এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৮418920
  • হাঃ! হাঃ! হাঃ......
    তাহলে কি সেটা সাজানো ঘটনা ছিল?
  • Kaju | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৪418917
  • যাঃ লাস্টে কী লিখলাম মানেই বুঝছি না নিজে - মানে "আর নিয়ে যাওয়া থেকে নিরস্ত করেছিলুম'।
  • Kaju | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৯418916
  • আর পন্ডিচেরী বিষয়ে - ওই "স্বাস্থ্যকর" খাবার লাইন দিয়ে নেয়া ও খাওয়া আমার একবেলার বেশি পোষায় নি, রাতে তবু মা জোর করে ধরে নিয়ে গেছিল। ১৫ বছরের ছেলের অপছন্দ কে আর পাত্তা দেয় এই ধরায়? তবে পরের দিন প্রবল বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে আবহাওয়া তুলে আর নিয়ে যাওয়া করাতে পারিনি।
  • Kaju | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৪418915
  • সত্যজিৎ অন প্রিন্সিপল সব সময়ই হাতে গরম সাম্প্রতিককে ছেড়ে বহুদূরাগত কাল বা শাশ্বতের দিকে দৃষ্টি রেখে কাজ করেছেন, যে ছোট ছোট গভীর সেন্টিমেন্টগুলো, বোধগুলো অক্ষয় আর চিরকালের। সেটাই তাঁকে মহৎ শিল্পসৃষ্টির দিকে নিয়ে গেছে এবং এই ৪০-৫০ বছর পরেও আমরা নতুন ভাবে আবিষ্কার করি তাঁর লেখা আর সিনেমাগুলো। ছোট্ট উদাহরণ - উনি প্রতিদ্বন্দ্বী-তে সিদ্ধার্থকে চুজ প্যান্ট পরান নি কখ্নও, অথচ তখন সেটা খুব প্রচলিত ফ্যাশন ছিল ছেলেদের। উনি দুদিনের জিনিসের পেছনে দৌড়তে চাইতেন না। তুলনা নিষ্প্রয়োজন অন্য কারুর সঙ্গে। যার যেমন কাজের ধরন।
  • সিএস | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৪418914
  • আমাকে প্রথম চিঠিতে লিখেছে চার টাকা ফেরত দেবে।

    তারপর আর একটা চিঠিতে লিখেছে আগে ওরা টাকা পেত আমার থেকে, এখনও পায়, সেটার সাথে অ্যাডজাস্ট করে নেবে !!
  • dc | ১২ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০418913
  • আজ সক্কাল বেলা ইনক্যম ট্যাক্সামের ইমেল পেয়ে ঘাবড়ে ঘোড়া হয়ে গেছিলাম। তারপর দেখি ট্যাক্সো জমা দেওয়ার জন্য থ্যাঙ্কু জানিয়ে চিঠি লিখেছে। কি কান্ড!
  • PT | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪১418912
  • পব-তে নাকি চাগ্রির অভাব নাই?
    "সরকারি হাসপাতালের ‘ফেসিলিটি ম্যানেজার’ পদে ৮১৯ জনকে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল হেল্‌থ রিক্রুটমেন্ট বোর্ড। ন্যূনতম যোগ্যতা, স্নাতক। তার জেরে জমা পড়ল সাড়ে তিন লক্ষ আবেদনপত্র। দেখা গেল, চাকরি পেতে মরিয়া বি-টেক, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারের ডিগ্রিধারীরা! যাঁরা উচ্চ মাধ্যমিক ও স্নাতক স্তরে ৮০-৯০ শতাংশ নম্বর পেয়েছেন।"
  • অর্জুন | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪০418911
  • ঝাড়খণ্ডে গণপ্রহারে খুন হওয়া তবরেজ আমসারির খুনের অভিযোগ প্রত্যাহার করেছে পুলিশ।
  • Amit | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৭418909
  • আজকে জী নিউস এ পড়লাম মেট্রো তে দরজায় আটকে যে একজন মারা গেসলেন দু মাস আগে, তার পুরো দায় মেট্রো সেই যাত্রীর ওপর ই চাপিয়ে দিয়েছে। অথচ দরজা বন্ধ না হলে ট্রেন চলার কথাই নয়। সেফটি ইন্টারলক সেভাবেই কাজ করার কথা।

    একটা পরিষ্কার মেকানিকাল বা ইলেকট্রিকাল ফল্ট কে লোকের ওপর চাপিয়ে এভাবে হাত ধুয়ে ফেলা যায় -? তাও সেটা আবার রেলের অফিসিকাল ইনকোয়ারি রিপোর্ট এ যেটা কিনা লেগালী প্রেজেন্টেবল। অদ্ভুত একটা অপদার্থ সিস্টেম চলছে।
  • Atoz | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪৬418908
  • এদিকে টইতে হুলুস্থুল। একটা আঁকা নিয়ে কেউ বলছে সমুদ্রলঙ্ঘন, কেউ বলছে কীচকবধ, কেউ বলছে অগ্নিপরীক্ষা, কেউ বলছে খান্ডবদাহন। মানে তার ইকুইভ্যালেন্ট বলছে আরকি। ঃ-)
  • | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১২418907
  • সুপ্রভাত গুরু
  • agantuk | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৩418906
  • টই খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানে, এবং অন্য অনেক জায়গাতেও, মাঝে মাঝেই দেখি সতাজিৎ রায়ের রাজনৈতিক/সামাজিক সচেতনতা/দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, বাঁকা মন্তব্য করা হয়, বিশেষ করে ঋত্বিক ঘটক/মৃণাল সেনের সাথে তুলনা করে। তাই ভাবলাম, এটাও থাক।

    এর পরে সতাজিৎবাবু আকস্মিকভাবে অন্য প্রসঙ্গ তুললেন।আপনারা তো সবাই মনে করেন আমার কোনও দায়বদ্ধতা নেই।

    আমি বললাম, সে কী! কে কি বলেছে আমি জানি না। কোনও কথা বলা দূরে থাক এমন ভাবনা তো আমার মনেও কোনওদিন আসেনি।

    সতাজিৎবাবু দরাজ গলায় হেসে উঠে বললেন, আপনি বলেছেন তা তো আমি বলছি না। আপনার বন্ধুরা তো বলে, সে কথা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না!

    আমি চুপ করে থাকলাম।

    সত্যজিৎবাবু আবার বললেন, আমার নিশ্চয়ই একটা দায়বদ্ধতা আছে। সে দায়বদ্ধতা পরের প্রজন্মের প্রতি, আজ যারা ছোট তাদের প্রতি। সে কারণেই বেশি বয়েসে আমি কলম ধরেছি। “সন্দেশ' পত্রিকা নিয়ে এত লড়াই করে চলেছি। আপনাকেও আমার পাশে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি।
  • অর্জুন | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৬418905
  • মৃণাল সেন সম্পর্কে একটি তথ্য পেলাম যা এলেবেলের অপ্রিয় লাগতে পারে। তাই থাক।
  • ন্যাড়া | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৭418904
  • আরে আপনি রেসিডেন্ট নির্মোহ ব স্পেশালিস্ট, বিপ্পালের যোগ্য উত্তরসূরী। হয়ে যাক। ড্রেন ইন্সপেক্টরদের চোখ চকচক ও জিভ লকলক করে উঠুক। আপনার গবেষণার জয়জয়কার পড়ে যাক।
  • এলেবেলে | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৭418903
  • ছি ছি ন্যাড়াবাবু, আড়াই খানা ছবি করিয়ে মৃণালকে নিয়ে নির্মোহ ব নামাবেন আপনি। মৃণালকে তো নামাবেনই, তাঁর ছবিকেও। আমরা সাগ্রহ অপেক্ষায় রইলাম। হতাশ করবেন না প্লিজ।
  • ন্যাড়া | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪২418902
  • নির্মোহ ব ওরফে এলেবেলেবাবু, মৃণাল সেনের ছবি নিয়ে একটা নির্মোহ ব নাবাবেন নাকি?
  • অর্জুন | ১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৯418901
  • @এলেবেলে, জানেন তো আমি হলাম 'one of those who has more ambition than abilities'.

    অরবিন্দকে অ্যানালিসিস করতে রিসোর্স খুব লিমিটেড। ওঁকে নিয়ে সকলেই ধরুই মাছ না ছুঁই পানি করে গেছে। আপনি বলতে পারবেন রবীন্দ্রনাথের 'অরবিন্দ, রবীন্দ্রের লহো নমস্কার' কবিতাটিতে sarcasm পাওয়া সম্ভব?

    রবীন্দ্রনাথ পণ্ডিচেরী আশ্রম সম্পর্কে স্কেপটিক্যাল ছিলেন। দিলীপ রায় ওখানে যান উনি চাননি। সাহানা দেবী যান সেত আরোই চাননি। চিঠিতে ওঁর ঘোর আপত্তির কথা জানিয়েছিলেন। পরে নিশিকান্তকেও বাধা দেন। অরবিন্দ সম্পর্কে রবীন্দ্রনাথের মনভাবটা জানতে বিশেষ আগ্রহী।

    অনেক ধীরে এগোতে হবে।

    আপনার গান্ধীর ওপর লেখার জন্যে অপেক্ষা করে আছি।
  • এলেবেলে | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৯418900
  • অর্জুন অরবিন্দ সম্পর্কে ছড়িয়ে ছিটিয়ে মন্তব্যগুলো একত্রিত করে একটা সিরিয়াস লেখা নামিয়ে ফেলুন না অরবিন্দকে নিয়ে। বেশ কয়েক বছর পরে সে টইটা কেউ ভাসিয়ে দিলে আমি সেখানে বিস্তারিত লিখব, কথা দিলাম। তবে ' বেশ কয়েক বছর পরে'টা খেয়াল রাখবেন!
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২০418899
  • @Kaju অরবিন্দকে নিয়ে ক্রিটিকাল স্টাডি আমার চোখে পড়েনি। কাল যে তথ্যটা দিলাম, নলিনীরঞ্জন সরকার পণ্ডিচেরী ঘুরে এসে সমালোচনা করে একটি লেখা লেখেন এবং তা নিয়ে বিতর্ক ওঠে। আনন্দবাজারে সোমবারের 'কলকাতার কড়চা' বিভাগে সে বিষয়ে একটা লেখা বেরিয়েছিল। একটা লাইন মনে আছে নলিনীরঞ্জন বলেছিলেন 'Such a waste of intellectual energy'। বাঙালীদের মধ্যে বেশ বিদগ্ধ কিছু মানুষ সেখানে অরবিন্দের পদাঙ্ক অনুসরণ করে চলে যান, দিলীপকুমার রায়, সাহানা দেবী, নলিনী গুপ্ত, কবি নিশিকান্ত, ভীষ্মদেব চট্টোপাধ্যায় আরো অনেকে। কারোর অভিজ্ঞতা বা পরিণতি ভাল নয়। দিলীপ কুমার তো আশ্রম ছাড়তে বাধ্য হলেন। ভীষ্মদেব ও নিশিকান্ত উন্মাদ হয়ে গেলেন। সাহানা দেবীর মত গায়িকা মিলিয়ে গেলেন। মীরা রিশার গানচর্চা পছন্দ করতেন না!

    লীলা গান্ধীর বই 'AFFECTIVE COMMUNITIESঃ Anticolonial Thought, Fin-de-Siècle Radicalism and the Politics of friendship র একটি চ্যাপ্টার 'Mysticism and Radicalism at the end of Nineteenth century' অরবিন্দ ঘোষ ও তার সাধন সঙ্গিনী মীরা রিশারের বিষয়ে। ওখানে লীলা বলেছেন দুজনের অধ্যাত্ম দর্শন ছিল খুব বিপরীত মুখী এবং পরস্পর বিরোধী তা সত্ত্বেও তাঁরা পরস্পরকে স্পিরিচ্যুয়াল কোলাবরেটর বলতেন কি ভাবে! উনি এখানে ফরাসী উপনিবেশবাদের একটি তত্ত্বও আলোচনা করেছেন। পড়ে দেখতে পারেন।
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৭418898
  • @Kaju

    মনে পড়ছে ডি ডি বাংলায় হত এবং এক ভদ্রলোক শ্রীঅরবিন্দের 'সাবিত্রী' নিয়ে বলতেন। আমাদের বাড়িতে অরবিন্দের নাম শুনলেই ছোটবেলায় সবাই চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে পড়তেন। ঃ-) ঃ-) এত ভক্তি। বাবা বলত অরবিন্দের লেখা নাকি বোঝে কার সাধ্যি! (তাহলে লিখে লাভ কি হল! ঃ-) ঃ-) দশ বছর বয়েসে দক্ষিণ ভারত ভ্রমণের সময় পণ্ডিচেরী গিয়েছিলা এবং আশ্রমেরই একটা গেস্ট হাউজে ছিলাম। ওদের দশ না বারো টাকায় তিন বেলা বিশাল, বিশাল বাটিতে জলরূপি ডাল, সবজি সেদ্ধ আর গলা ভাত খেয়েছিলাম। ঐ অখাদ্যগুলো অরবিন্দ আর শ্রীমার নাম করে সবাই হাপুস, হুপুস করে খেত দেখেছি।
    আশ্রমটা যন্ত্রের মত চালিত। এদিকে তাকাবেনা, এখানে নিঃশ্বাস ফেলবেনা। হাসা, কথা বলা তো দূরের কথা! আমার বাবা, ঠাকুমা তো ওতেই গদগদ ভক্তিতে আচ্ছন্ন।
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৬418897
  • এখন কলকাতায়। পুনেতে থাকতাম ১৯৯৯- ২০০৪, পঞ্চগণীতে ২০১০- '১২।
  • PT | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৩418896
  • অর্জুন
    পুণার কোথায় থাকেন?
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১418895
  • আপনারা মাদ্রাজি চর্চা করছেন, আর আজ আমি মরাঠী, তামিলদের জায়গা ঘুরে লেউম এই শহরেই। আজ কাজের শেষে জাজেস কোর্ট রোডে যেতে হয়েছিল, ফেরার পথে হাজরার মোড়ে আসতেই মনে হল একবার মহারাষ্ট্র নিবাস ঘুরে আসি। গিয়ে দেখি এখনো গণপতি পুজা হচ্ছে। আজ শেষদিন। কাল বিসর্জন। একদম শান্ত পরিবেশ। সবাই সেজে গুজে গল্প করছে। কড়াইয়ে সাবু দানা বড়া আর আলু বণ্ডা ভাজা হচ্ছে। কিনে খেলাম। মরাঠীদের বড্ড আপনজন লাগে। মহারাষ্ট্র নিবাসের লাইব্রেরী উঠিয়ে দিয়েছে। কলকাতায় কেউ মরাঠী পড়েনা। আলমারির মধ্যে বই রাখা আছে। কেউ চাইলে ক্যাটালগ দেখে পড়তে পারে।

    যাইহোক ঐ আলু আর সাবুতে পেট ভরল না। বেজায় খিদে পেয়েছিল। লেক মার্কেটে গিয়ে কমলা বিলাসে বেনানা লাইফ রাওয়া দোসা আর ফিল্টার কফি খেলাম।

    সন্ধ্যেটা বেশ দক্ষিণ -পশ্চিমে কাটল। ঃ-) ঃ-)
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২২:০১418894
  • চন্দ্রযানের ই বা কী হল? কোনো আপডেট পাওয়া গেল?
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৮418893
  • S :d
  • S | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৪418892
  • প্রধান সেবক চন্দ্রযান থেকে আবার গরুতে ফিরে গেছেন।
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২418890
  • *Brooklyn
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত