এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৫418800
  • ট, আমার অ্যাতো কিছু বলার আছে এই বিষয়ে যে এমনকি আমারো সময় নেই, এখন একটা ডিপ্লয়মেন্ট সাফল্যের সঙ্গে করে দেশ, চাগুরি, বিবাহ ও মেয়ের চোখে পিতৃসুলভ যোগ্যতা প্রমাণ করে অল্প গলা ভেজাতে যাব। যদি কান সুড় সুড় করে, একটা পিং মত করিশ।
    হাতে ঘন্টা দেড়েক থাগলে।

    কল মি ইমোজি। নট দ্য রোমান্টিক অর দ্য পার্ভি ওয়ান ঃ-) দ্য আদার ওয়ান।



    ঃ-)
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৮418799
  • ব্যাপারটা হলো যে রাইটউইঙ্গরা তাদের শয়তানি বন্ধ করার দায়িত্বও দিয়েছে বামেদের উপরে। মোদি-ট্রাম্পরা যখন সর্বনাশ করে ছাড়বে, তখন এদের সমর্থকরা সবার আগে দোষ দেবে আমাদের যে আমরা কেন এদেরকে ভোটে জিততে দিলাম। মানে যারা এদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে দোষ তাদের না। যারা অন্যদিকে চেঁচামেচি করে, বিরুদ্ধে ভোট দিয়েও হেরেছে, দোষ হবে তাদের।

    ক্লাইমেট চেন্জ নিয়ে যারা চেচাচ্ছে আল্টিমেতলি তাদেরকেই কাঠগড়ায় তুলবে ডিনাইয়াররা। যুক্তি দেবে যে আমরা তো পয়সার লোভে ডিনাই করে যাচ্ছিলাম। তোমরা আমাদের বদমায়েশি বন্ধ করোনি কেন, অতেব তোমরাও দোষি।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৩418798
  • আহা চটো কেন? জানো তো ওরকম কথা বলা আমার স্বভার।

    দিল পে নেহি লেনে কা
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪২418797
  • জন স্টিউয়ার্টের কথার অনুসরণে বলি যে দক্ষিন্পন্থীদের একটা বড় অস্ত্র হলো যে তারা ঠিক করে দিচ্ছে লেফ্ট লিবারেলদের প্লেফিল্ড, বাউন্ডারি, রুলস। অথচ নিজেদের সেই রুল্স না ফলো করলেও চলে। ট্রাম্প যখন একটা আটার ননসেন্স মিথ্যা কথা বলে বা ওয়েদার ম্যাপে স্কেচ পেন দিয়ে এঁকে একটা রাজ্যকে যুক্ত করে দেয় নিজের ভুল ঢাকার জন্য তখন সেটাও অ্যাক্সেপ্টেবল। অথচ নিউ ইয়র্ক টাইমস যখন একটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে ভুল স্বীকার করে বলে যে ১১ টা নয়, আমাদের কাছে আসলে ৯ টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে, তখন সেটা দেখিয়ে পুরো ইনভেস্টিগেশনকেই ভুয়ো প্রমাণ করার চেস্টা চলে। বেতো রোরকে যখন ক্যান্ডিডলি এফ ওয়ার্ড ইউজ করে তখন ট্রাম্প সমর্থকরা তার সমালোচনা করে। ট্রাম্প সমর্থকরা ওবামা-হিলারিকে মিথ্যাবাদী বলে। অথচ ট্রাম্পের মিথ্যার হিসাব চাওয়া যাবেনা। আই ক্যান গো অন অ্যান্ড অন।
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৯418796
  • হিন্দুত্ব ছাড়া উপায় নেই, এই বুঝেছে?? আরিব্বাস। যে লোকটা শুরু থেকে হিন্দুত্ব নিয়ে দর্পে মটমট করে গেল, শেষে দেখা গেল সে জন্মগত ভাবে নিজেই হিন্দু নয়, আইরিশ মায়ের সন্তান। তখন সে সপ্তপদী-তে ছবি বিশ্বাসের অন্তিম উপলব্ধিতে এসে পৌঁছল - "আগে মানুষ, পরে ধর্ম'। গর্ব ভেঙে চুরমার হয়ে গেল। ধর্মের অতি দম্ভের এরকম পরিহাস, আর সে বুঝেছে উল্টোটা? অতি ধর্মান্ধতা, অতি জাতীয়তাবাদ, অতি সহিংস বিপ্লব করে আখেরে গরীব দেশবাসীর ক্ষতি করা - রবিবাবু এসবের বিরুদ্ধেই সোচ্চারে লিখে গেছেন আজীবন। সত্যি ওনার এই কথাটাই ঠিক - অন্য সব বিষয়ে অধিকারী লোক ছাড়া কথা বলতে পারে না, কিন্তু সাহিত্য যেন পথে পড়ে রয়েছে, যে সে তার মত করে উল্টোপাল্টা বুঝে নিলেই হল, কে কী বলবে।
  • র২হ | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৮418795
  • আমার এক পয়সা - ট্রাস্টের মেম্বার হলে নিন্দে করা যাবে না এমন কিন্তু কোন ব্যাপার নেই, যদ্দুর জানি।
    বিনা অনুমতিতে প্রবন্ধ ছেপে দিলে রাগ এবং তিরস্কার করতেও বাধা নেই।
    কাছাখোলা চাঁছাছোলা আগলভাঙা ছাগলছানা, সকলি শোভন (সামান্য অনুপ্রাস ছাড়া কোনরকম অলংকার ইন্টেন্ডেড নয়)।

    আর, ভাসিলে বালো কিন্তু ইচ্ছাকৃত বুঝতে অসুবিধে হয়নি, সুপ্রযুক্ত।
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৪418794
  • হ্যাঁ, ওটা ওখানেই মরেচে মনে হয়।
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩১418793
  • টি-দা বিক্কং কি ওখেনেই পড়ে রবে তাইলে এখন থেকে?
  • avi | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩০418792
  • সেদিন এক ছানা সমানে তর্ক করে গেল যে রবি ঠাকুরের গোরা নাকি মোটের ওপর শ্যামা সাভারকরের থিওরির অগ্রদূত। হিন্দুত্ব ছাড়া উপায় নেই, এই নাকি বলেছে। এবার পাতা ধরে ধরে তর্ক করে গেলেও সে আর কিছু শুনবেই না। অথচ এমনিতে বুদ্ধিমান, সদ্য কার্ডিওলজিস্ট হয়েছে। বিশ্বাস এক বিষম বস্তু।
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৬418791
  • খনুদা, আমার তো পড়ে মনে হ'ল ছাগল থিয়োরিকে স্বতঃসিদ্ধ ধরে পন্ডিতেরা ক্যানো সেইটে বুঝছেন না এইটেই মূল আবদার। কিন্তু সরাসরি লিখে ফেলার বদলে কিছু অ্যাডিশনাল হা হতোস্মি লাইন জুড়ে গুপ্ত আছে। সেরম কিশু না। বিচিত্র সময়, বিচিত্র লেখা।
  • T | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২২418789
  • অমিত, ওটা ’ভাসিলে বালোই’ হবে। মানে শেষের দিকে কবির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। :)))
  • মানিক | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২২418790
  • দিনের শেষে মানুষ যেটা বিশ্বাস করতে চায় সেটাই বিশ্বাস করে। স্বর্গ আর নরক বিশ্বাস করে, সোমরস, অপ্সরা, বাহাত্তরটি চিরকুমারী হুরী, ইস্ট জর্জিয়ার সততার প্রতীক পিএইচডি, সর্বহারার একনায়কত্ব, বিশ্ব দখলের ইহুদি ষড়যন্ত্র, মুসলমান পেটালেই ভারতের উন্নতি ইত্যাদি ইত্যাদি।

    মানুষ কি বিশ্বাস করতে চায়? যেটা তার ট্রাইবের বিশ্বাসের সাথে খাপ খায়, সেইটা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বিজেপি, তৃণমূল, সিপিএম, নক্সাল যার যেটা ট্রাইব। যুক্তি দিয়ে কে কবে কার বিশ্বাস বদলাতে পেরেছে?
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২১418788

  • হ্যাঁ খিল্লি একটি লিবেরেল খুব পাওয়ারফুল টুল, জেনেরালি বলা হয়, সোভিয়েত আমলে মানুষের লাইফ লাইন ছিল হিউমর। গুলি খাবার আগে অব্দি হেসে নিল। এবার ঘটনা হল আমি যা বলবো সেট অ ফেবু গুগল হোয়া করবে, আবার আমি মিষ্টি খিল্লি ও করব, সেটুকুই ছড়াবে সবচেয়ে বেশি, সেটা পাওয়ার গেম, হ্যাকার বা পাল্টা রাষ্ট্র ছাড়া সে রসিকতার প্রতিযোগিতায় যোগ দেবা মুশকিল ঃ-)))

    মানে এটা ধর হিলারিয়াস, যে আমেরিকা র তার নির্বাচনে বিদেশী শক্তির প্রভাব, তাও আবার মেনলি প্রোপাগান্ডা প্রভাব দেখার জন্য ভীষণ এনকোয়ারি করিয়েছে, তাতে দু চারটে ছোটো প্রস্কিউশন ছাড়া অশ্বডিম্ব এসেছে, ম্যুলার রিপোর্টে, এটা সেই আমেরিকা, যার ফরেন পলিসি ই ছিল, হি ইজ আ সান অফ আ বিচ বাট আওয়ার সান অফ আ বিচ ঃ-)))

    লিবেরালিজম, এবং বিশেষতঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেকার প্রথম বিশ্বের সোশাল ডেমোক্রাসির রিফাইনিং ক্রিটিক হিসেবে লিবেরালিজম এমনকি বামপন্থী লিবেরালিজম এর সমস্যা হল, মূল সমস্যা আপাতত হল, শুধু ফ্যাক্ট না, শুধু ফল্সহুড না, তার সঙ্গে রিজন কেই ডিফেন্ড করতে হচ্ছে তো আমাদের প্রস্তুতিতে খামতি আছে, তবে চটি তে নেই ঃ-)))
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৬418786
  • খিল্লি করা চলবে না বা খিল্লি হলে আমি আর লিখবোনা - এগুলো যথেষ্ট অন্যায় আবদার। আমার মতে হিউমার অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকাটা নির্মোহ ব লেখার অন্যতম ক্রেডেন্সিয়াল হওয়া উচিত।
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৬418787
  • বোতিন্দা সে প্রয়োজনে শনিবারও আপিস এসেছি বার দু তিন। নিজের গরজেই। প্রাক্তন বস যখন ছুটিতে, একা সামলেছি। কিন্তু অন্য লোক নেই ওদিকে, না টেস্টিং না সাপোর্ট, না আম্রিগার মহাশয়রা, একা কি আর করা যায়। আর ওয়ার্কিং ডে-তে ঠিক টাইমে কাজ শেষ করে ছুটির দিনে বেড়িয়ে বেড়ানোটা এফিসিয়েন্সির পরিচায়ক বলেই মনে হয়।
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৩418785
  • একক, রেজিমে আসতে গেলে আগে একটা ন্যারেটিভ (বা কাউন্তার ন্যারেটিভ) তৈরী করতে হয়। রেজিমে একবার এসে গেলে অথরেটেরিয়ানরা সাধারণতঃ প্রোপাগান্ডা বেটার চালায়। এই কাজটায় সেন্ট্রিস্টদের অসুবিধে হয়। কারণ যেহেতু তাদেরকে বিভিন্ন মতবাদের লোকেদের নিয়ে চলতে হয়। কিন্তু অথরেটেরিয়ানদের ক্ষেত্রে অন্য মদবাদকে চাপা দেওয়ার দায় থাকে, ফলে প্রোপাগান্ডা চালাতে হয় মারাত্মক ভাবে।
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২418784
  • সেই বলে না, 'হাত ঝাড়লেই পর্বত', খননেন্দ্রদা না থাকলে সেই কথাটির এরম ভিন্ন প্রয়োগ জানতেই পারতাম না।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০২418783


  • এটা কি সত্যি তোমার পোস্ট, তাহলে আমি খুব ই লজ্জা পেলাম, কিরকম একটা রাগি রাগি ভাবে লিখেছি, সরি, অ্যাপোলোজিস, রাগ কোরো না, কিন্তু খুব ই রাগ হয়েছে। আমি মেরিট এক্ষেত্রে ডিমেরিট অফ দ্য আর্গুমেন্ট ফলো করছিলাম। শকিং লেগেছিল, কারণ তুমি আমাদের অনেকের ই ঝাঁট জ্বলিয়ে দেবার মত কথা বল্লেই অযৌক্তিক বালের কথা নর্মালি বলো না।

    গুরু চন্ডালি র কর্তৃপক্ষ আমি নই। আমি ট্রাস্টের মেম্বর নই। হতে চাইনি, কারণ আমি সকলকে নিন্দে করতে চাই এবং চাই লোকে আমাকে নিন্দে করুক। মানে মেরিট অফ দ্য আর্গুমেন্ট না থাকলে, সেটাই কাম্য। গুরুচন্ডালি একটা ইয়াং পাব্লিশার হিসেবে অনেক কাজ করেছে, প্রচুর বোগাস ইন্ডিফেন্সিবল অযত্ন সত্ত্বেও, খুব ই চমৎকার কিছু বই বের করেছে, চটি সিরিজে। এবং আগে সৈকত যখন থিয়োরী করতো তখন ই-বুক ও ভালো করেছে।

    মনীষী জীবনী জঁর টার সমস্যা আছে। ছোটোদের লেনিন গোছের লেখায়, আর্কাইভিস্ট সোমনাথ দাশগুপ্ত আগ্রহ পেলেও স্কলার সোমনাথ, যে নিজে আস্তে আস্তে একটা বই হয়ে যাবে কদিন পরে বা স্ক্যান্ড কপি, সেও আগ্রহ পাবে কিনা বলা মুশকিল।

    স্পেসিফিকালি তোমাকে বলছি, বিশ্বাস করো আমার কাছে এই বামপন্থী, বিক্ষুব্ধ বামপন্থী চটির সিরিয়াস সম্ভার আছে, রিজনেবলি ভালো লেখাও আছে, নকুরা অপদার্ধ হলেও প্রচুর ভালো বই লিখেছে, বল্লে বিশ্বাস করবে না ঃ-)))) এমনকি সিপিএম এর প্রচুর ভালো বই আছে। কিন্তু ঘটনা হল, সরু ও শস্তা হলে তোমার চলবে না, তোমার চোখে একাধারে লিবেরেল ও সরু ও শস্তা হতে হবে। খাবে স্কচের নিচে না, কিন্তু এয়ারলাইন ফ্লাই হাই সাইজের শিশি চাই, তো তাও আছে প্র্যাকটিকালি। প্রায় সমস্ত ভাষায় আছে।
    কিন্তু মতাদর্শের সময় একটা ইসু। আর মানুষকে ঘৃণা ধরানো অনেক সোজা কাজ।
    আমাকে মেহরোত্রাজি বলে এক স্নেহশীল স্কুটার কাকু শান্তিনিকেতনে ছোটো থেকে আর এস এস এর চটি বই বেচতেন, জ্বর হলে বাড়িতে এসে নাক্স ভোমিকা ও শ্যামাপরসাদের ভূমিকা দিয়ে যেতেন, মার কাছে পাঁচটি টাকাও নিয়ে জেতেন, বাবার চিৎকার লুকিয়ে আহা মানুষটা ভালো বলে মাও সেটা করতেন, আর আমার লোভ ছিল স্কুটারে। কিন্তু তখন তার সময় ছিল না, তাই মেহরোত্রা কাকু স্নেহশীল দাংগা অ্যাপোলোজিস্ট না হয়ে শুধু স্নেহশীল থেকে গেছেন। আর উনি ও মাঝে মাঝে পার্সোনালিটি বেচতেন বুঝলে, ঐতো গোলওয়ালকার সেদিন ট্রেনে যেতে যেতে হাওয়ার্ড ফাস্ট পরছিলেন, কত প্রশংসা করলেন ইত্যাদি। তো এগুলো কে কমব্যাট করাটাও কাজ এবং সেটা সহজ বোধ্য হবে না। শিক্ষা র বাজেট লিবারটারিয়ান পদ্ধতিতে কমিয়েও হবে না, পিপিপি তে ও হবার না। দ্য অয়্টাক ইজ অল আউট। সো উইল বি দ্য ডিফেন্স। সময় একটা ব্যাপার।

    বাই দ্য ওয়ে, প্যাম্ফ্লেট সম্পর্কে বলি,
    শোনা যায় এব্যাপারে আঠেরো শতক থেকে বিভিন্ন প্যাম্ফ্লেট, ব্রিটিশ লাইব্রেরীর সঙ্গে পাল্লা দেবার মত পোলেমিক চটি আছে মারাঠি, ফার্সী ও বাংলা ভাষায়, গৌতম ভদ্র র কাছে, সেগুলো ও পোলিটিকাল কিন্তু ধর তিতুমীর সম্পর্কে একজনের লেখা দাদুর কাছে শোনা গল্প, আমি একটার কথা জানি, ভাওয়াল মামলায় এক বিচারকের ডায় রি, এই সব কলকাতায় বিভিন্ন সংগ্রাহক এর কাছে আছে। সেগুলোর আলাদা ভ্যালু, সোমনাথ দাশগুপ্ত রিয়াল্মে। অতএব চটি ধরো নানা প্রকার। গৌতম বাবুর কাছে শোনা যায়, হাজার তিনেক বটতলা পানু আছে, একটি প্রবন্ধ লেখার জন্য জোগাড় করেছিলেন। এশিয়াটিক সোসাইটি তে আছে। এখন একটা কাজ হচ্ছে বাংলার পুঁথির ডিজিটাইজেশন, সেটা নিয়ে অনেকে ডিসাপয়েন্টেড হলেও পুঁথি গুলো আছে। সেগুলো কোন না কোন সত্যের কথা বলে, যদিও গৌতম বাবুর লেটেস্ট কাজ হল, অসত্য প্রোপাগান্ডা করার জন্য যে সব ফেক ডকুমেন্ট তৈরী হত এইটিন্থ সেঁচুরী তে সেগুলো নিয়ে, উম্বের্তো ইকোর সেই প্রখ্যাত 'পাওয়ার অফ ফলসহুড' প্রবন্ধটির মত, যেখানে ওয়ার্ল্ড জিউয়ারি র চক্রান্ত তত্ত্ব সম্পর্কে ফেক ডকুমেন্ট নিয়ে আলোচনা রয়েছে।

    আমরা ধরে নিচ্ছি, আর এস এস এর এন্টায়ার লাইব্রেরি একটা সময় ফেক ডকুমেন্টেশন হিসেবে দেখার জন্য প্রিঠিবীতে কিছু ভালোমানুষের নাতি পুতি বেঁচে থাকবে।
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০০418781
  • যদি মনে হয় ন্যারেটিভ রেজিম তৈরী করে তাহলে এটা ঠিক যে বর্তমান মেজরেটেরিয়ান রেজিম বদলানোর যথেষ্ট কাউন্টার ন্যারেটিভ তৈরী হচ্ছে না। অন্তত ইন্ডিয়াতে। ব্রিটেনে ব্রেক্সিট নিয়ে যে ঝামেলা শুরু হয়েছে তাতে অনেকের পকেটেই টান পড়েছে। ট্রাম্পের রিইলেকশনের অন্যতম ফ্যাক্টর হলো রিসেশন কবে আসবে। সেখানে উল্টো ন্যারেটিভগুলো-ও খুবই স্ট্রঙ্গ। এর কারণ এই দেশগুলোর লার্জ ক্যাপিটাল পুরোপুরিভাবে রেজিমের পকেটে চলে যায়নি। ইন্ডিয়াতে লাস্ট কোয়ার্টারে y-o-y গ্রোথ রেট মাত্র ৫% (পুরনো হিসাবে ৪%ও নয়)। অথচ কোথাও সরকারের কোনও সমালোচনা নেই। যে সরকার "সবকা বিকাশ"এর ঢপ দিয়ে রাজত্ব পেয়েছিলো, তাদের আমলেই সবথেকে জঘণ্য ইকনমিক পারফর্মেন্স। কিন্তু কারোর কোনও হেলদোল নেই। কারণ সম্ভবত দুটো। একঃ বিগ ক্যাপিটাল সব বিজেপির সঙ্গে। দুইঃ জনগণও বোধয় ভোট দেওয়ার সময় জানতো যে বিকাশের গল্পটা ঢপ। সেক্ষেত্রে জনগণকে ছগল না বলে অন্য কিছুও বলা যায়।

    এখন দুই নম্বরটা যদি ঠিক হয় অর্থাত লোকে ইকনমি, বিকাশ, চাকরি না দেখে শুধুমাত্র স্ট্রঙ্গ ডিসাইসিভ অথরেটেরিয়ান হিন্দু গভমেন্টের জন্য বিজেপিকে ভোট দিয়ে থাকে সেক্ষেত্রে নতুন ন্যারেটিভের চটি বই লিখেও খুবেকটা লাভ হবেনা। যেসব জনতা এই মিথ্যেটা খেয়েছে যে নেহেরু পরিবার আসলে মুসলমান, তাদেরকে আপনি কিছুতেই বোঝাতে পারবেন না যে নেহেরুরা আসলে কাশ্মীরি পন্ডিত। কারণ যারা এই বিষটা গিলেছে, তারা ইচ্ছে করেই গিলেছে।

    মোদি যে দারুন একজন স্ট্রঙ্গ এবং সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটার এবং মনমোহন সিং যে উইক ছিলেন এইটা বহুদিন ধরেই লোকজনকে খাওয়ানো হয়েছে। প্রায় ইউপিএ১ এর সময় থেকে। ইউপিএ২ এর সময় যেহেতু গ্লোবাল রিসেশান এলো, ফলে এই গল্পটা আরো চললো। লোকে বিশ্বাস করলো যে হার্ভার্ডের ইকনমির প্রফেসারের থেকে মোদি অর্থনীতিটা ভালো বোঝে। এবং এই কথা বহু শিক্ষিত জনগনও বলেছেন, ভেস্টেড ইন্টারেস্টের থেকে। সঙ্গে সঙ্গে মিলিজুলি সরকার যে খারাপ সেটাও লোকে খেলো, ফলে এখন বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০০418782
  • তোমাদের
    মতো বয়েসে ছুটি থাকলেও আপিস যেতুম
  • একক | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৫418780
  • @বড়েস

    একে অপর কে। একমুখী বিক্রিয়া নয়। এবার এন্ট্রপি কন্ট্রোল করে আপনি দিক বদলে দিতে পারেন।
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫২418779
  • হ্যাঁ আপিস তো খোলাই। রাস্তা এত ফাঁকা কেন এত তা-ই বুঝছিলাম না, পরে শুনলাম মহরম।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৬418778
  • কাজু আজকে কি আপিস খোলা??
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৪418776
  • যেখানে খিল্লি হচ্ছে গুরুর ইউ এস পি।
  • Kaju | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৪418777
  • নির্মোহ ব বলতেই আসলি ব হাজির।
  • র২হ | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪২418774
  • “name: এলেবেলে Date:10 Sep 2019 -- 04:08 PM
    খিল্লি হবে না এবং সিরিয়াস আলোচনা হবে - আপনি তার গ্যারান্টি দিতে পারেন? “

    - ওরকম গ্যারান্টি নিয়ে লেখা হয় নাকি? এমন গ্যারান্টি কেউ দিতেই বা যাবে কেন!
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪২418775
  • বোধি দা হোম ফ্রন্ট একটু সামলেছো?
  • S | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪০418773
  • আসল প্রশ্ন হলোঃ রেজিম ন্যারেটিভ তৈরী করে না ন্যারেটিভ রেজিম তৈরী করে?
  • | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৯418772
  • একটা স্যিউডো প্রতিপক্ষ খাড়া করে দমাদ্দম মারার আদর্শ উদাহরণ হল খ-এর 1.52 র পোস্ট।

    যাগগে একককে বলার ছিল সৌরভ বলে একজন শ্যামাপ্রসাদকে নিয়ে নির্মোহ ব টাইপ একটা চটি লিখেছে, যেটা ধ্যানবিন্দুতে পাওয়া যায়। আমার ভাইঝিরা ওটা ছড়ায়। ওদের এন আর সি, আর এস এস এইসব নিয়েও চটি টাইপ আছে। ১৫-২০ টাকার মত দাম।

    এককের বক্তব্য বুঝতে পেরেছি। কারণ আমার বাড়িতে (পুণেতে) মাঝে মাঝে শাখামৃগরা অমন চটি দিতে চায় এসে।
  • একক | ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৭418771
  • হ্যাঁ, খুবই নাজুক :) নজ্জায় লাল হয়ে গিয়েচি। আমার প্রস্তাব গুরু কতৃপক্ষের কাছে ছিল। কারা লিখবেন কেমন করে লিখবেন এসব তাঁরা বুঝুন বা ইগনোর করুন। এবসোলিউটলি নো চাপ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত