এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৩419310
  • @পিটি,যদি মাও,স্ট্যালিন,লেনিন এদের মতো নেতা দের ভজন পুজন এ আপত্তি না থাকে, তো নেতাজী কি দোষ করলো?
    আর শত্রুর শত্রু মিত্র থিওরী।সেতো বামেরা প্র্যাকটিক্যাল লেসন দিচ্ছে। তিনোরা আমাদের শত্রু আর তিনোদের শত্রু বিজেপি। সুতরাং বিজেপি আমাদের পরম মিত্র।
  • সিএস | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৮419309
  • যাই বলুন, চল্লিশ-পঞ্চাশ-ষাট এই সময় জুড়ে, কমিউনিস্টদের অন্য পক্ষকে গালি দেওয়া, যাদের অনেকেই হয়ত বামপন্থীদের কিছু পরিমাণে কাছাকাছিই, যেমন সুভাষ বসু বা অম্বেদকর, এগুলো কিন্তু চোখ চেয়ে দেখার মত। সব কিছুর সমাধান কমিউনিস্টদের হাতে এসে গেছে, এরা মূলতঃ বাগড়া দিচ্ছেন বা 'ভুল' পথে যাচ্ছে, এটাই মনে হয় মত ছিল, অনেকটা সবজান্তা মাফিক। এখনও পুরোন আম্বেদকরপন্থীদের মধ্যে বামেদের নিয়ে সন্দেহ রয়ে গেছে। অবশ্য অন্যপক্ষরা কমিউনিস্টদের কী বলত, সে সম্বন্ধে আমার বিশেষ ধারণা নেই।
  • PM | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬419307
  • আমার খান কতক প্রশ্ন আছে-

    ১। সুভাস বাবু যদি ৩৯ শে বেড়িয়ে না গিয়ে দেশে থেকে যেতেন, ১৯৪৭ এ কি নেহরুর জিন্নর দেশ ভাগ এতো সহজ হতো? অ্যাট লিস্ট একটা প্রবল বিরোধীতা কি হতো?
    ২। নেতাজীর দেশের কংগ্রেস নেতা হওয়ার আগে অভিব্গক্ত বাঙ্গলা, উড়িষ্যা, আসাম এর ( হিন্দু মুস্লিম নির্বিশেষে) অবিসংবাদী নেতা হেয়ে ওঠার কথা ভাবা উচিত ছিলো প্রথমে ? যদি তিনি তা হয়ে উঠতে পারতেন তাহলে কি এতো সহজে উত্তর ভারতীয়রা ওনাকে কোনঠাসা করে ফেলতে পারতো

    ৩। যদি উনি ২ নং এর বর্নিত নেতা হয়ে উঠতে পারতেন, সেক্ষেত্রে উনি পুর্বভারতের হয়ে ১৯৪৭ সনে বেটার ডিল নিশ্চিত করতে পারতেন ? নিদেন পক্ষে পুর্বভারত কে একটা স্বাধীন দেশ করার দাবী কি জোরালো হত? ভারতের নেতা হতে গিয়ে উনি কি পূর্বভারতকে অনাথ করে ফেল্লেন ?

    নেতাজির ৩৯ পরবর্ত্তী যে বিরত্ব, সাহসের গুনমুগ্ধ আমরা, তা কি পুর্ববর্তী চুড়ান্ত রাজনৈতিক ব্যর্থতার বাই প্রোডাক্ট মাত্র?
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৬419308
  • সেটা তো আলোচনার বিষয় ছিল না। কিন্তু তাতে আপনার অসুবিধে কোথায়?
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০419306
  • আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন,এতো বছর পরেও,লেনিন,স্ট্যালিন ও মাও এর ছবি সিপিয়েম পার্টি অফিসগুলো তে টাঙানো হয় কেন?
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৫419305
  • sm
    পিটি কি পড়েন বা না পড়েন সেসব ছাড়ান দিয়ে আপনি এই প্রসঙ্গে যা জানেন তাই নিয়ে লিখুন না। ফেঁসে যাবেন। আর না হলে "শত্রুর শত্রু আমার মিত্র" জাতীয় ফাটা রেকর্ড বাজাতেই থাকবেন।
    এ ব্যাপারে অবিশ্যি "নিষেধ সত্বেও একবারের বেশী বেলতলায় যান" এমন কাউকে সঙ্গে পেতে পারেন।
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৪419303
  • এই আলোচনা আগে শুনলে নেতাজী সত্যিই ফিরে আসতেন।
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৪419304
  • পিটির পোস্ট গুলো পড়ে আমার এক দুঃসম্পর্কের মাসীর বাংলা কাগজ পড়ার কথা মনে পড়ে যাচ্ছে।
    উনি নিয়মিত দু তিনটে কাগজের হেড লাইন জোরে জোরে, পড়েন আর কমেন্ট করতে থাকেন।
    বীরভূমে আবার খুন -কলিকাল এসেই গেলো,কি বল?
    আমাজনে জঙ্গল পুড়ে ছাই - হবে না, যা গরম পড়েছে!
    দেশের আর্থিক সঙ্কট ক্রমশ স্পষ্ট হচ্ছে - আদা আড়াইশো,রসুন তিনশ।কোন দিন ভেবেছিলাম?
    বুলেট ট্রেন তিন ঘণ্টায় মুম্বাই থেকে আহমেদাবাদ -- কি হবে চড়ে?তিন হাজার টাকা ভাড়া!কি আছে দেখার?
    পিভি সিন্ধু কলকাতায় আসছে -- সিন্ধু কে রে? ক্যারাটে চ্যাম্পি়য়ন?
  • সিএস | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:২১419302
  • নেতাজী কী সাভারকারদের হিটলার-মুসোলিনি প্রীতি জানতেন না, সেইসবকে ভিত্তি করে তাদের রাজনৈতিক প্রকল্প ? সেসব জেনেও হিটলার-মুসোলিনিদের সমর্থন নিয়েছেন। নাৎজী কোলাবরেটর শুধু নয়, আজকের হিন্দুত্বদের উত্থানের পেছনেও ওনার অবদান নিশ্চয় আছে, খুঁজলে ঠিকই যুক্তি পাওয়া যাবে।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৭419301
  • অমিত
    গ্যাস চেম্বার ইত্যাদির আরো অনেক আগে জাপান সম্পর্কেও মোট্টে ভাল কিছু জানা ছিল না। ১৯৩৮-এ নোগুচিকে রবীন্দ্রনাথ লিখছেনঃ
    ""It seems to me that it is futile for either of us to try to convince the other, since your faith in the infallible right of Japan to bully other Asiatic nations into line with your Government's policy is not shared by me…. Believe me, it is sorrow and shame, not anger, that prompt me to write to you. I suffer intensely not only because the reports of Chinese suffering batter against my heart, but because I can no longer point out with pride the example of a great Japan.""

    নেতাজী এই সব খবর রাখতেন না? আন্তর্জাতিক স্তরে যিনি স্বাধীনতার জন্য সাহায্য চাইতে গিয়েছিলেন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তিনি কি এতটাই উদাসীন ছিলেন?
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৬419300
  • পিনাকিদার ফোন এলোনা তো।
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১০:০০419299
  • হিটলার ছ মিলিওন লোক মেরেছে।স্ট্যালিন পাগলের মতো তার থেকে অনেক বেশি লোক মেরেছে।চীন তো তিয়েন আন মেইন করে দুনিয়া কে তাক লাগিয়ে দিয়েছে। কয়েক লাখ নিরীহ তিব্বতী জনতা মেরে হাপিস করে দিয়েছে।
    কিন্তু বামেদের পার্টি অফিস দেখুন।লেনিন,স্ট্যালিন আর মাও এর পুজো চলছে।
    একদা এরা সোভিয়েট এর পাপোশ হলে ছিল,এখন চীনের পাপোশ লেহন করে।
  • Amit | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৭419298
  • PT -দা, আমি মেনলি হলোকাস্ট এর কথা বলছিলাম। গ্যাস চেম্বার র কথাটা বহুদিন চাপা ছিল, যতদিন না ১৯৪৩ তে পোল্যান্ডের কন্সেনট্রেশন ক্যাম্প গুলো মিত্রশক্তির হাতে ধরা পরে। তারপরে আস্তে আস্তে সব সামনে আসে।
  • ন্যাড়া | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৪419297
  • তবে আ্যপলজিস্টরা বরং ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের কনট্রিবিউশন নিয়ে দুকলম দিলে পারেন।
  • ন্যাড়া | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪২419296
  • নাৎসি কোলাবরেটর! 'তোজোর কুকুর' সাপোর্ট কত্তে কত্তে এদ্দুর এগিয়ে গেছে! জনৈকর ইন্টেলেকচুয়াল ডিজঅনেস্টি দেখছি অনেকটাই ছোঁয়াচে।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৯419295
  • যখন ১৯৪০-এ গান্ধিজী হিটলারকে চিঠি লিখছেন তখন নেতাজী এইসব জানতেন না?
    "Such are your humiliation of Czechoslovakia, the rape of Poland and the swallowing of Denmark.."
  • dc | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩৩419294
  • এর থেকে আরও প্রমাণিত হইলো যে নেতাজীই প্রথম ছাগোল। বা বলা যায় জাতীয় ছাগোল।

    লেম্মা ১ঃ নেতাজী ওদের দলে কারন সবাই জানে ওরা ছাগোল, আমরা নই।
  • Amit | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩২419293
  • ইংলিশ কীবোর্ড এ বাংলা লিখতে লিখতে একটা নতুন ল্যাঙ্গুয়েজে না আবিষ্কার হয়ে যায় :) :)
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৪419292
  • 'বেনিফিট অব দৌবত'
    দৌবতটা হেব্বি
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৩419291
  • এর থেকে প্রমাণিত হইলো যে নেতাজীও গুরু পড়তেন।
  • Amit | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২১419290
  • এইটা PT -দা জব্বর দিয়েছেন। নেতাজি ই ই মনে হয় প্রথম "যে আসে আসুক" তত্ত্বে সাবস্ক্রাইব করেছিলেন :) :) বুজিরা ২০০৯-১১ র পাপ থেকে বেঁচে গেলেন। :)

    তবে একটা কথা আমার মনে হয়। ১৯৪৩ র আগে হলোকাস্ট সম্মন্ধে অতটা জানা যায়নি। মানে ইহুদি দের প্রতি ডিস্ক্রিনশন চূড়ান্ত রকমের ছিল আগের ১০-১৫ বছর ধরেই। কিন্তু এভাবে গ্যাস চেম্বার এ লক্ষ লক্ষ লোক মেরে ফেলা হয়তো জার্মানি তেও অনেকেই জানতেন না, তাই নাজিসম এর আসল রূপ হয়তো অনেকের কাছেই পুরোটা প্রকট হয়নি।

    তাতে অবশ্য দোষ ঢাকা পড়ে না। সমস্ত হিরোইজম, আবেগ বা বেনিফিট অফ দৌৰত নিয়েও দিনের শেষে নাত্সি কোলাবোরেটর এর পাপ থেকে নেতাজি কে পুরোটা ঢাকা যাবে না।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৮419289

  • স্বাহীনতা সংগ্রামে বামেদের ভূমিকা নিয়ে মুন্ডুপাত করার আগে কংগ্রেসের ভূমিকা নিয়ে একটু আলোকপাত করা হলে ভাল হয়। যারা নিয়মিত বাম-ব্যাশিং করে তারা এইগুলোতে একটু বেশী সময় দিলে আমাদের উপকার হয়ঃ

    #Gandhi supported Britain during the First World War and, as late as 1918, joined a government campaign for Indians to volunteer for the British Army.

    #Gandhi wrote to directly to Hitler to appeal for peace, addressing the Fuehrer as “Dear Friend” in a letter on December 24 1940. “We have no doubt about your bravery or devotion to your fatherland, nor do we believe that you are the monster described by your opponents,” wrote Gandhi.

    আর আমরা যতই "সুভাষ ঘরে ফেরে নাই" বলে কান্নাকাটি করিনা কেন, হিটলারের সঙ্গে করমর্দন করার কলঙ্কছাপ থেকে কখনই নেতাজীর পরিত্রাণ নেই-এমনকি এই ২০১৯ সালেও।
    "Netaji Bose was not a ‘Nazi collaborator’: T-shirt worn by aide of US Congresswoman sets off a storm"
    https://scroll.in/article/930269/netaji-bose-was-not-a-nazi-collaborator-t-shirt-worn-by-aide-of-us-congresswoman-sets-off-a-storm

    নেতাজীর নাম করে বামেদের ঠেঙানোর আগে এই লেখাটি পড়ে নিতে পারেন।
    "The INA’s proclamation put this into writing: “If any person fails to understand the intentions of the Provisional Government of Azad Hind and the Indian National Army, or of our Ally, the Nippon Army, and dares to commit such acts as are itemized hereunder which would hamper the sacred task task of emancipating India, he shall be executed or severely punished in accordance with the Criminal Law of the Provisional Government of Azad Hind and the Indian National Army or with the Martial Law of the Nippon Army.”
    http://timesofindia.indiatimes.com/articleshow/46980513.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

    বাঙালীর "যে আসে আসুক..." তত্বের প্রথম প্রবক্তা কি নেতাজী?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০৩419288
  • ই: এই নীচের d আমি নয়।

    কিন্তু সরকারের তরফে তথ্য চেপে দেওয়া দেশের লোককে না জানানো নিয়ে পিটি আর মানিক ছাড়া কারো কোন অনুপপত্তি নাই যা দেখলাম। অথবা থাকলেও সেটা স্পষ্ট বলার সাহস নেই।
  • d | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৬419287
  • নেতাজীর উচিত ছিল তৃতীয় শক্তি হিসেবে অক্ষশক্তি ও মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করা। পাপমুক্ত দেশগুলির সঙ্গে জোট করলে কোন সমস্যা ছিল না। অন্ততঃ বহিনজির নেতৃত্বে তৃতীয় ফ্রন্টে সামিল না হওয়াটা খুবই অনুচিত হয়েছে।
  • paper | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৭419286
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫০419283
  • 50% of projects are already grounded কথাটার মানে কি?
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৮419282
  • স্বীকৃত, লিখিত, অফিশিয়াল ইতিহাসের পেছনে অ্যাজেন্ডা থাকেই। যেসব ঘটনাগুলো, বিবরণগুলো, আন্দোলনগুলো ফিট করে না, সেগুলোকে বাদ দিয়ে দেয়।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৩419281
  • @আতোজ, এবার দিল্লীতে ন্যাশনল আর্কাইভসে গেছিলাম গবেষণার কাজে। খুবই রিসোর্সফুল কিন্তু আর্কাইভসের পাব্লিকেশন থেকে বর্তমান সরকার যেসব ইতিহাসের বই বের করছে, চমকে দেবার মত (ইন দ্য নেগেটিভ সেন্স)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত