এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪০419280
  • @অমিত বাবু, নেতাজীর বীরত্ব প্রশ্নাতীত

    কিন্তু 'একটা বিশাল গ্যাম্বলে খেলেছিলেন উনি, যুদ্ধবন্দী দের নিয়ে, জার্মানি বা জাপানের সাহায্য নিয়ে ওরকম একটা ফোর্স গড়ে তোলা এক্সট্রা অর্ডিনারি এচিভমেন্ট।'

    'এচিভমেন্ট' মানে একটা রিমার্কেবেল ব্যাপার কিন্তু ইউটোপিয়ানও বটে। আমি যদি আই এন এ'র পুরো ইতিহাসটা পড়েন তাহলে কোথাও শেষের দিকে সেই সকরুণ ইতিহাসটাকে একটা 'ম্যাসাকর অব ইনসেন্স' মনে হবে।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৭419279
  • আমাদের দেশের স্বীকৃত অফিশিয়াল ইতিহাস খুব একেপেশে। অনেক আন্দোলনের গোটা বৃত্তান্ত ভীষণভাবে চেপে দেওয়া হয়েছে। অথবা সুকৌশলে সেগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৩৪419278
  • ইয়েস, মহারাষ্ট্রও বটে। ক্ষুদিরাম- প্রফুল্ল চাকীর আগে চাপেকর ভাতৃদ্বয় ফাঁসিতে ঝুলেছিল। সারা দেশ দূরে থাকুক, নিজের রাজ্যেও সে ভাবে আর পরিচিত নন।

    'এইকারণেই এই দুটো রাজ্যকে ভাগ করা হয়েছিলো।' ইতিহাস - ভূগোলের যৌথ অভিশাপ।
  • Amit | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২৭419277
  • হিটলার বা নাত্সি রা এশিয়ান বা আফ্রিকান দের ঠিক মানুষ বলেই মনে করতেন না। হাতে সময় থাকলে উইলিয়াম শ্রীরার এর "The Rise & Fall of Third Reich" ঝট করে পড়ে ফেলুন। তার এরিয়ান সুপ্রিমেসি প্রিন্সিপলে এ ইভেন সাদা রাশিয়ান রাই ফিট করে নি। তেনার বরং দুঃখই ছিল যে ব্রিটিশ রা তেনার নাত্সি তত্ত্বে সাবস্ক্রাইব করে পুরো দুনিয়া তে এক সাথে কব্জা না করে উল্টে তার সাথেই লড়াই তে নেমে গেলো।

    তবে নেতাজি র বীরত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। যুদ্ধের দুনিয়ায় কোনো পার্মানেন্ট বন্ধু বা শত্রূ নেই। একটা বিশাল গ্যাম্বলে খেলেছিলেন উনি, যুদ্ধবন্দী দের নিয়ে, জার্মানি বা জাপানের সাহায্য নিয়ে ওরকম একটা ফোর্স গড়ে তোলা এক্সট্রা অর্ডিনারি এচিভমেন্ট। যদি যুদ্ধের ফল উল্টো হতো, তাহলে ভারতের ভবিষ্যৎ কি দাঁড়াতো, সবই স্পেকুলেশন। যা ঘটেনি, সেটা নিয়ে তো আর ফ্যাক্ট গড়া যায় না।

    তবে জাপানি দের অকুপেশন এর হিস্ট্রি অতি বাজে, কোরিয়া, চীন, ফিলিপিন্স বা সিঙ্গাপুর এর ইতিহাস দেখেন বা কেউকে জিগান। এসব দেশে বেশ কিছু লোকের সাথে কাজের সুযোগ হয়েছে, ইন ফ্যাক্ট এখনো আমার সাথে বেশ কটা চীন বা ফিলিপিন্স এর লোক কাজ করে এবং রেগুলার কথা হয় এসব নিয়ে, তাদের ও কয়েকজন হিস্টিরি নিয়ে খুব উৎসাহী। যা মারাত্মক অত্যাচার এরা করেছে জাস্ট ৫-১০ বছরে, বৃটিশ দের জালিয়ানবলাবাগ ও সফট মনে হবে। এটা ফ্যাক্ট। এবার জাপান যুদ্ধে জিতে গেলে ইন্ডিয়ার হাল এক হতো কি না, সেটা স্পেকুলেশন।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:২২419276
  • হ্যাঁ, ভারতের তিনটি রাজ্যের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একেবারে ১৯০০ সাল থেকে বিস্তারিতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দরকার। বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্র। ভগৎ-বটুক দের কাজ, উল্লাসকর ক্ষুদিরামদের কাজ, পরে সূর্যসেন প্রীতিলতাদের কাজ, চাপেকর ভাইদের কাজ ---সবটাই।
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৯419275
  • "জাতীয়তাবাদী আন্দোলনে যে দুটি রাজ্যের অগ্রণী ভূমিকা।"

    অনেক কুলোকে বলে যে এইকারণেই এই দুটো রাজ্যকে ভাগ করা হয়েছিলো।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৮419274
  • শুধু তাই না, "লহ ফুলচন্দন লহ ফুলচন্দন" করে গেলাম, এখনও যাচ্ছি!!!!!
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৭419273
  • @আতজ, ভগৎ সিং 'এর ওপর টই খোলার ব্যাপারে মনে হচ্ছে, জাতীয়তাবাদী আন্দোলনে যে দুটি রাজ্যের অগ্রণী ভূমিকা। , বাংলা ও পঞ্জাব সেই দুটি রাহ্যের ধারাবাহিক সংগ্রামের ইতিহাসও ইন্টারেস্টিং। এই সংগ্রামটাকে ওই কংগ্রেস পার্টির জন্যে প্যান ইণ্ডিয়ান ভাবে দেখা হয়! সেটা হয়েছিল 'অন দ্য সারফেস' কিন্তু রাজ্যগুলোর নিজস্ব সংগ্রাম স্বতন্ত্র ছিল বলেই মনে হয়।

    বাংলায় যখন ১৯০৫ এ বিপ্লব জেগে উঠল তখন পঞ্জাবে কি চলছে!

    আমার মনে হয় এই ভাবে সেগমেন্টেড ওয়েতে দেখা দরকার!

    @পিটি @ এস @মানিক বাবু @ এলেবেলে কি বলেন?
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:১৬419272
  • একটা লোক খোলাখুলি বলল, তিন টুকরো হয়ে সদ্য স্বাধীন হওয়া দেশের চরম বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত লোকদের সম্পর্কে, এরা নিজেরা জ্বলেপুড়ে মরুক। কী সাংঘাতিক একটা চরিত্র!!!!!তারপরেও লোকটাকে আমরা গদীতে বসিয়ে রাখলাম!
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৯419271
  • সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার খুবই গোলমেলে সময়। সবাই বুঝতে পারছে যে দিন বদলাতে চলেছে, মানচিত্র বদলাবে। অতেব তখন সবাই যাতে সুবিধে হয়, তাই করেছে। নেতাজিকে তো হিরো বলবই, ওরকম সাহস সেকালে কারোর মধ্যেই ছিলোনা। বাকিরা তো সবাই বসে আছে কবে ইংরেজরা দয়া করে দেশ ফিরত দেবে তার আশায়।

    ভগত সিংকে কেউ বাম পার্টির মেম্বার বলেনি। বলা হয়েছে যে তার কথা ও কাজের মধ্যে মার্ক্সিস্ট চিন্তাভাবনার প্রতিফলন ছিলো।

    আর সোনিয়া গাঁধী আর রাহুলকে বাদ দিলে নেহেরু পরিবারের এক একজন সব পীস অব ওয়ার্ক ছিলেন।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৪419270
  • @S আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। বহির্বিশ্ব বলতে হিটলার ঠিক কি বুঝতেন বা কাউন্ট করতেন ?যুদ্ধ তো ভাল মতই লেগেছিল তখন। ইউরোপ আর এশিয়ার বাইরে ওর জগত খুব বিস্তৃত ছিল বলে মনে হয়না।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৯419269
  • মার্ক্সিস্টদের মধ্যে একটা আশ্চর্য অন্ধত্ব লক্ষ করার মত। তারা সকলের অ্যানালিসিস করবে কিন্তু যেই কোনো 'মার্ক্সিস্ট' লেবেল ধারী তাত্ত্বিক বা ইতিহাসবিদ কিছু বলবেন অমনি তার কথাটা ধ্রুব সত্যে পরিণত করে দিতে হবে। বিপান চন্দ্র ভগৎ সিংকে ভবিষ্যতের ভারতীয় লেনিন বলেছেন মানে ওটাই আল্টিমেট। এর ওপরে আর কথাই চলবে না। এটা একটা অদ্ভুত রেজিমেন্টেশন, ব্ল্যাংকরাপটসি বললেও ভুল হবেনা।

    @অরণ্য বাবু

    'স্তালিনের সাথে যখন হিটলারের মৈত্রী ছিল, তখন কমিউনিস্ট দল-ও স্তালিনের পাশে, অর্থাৎ হিটলারের সাথেই ছিলেন। দূরদর্শিতার কোন পরিচয় সে কালে তারাও দেন নি, রাশিয়ার প্রতি অন্ধ আনুগত্য ছাড়া'

    এরিক হোবসবম সাক্ষাৎকারে এ বিষয়ে সবিস্তারে বলেছেন। ইউ টিউবে পেয়ে যাবেন।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫১419268
  • অরণ্যদা,
    ছোটোদের জন্য লিখতে অনেক বেশি শক্তি লাগে। সেরকম ক্ষমতা খুব কম লোকেরই থাকে।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৯419267
  • আরে, মোটেই পা টানছি না, সিরিয়াসলি বললাম। তুমি খুবই প্রতিভাশালী লেখক
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৭419265
  • অরণ্যদা, ঠ্যাং টান দিলেন বটে পুরানো আমলের ছাতার বাট দিয়ে, কিন্তু পড়লাম না। আগে থেকেই জানা ছিল, লাফ দিয়ে বেঁচে গেছি। ঃ-)
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৭419266
  • বিপান চন্দ্র বলেছিলেন 'a marxist in the making. বিপান চন্দ্র একজন মার্ক্সিস্ট হিস্টরিয়ান রাইট !

    'a marxist in the making. থেকে একেবারে লেনিন হয়ে যেতেন ? ইতিহাসবিদরা তো অ্যানালিসিস করে বলেই জানি, প্রফেসি করে বলে তো শুনিনি!

    আমি আমার মত রাখব সেটাই স্বাভাবিক কিন্তু surely based on facts from archives।

    আমার রাজনৈতিক স্ট্যান্ডের জন্যে এখানে আমাকে সবাই আদর করবে এমন আশা করিনা, 'ঘেন্না'ই নয় করবেন! কিন্তু তার জন্যে আমি মতামত কেন বদলাব।

    তবে আমার নিজের মত যে যাদের সঙ্গে একটা ডায়লগ ডেভালপ করা যায়, তাদের মধ্যে আপনি একজন। জানিনা হয়ত ভুল ভাবি।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৬419264
  • আতোজ, এ শূন্যতা তোমাকেই ভরাতে হবে :-)
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৫419263
  • 'কুকুর ইত্যাদি বলে ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয় অবশ্যই' - মানিকের এই মন্তব্য-টা ভাল লাগল।
    জাপান বা জার্মানি-র পাশবিক অত্যাচার ইঃ নিয়ে সুভাষ কতটা জানতেন বা সেই সময় বিভিন্ন দেশের মানুষ কতটা অবগত ছিলেন, তা নিয়ে কোন প্রামাণ্য তথ্য আছে? হাইন্ড সাইট ইজ অলওয়েজ টোয়েন্টি টোয়েন্টি
    স্তালিনের সাথে যখন হিটলারের মৈত্রী ছিল, তখন কমিউনিস্ট দল-ও স্তালিনের পাশে, অর্থাৎ হিটলারের সাথেই ছিলেন। দূরদর্শিতার কোন পরিচয় সে কালে তারাও দেন নি, রাশিয়ার প্রতি অন্ধ আনুগত্য ছাড়া
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৪419262
  • অরণ্যদা, বহুদিন হয়ে গেল ভালো ডিটেকটিভ কাহিনি নেই, ভালো ভৌতিক-অলৌকিক নেই, ভালো অ্যাডভেঞ্চার-কাহিনি নেই।
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪২419261
  • "বলতে পারেন হিটলার মনে করত এই লড়াই ইউরোপের মধ্যে"

    এটা বোধয় ঠিক না। কারণ ১৯৪০-৪১ থেকেই আফ্রিকাতে যুদ্ধ ছড়িয়েছে। তাছাড়া, প্রথম যুদ্ধও এশিয়া, আফ্রিকাতে ছড়িয়েছিলো। সেক্ষেত্রে হিটলারের এরকম কোনও কিছু মনে করার কারণ দেখিনা।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪০419260
  • ভগৎ সিং এর জীবন সম্পর্কে বিস্তারিত জানা দরকার। একটা টই খুলে লিখুন প্লীজ আপনারা। মাত্র ২৩ বছর বয়সে যার জীবনাবসান, তিনি এমন কিছু রেখে গেলেন যে প্রায় শত বৎসর বাদেও আলোচিত হচ্ছেন, বিতর্ক হচ্ছে তাঁকে ঘিরে। এঁর জীবন নিয়ে বিস্তারিত জানা প্রয়োজন।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৫419259
  • পিটির ঐতিহাসিক প্রজ্ঞার ওপর আমিও খুবই শ্রদ্ধাশীল :-)
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৩419258
  • এলা, থ্যাংকু।
    ব্রতীন, হ্যাঁ, পাগলা সাহেবের কবর। খুবই স্বাদু লেখা। ঐ জনরার ক্ষমতাশালী লেখক আবার কবে পাব কে জানে। আমাদের ড্রোণাচার্য টি-এর পোটেনসিয়াল ছিল, কিন্তু সে বোধহয় বিজ্ঞানসাধনায় ব্যস্ত, গপ্পো লেখার সময় পায় না
  • মানিক | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩০419257
  • বিপান চন্দ্রের মন্তব্য মনে পড়ল। বেঁচে থাকলে ভগৎ সিং ভারতের লেনিন হতেন।

    এনিওয়ে, আপনি আপনার মত করে একটা মত তৈরী করে নিতেই পারেন। সেটা আপনার প্রিরোগেটিভ। আমি সেই মতটাকে রেস্পেকটেবল মনে করব তার সম্ভাবনা কম।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৪419256
  • @ মানিক বাবু

    'অর্জুনের কমিউনিস্ট বিরোধীতা প্যাথেটিক।' যেমন আপনার কমিউনিস্ট ফেটিশ ? আক্রমণ কে প্রথমে শুরু করে দেখলেন তো?

    'ভগৎ সিংয়ের কমিউনিস্ট সিমপ্যাথি নিয়ে অনেক তথ্যই' যখন 'পাওয়া যায়' তখন সেটা দিন! খুব ভাল তথ্য কিছু যদিও নেই। বলশেভিক বিপ্লবের প্রভাব তখন অনেকের ওপর পড়েছিল। ভগৎ সিংয়ের থেকে প্রায় বিশ বছরের বড় নেহেরু তাঁর কন্যা ১৯১৭ র নভেম্বরে জন্মানোর জন্যে তাকে বলতেন ' daughter of the revolution। তাতে তিনি কমিউনিস্ট হয়ে যান ?

    আমার 'বৌদ্ধিক ক্ষমতা' ? হা হা

    আমি নিজেই জানতাম না।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০২:০১419255
  • জি বাংলায় 'হারবার্ট' হচ্ছে।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৮419254
  • আর যে লোক খোলাখুলি বলে, লেট দেম স্টু ইন দেয়ার ওন জুস, সে চিরকাল ভিলেন তা সে অন্য যত ভালো কাজই করুক না কেন! কী অসভ্য কী অসভ্য!!!!! দেশের কোটি কোটি লোক সহসা ছিন্নমূল হয়ে খাদ্য-বস্ত্র-আশ্রয় হারিয়ে দিশাহারা(সেই অবস্থাটা এই "মহান" নেতাদেরই ধান্দাবাজিতে তৈরী অনেকাংশে), সেই তাদের জন্য এই বাণী দিলেন। এর চেয়ে আঁতোয়ানেতের দোষ কম, তিনি শুধু কেক খাবার কথাই বলেছিলেন, কেক খেয়ে মরতে বলেন নি।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫২419253
  • @ এলেবেলে

    'হিটলার যে নর্ডিক ইংরেজদের ইয়ার দোস্ত ভাবে সেটা সবাই জানত' একটু বেশী হয়ে গেল নাকি?

    'ইয়ার দোস্ত' দের রাজধানী শহরটিকে কেউ এভাবে গুঁড়িয়ে দেয়! '৩৯ র সেপ্টেম্বরে ফুহেরার কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন?

    বলতে পারেন হিটলার মনে করত এই লড়াই ইউরোপের মধ্যে, এখানে বারতের নাক গলাবার দরকার নেই বা যে দেশ এখনও স্বাধীনই হতে পারেনি তার একজন লিডারের গুরুত্ব কি!
  • মানিক | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৯419252
  • অর্জুনের কমিউনিস্ট বিরোধীতা প্যাথেটিক। ভগৎ সিংয়ের কমিউনিস্ট সিমপ্যাথি নিয়ে অনেক তথ্যই পাওয়া যায়। আর কেউই ওনাকে পার্টি সদস্য বলে দাবী করেন নি, যতদূর জানি। এবারে কমিউনিস্টদের নোংরা চাল কথাটার কি মানে দাঁড়াল?

    আপনার বৌদ্ধিক ক্ষমতার ওপর ঘেন্না জন্মাতে পারে এমন কথা না হয় নাই বললেন অর্জুনবাবু।
  • অর্জুন | ১৬ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৮419251
  • @এলেবেলে, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনি সুভাষচন্দ্র সম্পর্কে যা মূল্যায়ন করেন বা করলেন সেটা থেকে আমার তাঁর সম্পর্কে মতামত হয়ত খুব বেশী তফাৎ নয়। তবে একটা তফাৎ আছে। আমি সুভাষচন্দ্রকে বুঝতে চেষ্টা করি on his terms & circumstances। একজন জাতীয় স্তরের নেতার (খ্যাতি নেহেরু'র থেকে বেশী ছিল) অ্যাম্বিশন থাকাটা কি খুব অবাক করার না দোষের।

    নেতাজী কনটেক্সটে আমি নেহেরু বা গান্ধী কাউকেই ভিলেন ভাবি না। এই 'গুরু'তেই আমি বলেছি একবার বোধহয় অমিত বাবুকে ভারতের প্রধানমন্ত্রীর লিস্টে নেহেরু এখনও কোহিনূর-তম। তবে '৪৭ র পরে নেহেরু ফাঁকা মাঠে গোল দিয়ে গেছেন, তাই নয় কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত