এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৯418980
  • জেনে জানাব।
  • সিএস | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৫418979
  • মাটির বুরুজ ছিল টিল না ?
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:০৩418978
  • সেতো স্যন স্পাইসার ছিলো। আসাদের কেমিকাল অ্যাটাকের নিন্দা করতে গিয়ে বলেই দিলো যে হিটলারও কেমিকাল ইউজ করেনি।
  • ন্যাড়া | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ১০:০২418977
  • বলবেন। তবে ধাঁধা রিজলভড। মেটেবুরুজ শুধু কলকাতাতেই। নবাব তার বাল্যে ক'বছর কলকাতার মেটেবুরুজে এসে বাস করেছিলেন।
  • অর্জুন | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫১418976
  • @ন্যাড়া বাবু, ওয়াজেদ আলী শাহ'র বংশধর মনজিলাৎকে জিজ্ঞেস করে জানাব।
  • Amit | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪৪418975
  • গয়াল যেটা বেসিকালি বলতে চেয়েছিলো, মনে হয় যে To solve Out of proportions problems, one need to think outside the box। কিন্তু এদের সব্বার ইগো এতো বেশি যে কিছুতেই স্বীকার করবে না যে ছড়িয়ে ফেলেছে। সেই ছড়ানোর জাস্টিফিকেশন দিয়েই যাবে, দিয়েই যাবে এক হপ্তাহ ধরে। ঢপের সার্কাস পুরো।
  • ন্যাড়া | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩২418974
  • জরুরি কথা - কলকাতায় মেটেবুরুজ শব্দের উৎপত্তি সম্বন্ধে বলতে। মাটিয়া ব্রুজ বলবেন না। ওটা জেনে গেছি। আমি বিশেষ করে জানতে চাইছি, ওয়াজেদ আলী শাহ লক্ষ্ণৌতে থাকার সময়ে কী লক্ষ্ণৌতে এই নামের কোন জায়গা ছিল? নবাব নস্টালজিয়ায় পীড়িত হয়ে নির্বাসনে এসে জায়গার একই নাম দিয়েছিলেন?
  • dc | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৩০418973
  • ওদিকে প্রধান সেবক বলেছেন একশো দিন তো মোটে ট্রেলার ছিল, আসল পিকচার এখনো বাকি।সেই শুনে থেকে হাত পা কাঁপছে, কখন হার্টফেল হয় কে জানে ঃ-(
  • S | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৭418972
  • পীয়ুষ গোয়েল ক্ল্যারিফিকেশন দিয়েই যাচ্ছে। অবশ্যি আইনস্টাইন এখনও মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করছেন। আসল কথা যেটা বলতে চেয়েছেন তা হলঃ সক্কলে বলছে যে ৫ ট্রিলিয়ন ডলারের ইকনমি করতে গেলে বছরে ১২% গ্রোথ দরকার, এখন ৬% হচ্ছে, কি করে হবে। ঐ ভাবে অন্ক করলে করলে হবেনা। অন্ককে বাইরে রেখে অন্যভাবে চিন্তা করতে হবে।

    ইনি বিজেপির অন্যতম মডারেট নেতা।

    যা চলছে তাতে সুকুমার রায় হযবরল অনেক বেশি বাস্তব মনে হচ্ছে।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪৫418971
  • মরেচে।

    এ যে "প্রায়" আমার মতো প্রতিভা!!
  • !! | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৪২418970
  • কোষ্ঠে ওদের কাঠিন্য খুব, তাই জুড়াতে জ্বালা
    কঠিন কঠিন ইংরেজি গান গেয়ে জ্বালায় পাড়া!
  • Amit | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৮418968
  • কোষ্ঠ কাঠিন্য একটা অত্যন্ত সিরিয়াস সাবজেক্ট। নির্মোহ বা লেখাই উচিত। অন্য অনেক কিছুর থেকে বেশি জরুরি। ওটা সক্কাল সক্কাল ঠিক ঠাক ত্যাগ না হলে দেশের জন্য, দশের জন্য আর কোনো ত্যাগ ই সম্ভব নয়।

    রিসেন্টলি সুকি ফেবুতে একটা জব্বর লেখা নামিয়েছে, বলছি এখানে পোস্টিয়ে দিতে। মানে ওটা অন্য সাবজেক্ট নিয়ে ছিল আসলে, কিন্তু প্রথম ভাগটা প্রায় কোষ্ঠ নিয়েই হয়ে গেছে :) :)
  • Amit | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৫418967
  • উল্টে পড়া ডাইনোসর দেখতে লোকে যাবে কেন ? রোজই তো জ্যান্ত ডাইনোসর দের কান্ড কারখানা মিডিয়াতে দেখা যায়।
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২১418966
  • আহা বি, সকাল সকাল এত চটে যান ক্যনো?
  • b | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১০418965
  • আমিও লিখবো গোটাকয়েক নির্মোহ ব।

    "কোষ্ঠকাঠিন্য, একটি নির্মোহ ব"।(যেদিন স্বাতী নক্ষত্রের জল আর সাপের বিষ মড়ার মাথার খুলিতে পড়বে)

    দাঁড়ান, লিখছি। তখন দেখবো উত্তর দিতে আপনাদের কে থাকেন।
  • ! | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৭418964
  • বোতিন এখনো ইনফ্যান্ট? ই!
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০০418963
  • আটোজ, কালকে বড় ঘুম পাচ্ছিল। ইনফ্যান্ট এখনো চাদর চাপা দিয়ে ল্যাদ খাচ্ছি। বাইরে ঝিরঝিরে বৃষ্টি
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৯418962
  • চলচ্চিত্রজগতে এত সেন? অপর্ণা সেন, সুচিত্রা সেন, মুনমুন সেন, মৃণাল সেন ----
  • ন্যাড়া | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৬418961
  • নির্মোহবাবু তো মৃণাল সেনে আর কেউ ট্যাঁফোঁ করেনি দেখে খুব চটে গেছেন।
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৫৩418960
  • যাক, এবারে লোকে যাবে দেখতে। উল্টে পড়া ডাইনোসর দেখতে কার না ইচ্ছে হবে?
    ঃ)
  • avi | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৯418959
  • এদিকে তিন হাজার কোটি টাকার লৌহমানব একতামূর্তি দেখতে দেশদ্রোহী জনতা কেউ যাচ্ছে না দেখে তার পাশে দু কোটি দামের একখান ডাইনোসর মূর্তি বসানো হচ্ছিল, সেইখান আবার উল্টে পড়ে খবর হয়েছে।
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৭418958
  • সুপ্রভাত ব্রতীন। বসন্দাকে কেমন লাগলো বললে না তো? ঃ-)
  • | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৭418957
  • সুপ্রভাতগুরু
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৬418956
  • রেডিও সিগ্ন্যাল মেরে বিক্রমের সঙ্গে নাকি যোগাযোগ করিয়ে দিলেন বড়দারা? ফেবুতে দেখলাম, কিন্তু খবরটা সত্যি না ভুয়া তাই বা কেজানে! কমেন্ট সেকশনে কুরুক্ষেত্র বেঁধে গেছে। ঃ-)
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৬418955
  • এই তো পেয়েছি। "গান্ধারীর আবেদন" থেকে।

    ধৃতরাষ্ট্র।
    ওরে বৎস, শোন্‌,
    নিন্দারে রসনা হতে দিলে নির্বাসন
    নিম্নমুখে অন্তরের গূঢ় অন্ধকারে
    গভীর জটিল মূল সুদূরে প্রসারে,
    নিত্য বিষতিক্ত করি রাখে চিত্ততল।
    রসনায় নৃত্য করি চপল চঞ্চল
    নিন্দা শ্রান্ত হয়ে পড়ে ; দিয়ো না তাহারে
    নিঃশব্দে আপন শক্তি বৃদ্ধি করিবারে
    গোপন হৃদয়দুর্গে। প্রীতিমন্ত্রবলে
    শান্ত করো, বন্দী করো নিন্দাসর্পদলে
    বংশীরবে হাস্যমুখে।

    ঃ-)
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩৩418954
  • প্রজারা গলা আগেও তুলতো, নিন্দা সমালোচনাও করতো রাজাগজাদের, তাতে বিশেষ কিসুই হত না। যে লাউ সেই কদু। সেই যে "গান্ধারীর আবেদন" এ ধৃতুবাবু ছেলে দুজ্জোকে কইছেন, "রসনায় চঞ্চল নৃত্য করি নিন্দা শ্রান্ত হয়ে পড়ে/ দিও না তাকে গোপণ হৃদয়দুর্গে শক্তি বৃদ্ধি করিবারে/ বন্দী করো নিন্দাসর্পদলে বংশীরবে হাস্যমুখে।"(এইরকমই কিছু, হয়তো কিছু কথা এদিক ওদিক হল)
  • Amit | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২৬418953
  • ওই জন্যেই তো এতো দেশ ভক্তির গাঁজা-আফিং দরকার। যাতে সব নেশায় বুদ্ হয়ে থাকে একেবারে।

    হটাৎ করে জেগে ওঠে যদি ভক্তরা সব কোশ্নো করে আজকে পাকিস্তানে বোমা মারলে কি কালকে নিশ্চিত পেটের ভাত জুটবে? তাহলে তো বড়ো মুশকিল। রাজাদের কি ওসব ছোটোখাটো জিনিস নিয়ে ভাবলে চলে ? তার থেকে বালাকোর্ট স্ট্রাইক বা লৌহমানিবের ৩০০ মিটার উঁচু মূর্তি ইতিহাসে লেখা থাকবে।

    কিন্তু ডেমোক্রেসি র এই একটা বড়ো ভালো জিনিস। যতই ভাটের হোক না কেন। আগে রাজড়ারাও যা ইচ্ছে তাই করতেন, সবই নিজের বাপের সম্পত্তি, আম আদমি মরলে মরুক গিয়ে। এখনো তাই করেন, কিন্তু অন্তত গলাটা তোলা যায়। মায়া পাতায় হলেও তাও মন্দের ভালো।
  • Atoz | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০৬418952
  • রাজা মহারাজারা চিরকালই তাই করতেন, আজও করেন। প্রজা ফ্রজা জোয়ারের জল, আসে যায়। তাদের নামও নাই, ধামও নাই, কিসুই নাই। কালের পথের ধূলা তারা। ইতিহাসে এইসব রাজগজারাই জুড়ে থাকেন, তেনারাই ওষুধ বিষুধ পান, তেনারাই আম্বানির (বা বিম্বিসারের বা অজাতশত্রুর বা সমুদ্রগুপ্তের বা আওরঙ্গজেবের ) বিয়েতে নাচগান দেখেন খানাপিনা করেন, তাজমহল টহল গড়েন --এইসব আরকি। প্রজাগণ ছিয়াত্তরের মন্বন্তরেই মরুক কি তেতাল্লিশের দুর্ভিক্ষেই মরুক কি যুদ্ধেই মরুক কি দাঙ্গাতেই মরুক ---মরে তারাই। সেই "মুক্তধারা" নাটকের কেস, রাজভক্ত সেনারা এরকম কিছু বলছে "মরতে মরতে গেঁথে তুলব দেয়াল।" প্রভু এরকম কিছু কইছেন, "কিন্তু মরবার লোক বিস্তর চাই যে। গিরিপথটা সরু, সহজেই শত্রুরা বাধা দিতে পারবে।" রাজভক্ত সেনারা বলছে, "মারবার লোক বিস্তর থাকলে মরবার লোকেরও অভাব হয় না প্রভু।"
  • কী ভাবছেন সবাই? | ১৩ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০১418951
  • বেদে ম্যাংগো ছিল? পিপল ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত