এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ১০ সেপ্টেম্বর ২০১৯ ০৬:৫৫418740
  • @অর্জুন, আপনার শিল্পী বন্ধুর খবরটা শুনে খারাপ লাগল। রন্জাবতী সরকারের কথা মনে পড়ে গেল।
  • Amit | ১০ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৩৮418739
  • অর্জুন, " তবে ধনী ব্যবসায়ীর পুত্র হবার দরুন (বা অপরাধে) ডঃ বিক্রম সারাভাইকে বিজ্ঞানী মহল ততটা সম্মান দেয়না।" এ রকম একটা জেনেরিক স্টেটমেন্ট করলেন কেন ? বিজ্ঞানী মহল বলতেই বা কি বোঝালেন ?

    কজন বিজ্ঞানীর সাথে আপনি কথা বলে এটা জেনেছেন জানি না, তবে আমার সাথে ISRO র চার পাঁচ জনের ভালো যোগাযোগ ছিল প্রায় ১০-১২ বছর আগে, আগে, কিছুটা পার্সোনাল, কিছুটা কাজের সূত্রে, একজন আবার আমার কলেজ র অ্যালুমনি। তাদের কাওকে তো ওনাকে ছোট করতে দেখি নি।

    অবশ্য হ্যা, আলাদা করে জিগাতেও যাইনি, কাজের মধ্যে হটাৎ করে কেন ওনাকে নিয়ে জিগাবো সেটাও জানিনা।
  • Atoz | ১০ সেপ্টেম্বর ২০১৯ ০২:৩৭418738
  • রাতে ছাদে পাশাপাশি বসে তারা দেখার ব্যাপারটা খুবই সুন্দর। আহ, এইসব শরৎকালগুলোতে, যখন ছায়াপথ ফুটে থাকতো রাতের আকাশে, তখন ওঁরা নিশ্চয় আরো বেশি আনন্দ পেতেন(আর ডাকনামে পরস্পরকে ডাকতেন ঃ-) মিনি আর বিকু। নক্ষত্রের নিচে মানুষ সবসময়েই বালকবালিকা হয়ে যায় )
    পরে ওঁদের মেয়ে জন্মাবার পর মেয়েটা যখন একটু বড় হয়েছে, তখন নির্ঘাৎ ওকে পাশে বসিয়ে নক্ষত্র চেনাতেন।
    বিখ্যাত জ্যোতির্বিদ ভাইনু বাপ্পু(যাঁর নামে কাভালুরের টেলিস্কোপ ), তাঁর বাবাও জ্যোতির্বিদ ছিলেন। ছেলে যখন ছোটো(পাঁচ ছ বছর), বাবা তখনই সঙ্গে করে মাঝে মাঝে অবজার্ভেটরিতে নিয়ে যেতেন। কোলে করে তুলে ধরে টেলিস্কোপের আইপিসে চোখ লাগিয়ে দেখতে দিতেন। তাই তখন থেকেই বাপ্পুর এইসবে আগ্রহ তৈরী হয়।
  • অর্জুন | ১০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫১418737
  • আতোজ, মৃণালিনী ও বিক্রম সারাভাইয়ের দাম্পত্য দেখবার সৌভাগ্য হয়নি আমার। তবে মৃণালিনী ওঁর স্মৃতিকথায় লিখেছেন ওঁরা দুজনেই ছাদে বসে ডিনারের পরে রাতের আকাশ দেখতে খুব ভালবাসতেন। মৃণালিনী নাকি আকাশের তারা দেখে তাঁর নাচের নানা কম্পজিশনের কথা ভাবতেন আর ডঃ বিক্রম নিশ্চয় অ্যাসট্রোফিজিক্সের জগতে ডুবে যেতেন!

    আমার মনে হয় এইরকম বিপরীত মুখী বিষয়ের মানুষদের দাম্পত্য শ্রেষ্ঠ দাম্পত্য। বিজ্ঞান আর কলার সঙ্গমস্থল হয় সেই দাম্পত্য।

    তবে ধনী ব্যবসায়ীর পুত্র হবার দরুন (বা অপরাধে) ডঃ বিক্রম সারাভাইকে বিজ্ঞানী মহল ততটা সম্মান দেয়না।
  • অর্জুন | ১০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩২418736
  • আমার বিশেষ বন্ধু ও কথাকলি শিল্পী গৌতম কলামণ্ডলম গতকাল তার জন্মদিনের দিন নিজের বাড়িতেই আত্মহনন করল। ও কেরালার কলামণ্ডলম থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। খবরটা ফেসবুকের মাধ্যমে আজ একটু আগে পেলাম। খুব গুণী শিল্পী ও শিক্ষক ছিল গৌতম। ভরতের নাট্য শাস্ত্রের একজন অথরিটি।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৪৪418735
  • আচ্ছে দিনের টইটা গেল কই?
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৭418734
  • এগুলো সব আচ্ছে দিনের টইতে যাবে। সর্বনাশের সবে শুরু হয়েছে।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:২০418733
  • হ্যাঁ, এলা, শাস্ত্রীয় সঙ্গীতে, নৃত্যে শুনেছি অনেক অঙ্ক আছে। ভালো রান্নাতেও নাকি প্রচুর অঙ্ক। ভালো চিত্রকলাও নাকি বিস্তর অঙ্কের ব্যাপার। সেই হিসেবে দেখতে গেলে সবই অঙ্ক।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৪418732
  • ও কবিতা। আমি এক্কটাই দেখলাম

    'মধ্যরাতে ঘুমিয়ে আছে পাড়া
    অর্বিটারের হঠাৎ কড়া নাড়া
    বিক্রম, চাঁদে আছো?'
  • pi | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৪418731
  • আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে,
    খুব শিগগিরি প্রকাশিত হতে চলেছে এই বইটি, ডা: অনিরুদ্ধ সেনগপ্তের লেখা, 'এক গাঁয়ের ডাক্তারের গল্প'। ডা: পুণ্যব্রত গুণের ভূমিকা সহ। শিল্পী, বোঝাই যাচ্ছে হুতেন্দ্রবাবু। পীড়ের কৃপায় বানিয়ে ফেলেছেন দুটি প্রচ্ছদ। ( আকচুয়ালি তিনটে। প্রথম খসড়ায় ডাক্তারবাবু সাইকেলে বসে ছিলেন। কিন্তু ডাক্তারবাবু গাঁয়ে সাইকেল চড়তেন না বলে প্রচ্ছদেও বসতে রাজি হলেন না :()

    তা, কোনটি ফাইনাল করা যায়? আমার তো দুটোই পছন্দ ( একটি একটু বেশি), বাছতে পারছিনা। বাকিরা কী বলেন দেখি!
    গাছ ছাড়া, না গাছওয়ালা প্রচ্ছদ?
    তবে হ্যাঁ, আরো কিছু অদলবদল হবে টুকিটাকি

    কী আছে এই গল্পে সেটাও একটু বলে দেওয়া যাক।

    স্বাস্থ্যব্যবস্থার পুরোটাই যেন এক ভেঙে পড়া সভ্যতার গল্প। যে ব্যবস্থায় অসুস্থ অসহায় মানুষের সারি আছে, হাসপাতালের নির্মম প্রত্যাখান আছে। গ্রামেগঞ্জে স্বাস্থ্যকেন্দ্র আছে, তাতে বেড নেই। বেড আছে তো প্রশিক্ষিত কর্মী নেই। ওষুধ নেই, চিকিৎসার সরঞ্জাম নেই, চিকিৎসকের আগ্রহ নেই।

    কিন্তু এইসব জানা কথা শোনানোর জন্য এই বই নয়। এই বই বস্তুত ঢাল-তরোয়ালহীন এক সৈনিকের সসম্মানে যুদ্ধে অবতীর্ণ হবার আখ্যান। বেহাল স্বাস্থ্যব্যবস্থার বহুচর্চিত ভাঙা নৌকোয় অবতীর্ণ হন এক তরুণ চিকিৎসক। কোনো এক প্রত্যন্ত গ্রামে। এ বই তাঁর হালহীন নৌকো চালিয়ে তীরে ভেড়ার নিজস্ব বর্ণনা। নিজের হাতে এক অখ্যাত গ্রামীণ স্বাস্থকেন্দ্রকে সফল শল্যচিকিৎসালয়ে পরিণত করার যাত্রাপথের কাহিনি।

    যুদ্ধে জেতাহারা থাকে। কিন্তু অস্ত্রহীন পদাতিকরাও হাল ছেড়ে দিয়ে বসে না থেকে যুদ্ধে নামেন এবং কখনও সখনও সসম্মানে উতরে যান, এ বই তার প্রত্যক্ষ প্রমাণ। কোনো কাল্পনিক উপন্যাসে এই কাহিনীকে ধরা অসম্ভব, কারণ বাস্তবতার তুলনা একমাত্র বাস্তবতাই।



    -----------
  • avi | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:২৩418729
  • ওদিকে বৈদিক গণিত কাজে লাগিয়েই নাকি ইসরোর সাফল্য, এই নিয়ে পরপর পোস্ট পড়ছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সত্যিই কাজ করে বলে কতিপয় ডাক্তার দাবি করেই চলেছেন। চতুর্দিকে সারিয়াল ব্যাপারের মাঝে আসামে আফস্পা, কাশ্মীর কোমায়, উন্নাও ছেড়েই দিন, আর অর্থনীতি শব্দটা উচ্চারণ করলেই আপনি দেশদ্রোহী।
  • Ela | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:১১418728
  • @আটোজ, নাচের মধ্যে চমতকার গণিত আছে তো, বিশেষ শাস্ত্রীয় নৃত্যে।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৬418727
  • অর্জুন, আছেন? জানেন কি, মৃণালিনীকে বাড়িতে কী বলে ডাকতেন বিক্রম সারাভাই? মিনু? মিনি? লিন? মৃণালিনীই বা কী ডাকতেন বিক্রমকে? বিক্রম? বিকু? বিকি? কিম? একজন সারাদিন রকেটের অঙ্ক করতেন, অন্যজন শাস্ত্রীয় নৃত্য অভ্যাস করতেন, অসুবিধা হত না?
  • avi | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ২০:০৬418725
  • বিক্রম নিয়ে জনগণ কবিতা লিখেছেন না ফেসবুকে?
  • Kaju | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫০418724
  • কিন্তু বিক্কং যদি ক্র্যাশ করে ওখেনেই কেদরে পড়ে রয়, আর কিসু করিতে না পারে, তবে তো গার্বেজ পইড়া রবে চন্দ্রলোকে, কে ওরে ফিরায়ে আনিবে? মর্ত্যলোকে পূর্ণিমারাত্রে জ্যোৎস্নার ভেতর ও কিসের ছায়া? বিক্কঙের। চাঁদের বুড়ি খেপে বোম নিশ্চয়ই এতক্ষণে, ওঁয়ার জায়গা দখল করে নিল কে রে কোত্থেকে আইয়া? বিক্কঙের হিট খেয়ে চরকার সুতোগুলো পুড়ে যাবে, বুড়ি টোটাল লস খাবে। এ ভালো হল না মশায়।

    এ সেই টেনিদা-র "কম্বল নিরুদ্দেশ"-এর লাইন মনে পড়ে গেল -

    চাঁদ চাঁদনি চক্রধর
    চদ্রকান্ত নাকেশ্বর
    ছলছল খালের দল
    নিরাকার মোষের দল
    ত্রিভুবন থরথর
    চাঁদে চড় চাঁদে চড়

    প্রতিটা লাইন মেলে দেখুন। এমনকি সেই গল্পে একটা বিক্রমসিংহ-ও ছিল ! ৯৭৮ কোটি খসিয়ে চাঁদে চড়া তো হল।
  • Faith | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৫418723
  • হ্যাভ ফেইথ ইন সিঁয়াসে ইনস্টেড
  • avi | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১০418722
  • সবচেয়ে মজা লাগছে, লাগাতার 'হ্যাভ ফেইথ ইন সায়েন্স' পোস্টগুলো দেখে।
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২১418721
  • ইস্রোর টুইটারে তো শুধুই প্রধান সেবকের রিটুইট।
  • Kaju | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৭418720
  • কাগজে লিখল ৩ টুকরো হয়ে বিক্কং একেবারে ধড়াস, এখন আনন্দে দেখালো আনন্দসংবাদ - ধড়াস করে পড়েছে বটে, কিন্তু মোটেই টুকরো টুকরো হয়নি। কোনটি প্রকৃত প্রস্তাবে প্রকৃত সংবাদ?
  • b | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৯418719
  • আরে আমি এমনিতে বাথরুমে গান গাইলেও বেড়ালটা ম্যাও ম্যাও করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভাটেই থাকুক, অত ইমপর্ট্যান্ট কিসু না।
  • অর্জুন | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০৬418718
  • @Icm, b, PT আপনাদের রামকুমার চট্টোপাধ্যায়কে নিয়ে করা কমেন্ট গুলো বাংলা গানের টইয়ে করুন, আমি দিলীপকুমার রায়কে নিয়ে একটা টই করেছিলাম, সেখানে অনেক আলোচনা হয়েছিল।
  • সিএস | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৭418717
  • হুঁ। ইংরেজী কাগজগুলো হিন্দী উচ্চারণ অনুসরণ করছে, সে করতে গিয়ে কেমন যেন কনফিউশন। অবশ্য আবাপ ঠিকই লিখছে।
  • lunacy | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৫418716
  • লুনাটিকেফিশন অ্যাকচুয়ালি।
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩১418715
  • চন্দ্রযান। হিন্দিতে চন্দ্রয়ান।
  • সিএস | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫418714
  • কিন্তু ব্যাপারটা কি চন্দ্রায়ন, চান্দ্রায়ন না চন্দ্রযান? একই ব্যাপার, গগনায়ন না গগনযান ?
  • lcm | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৮418713
  • ওহ, রামকুমার এর গান নিয়ে কথা হচ্ছে, তাইলে এই হিন্দি গানটি শুনুন -
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৪418712
  • @b
    রামকুমারের কাছে ২৫ বছর গান শিখেছেন এমন এক্জনের আমার ঘরে নিত্য আসা-যাওয়া। সামনে বসে গান শুনলে চোখ বন্ধ করে চায়ে ডুবিয়ে মেরি বিস্কুট খাচ্ছেন বুঝতেও পারবেন না। আগমনীর বাইরেও অসংখ্য গান আছে। আজ সকালে তিনি শোনালেনঃ "যামিনি বিভোর"। শোনার পরে রামকুমারের বেশী বয়সে রেকর্ড করা গানটা খুঁজে পেলামঃ
  • b | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:০৩418711
  • আরে না না। বাংলা টপ্পার তো একটা লিরিক্যাল ভ্যালু আছে। (এট দেজাগু হয়ে যাচ্ছে, কিন্তু ঠাকুর যেমন বলেছিলেন, আমার বুলি আমি পঞ্চাশ, একশো, লক্ষ বার বলব, তাতে তোর কি রে শ্যালা?) মানে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে (বৈষ্ণব ধরেই লিখছি), সত্যি কথা বলতে, নারীর প্রতি পুরুষের প্রেম নেই, যা আছে সেটা প্রথমতঃ দেহ, এবং দেহকে অতিক্রম করে যাওয়া। রাধার রূপবর্নণা পড়লেই বোঝা যাবে। অথচ, প্রেম বলতে যা ছিলো, তা ছিলো মেয়েদের দিক দিয়ে, (পূর্বরাগ ইত্যাদি) পুরুষের প্রতি। নিধুবাবু ছকটা পাল্টে দিলেন। শুধু শরীর নয়, পুরুষের গলায় প্রেম (ভালোবাসিবে বলে/ তোমারি তুলনা তুমি প্রাণ/ অনুগত জনে) এই প্রথম বাংলা সাহিত্যে এলো।

    আপনার ঠাকুরদার সাথে দেখা হলে বুঝিয়ে বলবখন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত