এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • @PT | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩১419189
  • মুখে গণতন্ত্র আর নেতাজী থাকলে আর কীই বা প্রয়োজন!
  • @PT | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩১419190
  • মুখে গণতন্ত্র আর নেতাজী থাকলে আর কীই বা প্রয়োজন!
  • PT | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৬419188
  • হিটলার কারো টাকা মারেনি এমন কি নিজের হাতে একটা মাছি মেরেছিল বলেও জানা নেই।

    মা ও ছেলে সকল রকম অসত্য, বিকৃত তথ্যের ঢেউতে চড়ে ভোটে জিতেছেন। আরাবুল ও কেষ্টার সকল রকম রাজনৈতিক ব্যভিচারের সময়ে চুপ করে থেকেছেন। মুখে গণতন্ত্র ও নেতাজী আউড়ে পুরসভা ভোটের সময়কার সমস্ত অন্যায় মুখ বুঁজে মেনে নিয়েছেন।

    যে গয়লা ব্যাটা দুধে জল মেশায় সে এদের থেকে বেশী সৎ। অন্ততঃ সে কলের পরিষ্কার জল মেশায়।
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৪419187
  • পঙ্কজ মল্লিক নাকি উত্তমের মহালয়া শুনেই হার্ট ফেল করে ১৯৭৬ এই মারা যান ! ১৯৭৮ লেখা সর্বত্র, ১৯ ফেব্রুয়ারি। কীসব ভুলভাল বই বানায় এরা? তার ওপর ১৯৭৬এর মহালয়ায় ১৯৭৭ এর সন্ন্যাসী রাজার রেফারেন্স টানে কী করে? সত্যি এরা দেখালো বটে।
  • অর্জুন | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৭419185
  • উনি সাংসদ হিসেবে খুব অসৎ এরকম প্রমাণ এখনো পাইনি, বরং নারদা কাণ্ডে দলের সঙ্গে অসহযোগিতাই করেছিলেন।

    আমি বলেছি নেতাজী গবেষণার কথা, যেখানে পুরো পরিবারের ডেফিনিটলি ভেস্টেড ইন্টারেস্ট ছিল/আছে।

    সি(না ছিঃ)পিএমদের নেতাজী নিয়ে মুখ কম খোলাই ভাল।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৭419186
  • দেখো পিটি দা, কং ভালো, বাম ভালো, তৃণ ভালো, বিজেপি ভালো।

    কিন্তু সব থেকে ভালো পাঁউরুটি আর ঝোলাগুড়!!
  • Kaju | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১০419184
  • উত্তমের মহালয়া নিয়ে সিনেমায় অনিন্দ্য ব্যানার্জির রোল টা পুরো বিজেপিমার্কা ধম্মো রাজনিতি নিয়ে মস্তানি মারতে এল টাকমাথা কপালে টিকা কেটে। বীরেনবাবু কায়স্থ, স্তোত্রপাঠ করতে পারবেন না সেই নিয়ে।
  • PT | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৬419183
  • সৎ হলে কি আর তিনোর ধামা ধরত?
  • অর্জুন | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০419182
  • সুগত বসু বললেন ওঁর মা বারণ করা সত্ত্বেও উনি এই অনুষ্ঠানে এসেছেন। এলেনই যখন তখন এইরকম একটা ডিসটেন্সড অ্যাটিচ্যুড দেখানোর কোনো মানে হয়?

    সৃজিত গড়গড় করে পড়ে চলেছে সুগত'র পিসি, কাকারা ওকে কংগ্রেসের দালাল বলে আর পরিবার থেকে একঘরে করেছে ইত্যাদি।

    @sm 'একজন বরেণ্য প্রফেসর' যদি 'বিশ্ব আঁতেল' সৃজিত' র কাছে হ্যাঁটা হন তাহলে সেটা ' বরেণ্য প্রফেসর' র ব্যর্থতাই বলব।

    নেতাজী মৃত্যু এখন 'নেই কাজ তো খই ভাজ' আমিও তাই করছি। ঃ-)

    আসলে নেতাজীকে নিয়ে ভাল মন্দ গবেষণা করেও সুগত বসু'রা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাননি, এটা স্পষ্ট। নেতাজীকে নিয়ে কাজ করলেও ওদের উদ্দেশ্যটা নিশ্চয় খুব সৎ ছিল না। সেটা এখন বেরিয়ে পড়েছে।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৯419181
  • ওকে সিবি, পড়া করে আসছি।
  • PT | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪২419180
  • এই লোকটাকে কেউ ভাড়া করতে পারে না ভোটের আগে?
  • sm | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৮419179
  • তো,সুভাষ বাবু মরে যাবার আগে লিখে গেলে তো পারতেন,কোথায় মরতে চলেছেন।
    এই এক ডকুমেন্টেশন এর অভাব,ভারত কে কুঁড়ে খেলো।
  • cb | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৪419178
  • ওফ এই নেতাজী!! ভাই রে ভাই। এখন ওনার মৃত্যরহস্য বেসিক্যালি বহু লোকের জীবিকার্জনের উপায় হয়েছে। সুভাষ বাবু বেঁচে থাকলে উত্তাল রেগে গিয়ে বলতেন, ওরে তোরা কাজের কাজ কর। আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না
  • sm | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২০419177
  • সুগত বাবু,আলোচনায় এলেন কেন?
    সৃজিত এর মতো পাকা আর বিশ্ব আঁতেল এর সঙ্গে কথা বলতে গেলেন কেন? উনিতো একজন বরেণ্য প্রফেসর।
    নেতাজির পরিবারের উনি সদস্য।কিন্তু নেতাজী তো পরিবারের বাইরে।গোটা দেশের।
    আর ওই সময়ে জাওহরলালের ভূমিকাও সন্দেহের উর্দ্ধে নয়।
  • cb | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৭419176
  • বোতীনদা, রিপাবলিকান রা যেরকম এক্সট্রিমে চলে গেছে সেটা বেসিক্যালি বিশ্বের জন্য খুবই ডেঞ্জারাস হয়ে যাচ্ছে।

    তুমি অ্যালেক বলেনএকটা সংস্থা র নাম শুনেছ? রিপাবলিকান গভর্নর রা এদের সুপারিশ মেনে বাজেট তৈরি করে। এদের মূল নীতি হল বড়লোকদের ট্যাক্স কমানো আর সেলস বা ভ্যাট বাড়িয়ে ( রিগ্রেসিভ ট্যাক্স) সাধারণ মানুষের কাছ থেকে পয়সাগুলো তোলা। স্যাম ব্রাউনব্যাকের কানসাস এক্সপেরিমেন্ট নিয়ে একটু দেখে নিও। একটা রাজ্যের কিভাবে ১০৮ করে দেওয়া যায়, শুধু আনপ্রুভেন ডিবাংকড ইকোনমিক থিয়োরি দিয়ে, সেটার একটা প্রকৃষ্ট উদাহরন হল এটা।
  • অর্জুন | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৪419175
  • আচ্ছা, প্লেন ক্র্যাশে নেতাজীর মৃত্যু হয়েছে এ খবর মেনে নেওয়ার জন্যে সুগত বোসেরা গভর্নমেন্ট থেকে কোটি, কোটি টাকা পায় ?

    এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে সুগত'র পুরো প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল!

    অনেক মাস পরে আজ রবিবারে আমার 'নেই কাজ তো খই ভাজ' তাই এসব দেখছি।

  • | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৯419174
  • বড় এস, ২ঃ২২ ভালো লাগলো।
  • S | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২২419173
  • আমি দুটো খুব গুরুত্বপুর্ণ কারেন্সি (পাউন্ড, ইয়েন) ধরে দেখিয়ে দিয়েছি যেগুলোর ক্ষেত্রে ডলারের দাম ক্লিন্টন জমানার আগেই বেড়েছে বা ক্লিন্টন জমানায় কমেছে। অন্য অনেক কারেন্সির ক্ষেত্রে উল্টোটা হয়েছে বটে। বিশেষতঃ ইউরোজোনের কারেন্সিগুলোর ক্ষেত্রে, সেটা সেইসব কান্ট্রি স্পেসিফিক কারেন্সির আনসার্টেইন ফিউচারের জন্য হতেই পারে। বাকি আরো কিছু কারণ আছে যেগুলোর জন্য ডলারের দাম বেড়েছে। এক, পোস্ট কোল্ড ওয়ার ইউনিপোলার ওয়ার্ল্ডে আম্রিগার একাধিপত্য। দুই, ১৯৯৮-২০০০ এই তিনবছরে আম্রিগায় প্রচুর এফডিআই। তিন, ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশানের ব্যালেনসড বাজেট।

    পরবর্তি জমানায় অর্থনীতি ছড়িয়ে লাট করার সমস্ত দায়ভার ক্লিন্টন প্রেসিডেন্সির উপরে ফেলে দেওয়াটা বড্ড পুরোনো খেলা। কাজ চলে গেছে যতটা না কারেন্সি অ্যাপ্রেসিয়েশনের জন্য, তার থেকেও বেশি ক্যাপিটালিজমের নিজস্ব নিয়মে। আজকে যারা আউটসোর্সিংএর বিরুদ্ধে গলা ফাটাচ্ছে, তারাই ৯০এ ভারতের মতন গরীব দেশকে গলা টিপে গ্যাট চুক্তিতে স্বাক্ষর করিয়েছিলো। এখন যারা আউটসোর্সিংএর নিন্দেমন্দ করছে, তারাই একসময় ফ্রি মার্কেটের গুনগান গেয়ে পাতার পর পাতা প্রবন্ধ লিখেছে। অথচ আউটসোর্সিংএর ফলে যে বড় ইনভেস্টররা ক্যাপিটাল গেইন এন্জয় করলো, বুশ তাদের ট্যাক্স কমিয়ে দিলো। এই নিয়ে কাউকে কোনও কথা বলতে দেখবেন না।

    যারা এখনও টেক্সটাইল জব কেন চলে গেল আহা বলে মাথার চুল ছিঁড়ছে আর ডলারের ভ্যালু বাড়ার দোষ খুঁজছে, তারা একবারও ভাবছে না যে ঠিক এই দুটো কারণেই আম্রিগার ইনফ্লেশান বিগত দুই দশকের বেশি সময় ধরে অবিশ্বাস্য রকমের কম থেকে গেছে। বাংলাদেশে না হয়ে যদি সমস্ত কাপড় চোপড় আম্রিগাতে বানানো হত, তাইলে তিনগুন দাম দিতে হত।

    ট্রাম্পের আমলে বড় কর্পোরেশনদের আর বড়লোকদের ম্যাসিভ ট্যাক্স কাট দিয়েছে কোনও কারণ ছাড়াই। এদিকে যে রিপাব্লিকান পার্টি ওবামার সময় কত্ত ডেট বাড়ছে বলে সকাল সন্ধে চেঁচাতো, তারা এখন সে ব্যাপারে আওয়াজই করেনা। রিসেশান আসছে, তাই ট্রাম্পের চ্যালারা আর অসাধু রিপাব্লিকানরা আগে থেকেই ঢপ সাজাচ্ছে। কয়েকদিন অপেক্ষা করুন। দেখবেন কয়েকদিন পর থেকেই রিসেশনের সব দোষ ওবামা, ডেম, ক্লিন্টন, এমনকি হিলারির উপরেও ফেলতে শুরু করবে।
  • অর্জুন | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩৪419172
  • সৌদি আরবে রুব-অল-খালি (Rub' al Khali নামে এক সুদীর্ঘ মরুপথ রয়েছে, প্রায় ৬৫০ মাইল, পুরোটা এম্পটি কোয়ার্টার (সম্পূর্ণ জনবসতিহীন, গাছ বলতে কিছু কাঁটা গাছ আর কয়েকটা ওয়েসিস আছে)

    বেদুঈন বেশে আমার পুরোটা উটের পিঠে চড়ে ক্রস করার ইচ্ছে আছে। কিন্তু সৌদি রাজের পারমিশন একটা বিশাল ব্যাপার প্লাস স্পন্সরশিপ !
  • $ | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩২419171
  • দুটো পেপারের লিংক দিলেম, একটা ইকোনোমিক পলিসি ইনস্টিটিউট আরেকটা সেন্টার ফর ইকোনোমিক এন্ড পলিসি রিসার্চ। দুটোও বলছে এশিয়ান ক্রাইসিসের জন্য মিডনাইন্টিজে ডলারের এগ্রিগেট এক্সচেঞ্জরেট ভ্যালু বেড়ে গিয়েছিল। বুশের সময় নাইন ইলেভেন ও ইউরো তৈরি হলে ডলারের এক্সচেঞ্জ ভ্যালু পড়তে শুরু করে।

    September 1, 2002 : Economic Policy Institute :
    Reining in exchange rates - Laura Singleton and Christian E. Weller

    https://www.epi.org/publication/briefingpapers_bp131/

    March 2015: Center For Economic and Policy Research:
    From Recession to Collapse: The Bush Administration and the Over Valued Dollar -Dean Baker

    http://cepr.net/documents/bush-adminstration-over-valued-dollar-2015-03.pdf

    ----



    The dollar’s overvaluation and its consequences

    Large capital inflows to the United States resulting from the economic developments in the late 1990s led to the appreciation of the dollar after 1995 (Blecker 1999a, 1998).1 Faster U.S. economic growth after 1995 relative to Europe and Japan helped attract capital to the United States because it was seen as a promising investment. With the demand for dollars increasing, the dollar gained quickly in value. After financial crises roiled Asia and Russia in 1997 and 1998, many investors looked for a safe haven, which they found in the United States; this demand for dollars again increased the currency’s value. When the world went into an economic slump and stock prices dropped in 2000, the United States managed to maintain its allure as a safe haven. Amid economic and financial market turmoil, the strong dollar, combined with the U.S. Treasury’s policies to keep it that way, seemed a safe bet to investors. By the end of 2001, the dollar reached its highest value since January 1986.

    But beginning in early 2002, investors started looking elsewhere. Skepticism about investments in the United States emerged, especially when the robustness of a U.S. economic recovery seemed questionable. Consumer spending was largely stimulated by an increase in consumer debt, and investment spending remained sluggish. Doubts about profit forecasts emerged,2 and investors began looking for investment opportunities in Asia and Europe (WSJ 2002). These concerns were exacerbated by uncertainties over corporate accounting practices at U.S. corporations, and the warnings of additional terrorist attacks made investors even more reluctant to invest in U.S. securities (DJN 2002a). When Europe successfully completed the common currency’s last step in January 2002, with the introduction of coins and bills, investors now had a viable alternative to the United States.

    By August 2002, the decline in the dollar slowed but well before erasing most of the currency’s large overvaluation. Largely, the decline in U.S. financial markets seemed to have reached its bottom, instabilities in other parts of the world, especially in Brazil, increased the allure of the United States as a safe haven again, and growth prospects in Europe and Asia remained weak. With the dollar’s decline falling far short of erasing most of the currency’s gains over the past few years, the main concerns over a persistent overvaluation, in particular with respect to the U.S. and global economic stability, remained intact.
  • S | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৮419170
  • আপনার লেখতে ইরাক যুদ্ধ নিয়ে লিখেছেন দেখলাম। যদি না দেখে থাকেন, তাহলে ফেয়ার গেম দেখতে পারেন। কি করে সবকিছু ম্যানিপুলেট করা হয়েছিলো, তার ইঙ্গিত দিয়েছে। স্যন পেন আর নাওমি ওয়াটস।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১১:০৬419169
  • ট্রাম্প উৎপাদন শিল্প ইত্যাদি প্রসঙ্গে, ট্রাম্পের জয় এর পরে লিখে ছিলাম। এস এর মন্তব্য প্রসঙ্গে মনে পড়লো। লেখা টা এখন আর ইপেপার আর্কাইভ স এ দেখা যায় না। এরকম বাজে ফর্মাটিং আসে সার্চ দিলে। https://www.google.com/amp/s/eisamay.indiatimes.com/editorial/post-editorial/brexit-and-trumph-history-/amp_articleshow/56062763.cms যাই হোক বক্তব্য টা পড়া যাচ্ছে।
  • S | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৮419168
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা বাড়লো।
  • S | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৬419167
  • একাধিক সৌদি তেলের খনিতে ড্রোন অ্যাটাক হয়েছে। তেলের দাম বাড়তে পারে। এই অ্যারামকো কোম্পানিই কয়েকদিন আগে আম্বানির কোম্পানিতে বিশাল ইনভেস্টমেন্ট করলো।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫১419166
  • পিনাকী আর বলো না এই বুড়ো বয়েসেে ও
    লড়ে যাচ্ছি
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৯419165
  • অরণ্য দা দিনকাল কেমন কাটছে?
  • Ela | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০419164
  • অরণ্যদা, আপনি পাক্কা মেফিস্টোফিলিস হয়ে গেছেন ঃ)
  • S | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৯419163
  • ১৯৯৩এর জানুয়ারিতে ১ ডলারে ১২৫ ইয়েন পাওয়া যেত, ২০০১ এর জানুয়ারিতে সেটা ১১৬-১১৭তে নেমে গেছিলো।
  • ebb & flow | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৩419162
  • একটা কারেন্সি দিয়ে কী এক্সচেঞ্জরেট বোঝা যায়? বাস্কেট অফ সিগনিফিক্যান্ট কারেন্সি দিয়ে মাপতে হয়।

  • Koshno? | ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১০419161
  • তো, বিক্রম ঘরে ফেরে নাই। এখন এই যে পেলান হল, বেস্পতি থেকে হীরে এনে আমরা বড়নোক হব, সেটার কি হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত