এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩২419430
  • ভারতের স্বাধীনতা-আন্দোলনের ব্যাপারটা কি উত্তরভারত কেন্দ্রিক? দক্ষিণদিকের অবস্থাটা কী ছিল?
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৮419429
  • এক গ্রুপে দেখলাম একজন বলেছে, এই যে আমাদের স্বাধীনতা টাধীনতা --- সবই আসলে একজনের জন্য। এক এবং অদ্বিতীয় হিটলার। ওই লোক যুদ্ধ বাধিয়ে ব্রিটিশ সিংহের কেশর ফেশর না ছিঁড়লে কলোনীগুলো আজও স্বাধীনতা পেত কিনা সন্দেহ। কমেন্ট সেকশনে কুরুক্ষেত্র বেঁধেছে। পক্ষে বিপক্ষে উভয়দিকেই প্রচুর লোক, তুমুল যুদ্ধ চলছে।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৩419428
  • এই সিনেমাটা মাঝে মাঝে দেখে নিতে পারেন। বেশ মনটা ঝরঝরে হবে। ঃ-)
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০০419427
  • কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি নিয়ে বিশাল দক্ষিণভারত---যেখানে হিন্দি ব্যবহার হত না সেভাবে, সেইখানের ভাষার বিষয়ে গান্ধী ও রবীন্দ্রনাথ(পরবর্তীকালে সুভাষচন্দ্র ইত্যাদিরাও) কী ভেবেছিলেন?
  • $ | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৯419426
  • আচ্ছা, S-কে একটা জরুরী কথা বলার ছিলঃ সরানো, ড় নহে।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩২419425
  • এই ভাটপাতা যেন স্কুলের ক্লাসরুম, আর খ যেন প্যাঁশনে চশমা পরা ধুতি-শার্ট পরা হাতে লাঠি সেকালের মাষ্টারমশাই। (ওঁর বেখাপ্পা স্ল্যাং বকুনিগুলোকে শুধু প্রাচীন সংস্কৃত ঘেঁষা কুষ্মান্ড, অনঢ্বান বলীবর্দ এইসব দিয়ে প্রতিস্থাপিত করে দিতে হবে আরকি )। বাকীরা সবাই ছাত্র। কেউ কেউ দাশু টাইপ। কেউ কেউ সেই পৈট্রি লেখা টাইপ। এরকম একটা সিনেমা হয়ে যাক তবে। ঃ-)
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৩419424
  • হঠাৎ খকে নিয়ে পড়ল কেন সবাই? খ মাঝে মাঝে মাথা গরম করে ঠিকই। কিন্তু ডিডিদাকে খ তাড়িয়ে দিয়েছে? মনে হয়না।

    ডিডিদা রেগে টেগে যেতেই পারেন। সবাই পারলে ডিডিদা পারবেন না কেন? কিন্তু তা বলে চলে যাবেন? যদিও আমি অনেকদিন দেখিনি, কিন্তু পাতা প্রচুরই নজর এড়ায়। চলে গেলে ফিরে এসো ডিডি, ভাটের পাতায়।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৯419423
  • এই নিয়ে গান্ধি এবং রবীন্দ্রনাথের চিঠিপত্র আছে। সে বোধহয় প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা। গান্ধি জানতে চেয়েছিলেন, হিন্দি (উর্দু) ভারতের জাতীয় ভাষা হতে পারে কিনা। রবীন্দ্রনাথ বলেছিলেন আন্তর্প্রাদেশিক যোগাযোগের ক্ষেত্রে ওটাই একমাত্র উপায়। মাদ্রাজ টাদ্রাজে কিছু অসুবিধে হতে পারে।

    বাঙালির দ্বিতীয় নায়ক সুভাষচন্দ্র বসু জননায়ক হবার জন্য হিন্দুস্তানি শিখেছিলেন। রীতিমতো শিক্ষক রেখে। পরে যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন তখন তার যোগাযোগের মাধ্যম রেখেছিলেন হিন্দুস্তানি। হরফ ছিল রোমান।

    এখানে কোত্থাও কোনো অস্পষ্টতা নেই। শুধু যেটা লক্ষ্য করতে বলব, সেটা হল গান্ধি হিন্দি শব্দটা লিখে ব্র্যাকেটে উর্দু লিখে দিয়েছিলেন, ওটা আমি বসাইনি, উনিই লিখেছিলেন। যদিও চিঠিটা আমার কাছে নেই এখন। কিন্তু লিখেছিলেন, এইটা মনে রেখেছি। :-)

    একই সঙ্গে এটাও লক্ষ্যণীয় যে, সুভাষের প্রচিত ভাষাটি ছিল হিন্দুস্তানি। হিন্দি নয়। এবং লিপিটি রোমান। হিন্দি, উর্দু এবং হিন্দুস্তানি মোটামুটি একে অপরের প্রতিশব্দ হিসেবেই ব্যবহৃত হত তখন। এবং সুভাষের সেনাবাহিনীর নামটিও লক্ষ্য করবেন, 'আজাদ হিন্দ ফৌজ'। 'স্বতন্ত্র ভারত সেনা' নয়।

    এইগুলো কেন লিখলাম? কারণ রবীন্দ্রনাথ বা সুভাষের হিন্দি, উর্দু বা হিন্দুস্তানি, আজকের হিন্দি নয়। ওটা একটা বহুমাত্রিক ছাতা ছিল, একটি ভাষা নয়। এবং হিন্দি বা উর্দুর আলাদা অস্তিত্ব ছিলনা। ওটা কোনোভাবেই আজকের হিন্দি নয়।
  • guru | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৭419422
  • খ/h/বোধি - ইনি সাংঘাতিক অ্যারোগ্যান্ট, লোকজনকে ইনসাল্ট করতে মুখিয়ে আছেন, খুঁচিয়ে ঝগড়া করবেন, আর তারপরে পোস্টের শেষে একগাদা স্মাইলি জুড়ে দেবেন, স্ল্যাং ব্যবহার করে দেখাবেন ইনি একজন অ্যাংরি ইয়াং আঁতেল।
  • b | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:১১419421
  • এর মধ্যে কি (পুরনো রাশিয়ান প্রকাশনা বাদ দিলে) কেউ নতুন করে রাশিয়ান ক্লাসিকগুলির বাংলা করেছেন/করছেন?
  • অর্জুন | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৮419419
  • এখানে কিছুক্ষণ আগে এ সি এন নাম্বিয়ারের কথা তুললেন। সুভাষচন্দ্র ও জওহরলাল দুজনের সঙ্গেই নাম্বিয়ারের সম্পর্ক খুব ভাল ছিল।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৮419420
  • নেতাজীর মাঝখানে দেওয়া উচিত নয়, কিন্তু এটা একটা জরুরী বর্তমান বিষয়। এক গ্রুপে দেখলাম একজন রেফারেন্স টেফারেন্স দিয়ে বলছেন রবীন্দ্রনাথ নাকি গান্ধীজীকে চিঠিতে লিখেছিলেন, "ভারতের রাষ্ট্রভাষা হওয়া উচিত একমাত্র হিন্দি"। চিঠির রেফারেন্স দিচ্ছেন। কেউ কেউ বলছেন, চিঠির থেকে এক লাইন তুলে দিলে ওরকম মনে হবে কিন্তু আসলে জিনিসটা এর উল্টো। কেউ প্লীজ ঐ পুরো চিঠি দিতে পারেন? তাহলে সেটা পুরোটা তুলে দিয়ে খন্ডন করা যেত হিন্দিবাদীদের ওই মিথ্যে দাবী ও অপপ্রচার।
    (এই ধরণের উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট এত বেড়েছে ইদানীং!!!! )
  • অর্জুন | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৬419418
  • এলেবেলে আর ঈশানের আলোচনার বিষয়টা কি? জওহরলাল ও সুভাষের বামপন্থা?
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৬419417
  • ১। ফ্যাসিজমের সঙ্গে কমিউনিজমের ঘন্ট তো বোধহয় অনেক আগের কথা। যদ্দূর মনে পড়ছে। তখন সুভাষ মনে হয় মেয়র। এই অবস্থানে সুভাষ অনন্তকাল ছিলেন না।

    ২। নেহরু ১৯৩৬ সালে সুভাষের মতো কেন, সুভাষের চেয়ে বেশিই বামপন্থী ছিলেন। বোম্বে গ্রুপ তাঁকে তাড়াতে পারলে বাঁচত।

    ৩। সুভাষ আপোষ করতে চেয়েছিলেন। বহুদিন চেষ্টা করেছেন। তারপর গান্ধির সঙ্গে সম্মুখ সমরেও অবতীর্ণ হয়েছিলেন। দুটোই তো করেছেন।

    ফ্যাক্ট নিয়ে তো আমরা কেউই দ্বিমত হবনা। সমস্যা হচ্ছে দৃষ্টিভঙ্গীতে। বামপন্থী কারে কয়? স্রেফ কমিউনিস্টদের? তাহলে সুভাষ বামপন্থী নন। কিন্তু ১৯৭৭ সালের ফব যদি বামপন্থী হয়, তো সুভাষও বামপন্থীই। কিছুটা পুঁজিপতিদের সঙ্গে "জাতীয় ঐক্য", কিছুটা জমিদার-বিরোধিতা, কিছুটা পরিকল্পিত অর্থ্নীতি, এইসব নিয়ে। এখানে গান্ধির সঙ্গে তাঁর মূল পার্থক্যটা হল, গান্ধি সাম্রাজ্যবাদের সঙ্গেও আপোষের পক্ষে ছিলেন, অন্তত দীর্ঘদিন। জাতীয় পুঁজি এবং সাম্রাজ্যবাদী মদতপুষ্ট পুঁজি, এদের মধ্যে তিনি কোনো তফাত করতেন না (যে জন্য প্রথমে বিড়লা, পরে টাটা উভয়েই তাঁর স্নেহধন্য হয়েছিলেন)। দ্বিতীয়টা হল জমিদারি বিলোপের তিনি একেবারেই পক্ষে ছিলেন না। ভদ্রলোক শ্রেণীভুক্ত হয়েও সুভাষ জমিদারি বিলোপের কথা বলতেন।

    এই তো গোদা তফাত। আর হ্যাঁ নেহেরু ৩৬ সালে সুভাষের থেকেও বেশি বাঁদিকে থাকলেও ৪৬ সালে প্যাটেলের সঙ্গে ডানদিকেও বিচরণ করতেন। সুভাষ ৪৪-৪৫ এ যুদ্ধ করছেন, তিনি দেশে ফিরলে কী করতেন জানা যায়না।
  • Atoz | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:৫৪419416
  • এই যে এত ভালো ভালো আলোচনা হচ্ছে, কিন্তু খ কই? হোয়ার ইজ খ? ঃ-)
  • এলেবেলে | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৪419415
  • ঠিক তার পরের দিন থেকে গান্ধীর 'Fast unto Death', সঙ্গে সোডিবাইকার্ব আর নুন দিয়ে কেবল জলপান!! কোনও সংযোগ নেই বলতে চান?
  • এলেবেলে | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:২৮419414
  • ম্যাকডোনাল্ডের বাঁটোয়ারা কংগ্রেসের হিন্দু নেতাদের হাতে 'না চাইতে মোয়া' ধরিয়ে দিয়েছিল। কংগ্রেসের হিন্দু নেতারা বিরোধিতা করেছিলেন মানে? ১৯৩২ এর ১৯ সেপ্টেম্বর মদনমোহন মালব্যর সভাপতিত্বে চাঁদের হাট বসেছিল। কে ছিলেন না সেখানে? বিচিত্র সমাহার!
    চিমনলাল শেতলাবাদ, হীরাচাঁদ ওয়ালচাঁদ, রাজেন্দ্রপ্রসাদ, কমলা নেহরু, তেজবাহাদুর সপ্রু, সাভারকর - কে নয়? তারপরে আম্বেদকরের হাতে কিছু সংরক্ষিত আসনের টোপ দেখিয়ে ডাবল ভোটের অধিকার কেড়ে নেওয়া। বিরোধিতা করবে কোন দুঃখে কংগ্রেস?
  • এলেবেলে | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:২১419413
  • @ঈশান, এতদ্দ্বারা ইহাই প্রমাণিত হয় সুভাষ

    ক) বামপন্থী নন, ছিলেন না কোনও কালে, কেবল ভেক ধরেছিলেন;
    খ) নেহরুর সঙ্গে তাঁর কোনও ব্যাপারেই বিশাল পার্থক্য ছিল না;
    গ) গদির লোভে তিনিও নেহরুর মতোই গান্ধীর সাথে আপস করেছিলেন এবং
    ঘ) সুভাষ বাঁচিয়া থাকিলে ফ্যাসিজম-এর সঙ্গে কমিউনিজম-এর স্বকল্পিত ঘন্ট বানিয়ে দেশবাসীকে খাওয়াতেন।
  • অর্জুন | ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৬419412
  • @খ, আপনি একটু 'মহর্ষি দেবেন্দ্রনাথ' টাইপ সন্দেহ নেই। বড্ড চেল্লামেলি হচ্ছে, আমার কাজে মনঃ সংযোগ নষ্ট হচ্ছে। আপনার মেসেজে আমি এই বার্তা পেয়েছি।

    ভাটে একমাত্র রাজনীতি ছাড়া ফোকাসড আলোচনা খুব হয় না! এটাই ভাটের চরিত্র। টইয়ে আলোচনাটা গড়ালে হয়ত হবে। এ দু দিনের আলোচনায় মনে হল নেতাজী ইজ আ হিউজ সাবজেক্ট কারণ ওঁর সোসিও পলিটিক্যাল ডাইনেমিক্সটা খুব ইন্টারেস্টিং।

    চায়ের দোকানের আড্ডার সঙ্গে পরিচিত নই। এটা আমার একটা আপসোস আছে। এত জায়গায় আড্ডা দিলাম, চায়ের দোকানে দিইনি। চায়ের দোকানের আড্ডার কিন্তু ঐতিহ্য আছে। দীপেশ চক্রবর্তী পর্যন্ত কবুল করে গেছেন।

    দিন যাপন প্রাণ ধারণের গ্লানি নিয়েও এখানে সবাই যে এত তথ্য- তত্ত্বে ২৪ ঘণ্টা মেতে থাকে, আমার কাছে সেটা অনেক।

    আপনি contribute করুন। পড়ার, জানার ইচ্ছে রইল।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫২419411
  • দু দি, কেমন আছো বলো? ভারতবর্ষে কবে আসছো?
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৬419410
  • দুটো লেটার লেখাটাই তো সোজা তাই না?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৫419409
  • মনে হচ্ছে উদ্ধৃতি টা উল্টো লিখেছি।

    অর্থের খুব একটা তফাত হচ্ছে না যদিও
  • রিটায়ার্ড | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৩419408
  • ঈশানজি,
    এসব তো পরের কথা, তার আগে,
    দেশবন্ধুর 'বেঙ্গল প্যাক্ট' বাতিল হয় যে অধিবেশনে, কৃষ্ণনগরে সে অধিবেশনের সভাপতি ছিলেন সুভাষ বোস। তখনও নেতাজি হননি।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৭419407
  • আমি ডেকোরাম মেন্টেন করতে খুব ভালবাসি @ এলেবেলে

    সামনাসামনি প্রফেসর গর্ডন বলে ডাকি। আড়ালে বলি লেনি দাদু। ঃ-)

    ইমেলে হারদম যোগাযোগ। সৃজিতের 'গুমনামি বাবা' নিয়ে জানালাম কালই, উত্তরের অপেক্ষায়।

    সত্যি বলতে কি ওঁর পার্সোনাল আর্ট কালেকশনের ৩০% যদি আমায় দিয়ে যান, বর্তে যাব, যেকোনো সর্তে রাজি হয়ে যাবো। ঃ-)

    * তবে কাকে কি ডাকি সেটা ইম্পরট্যান্ট নাকি কি লিখলাম আগের মেসেজে সেটা।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৬419406
  • দেখুন, এই নিয়ে তো তর্কের কিছু নেই, যে,

    ১। বাঁটোয়ারা এবং পুনা চুক্তির বিরোধিতা করেছিলেন সমস্ত ভদ্রলোক কংগ্রেস হিন্দু নেতা। সুভাষ বসুও পক্ষে ছিলেন না। রবীন্দ্রনাথও।

    ২। সুভাষ বসু জাতীয় পুঁজিপতিদের সঙ্গে যুক্তফ্রন্ট (এই শব্দটা বলেননি, কিন্তু ব্যাপারটা তাইই) গড়ে সমঝোতার পক্ষে ছিলেন। এবং তাঁর কিছু পুঁজিপতি (ছোটো হলেও) অর্থদাতাও ছিলেন।

    কিন্তু এতদ্বারা কী প্রমাণিত হয়?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৩419405
  • মরেচে!!
  • রিটায়ার্ড | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২৯419404
  • শুধু কিছু না পড়ে ধরেই আওয়াজ দিয়ে যাব, যাব্বই, @11:13PM
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৩419403
  • কিন্তু এত বই এত রেফ পড়বো কখন? মাত্র একটাই জীবন।

    কে যেন বলেছিলেন
    " বুকস সুড বি লাইক ফ্রেন্ডস ফিয়ু আন্ড ওয়েল চোসেন "

    এদিকে আমার অসংখ্য বন্ধু। পড়া বই র সংখ্যা ও অসংখ্য। শুধু একটাই চাপ সেগুলো ওয়েল চোসেন নয়।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০১419402
  • ভেরি ভেরি সরি। আমিও ওই পদ আর ধর গন্ডোগোল করেছি। আপনাকে লজ্জা দেবার কোন দুরভিসন্ধি ছিল না। সরি
    এগেন।
  • dc | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪১419401
  • বাঃ r2h এর সাথে আমার দর্শন খুব মিলে গেল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত