এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪১419340
  • গোয়েবলস কে দেখিনি।কিন্তু একজন গোয়েবলস এর কায়দায় ক্রমাগত গোল পোস্ট সরিয়ে চলেছেন।
    তোজো র কুকুর বলার জন্য,সিপিএম এর বুদ্ধবাবু ও সিপিআই এর বর্ধন বাবু প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
    কেন চাইলেন?
    গণশক্তি মোদির নামে কিছু কুৎসা লিখলে,পার্টি তার দায়িত্ব নেবে না?
    http://archive.indianexpress.com/news/bardhan-admits-comrades---mistake--on-netaji/616627/
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২২419339
  • @এলেবেলে, আমার গতকালের মন্তব্য।

    ডতেঃ১৫ এপ ২০১৯ -- ০৬ঃ৩০

    ''তোজোর কুকুর" বলার আগে নেতাজীকে কমিউনিস্ট'রা খোলাখুলি 'Rুন্নিঙ্গ দোগ ওফ রিতিশ ইম্পেরিঅলিস্ম। বলেছিল।

    'তোজোর কুকুর' অনেক পরে। ধাপে, ধাপে এগোন।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৫419338
  • নেতাজীর সঙ্গে বামেদের একটা লিঙ্ক আছে কিন্তু সেটা বাঙালী বামেদের সঙ্গে নয়, মেনল্যান্ড ভারতীয় বামেদের সঙ্গেও নয়।

    এখন রহস্য থাক।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৮419337
  • লিংক লাগবে কেন? গোয়েবলসীয় মিথ্যা এভাবেই তৈরি হয়। একটা কার্টুন মাত্র। কেউ কিচ্ছু 'বলেননি'। গঙ্গাপদ অধিকারীও বলেননি। পরে সিপিএম বামফ্রন্টে ফবকে নেওয়ায় ডিগবাজি খায়, অকারণে।

    আর হ্যাঁ, জ্যোতি বোসের ঢের আগে বিধান রায় প্রাথমিকে ইংরেজি বিদায় করেছিলেন। পিটি এ ব্যাপারে আনন্দবাজারের যে লিংকটি দিয়ে থাকেন, সেখানে দুটি চিঠির মধ্যে একটি চিঠি এই অধমের লেখা।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৫419336
  • আলোচনা জমে ক্ষীর।

    বাট প্লিজ নো পারসোনাল আটাক।

    আমি ও মাঝে মাঝে সেটা মনে রাখতে পারি না। আই
    আডমিট,

    কিন্তু সেটা ব্যাড টেস্ট।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৬419334
  • এই 'তোজোর কুকুর' নিয়ে বেশ কচলাকচলি হচ্ছে। আগে ঝেড়ে কাশুন দিকি কে কবে কোথায় কোন প্রসঙ্গে নেতাজিকে তোজোর কুকুর 'বলেছিল'?

    অবিশ্যি যাঁর এখনও দৃঢ় ধারণা, জ্যোতি বোস ইংরেজি বিদায় করেছিলেন প্রাথমিকে, তিনি এর উত্তর নিয্যস দিতে পারবেন না!
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৯419333
  • এই আলোচনায় আমার একটি প্রশ্ন আছে।
    আই এন এ গঠন করা হয়েছিল ব্রিটিশ দের সঙ্গে লড়াই এর জন্য।অর্থাৎ স্বাধীনতার যুদ্ধ।
    এরা ছিলো জাপান এর ওয়ার প্রিজনার।সংখ্যা ছিলো ধরা যাক ২৫হাজার।কারণ একচ্যুয়াল ফিগার দেখাচ্ছে ১২-৪০ হাজার।
    তো,এই সৈন্য দের জাপ সরকার কি করতো?নিশ্চয় জামাই আদরে রাখতো না।আইদার অন্ন ধ্বনশ করছে বলে গুলি করে মেরে ফেলতো বা নিদেন জেলে পচিয়ে মারতো।
    রাসবিহারী বসু আর সুভাষ তো এঁদের উদ্ধার করেছিলেন।
    এঁরা প্রাণে বেঁচে,সম্মান ফিরে পায়।
    এখানে সুভাষ কি খারাপ কাজ করলো যে তাকে তোজর কুকুর বলতে হবে।
  • ন্যাড়া ওল | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৩419332
  • কোনো ডিস্কাসনে ন্যাড়ার কনট্রিবিউসন টা ঠিক বুঝতে পারি না। আলোচনায় নতুন কোনো তথ্য নেই, দৃষ্টিভঙ্গি নেই কিছু ফ্রী টিপ্পনি আছে, একে তাকে কাদা ছোড়া আছে। মানে যারা কনট্রিবিউট করেন তাদের।
    যাক গে-- বিদুষকের ও পয়োজন আছে আছে, ঐটুকুই।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৮419331
  • আমি গুরুত্ব নিচ্ছি না,আমি গুরুত্ব নেওয়ার লোকও নই কারণ আমি জানি আমি গুরুত্বপূর্ণ কেউ নই। উল্টে বারংবার গুরুত্ব দিচ্ছেন আপনি। বলছেন নির্মোহ ব-তে মন্তব্য করেন না অথচ মৃণালের লেখাটিতে মন্তব্য করেছেন এবং অকারণে তাকে নির্মোহ ব-ভুক্ত করতে আপনার প্রাণ আইঢাই করছে!

    বোলতা নির্বিষ হলে কেউ তাকে পাত্তা দেবে? বিষ নেবে কোত্থেকে? ভাটিয়ালি থেকে? ঝাড়বে কোথায়? ভাটিয়ালিতেই?
  • b | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:২০419330
  • বোলতা হঠাৎ বিষ নিতে যাবে ক্যানো?
  • ন্যাড়া | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৫419329
  • হা হা ... এলেবেলেবাবু নির্মোহ মাস্টার থেকে প্রস্ফুটিত ফুল হয়ে গেলেন! নিজেকে অতটা গুরুত্ব দেবেন কিনা ভেবে দেখুন।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৮419328
  • উরুতে চাপড় আপনি দিচ্ছেন। এলেবেলে কিছু বললেই যে চেপে ধরছেন সেটা এলেবেলে বুঝে ফেলেছে। মৌমাছি ফুল থেকে মধু নেয়, বোলতা নেয় বিষ। ঠিক করুন আপনি কোন পর্যায়ের!
  • ন্যাড়া | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৬419327
  • নির্মোহ ব-তে আমি মন্তব্য করিনা। অনেক কিছুতেই করিনা। কারণ মন্তব্য করার কিছু থাকে না। টইতে চাপান-উতোরের বাসনা আমার নেই। আপনি সারাক্ষণই উরুতে চাপড় দিতে থাকুন। আমি বরং পড়তে থাকি।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৪419326
  • নির্মোহ ব-এর কোয়ালিটি কেমন হবে তার জন্য মাত্র ১৫ দিন অপেক্ষা করুন। বলেছি তো আমি বিপ্পালের পূর্বসূরী না উত্তরসূরী - সেই সাট্টিফি বিলাবেন পাঁচ বছর পরে। আপনার মন্তব্যের জন্য যেমন মুখিয়ে থাকব, তেমন নজর রাখব লেখক পাল্টা উত্তর দিলে আপনি ফের তীরে তরী ভেড়াচ্ছেন কি না। শিকারি বেড়ালের গোঁফ দেখলেই চেনা যায়! একবার দেখেছি, বার বার দেখতে চাই!!
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪১419325
  • @এলেবেলে, ২০২২ !! ততদিনে নেতাজী যদি ফিরে আসেন? নির্মোহ ব নামাতে পারবেন তো ! shubhsyo sighrom

    রাম গুহ'র মত what if অর্থাৎ নেতাজী ফিরে এলে কি হত সেইরকম একটা চ্যাপ্টার রাখবেন প্লিজ।
  • ন্যাড়া | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৯419323
  • নেতাজীর নির্মোহ ব-টি কি মৃণাল সেনের প্রবন্ধের কোয়ালিটি হবে?
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৯419324
  • *ক্ষুদিরাম বসু- প্রফুল্ল চাকী যেই মিসেস কেনেডি ও তার কন্যার গাড়িতে বোমা ছুড়েছিল।

    *গুরু বকস সিং ধীলন

    @অমিত বাবু 'দিদি'কে সমর্থন করার কারণ বিজেপি'র মত একটা পার্টিকে আটকাতে আর কোনো গত্যন্তর নেই এই মুহূর্তে তাই। কলকাতায় 'আপ' ঠিক মত দানা বাঁধলে কি হত জানিনা তবে 'আপ' এবং অরবিন্দ কেজ্রিয়ালের মত ডিসাপয়েন্টিং রাজনৈতিক ব্যক্তিত্ব কমই আছে। এখন তো আর্টিকেল ৩৭০ উঠিয়ে দেওয়াকে সাপোর্টও করেছে, কাজেই pas de question !
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৮419322
  • এসেম, ঠাট্টা করছেন করুন আপত্তি নেই। ফ্যাসিস্ট শক্তি তার চামচেকে কলাটা-মুলোটা দেবে না তাই হয়? ওই ভাব সম্প্রসারণটায় দক্ষ হলেই বুঝবেন অন্য এত জায়গা থাকতে কেন হিরোসিমা-নাগাসাকিতে বোমার ক্ষমতা পরীক্ষা করা হয়েছিল।

    নেতাজি দেশে ফিরলে কী হত তা নিয়ে অনন্ত সাবানফেনা উৎপন্ন করার আগে নমুনা হিসাবে আন্দামানের বাসিন্দাদের মনোভাবটা পড়ে নিন।

    https://scroll.in/article/906938/as-andaman-islands-are-renamed-after-bose-a-reminder-netaji-was-intensely-disliked-by-locals

    https://scroll.in/article/668405/rare-footage-of-the-japanese-occupation-of-the-andamans-during-world-war-ii
  • dc | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩১419321
  • সে তো নর্ডিকের ভাবসম্প্রসারণ করলেই বোঝা যাচ্ছে।
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩০419320
  • জাপানিরা যে নর্ডিক গোষ্ঠী জানতাম না তো!
  • Amit | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৯419319
  • তাহলে অর্জুন কি আর এখন দিদিকে সমর্থন করছেন না ? পাঁচ বছরের বেশি হয়ে গেলো তো ? :) :)

    PM এর 10:46 AM পোস্ট র ১ নো কোশ্নোটা বেশ ইন্টারেষ্টিং। নেতাজি কংগ্রেস এ থেকে গেলে বা যুদ্ধের ফলাফল অন্য রকম হলে নেহেরু বা গান্ধী র প্রভাবটা হয়তো এতো বেশি হতো না, এটি লিস্ট এ রকম মনোপলি থাকতো না, সেটা মোটামুটি নিশ্চিত। জিন্নার ব্যাপার টা জানি না। তবে যুদ্ধে জেতার ইউফোরিয়া তে হয়তো ধর্মীয় বিভাজন কিছুদিনের জন্যে হলেও চাপা পড়ে যেত। অখণ্ড ভারত হয়তো স্বাধীন হলেও হতে পারতো।

    এবার তারপর কোনো এক সময় আরো খারাপ সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতো কিনা বা আরো বেশি রক্ত ঝরতো কিনা, দেশ ভাঙতো কি না, বা জাপানিরা ভারত কে আরো বাজে ভাবে এক্সপ্লট করতো কি না, এসব প্রেডিক্ট করা অসম্ভব।
  • এলেবেলে | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৭419317
  • কথা দিচ্ছি, ২০২২ সালে নেতাজিকে নিয়ে নির্মোহ ব আমি 'নাবাব' গুরুতে। হাজার কুড়ি শব্দে। ১২৫ উপলক্ষে।

    পিটির ঐতিহাসিক প্রজ্ঞার ওপর শ্রদ্ধাশীল বলেছি তাঁর সঙ্গে এসেমের নিরন্তর খুনসুটির কারণে নয়। এখানে যাঁরা আলোচনা করছেন, তার মধ্যে ওঁর মন্তব্য আমার কাছে আনবায়াসড লাগছে বলে।

    সুভাষ দেশে থাকলে কী হত সেই হাইপোথিসিসের চর্চা আমি অন্তত করতে রাজি নই। তিনি দেশে থেকেীমন কিছু রাজকার্য উদ্ধার করেননি যে তাঁকে ঘিরে আশার আমাশায় ভুগতে হবে।

    হিটলারের নর্ডিক জাতির প্রতি প্রেম ইতিহাসে আছে। তাঁর মতে, সারা পৃথিবী শাসন করবে নর্ডিকরা। কাজেই ভারতে ইংরেজই থাকুক, না হলে জাপান। তিনি আর মুসোলিনি ভাগ করে নেবেন ইউরোপ আর আফ্রিকা।

    এই যে --- "On June 22, 1941, Germany invaded Soviet Russia, and the whole political table was turned around. On August 15, 1941, he [Netaji] wrote a long letter to Ribbentrop and pointed out in the strongest possible words that the German invasion of the Soviet Union would be viewed by Indians as the beginning of as invasion of the East, and therefore Germany would be regarded as the enemy of India. He again insisted on the publication of the draft declaration, and his request was again turned down. There was another meeting with Ribbentrop on November 29, 1941. Netaji requested him to arrange a meeting with Hitler, but Ribbentrop made no commitment. He also pointed out the offensive comment made by Hitler in his book ‘Mein Kampf', and demanded its immediate correction. Part of this particular comment reads as follows: ‘... Quite aside from the fact that I as a man of Germanic blood, would in spite of everything, rather see India under English rule than any other.’ Netaji was unable to persuade Hitler to amend this offensive comment."
  • @অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৭419318
  • ন্যাড়ার জনৈক আপনি নন!
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২৫419316
  • পিটি দার এই এক মুশকিল। একটা প্রশ্ন জিগালে তার উত্তরে আরেক টা প্রশ্ন জিগান।

    দুটো সম্ভাবনা

    ১। এক উনি প্রশ্নের উত্তর জানেন কিন্তু জনসমক্ষে স্বীকার করতে চক্ষুলজ্জা।

    ২। আরো একটা প্রশ্ন এনে ব্যাপার টা কে ঘেঁটে দেওয়া

    ১,২ এর প্রবাবিলিটি কত পিটি দা ইজ দ্য বেস্ট পার্সন টু আনসার!!
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২১419314
  • 'জনৈকর ইন্টেলেকচুয়াল ডিজঅনেস্টি দেখছি অনেকটাই ছোঁয়াচে।'

    @ন্যাড়া বাবু কি এটা আমায় বললেন?

    একটু বিশদে বলুন প্লিজ। আমার আপনার মতামত কিন্তু বেশ ভালই লাগে, যেমন আপনাকেও লাগে। ঃ-) ঃ-)
  • dc | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:২১419315
  • অর্জুন ঠিক লিখেছেন। আসলে এখানে বেশীর ভাগ লোক স্বেচ্ছায় কমোডে হাগে তো, তাই এরা সব কমিউনিজম সমর্থন করে। মাঠেঘাটে হাগতে হলে বুঝতো ঠ্যালা।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৯419313
  • ন্যাড়া দা র ৯ঃ৪৪ ট দাবি আমি কসল গভীর রাতে পেশ করে ছিলাম। মানিক বাবু উহা আমার কাপ অফ টি নয় বলে বাংলা ডাক করেছেন??
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৭419312
  • '৪৭ এ সুভাষচন্দ্র বসু ফিরে আসার পরে একটা প্রবল রাজনৈতিক কমপ্লিকেশন শুরু হত সন্দেহ নাস্তি! উনি কবে ফিরতেন '৪৫ এ? ৪৬ এ? তাহলে তো তৎক্ষণাৎ গ্রেফতার হতেন। একজন ব্রিটিশ হিস্টরিয়ান তার লেকচারে বলেছিলেন '৪২, '৪৩ সালে চার্চিলের নির্দেশ ছিল নেতাজীকে যেখানেই যে অবস্থাতেই দেখা যাক সঙ্গে সঙ্গে যেন শুট করা হয়। ব্রিটিশ আর্কাইভ থেকে উনি এরকম আরো অনেক তথ্য দিয়েছিলেন। এটা বছর দশেক আগের কথা। এই হিস্টরিয়ান আবার ক্ষুদিরাম বসু- প্রফুল্ল চাকী যেই মিসেস কেনেডি ও তার কন্যার গাড়িতে গুলি ছুঁড়েছিল তার বংশধর। নামটা মনে করতে পারছিনা।

    নেতাজী বন্দি হতেন এবং গুরুবকস সং ধীলন, শাহনওয়াজ খান এবং প্রেমকুমার সেহগেলের ক্ষেত্রে যা হয়েছিল ওঁরও তাই হত। একসঙ্গে চারজনের ফাঁসির হুকুম হত। দেশ মুক্তির দাবীতে উত্তাল হত এবং অবশেষে মুক্তিও মিলত।

    কিন্তু তারপর?

    আমার ধারণা সুভাষচন্দ্র 'দেশভাগ' ইস্যুতে হাড্ডাহাড্ডি ভাবে লড়তে মাঠে নেমে পড়তেন কিন্তু শেষরক্ষা কি হত?

    প্রধানমন্ত্রীর দৌড়ে আমার ধারণা নেহেরুই এগিয়ে থাকতেন। সুভাষচন্দ্রের প্রধানমন্ত্রীর হবার বাসনাও খুব ছিল না। ক্যাপ্টেন লক্ষ্মী অন্তত তাই বলতেন।

    'হ্যারো- কেমব্রিজ' থেকে পাশ করা নেহেরু' পলিটিক্যাল এলিটদের মধ্যে অনেক বেশী গ্রহণযোগ্য ও আদরণীয় ছিলেন। দেশের লোক তো আর ঠিক করেনা কে কোন মন্ত্রিত্ব পাবে?

    ডাঃ বিধান রায়ও কিন্তু গান্ধীরূপি নেহেরু পন্থী।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৫419311
  • আচ্ছা, নেতাজীর প্রসঙ্গে পরে আসছি। আচ্ছা, আপনারা যারা সারাজীবন (মনে হয় মুখেভাত হবার পর থেকেই) কমিউনিজম বিশেষ করে কম্যুনিস্ট পার্টিকে সাপোর্ট করে আসেন এবং সেই পার্টির সব কিছু জাস্টিফাই করেন, আপনাদের ক্লান্তি আসেনা। মনে হয়না এবার দম আটকে এসেছে, একটু ছাড়ান দিই!!

    কমিউনিজম আফটার অল তো একটা 'শুষকং কাষ্ঠং', খাটখোট্টা মার্কা, রসকষহীন ব্যাপার স্যাপার! উফফফ!! বুক ধড়ফড় করেনা আপনাদের।

    আমি তো পলিটিক্যাল পার্টিকে পাঁচ বছরের বেশী সমর্থন করলে হাঁপিয়ে উঠি। আই ফিল আই নিড আ চেঞ্জ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত