যাপক?
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৮419466
  • অমিত,
    ঠিক। ১২ মিলিয়ন, ১.২ কোটি।
  • Amit | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৭419465
  • lcm -দা, বারো কোটি মেম্বার টা কি ঠিক ? একটু বেশি লাগছে। ১২ মিলিয়ন হবে হয়তো।
  • :। | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৫419464
  • অটোমোবিল সেক্টরের ছয় লাখ জব, গত চল্লিশ বছরে বাইরে গেছে। এখন আছে একলাখ আটান্ন হাজার, সেগুলোরও বেশ বড় অংশ যাবে।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:১২419463
  • নবারুণ ভট্টাচার্য-র ওপর ডিরেক্টর Q-র তথ্যচিত্র ইউটিউবে এসে গেছে -
  • অর্জুন | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৭419462
  • ধন্যবাদ @Icm তথ্যের জন্যে।

    রবি চক্রবর্তী নামে এক ইকোনমিস্ট কেনেডি সরকারকে মার্কিন দেশে শ্রমিকদের দারিদ্র নিয়ে একটা ডিটেল রিপোর্ট দেন। ধনতন্ত্রের দেশে এই দারিদ্রের কথা সে ভাবে তখনও নজরে আসেনি। তার এই গবেষণার জন্যে কেনেডি সরকার থেকে তাকে পুরস্কৃত করা হয়। ভদ্রলোক পরে এ নিয়ে বাংলায় একটা বইও লিখেছিলেন।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৬419461
  • ঐ তো বড়েস-দের আছে বার্গেইনিং ইউনিট।

    আম্রিকার সবথেকে বড় লেবার ইউনিয়ন হল AFL-CIO (American Federation of Labor and Congress of Industrial Organizations )। এদের মোট ১২ কোটির মতন মেম্বার। ২০১৭ সালে ২ লাখ ৬০ হাজার নতুন মেম্বার হয়েছে।

    ২০১১ সালে উইসকনসিন এ লেবার স্ট্রাইকের সময় এই পোস্টার ব্যবহার হয় এবং জনপ্রিয় হয় -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত