এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩০418650
  • এটা কি হলো?মন কি বাত,থাকতে
    - দিদি কে বলো?
  • মানিক | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৯418649
  • ফেবুতে দেখলাম কৌতূহলী জনতা জানতে চেয়েছে ইসরো দিদিকে বলোর নম্বর জানে কিনা।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৬418648
  • পিটিদা, আপনার পরমপ্রিয় ধা-বুজীরা যে আপনার ছাগল থিয়োরি মেনে নিচ্ছেন। :)) আজকের প্রতিদিন দেখুন। সুগত মারজিৎ।
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৮418647
  • ওই জে এন ইউ থেকেই তৈরী হয়েছিল,প্রকাশ করাত। শোনা যায় তিনি খুব বড় বামপন্থী লিডার।
    কি যেন কি করেছিলেন, পব র সি পি এম সংগঠন ব্যাথিত হয়।
    সে ব্যাথা কি যে ব্যাথা--
    বোঝে কি আম জনে।
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:২১418646
  • "জেএনইউ ভোটে বাম ঝড়, মুখে মুখে দুর্গাপুরের মেয়ে ঐশীর নাম"
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৪418645
  • ইসরো প্রধান বলেছেন,বেশ জোরে ল্যান্ডিং এর দরুন,বিক্রম এর এন্টেনা ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।এমনি তে সেলফ চেক প্রযুক্তি আছে বলে,বিক্রম নিজের মেরামত অনেক খানি করে নিতে পারে।কিন্তু ক্যামেরা ও এন্টেনা মেরামত,এই প্রযুক্তি তে সম্ভব নয়।
    এখন মিরাকেল এর অপেক্ষা!
    আমার প্রশ্ন, বিক্রম এর পেটের মধ্যে একটি ক্ষুদ্র বিক্রম এর সংস্করণ রাখলেই পারতো।
    মূল বিক্রম নষ্ট হয়ে গেলেও, জুনিওর বিক্রম কাজ চালাতে পারতো।
    খুব অসম্ভব ব্যাপার কি?
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩৪418644
  • হার্ড ল্যান্ডিং করেচে বলচে।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২০418642
  • মানে ছবিটবি নেই। জাস্ট বক্তব্য
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০১418641
  • কোনো সাইটে ছবিটা দিয়েছে?
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৮418640
  • থার্মাল ইমেজ মানে এখনো হিট এমিট করছে। মানে সম্ভবত: সম্পূর্ণ ধ্বংস হয় নি।
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৬418639
  • বিক্রম এর অভিমান হয়েছে।এখন কথা বলবে না। কয়েক ঘণ্টা পর সাড়া দিলেও দিতে পারে।
    সাধ্বী প্রজ্ঞা, মন্ত্র পড়ে দিলে,প্রজ্ঞান কাজ কর্ম শুরু করে দেবে।
  • S | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১৭418638
  • "We've found the location of lander Vikram on lunar surface and orbiter has clicked a thermal image of the lander. But there is no communication yet. We are trying to have contact. It will be communicated soon," Mr Sivan said.
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১১418637
  • কই দেখি দেখি! সে কী বেঁচে আছে? লিংক কই?
  • S | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৯418636
  • ল্যান্ডারের থার্মাল ইমেজ তুলেছে অরবিটার।
  • S | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৬418635
  • অরবিটারটা পোলার টু পোলার ঘুরছে। ২ ঘন্টার টাইম গ্যাপে মনে হয়। সেক্ষেত্রে ক্র্যাশ/ল্যান্ডিং সাইটের ছবি পেতে সময় লাগবে।
  • T | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৪418634
  • এই সিজির অ্যালাইনমেন্ট ব্যাপারটা এরকম নয়। স্পেসক্রাফট যখন কক্ষপথ থেকে বিযুক্ত হয়ে ল্যান্ড করে তখন সেটা স্টীপ ডিসেন্ট করে না। একটা কার্ভড পাথে আসে। একটা নির্দিষ্ট ফরোয়ার্ড ভেলসিটি দরকার হয় যেটা অ্যাচিভ করার জন্য ভেহিকলকে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে রাখার দরকার পড়ে। অনেকসময় ভেহিকলের অ্যান্টেনাকে আর্থ পয়েন্টিং বা সেসময় কক্ষপথে কোনো অর্বাইটার থাকলে অর্বাইটার পয়েন্টিং করে রাখার দরকার পড়ে। এইসব মাথায় রেখেই ভেহিকলের ওরিয়েন্টেশন একটি নির্দিষ্ট করণের দরকার পড়ে। সেসময় ভেহিকলের থ্রাস্ট অ্যাক্সিস যে সিজি (সেন্টার অব গ্র্যাভিটি) দিয়ে যাবে এরকম কোনো মানে নেই। হামেশাই সেটা হয় না। ফলে অ্যাডিশনাল যে মোমেন্ট তৈরী হয়, সেটাকে মিটিগেট করা হয় অ্যাটিট্যুড থ্রাস্টার ফায়ারিং করে। এইটাকে বলে আরসিএস। এছাড়া ভেহিকলের ভেতরে থাকে মোমেন্টাম হুইল যেটা প্রয়োজন মতো রোটেট করেও অ্যাডিশনাল মোমেন্টকে অ্যারেস্ট করে। এইটাই দস্তুর। ল্যান্ডারেও এরকম আরসিএস হিসেবে আটটা ফিফটি নিউটনের এঞ্জিন ছিল। এই রকেট এঞ্জিনগুলির একমাত্র কাজই হচ্ছে অ্যাটিট্যুড স্টেবিলাইজেশন করা। এগুলো ছাড়া গতি কমানোর জন্য চারটি ছোট ও একটি বড়ো মেইন ইজিন।

    আরসিএস এঞ্জিন এবং অ্যাসোসিয়েটেড কন্ট্রোল অ্যালগো (মানে কখন কোনটা কতক্ষণ ধরে ফায়ার হবে) প্রচুর রিডান্ডেন্সি হিসেব করে কষা হয় (করা হয়েছিল কী?!)। কয়েকটা বিগড়ে গেলেও যাতে সামাল দেওয়া যেতে পারে। সব লুটে গেলে কিশু করার নেই, কিন্তু হঠাৎ তা হবেই বা ক্যানো সেটাই উদ্ভট।

    কিন্তু গল্প হচ্ছে চালাকেরি তে এই ল্যান্ডার যখন টেস্টিং হচ্ছিল তখন তার সাকসেস রেজাল্ট খুবই পুওর। কোথায় একটা পড়লুম। সেটা হয়ে থাকলে...এ মানে কল্পনা করা যায় না যে অ্যাতবড় ঝুঁকি ক্যানো নিল।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:১১418633
  • আচ্ছা কেলোদাদার ছবিগুলো ভাটে হারিয়ে যাবে তো। এই পুরো ডকুমেন্টেশানটা কোন ব্লগ বা বুবুভায় ধরে রাখা যায় না হুতো, পাই, ইশান?
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৭418632
  • ইতিহাস জানে যে নিষেধ সত্বেও অনেক উচ্চশিক্ষিতরা বারংবার বেলতলায় যান এবং হিটলারের চ্যালাদের ক্ষমতায়নে সাহায্য করেন!!
  • ন্যাড়া | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫৫418631
  • ওই শোন জনৈকর শিঙায় বিপ্লবের বজ্রনির্ঘোষ। বিপ্লব আসন্ন। দলে দলে সিপিয়েমকে ভোট দিন।
  • Amit | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫২418630
  • ওই জেল না, সিলিকন জেল পেয়েছে খুঁজে
  • S | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৭418629
  • চীনে যথেষ্ট জেল নেই নাকি যে চাঁদে খুঁজতে গেছে।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:৩৫418628
  • আরেকটা ল্যান্ডার। সেটাই তো জেল মতো কি একটা খুঁজে পেয়েছে।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:২৫418627
  • চীনও চাঁদের অন্যদিকটায় এইবছর জানুয়ারি মাসে কি যেন নামিয়েছিল।
  • dc | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:১৭418626
  • ল্যান্ডারের ফেলিওর নিয়ে এই লেখাটা পড়লামঃ

    https://www.indiatoday.in/science/story/decoding-the-jolt-to-chandrayaan-2-what-went-wrong-with-vikram-1596782-2019-09-08

    Trouble seems to have begun between the transition period between two critical phases - termed as Absolute Navigation Phase and the Fine Breaking Phase. During these phases the altitude was to be brought down from 7 km to around 400 metres and the orientation of Vikram would be with its four lander legs facing downwards. But before this was achieved, anomalies began to occur when the spacecraft was at a height of 2.1 km above the lunar surface. At this point, all communication snapped and the trajectory on the large console tracking its path showed a steep dip. It was clear that something had seriously gone wrong as disappointment was writ large on the faces of the scientists.

    While ISRO scientists have begun extensive analysis of the data to find out what really went wrong, it was apparent that Vikram not only seemed to have lost communication but also suffered a control loss in the terminal phase of its descent. Some scientists believe the problem occurred in the functioning of one or many of the four engines that were involved in the de-boost stage.

    These engines need to be operated with perfect synchronicity to achieve not only the required descent, but also the perfect inclination. The engines were throttled ones which allowed it to vary the thrust given to the spacecraft to facilitate the critical manoeuvres. This was the first time that ISRO was using such engines. If an anomaly developed in one of the engines beyond the error margin the on-board computer had accounted for, it would result in Vikram spinning out of control.

    ল্যান্ডিং এর সময়ে যেহেতু ফুয়েল কমতে থাকে, তাই মেন থ্রাস্ট আর সিজির অ্যালাইনমেন্ট ঠিক রাখাটা জরুরি। কোন ইঞ্জিন যদি মিসফায়ার করে থাকে তো লস অফ কন্ট্রোল হওয়ার কথা। দেখা যাক শেষ অবধি ইসরো কি বলে।
  • Du | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৯:০২418625
  • বিক্রম যে কেন যোগাযোগ কেটেছে বুঝতে পারছি - কাল থেকে কত যে আপকে আপকে করে লেকচার শুনতে হ্ছে সব চ্যানেলে। কাশ্মীরের লোকেরা বেঁচেছে এই শোনার হাত থেকে আর বিক্রমও বেঁচেছে।
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৭418624
  • এটা থাক এখানেঃ
    "India’s claim to democracy or, rather, the world’s largest functional democracy, rests solely on its record of regularly held elections. Although they are more of a ritual observed with massive money and muscle power, and less of an expression of the will of the people, they have sustained the illusion of democracy. In reality, the entire framework, given by the much eulogised Constitution of India, betrays the intrigues of the native ruling classes against the people."
    https://indianculturalforum.in/2017/07/19/indias-fascist-democracy-anand-teltumbde/
  • সিংগল k | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৪418623
  • আমার মনে হল যে ছবিগুলি বিকেলে পোস্ট করেছি সেগুলিতে ক্যাপশন দেওয়া উচিত ছিল। নয়ত আপনাদের পক্ষে বোঝা মুস্কিল হবে। তাই ক্যাপশন সহ ছবিগুলি আবার পোস্ট করছি। আগের পোস্টটি ইগনোর করতে পারেন।



    এই দুটি হল প্রথম বাড়িটি ভেঙ্গে পড়ার পরমূহুর্তের ছবি। ধোঁয়ার মত যা দেখছেন তা ধুলো। এগুলি গত রবিবারে দুপুরে তোলা।

    কেন্দ্র বনাম রাজ্য প্রতিযেগীতা/যুদ্ধ প্রবলভাবে উপস্থিত ছিল। এই নিচের ছবিগুলো কেন্দ্রীয় বাহিনীর -





    আর এগুলো হল রাজ্যের বিভিন্ন বাহিনী-










    অবশ্যই এই অসম লড়াইয়ে কেন্দ্রীয় বাহিনী রাজ্য বাহিনীর কাছে সংখ্যায় পরাজিত।


    গোয়েঙ্কা কলেজে খোলা হল কন্ট্রোলরুম।


    স্থানীয় কাউন্সিলার অপরাজিতা দাসগুপ্ত। (বুড়িমা)


    মেয়র জনাব ফিরহাদ হাকিম ও মাননীয় বিধায়িকা শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায়।


    চলে এল মিডিয়া।


    গত পরশুদিনের ছবি, যখন বি বি গাঙ্গুলী স্ট্রীটে কংক্রীট দিয়ে অ্যাকুইফারটি গ্রাউটিং করা শুরু হয়।


    পরশুদিনেরই আরেকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী অনুপস্থিত কিন্তু রাজ্য বাহিনী মানুষের পাশে উপস্থিত।


    রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের মেট্রো স্টেশনের বাইরের চিত্র। যেখানে মেট্রো বৌবাজারের দিকে বাঁক নিয়েছে লেনিন সরনী পার হয়ে।


    রাস্তার মাঝখান দিয়ে এই হলুদ দাগ ও কালান্তক গেরুয়া গোল চাকতি নির্দেশ করছে ঐ স্থানের মাটির নিচ দিয়ে উন্নয়ন চলবে।


    ফুটপাথের ওপর ঠুকে বসানো সেই গোল চাকতি। যার মানে ঠিক এর নিচ দিয়ে যাবে বা গেছে মেট্রো রেলের সুড়ঙ্গ।


    আমার কালকের পোস্টের পর লসাগুদা না কে যেন একটা ভেঙ্গে পড়া বাড়ির ছবি পোস্ট করেছিলেন, এটা সেই বাড়িটির আজকের অবস্থা।


    ভাল করে দেখুন, একে বলে উদ্বাস্তু হওয়া। তল্পি তল্পা নিয়ে ক্রাচ হাতে করে ….


    এক স্বর্নকার উদ্বাস্তু হচ্ছেন।


    হিদারাম ব্যানার্জী লেনের সমস্ত ঝুলবারান্দায় ঠেকনা পড়ে গেছে। সৌজন্যে মেট্রোরেল।


    গৌর দে লেনের ওপর সেই হলুদ দাগ। মানে এর নিচ দিয়ে গেছে মেট্রোর সুড়ঙ্গ। আমি জনে জনে জিজ্ঞেস করেছি, উদ্বাস্তু মানুষজনের ৯৯% জানেনই না ঐ দাগ বা চাকতির অর্থ কি।


    হিদারাম ব্যানার্জী লেনে চাকতি ও হলুদ দাগ।


    নির্মলচন্দ্র স্ট্রীটের ওপর আজ থেকে শুর হল কংক্রীট দিয়ে গ্রাউটিং এর কাজ।


    বৌবাজার বাজারে বিপর্যয়কর্মী।




    এই দুটি ছবিতে বৌবাজার বাজারের বাইরে সেই হলুদ দাগ। না জানলে কে বুঝবে বলুন তো!


    আমার বাড়ির সব চেয়ে কাছের(৩০ মিটার) গেরুয়া চাকতিটি এখানে ছিল। পেরেকটা রয়েছে, চাকতিটি উধাও। সুলক্ষণ!!


    ঐতিহাসিক ক্যালকাটা ওয়াটার ওয়ার্কসের কয়েকশ বছরের পুরোনো ঢালাই লোহার কল। ঠিক অ্যাকুইফারের ওপরেই। এবার নিশ্চয়ই এটাকে কেউ উপড়ে নিয়ে যাবে।


    কর্তব্যরত পুলিশকর্মীরা।


    SUCI এর একটি পোস্টার, যার প্রশ্ন ও অভিযোগগুলি যথেষ্ট যুক্তিসঙ্গত।
  • rivu | ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৪418622
  • ব্রিটিশ বেকিং শো দেখছিলাম নেটফ্লিক্সে। পুডিং ব্যাপারটা আমি যেরকম জানতাম, বা এখানেও একটা রেসিপি দেখলাম,

    “চারটে ডিম ফেটান, এক কাপ চিনি, দুধ কোয়ার্টার লিটার। খুবসে মিশিয়ে নিন। টাইট করে ঢাকনা বন্ধ হয় এমন পাত্রে ঢেলে ঢাকনা বন্ধ করে দিন। এবার অপেক্ষাকৃত বড়ো পাত্রে অল্প জল দিয়ে আঁচে বসান। ঐ জলের ওপরে ঢাকনা বন্ধ পাত্র রাখুন। বড়ো পাত্রের ঢাকনা বন্ধ করুন। ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট আঁচে রাখুন।
    (প্রেসার কুকারে হলে, একটা সিটি মারলেই আঁচ বন্ধ করে দিন, প্রেসার নেমে গেলে ভেতর থকে ছোটো পাত্র বের করে দেখে নিন পুডিং হয়ে গেছে)

    ক্যারামেল পুডিং বানাতে হলে ছোটো পাত্রের মধ্যে আগে চিনি গরম করে ক্যারামেল বানিয়ে, তাতে ঐ মিশ্রন ঢেলে তারপরে আঁচে বসাবেন।

    আভেনে বানালে জল ভরা ট্রে তে ছোটো ছোটো পোর্সিলেনের পাত্রে পুডিং বানাতে পারেন। সময় একটু বেশি লাগে। ১৫০ ডিগ্রীতে ৪০ মিনিট মতো।
    দুধে ভ্যানিলা মেশাতে পারেন। কন্ডেন্সড মিল্কও মেশাতে পারেন দুধে।”

    কিন্তু ব্রিটিশ পুডিং দেখলাম কমপ্লিটলি আলাদা জিনিস। কেউ জানেন আমাদের ব্যাপারটা কোত্থেকে এলো?
  • অর্জুন | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৪418621
  • ' তিনো-বাম-বিজেপি নিয়ে কথা শুরু হলে সব গোলগোল ঘুরতে থাকবে।' (Ela)

    এটার দুটো contrasting দিক আছে, একটা হল পরস্পরের সঙ্গে ফ্লার্ট করা আর একটা হল mild antisemitism।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত