এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩১418710
  • আমার রামকুমারকে ভাল্লাগে কিন্তু তস্য পুত্র শিষ্য ইত্যাদিদের নয়, মানে ওই উচ্চারণ ইত্যাদি রামকুমারের গলায় স্বাভাবিক লাগে, অন্যদের ক্ষেত্রে চাপানো।

    কিন্তু ওই গানটা কিছুতেই মনে করতে পারছি না, হস্তীর কি অস্বস্তি শুঁড়ে।

    আমার এক দাদু রামকুমারের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতেন, আসলে আইপিটিএ ইত্যাদি করা লোক, ওই বাবু কালচারের অবশিষ্ট উদযাপন নিয়ে প্রচন্ড বিরাগ ছিল।
  • b | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৫418708
  • ইসে ইসে করে বলেই ফেলি। আমার না, রামকুমার, তস্য পুত্র, এবং তস্য তস্য শিষ্যদের ভালো লাগে না। গলা, গান তৈয়ারী সবই ভালো। কিন্তু অসহ্য লাগে ঐ পুরাতনী টোন আনার জন্যে নাকি গলায় গান গাওয়া।
    উদাহরণঃ
    আপনি কেমন আছেন?
    ---ভালো আছি।
    সকালে কি দিয়ে চা খেয়েছেন?
    --এই তো, দুটো মেরি বিস্কুট।
    এবারে একটা গান হবে নাকি?
    --নিশ্চয় হবে। "ঁ এঁবাঁরঁ আঁমাঁরঁ উঁমাঁ এঁলেঁ"
  • sm | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:১৪418707
  • উদ্বাস্তুর সঠিক মানে কি?
  • ... | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:১২418706
  • উদ্বাস্তু তাহলে ঘটীরাও হয়!
  • র২হ | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৬418705
  • না, এটা না। উমা কলকাতায় এসেছে, কলকাতায় কী দেখবে, কী পরবে, পথঘাটের বিপদ - এসব নিয়ে।
  • Amit | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৪418704
  • ইসরো কিন্তু এখন ভালো ব্যবসা করছে ইন্টারন্যাশনাললি। অনেক দেশ স্যাটেলাইটে পাঠাতে ইসরো র রকেট উসে করছে। এটি লিস্ট এদের PSLV বা GSLV রকেট টেকনোলজি বেশ রেলিয়াবলে এখন আর আমেরিকা, রাশিয়া র থেকে খরচ অনেক কম।

    মানে শুধু বিসনেস অ্যাঙ্গেল থেকে দেখলেও ইসরো এখন ভিয়াবলে। সেই হিসেবে বাজেট বাড়ানোই উচিত। মোর বিসনেস, মোর রেভিনিউ।

    তবে পলিটিক্স থেকে দূরে রাখা যাবে না, বলে লাভ নেই। যেখানে গ্রামে একটা টয়লেট ওপেন করতে হোক কি ঘেটু পুজো হোক, মন্ত্রী রা ঝাঁপিয়ে পড়ে ক্যামেরার সামনে, সেখানে এসব মেজর ব্রেয়াকথ্রু ইভেন্ট এ তেনারা মাইলেজ নেবেন না, সেটা অসম্ভব।
  • Ramkumar | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪০418703
  • এটা?

  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৪418702
  • ঐ গাবদা গাবদা দুটো স্ট্যাচুর পয়সাটা বরং ইসরোকে দিয়ে দিতে পারত।
  • র২হ | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৮418701
  • রামকুমার চট্টোর একটা পুরাতনী আগমনী আছে যেখানে উমা কলকাতায় আসে, কিছুতেই মনে করতে পারছি না, না কথা না লিংকপত্র। কিন্তু ইউটিউবে আছে।
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৬418700
  • দেখলাম ভিডিওটা। লোকজনকে দেখাতেই তো ব্যস্ত বেশি।

    ইনক্রিমেন্টালি খুব বেশি কিছু হয়তো অ্যাচিভ করা গেলোনা। তবে এই দুরের রাস্তা পাড়ি দেওয়ার টেকটাও যদি অন্তত সার্টেনটির সঙ্গে আয়ত্ত করা যায়, তাহলেও একটা পাওনা।

    ইস্রোর বাজেট কিন্তু খুব কমও নয়। ১.৮ বিলিয়ন ডলার, নাসার ২১ বিলিয়ন। তবে স্পেস টেকনলজিতে যদি এগোতে হয়, তাহলে কিপ্টেমো করলে চলবে না। আর রিসার্চের থেকে পলিটিক্সকে যত দুরে রাখা যায়, ততই মঙ্গল।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৭418699
  • কিন্তু নিজে নিজে অ্যাতটা রাস্তা আসাটাও তো দশ বছর আগে হয়ে গেছে। এবং এর থেকেও দূরের রাস্তাও পাড়ি দিতে পারা গেছে। ফলে অ্যাতটা রাস্তা আসার টেকনোলজি শেখা হ'ল, এটা বলা যাচ্ছে না। তাহলে এই দশ বছরে হ'ল টা কী?

    আর পরের কথা হচ্ছে যে আদপেই কী রকেট সায়েন্স এখনো গুপ্তবিদ্যার মতন রয়ে গেছে ? এই সেদিনের নিউজিল্যান্ডের কম্পানি রকেট ল্যাব অবদি স্যাটেলাইট তুলে দিচ্ছে আকাশে। একটা বিশাআআল বড় অংশই তো এখন ওপেন।
  • Amit | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:০১418698
  • টি, হ্যা, এটা ঠিক যে ইনক্রিমেন্টাল অবজেক্টিভ সেরকম কিছু এচিভ করা যায়নি এবারে এখনো অবধি। ইন ফ্যাক্ট, ওই ৯৫ % বা ৯৯-% মিস্সন সাকসেস জাস্ট ঢপ, ওসব মরাল বুস্টিং এর জন্যে বলা। এবারে মাইন্ অবজেক্টিভ টা এটাই ছিল যে ল্যান্ডার টাকে ঠিকঠাক সফ্ট ল্যান্ডিং করে নামানো, সেটা ফেল করেছে। তবে আমি পসিটিভ দিকটা দেখতে চাই এই কারণেই যে ইসরো কে কেও টেকনোলজি দিচ্ছে না, নিজে নিজে এতটা রাস্তা আসা টাও বেশ ক্রেডিবলে।

    চালাকেরিতে ট্রেইল এর সময় যে ল্যান্ডার টা বারবার ফেল করছিলো, সেটা একদম চেপে গেছিলো আগে। মেজর প্রবলেম হলো সরকারি প্রজেক্ট গুলোকে এতো ফান্ডিং এর চাপ যে টপ লোকেরা এই ফেইলিউর এর খবর গুলো ডিসক্লোসে করতে ভয় পায় যে তাহলে নেক্সট ইয়ার এর বাজেট আসবে না, তার বদলে ছোটোখাটো এচিভমেন্ট গুলোকে কে ম্যাগনিফাই করে। শুধু ইসরো না, সব কটা জায়গায় এক হাল।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫২418696
  • S, এই যে,



    মজার ব্যাপারটা পাঁচমিনিটের পর থেকে কিন্তু পুরোটাই দেখুন। অপেশাদারিত্ব কাকে বলে তার উজ্জ্বল নমুনা। এই কমপ্লেক্সের ভিতরে সমস্ত ক্যামেরা অপারেট করে ইসরোর নিজেদের লোকজনই, ফিড শুধু দূরদর্শনের।
  • sm | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪১418695
  • আহা,মাকু দের কি সকরুণ আত্ম সমালোচনা!আত্মসমীক্ষে,ও বলা যায়।
    দাদুরা left কোনোদিন ই ছিলো না,লিবেরাল ও নয়।হি হি।এতো দিন কি ছিলো, তাহলে?
    দাদু খায়, নাতি খায়।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪০418694
  • এই ৯৫% মিশন সাকসেস নিয়ে যে উদ্বাহু প্রচার হচ্ছে তার কিছু মানে আছে? এ তো পুরো ফেলিওর। দুহাজার তেরো থেকে মানে প্রায় ছ বছর ধরে এক্সপেরিমেন্ট চালিয়েও ল্যান্ডিং পারফেক্ট করা যায় নি। চিত্রদূর্গের চালাকেরিতে এক্সপেরিমেন্টের সময় প্রতিবারই ল্যান্ডার পা ভেঙে জখম হয়েছে। এই মিশন মনে হয় গুগুল লুনার এক্সপ্রাইজ থেকে অনুপ্রাণিত। খুবই সম্ভব কারণ টিম ইন্ডাস (সেও আরেক ঢপ) জড়িত ছিল এই মিশনে একটা সময় পর্যন্ত। এক্সপ্রাইজের সঙ্গে হুবহু মিলে যায়। সফট ল্যান্ডিং করে ল্যান্ডার থেকে পাঁচশো মিটার দূরে গিয়ে পৃথিবীর ছবি তুলে পাঠাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে চাঁদে জল মিনারেল হিলিয়াম ৩ খোঁজার মতন অ্যাত গুরুত্বপূর্ণ ব্যাপারের জন্য একটা রোভারের উপর নির্ভর করা হয়েছে যার কার্যকালের মেয়াদ (ডিজাইন ভ্যালু) নাকি পনেরো দিন! এ তো তাজ্জবের ব্যাপার। এখন বলা হচ্ছে যে ল্যান্ডার ফেল করেছে তো কী হয়েছে, অর্বাইটারই এই কাজ করতে পারবে। তো, তাহলে রোভারের দরকারই বা ছিল ক্যানো।

    রোভারের ডিজাইন দেখুন। ছ চাকার রকার বুগি মেকানিজম, সে জিনিসের স্টিয়ারিং হচ্ছে ডিফারেন্সিয়াল ড্রাইভ করে!!! ক্যানো! চাঁদের মাটিতে রোভারের রোটেশনের জন্য ডিফারেন্সিয়াল ড্রাইভ জাস্ট গুচ্ছ ডাস্ট পয়দা করবে। ডাস্ট নিয়েই তো অ্যাতো সমস্যা। মিনিমাম সার্ভো কন্ট্রোলড স্টিয়ারিং তো থাকবে, (সামনের আর পেছনের দিকের চাকাগুলোয়) যেমন কিউরিওসিটির আছে।

    চাঁদের কক্ষপথে অর্বাইটার স্থাপন ব্যাপারটি চান্দ্রায়ন ১ এই অ্যাচিভ করা গেছিল। আমাদের ডিপ স্পেস নেটওয়ার্ক নেই। নাসার ডিএসএন নেটওয়ার্কের সাহায্যে মঙ্গলের কক্ষপথেও আরেকটি অর্বাইটার স্থাপন করা গেছে। তো, এই মিশন থেকে তাহলে ইনক্রিমেন্টাল অ্যাচিভমেন্টটা কী?
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২৩418693
  • ভিডিওর লিন্ক চাই।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২২418692
  • নাহ, হার্ড ল্যান্ডিং ই করেছে মনে হয়। ভিডিওতে দেখলাম কোর্স ব্রেকিং ফেজ থেকে যখন ফাইন ব্রেকিং ফেজের দিকে যাচ্ছে তখন ভেহিকল প্রায় শীর্ষাসন অবস্থায়। মাথা নাদির পয়েন্টিং। এবং টাম্বলিং শুরু হচ্ছে। তিনশো তিরিশ মিটার অবধি টেলিমেট্রি কাজ করেছে। অর্থাৎ ডেটা রিসিভ করেছে অর্বাইটার এবং গ্রাউন্ড স্টেশন। সে ডেটায় পরিষ্কার যে স্টিপ ডিসেন্ট করেছে, অর্থাৎ অটোনমাস ল্যান্ডিং কিশু কাজ করেনি।
  • S | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:২০418691
  • নতুন বামদল চাই। ছিপিএম শেষ। কোল্ড ওয়ার এরার জনগণ দিয়ে বামদল চালানো যাবেনা। এরা এখনও নিজেদেরকে লেফ্ট কি করে বলে কে জানে? লিবারেল তো কোনওকালেই ছিলোনা।
  • T | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৭418690
  • সুজ্জোবাবুর ঐ বাণী খুবই আলটপকা এবং জঘন্য। এ মানে বিচিত্র পরিস্থিতি যে একটা কম্যুনিস্ট পার্টি যার প্রায় কোনো ভোট ব্যাঙ্কই অবশিষ্ট নেই, কিশুই হারাবার নেই তাও নিতান্ত আদর্শটুকুও নিয়ে চলা যাচ্ছে না। খুবই আনফরচুনেট।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৫৮418689
  • আচ্ছা NRC নিয়ে কাল সুজ্জোবাবু বাণী দেছেন। আসামে এন আর সি ঠিক আছে কারণ উহার প্রেক্ষিত আছে। বাংলায় এন আর সি হলে আমরা আন্দোলন করে ফাটিয়ে দেব এই হল বক্তব্য।
    ফেবুতে ভিডো লিঙ্ক রয়েছে।
  • Amit | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩০418688
  • হ্যা, হার্ড ল্যান্ডিং হয়নি হয়তো, মানে ভেঙেচুরে যায়নি। তবে ভেলোসিটি বেশি থাকলে শক ইমপ্যাক্ট বেশি হবে, তাহলে এক্সটার্নাল ড্যামেজ না দেখা গেলেও ভেতরের কমস মডিউলে গুলো কতটা ঠিক ঠাক থাকবে বলা মুশকিল। তবে বলা যায়না, দুদিন পরে যদি ল্যান্ডের অটো রিকভারি করতে পারে, তাহলে দারুন এচিভমেন্ট। জানিনা ওটার সাথে কন্ট্রোল সেন্টারে এর রিমোট সেন্সিং বা ট্রাবল শুটিং ক্যাপাবিলিটি কতটা, নাকি ওটা নিজে নিজেই সেলফ দিয়াগোনোস্টিকস / ট্রাবল সুট করে। তাহলে একটু চাপের।

    তবে যাই হোক, ইসরো যা করেছে এখনো অবধি, সেটা ও মেজর অ্যাচিভমেন্ট। ভেঙে পড়ার কিচ্ছু নেই। প্রধান সেবক গিয়ে এতো হল্লা গুল্লা না করলে হয়তো চুপ চাপ আরো ঠিক ঠাক ভাবে হতে পারতো সব কিছু। হয়তো আরো বেশি ল্যান্ডার এর পাইলট টেস্টিং এর চান্স থাকতো এতো টেইট ডেডলাইন না থাকলে।
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৬418687
  • "পত্রিকার আশির দশকের সেই অতুলনীয় স্বর্ণযুগ কোথায় মিলিয়ে গিয়েছে। "
    যদিও স্মার্ট ফোন, সোশাল মিডিয়া সবই বিজ্ঞানের অবদান, গত প্রায় এক দশকে যুক্তি ও বিজ্ঞান চর্চা হারিয়ে গিয়েছে। মুক্ত মানসিকতার নামে ধর্ম ও জিরাফে একই সঙ্গে থাকার প্রবণতা অন্যদিকে ভোট পাওয়ার লোভে ধর্মকে ব্যবহার করার প্রবল প্রবণতা যুক্তিবাদকে কুলোর বাতাস দিয়ে বিদায় করেছে।
  • King of false pride | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:২৩418686
  • Why not send a cat to the space because no other country did it before.

    I mean sending robot to moon is one thing, but boasting and chest pumping about it is so stupid. Making a laughing stock of ourselves around the world with something which was achieved 50 years ago.
  • dc | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১১418685
  • টি এর গতোকাল দুপুরের পোস্টটা খুব ইন্টারেস্টিং আর অনেক কিছু জানতেও পারলাম, কালকে আর আসতে পারিনি বলে কিছু লিখতেও পারিনি।

    তবে এর মধ্যে তো দেখছি ল্যান্ডারটার ছবিও তুলেছে, কমিউনিকেশান শুরু করার চেষ্টা করছে। তাহলে হয়তো একেবারে হার্ড ল্যান্ডিং হয়নি।
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১০418684
  • "কিশোর জ্ঞান বিজ্ঞান" এখন অত্যন্ত অনিয়মিত বেরোয় শুনেছি। পুজোসংখ্যাও বের হয় তবে মূলতঃ পুরনো প্রকাশিত লেখার পুনঃপ্রকাশ করে। পত্রিকার আশির দশকের সেই অতুলনীয় স্বর্ণযুগ কোথায় মিলিয়ে গিয়েছে।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৮:০৭418683
  • কিশোর জ্ঞান বিজ্ঞান কি এখনো বেরোয়? আর একটা ভাল পত্রিকা ছিল উৎস মানুষ
  • Atoz | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৩418682
  • অনেক ধন্যবাদ পিটি। হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি র লিংক আগেই পেয়েছিলাম, এখন এই আরো কিছু পাওয়া গেল। অনেক ধন্যবাদ।
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৫418681
  • প্রাচীন ভারতের বিজ্ঞানচর্চা নিয়ে কিছু লেখা পত্তর আছে। এসব পড়ে দেখতে পারেনঃ

    Science and Technology in Ancient Indian Texts (English, Hardcover, Singh Bal Ram)
    SBN: 9788124606322, 9788124606322

    Ancient Indian Coinage (English, Hardcover, Jain Rekha)
    ISBN: 9788124600511, 9788124600511

    Anatomy in ancient India: a focus on the Susruta Samhita
    https://doi.org/10.1111/j.1469-7580.2010.01294.x

    MEDICINE IN ANCIENT INDIA
    https://doi.org/10.1378/chest.55.1.12

    Indian Chemistry Through The Ages
    by D.P. Agrawal
    https://www.infinityfoundation.com/mandala/t_es/t_es_agraw_chemistry_frameset.htm

    সঙ্গে অবশ্যই History of Hindu Chemistry by P. C. Ray পড়বেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত