এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২418891
  • হ্যাঁ সেই মাদ্রাজি বেড়াল আর তার মাদ্রাজি বেড়ালনি।
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫১418889
  • আমার বোন, ভগ্নীপতি সারাদিন একটা সেমিনারে ব্যস্ত থাকবে। ব্রুকলাইন আছে ওঁরা। ওখানে কাছাকাছি বুড়ো, বুড়ির পক্ষে হেঁটে দেখবার কি আছে কেউ বলতে পারবেন এখানে?
  • S | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৯418888
  • লোকসভার স্পিকার ওম বিড়লার বক্তব্যঃ

    समाज में ब्राह्मणों का हमेशा से उच्च स्थान रहा है। यह स्थान उनकी त्याग, तपस्या का परिणाम है। यही वजह है कि ब्राह्मण समाज हमेशा से मार्गदर्शक की भूमिका में रहा है।
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৮418887
  • আমার বাবা-মা বেছে বেছে নাইন ইলেভেনে নিউ ইয়র্কে।
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৩418886
  • ফেবুতে একটা ভিডিও দিয়েছে, একজোড়া কমলা রঙের টিয়া একটা বাসন্তী ফুলের বাগানে। একটা টিয়া ফুলের মাঝের অংশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অন্য টিয়াটা চুপ করে বসে আছে। খায় না, কিছু না। হয়তো অভিমান করেছে। খানিকক্ষণ দেখেশুনে এই টিয়াটা ওকে খাইয়ে দিল মুখে তুলে। এই হল ভালোবাসা। ঃ-)
  • Atoz | ১১ সেপ্টেম্বর ২০১৯ ২০:১৮418885
  • এই কি সেই মাদ্রাজী বেড়াল যে ওদের দক্ষিণী কায়দায় রাঁধা মাছ খেয়ে আনন্দের চোটে নেচে নিয়ে আরো চেয়ে খেল? ঃ-)
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৯418884
  • এই যেমন আমাদের বাড়িতে একটা কালো বেড়াল মাঝে মাঝে খেতে আসতো, দুদিন হলো সে ব্যাটা এক বান্ধবী জুটিয়েছে, এখন সেই বান্ধবীও এসে হাজির হয়। বান্ধবীকে নির্ঘাত বলেছে বাঙালি বাড়িতে বেশ মছলি পাওয়া যায়, সম্বরের চাইতে ঢের ভালো, তো আমি একা খাবো কেন, তুমিও চলো। এই হলো ভালোবাসা।
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৩418883
  • "প্রিয় কবিতাকে জায়গা ছেড়ে দেয়াই তো আসল কবিতা"

    কাজু, হক কথা। তবে ছ ঘন্টা দাঁড়ানোটা বোধায় একটু বাড়িয়ে বলেছে, কারন লং ডিসট্যান্স ফ্লাইটে ওভাবে কাউকে দাঁড়িয়ে থাকতে দেবেও না। এয়ার হোস্টেস এসে কিছু একটা ব্যবস্থা করে দেবে। যাই হোক, যতক্ষনই দাঁড়িয়ে থাক, এই দুজনের ভালোবাসা সার্থক।
  • এলেবেলে | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৯418882
  • @অমিত, সবার আগে ব্যাঙ্কের সাইটে ঢুকে দেখে নিন আপনার এফ ডি টা/গুলো দেখাচ্ছে কি না। এইবার যেটা তুলতে চান, সিলেক্ট করুন। কাম ফতে।

    যদি না দেখায় তাহলে বাড়ির কাছের ব্র্যাঞ্চে ফোন করে জেনে নিন। ভবিষ্যতে সমস্ত এফ ডি অনলাইনে করুন। দুনিয়া আপকে মুঠঠি মে, আর আপনি কি না জনে জনে থ্যাংকু জানাচ্ছেন!
  • Kaju | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৪418881
  • কিন্তু ২ জনের ৩টে সিট কী করে পেল? অন্য লোক ছিল না যে ৩টেই ছেড়ে ল্যাম্পপোস্ট হয়ে গেল? প্লেনে ওরকম দাঁইড়ে থাকা একটু অড লুকিং যদিও।
  • Kaju | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪০418880
  • dc, Date:10 Sep 2019 -- 11:22 PM
    যে জায়গায় যেটা করা দরকারী। প্লেনে দাঁইড়ে দাঁইড়ে কবতে কেউ লিখতে পারে? প্রিয় কবিতাকে জায়গা ছেড়ে দেয়াই তো আসল কবিতা, খুব তৃপ্তিকর।
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৪418879
  • হ্যাঁ
  • . | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৮418878
  • উনি তো পি সাংমার ছেলে
  • Ram | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৬418877
  • স্টেট ব্যাংকের এফডি অনলাইন বানানো, ভাঙানো সব যায়, খামোকা ব্যাংকে ঘুরতে যাবেন কেন?
  • pi | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১০418876
  • মেঘালয়ের মুখ্যমন্ত্রী
    কনরাড সান্গ্মা তো দেখি দারুণ ইম্প্রেসিভ!
  • Kaju | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০১418875
  • হ্যাঁ।
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৪418874
  • কাজু, শর্মিলা দি এখনো ও ই কোম্পানী তে আছেন?
  • Kaju | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩২418873
  • পারছি না**
  • Kaju | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩১418872
  • অর্জুনবাবু, আগে টিভিতে এক ভদ্রলোক এলেই অরবিন্দের "সাবিত্রী" নিয়ে খুব আলোচনা করতেন, এত বছর পরে আর নাম কিছুতেই মনে করতে পারছি, গুগলকাকু-ও খেদিয়ে দিল। অরবিন্দ-বিশেষজ্ঞ বলতে একমাত্র ওনাকেই জানতাম। না আশ্রমজীবনের ওপর আমাদের বিশেষ আগ্রহ থাকার কথা নয়, যেহেতু উনি সেখান থেকে স্বাধীনতা, বিপ্লব এসব নিয়ে আর ভাবেন নি। স্বামীজী সিস্টার নিবেদিতা সন্ন্যাস জীবনে থেকেও অনুশীলন সমিতি, যুগান্তরকে প্রত্যক্ষে বা পরোক্ষে সহায়তা করেছেন, কাজেই চাইলে অরবিন্দ-ও করতেই পারতেন। তা না করে উনি ধর্ম দর্শনে সোজা রাস্তা পাল্টে নিলেন ওরকম ক্রুশিয়াল টাইমে। প্রশ্ন হল সেইটা কী কারণে? একেবারে অ্যালুফ হওয়া কেন একবার জেলে গিয়েই? সুভাষচন্দ্র আজীবন স্বামীজীর আদর্শে চলেও "সন্ন্যাসী সৈনিক" হিসেবে জীবনে চলেছেন চিরকাল।
  • Bratin | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৯418871
  • হমমমমমমম!!
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৭418870
  • আমার মা'র বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি দুটিই প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবার। ছোটকাকা বাদে বাবা ও মেজকাকা সি এ ও ইঞ্জিনিয়ার হয়েও ব্যবসায়ে। মা আমাকে ক্লাস টু থেকে বলত, 'তুমি ব্যবসায়ে যাবেনা। চাকরি নিয়ে কলকাতার বাইরে চলে যাব।' মা'র শখ ছিল আমি এক একটা শহরে চাকরি নেবে আর মা বেড়াতে আসবে। ঃ-)

    ছোটকাকা বিদেশে থাকত বলে তাকে সি অফ আর রিসিভ করতে গিয়ে আমার মনে হত, বাইরে থাকাটা খুব আকর্ষণীয় ব্যাপার আর আত্মীয় স্বজনের কাছে কদর অনেক বেশী বাড়ে। সেই থেকে কলকাতার ওপর মনটাই উঠে গেছিল।
  • r2h | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১১:১০418868
  • আমার ইউবিআইএর ব্রাঞ্চটা দারুন ভালো, তার ওপর আবার গত সাত আট বছর দেখি খালি উত্তরপূর্ব বা উত্তরবঙ্গে থেকে ম্যানেজার আসছেন, তাঁদের সঙ্গে একটু দেশোয়ালি খাতির জমিয়ে আসি, কিন্তু পিএনবির সঙ্গে মিশে কি হবে কে জানে।
  • অর্জুন | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১১:১০418869
  • @Amit বাবু, যাদবপুরে IICBতে যে সব ঘরে এসি অন করে আর নেভায় (প্রফেশন পোস্টের নাম জানিনা) তার স্যালারি 70 - 75,000।
  • /-$ | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৬418867
  • পিটির “কোন রিস্ক না নিয়ে সরাসরি আদি ব্রান্চে চলে যাবেন।” লাইনটিতে “আদি ব্রাহ্মে” চলে যাবেন পড়ে কেমন হতভম্ব হয়ে গেসলাম
  • ? | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫১418866
  • এটা বিদেশ থেকে ফোন করে জিজ্ঞেস করার জন্য আদি ব্রাঞ্চ আর বাড়ির কাছের ব্যাঙ্কের ম্যানেজারের ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না?
  • Amit | ১১ সেপ্টেম্বর ২০১৯ ১০:০০418865
  • থ্যাংক ঊ PT -দা। তাহলে একটু ট্যুর প্ল্যান চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। দেখি আগে কলকতায় কি বলে।
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩৬418864
  • "কোর ব্যাংকিং হোক বা না হোক এক একদিন তাদের এক এক রকম নিয়ম হয়"

    এইটা পিটিদা খাঁটি কথা বলেছেন :d
  • PT | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৩418863
  • "ডিপোজিট কি শুধু যে ব্রাঞ্চ এ খোলা হয়েছিল। সেখানেই ভাঙ্গানো যায়, নাকি যেকোনো ব্রাঞ্চ এ সম্ভব ?"
    কোন রিস্ক না নিয়ে সরাসরি আদি ব্রান্চে চলে যাবেন। কোর ব্যাংকিং হোক বা না হোক এক একদিন তাদের এক এক রকম নিয়ম হয়। NRI রা পাসপোর্ট নিয়ে যাবেন যদি আধার না থাকে।
  • Amit | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২১418862
  • থ্যাংক ঊ সবাইকে।

    ন্যাড়া বাবু এক্কেবারে তিহার জেল অবধি পৌঁছে গেছেন। বই দা ওয়ে, তিহার জেলে যাওয়ার মতো সেলিব্রিটি স্তরে এখনো পৌঁছতে পারিনি। সেটা সৌভাগ্য না দুর্ভাগ্য কে জানে :) :) কিন্তু ওটা শুনে ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেলো।

    আমার এক মেসো কাজ করতেন ওড়িষ্যার একখান বেশ বড়ো সিমেন্ট প্লান্ট এ। বেশ সুন্দর জায়গা, বাড়ি ঘরদোর, বাগান ইত্যাদি, কোম্পানি টাউনশিপ গুলো যেমন হয় আর কি। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস মেসো একখান মোটামুটি উঁচু পদেই ছিলেন, বাড়িটাও বেশ জাম্বো গোছের। উত্তর কলকাতা র ট্রাফিক জ্যাম থেকে মাঝে সাঝে বেড়াতে গিয়ে বেশ ভালো লাগতো কদিন ওখানে ফাঁকায় ফাঁকায়। আমার মা আমাকে উৎসাহ দিতেন ভালো করে পড়াশোনা করলে আমিও ভবিষ্যতে ওরকম একখান পরিষ্কার জায়গায় থাকার চান্স পেতে পারি আর কি :) বলাই বাহুল্য তখন আমার বয়স ৭ কি ৮ বছর হবে।

    তো তিনি শুধু আমাকে বলার বদলে একবার ভবিষ্যৎ কে ভালো করে কংক্রিট প্ল্যান করার জন্যে একবার খাবার টেবিল এ মেসোকে জিগালেন যে কি কি ধরণের পড়াশোনা করলে ওখানে চাকরি পাওয়া যায়। তো মেসো লিস্টি শুরু করলেন: মেকানিকাল ইংগ, কেমিকাল ইংগ, ইলেকট্রিকাল ইংগ, চার্টার্ড একাউন্টেন্ট, MBA, কোম্পানি সেক্রেটারি, এসবের পর তারপর এলো পিয়ন, ঝাড়ুদার, কুলি, ড্রাইভার, দারওয়ান, মেথর, চা ওয়ালা একেবারে লম্বা লিস্টি দিয়ে তবে তিনি থামলেন। তারপর বললেন যেটা ইচ্ছে বেছে নিতে, সব কটা চাকরির একই হাল। মা তো এদিকে চটে কাই, যখনি লিস্টিতে পিয়ন অবদি এসে গেছে।

    হায়, তখন কি আর জানতাম, চা ওয়ালার ফিউচার অনেক দূর অবদি যেতে পারে?
  • dc | ১১ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৭418861
  • অমিত, আমি যদ্দুর জানি তাতে "কোর ব্যাংকিং" আছে এরকম যেকোন ব্র্যাঞ্চেই সবকিছু করা যায়। তবে স্টেট ব্যাংকের সার্ভিস অসম্ভব খারাপ, তাই হাতে সময় নিয়ে যাবেন আর পারলে এক দিন হাতে নিয়ে যাবেন। গিয়ে প্রথমেই ম্যানেজারবাবুর ঘরে ঢুকে বলবেন আমি একটা ফিক্সড ডিপোসিট ভাঙাবো কিন্তু সেটা এই ব্রাঞ্চে নেই, আপনি একটু হেল্প করুন। ম্যানেজারবাবু বললে বাকিরা করে দেবেন। তবে ওই আর কি, স্টেট ব্যাংকের সার্ভিস জঘন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত