এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মানিক | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৯418620
  • বুঝলাম এলা।

    ধন্যবাদ।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৭418619
  • আমি এই খবরটা সত্যি জানতাম না, সিংগল কে র পোস্ট পড়ে জানলাম।
  • Ela | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪১418618
  • @মানিক, আমি ওই কথাটা বলেছি কারণ এখানে একবার তিনো-বাম-বিজেপি নিয়ে কথা শুরু হলে সব গোলগোল ঘুরতে থাকবে। শেষে তুই ছাগল না মুই ছাগল, আমরা করেছি তো কি হয়েছে তোরাও অমুক সালে তমুক জায়গায় এই এই করেছিলি, এই সব শুরু হয়ে যাবে। আমার সত্যি ওই সবে আর রুচি নেই।

    একজন ট্যাক্সপেয়ার হিসেবে আমি এইটুকু দাবি করি যে একটা নির্বাচিত সরকারকে একাউন্টেবল হতে হবে। এবং এই রকম গাফিলতির দায় নিতে হবে। জুনিয়রের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। কারণ সিনিয়র তথা মন্ত্রীদের দায়িত্বের মধ্যে জুনিয়রের কাজের রিভিউ করাটা পড়ে। মাইনেটা তাঁরা সেজন্যেই পান।

    আর এই নিয়ে কথা বললে যদি হা-হুতাশ বন্ধ করতে বলা হয়, তাহলে প্রতিবাদ করবই।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৮418617
  • ভিউয়ারশিপ সবচেয়ে বেশী বটেই। তার মধ্যে আবার স্যন হ্যানিটি আর টাকার কার্লসন সবথেকে বেশি পপুলার।
  • মানিক | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৫418616
  • I stand corrected.

    কিন্তু ফক্স খুবই জনপ্রিয়। ভিউয়ারশিপ সবচেয়ে বেশী হলে অবাক হব না।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫৪418615
  • 'আমেরিকাতেও দেখি যখনই কোন সাদা সন্ত্রাসবাদী গুলি করে গণহত্যা করে তখন মিডিয়া বলতে লেগে যায় যে এটা ঠিক কে দোষী সেটা ঠিক করার উপযুক্ত সময় নয়। অর্থ, গান কন্ট্রোল নিয়ে কথা বলবেন না।"

    না সব মিডিয়া এই কথা বলেনা। ফক্স আর তাদের সঙ্গে সাথীরা ঐ লাইনেই কথা বলে কারণ গান ম্যানুফ্যাকচাররা এইসব মিডিয়া আউটলেটকে প্রচুর টাকা দেয়। এটা এনারের অফিসিয়াল লাইন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক একটা স্টিং অপারেশন করেছিলেন, তাঁকে এনারের প্রতিনিধি স্পষ্ট করেই এই লাইনে কথা বলতে অ্যাডভাইস করেছিলো।
  • মানিক | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ২০:৫০418614
  • এলার এই বক্তব্যটার মানে বুঝলাম না।

    "আমি তৃণ করে ছড়িয়েছে আর বাম কি বিজেপি করলে ফাটাফাটি হত, এই সব অসার কোনও তর্কে যেতে চাই না। ক্ষতিপূরণ পুনর্বাসন ইত্যাদি কবে দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কি না সেসব পাঁচালিতেও নয়।

    শুধু একটাই কথা জানতে চাইছি যে এত বড় একটা গাফিলতি কি এতটাই ক্ষমাসুন্দর চক্ষে দেখতে হবে? একদম কিছুই কি যায় আসে না?"

    গাফিলতি ক্ষমাসুন্দর চোখে না দেখতে হলে তো পলিটিক্স কোন সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করেছে সেটা দেখতেই হবে। না হলে কোন জুনিয়র ইঞ্জিনিয়ারকে বলির পাঁঠা করে দায় সারা হবে।

    আমেরিকাতেও দেখি যখনই কোন সাদা সন্ত্রাসবাদী গুলি করে গণহত্যা করে তখন মিডিয়া বলতে লেগে যায় যে এটা ঠিক কে দোষী সেটা ঠিক করার উপযুক্ত সময় নয়। অর্থ, গান কন্ট্রোল নিয়ে কথা বলবেন না।

    গণশক্তি লিখেছে মেট্রোর রাস্তা বদলের পর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড জলস্তর নিয়ে সতর্ক করেছিল। কি কারণে সেই সতর্কবার্তা অগ্রাহ্য করা হল, বা গণশক্তি মিথ্যে বলল কিনা, সেগুলো তো দেখা দরকার।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৩418613
  • ওহ, আমি কেলো র আকাউন্টে পাঠিয়েছিলাম।
  • সিংগল k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৮418612
  • পাইদিদি, একাউন্ট দেখতে বলেছিলেন, কিন্তু একাউন্টে তো কিছু পেলাম না, দয়া করে bowbazar এট জিমেল ডট কমে পাঠিয়ে দেবেন কিছু পাঠানোর থাকলে। আমি রাত সাড়ে নটা নাগাদ জবাব দিতে পারব।
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৪418611
  • ঃ)

    কিন্তু আপনি মেইলটা দেখলেন ?
  • সিংগল k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪১418610
  • ছাপ-তিলক আর যাই হোক বিজ্ঞান প্রযুক্তি বা যুক্তি কে সমর্থন করে না। কিন্তু বিনা প্রশ্নে উন্নয়ন বা নীতিহীন অর্থনীতিকে সমর্থন করাকেও আমার ঠিক বলে মনে হল না। আমার কালকে রাতে বিক্রম ক্র্যাশ করার আগের পোস্টের পর যে কটা পোস্ট পড়েছে তাতে একমাত্র এলার পোস্টের সঙ্গে একমত হতে পারলাম।
    যাক্, আপনারা ভাল থাকবেন।
    আর ঐ ক্যরমের স্ট্রাইকারের মত কমলা গোল জিনিসটা দেখলেই একটু ভয় পেতে শিখবেন। কারন ঐটি রাতারাতি আপনার বাড়ির আশেপাশে ঠুকে বসিয়ে যাওয়া মানেই তলায় তলায় উন্নয়ন চলছে এবং আচমকা আপনার চৌদ্দ পুরুষের ভিটে আপনাকে ছাড়তে হতে পারে।
  • সিংগল k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩৪418609
  • NATMO বিজেপি সরকার আসার পর থেকে ভূগর্ভস্থ জলস্তরের মানচিত্র প্রকাশ করা স্থগিত রেখে - "দি হোলি সিটি অব ভারানসী" শীর্ষক ম্যাপ প্রকাশ করতে বেশী উদ্যোগী হয়ে পডেছে। গত কয়েকবছর আগের বুকফেয়ারে সেটি কিনে হাতে করে গুরুচন্ডালীর স্টলে এসে পাইদিদি ও অন্যান্যদের কাছে বিস্তর প্যাঁক খেইছি।
  • k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৮418608

































  • k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৬418607
  • বেশ, তবে কিছু এক্সক্লুসিভ ছবি দিয়ে যাই।
  • k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৫418606

  • ওহ্, গুরুতে বোধহয় ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করলে ছবি আসে তাই না ?
  • সিংগল k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৩418605
  • https://postimg.cc/QFBQNw59
    https://postimg.cc/5XfhZ5FR
    গত রবিবারে দুপুরে প্রথম বাড়িটি ধূলিস্যাত হবার সময়ের ছবি...
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২১418604
  • কেলোদা, মেইল দেখবেন একটু।
  • সিংগল k | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৯418603
  • https://postimg.cc/ctHpvddG
    কিছু সঙ্গত প্রশ্ন তোলা মানেই এই পোস্টারটা যারা দিয়েছে তাঁদের দলের হয়ে যাওয়া নয়।
    এলার প্রতিটি বক্তব্যের সঙ্গে হুবহু একমত হলাম।

    আপনাদের মধ্য এতজন সত্যিই জানতেন না বৌবাজারের ঘটনাটা?
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৪418602
  • একদম একমত। একাউন্টে বিলিটি খুব কম।
    মনে করুন, পোসতায় ফ্লাই ওভার ভাঙ্গা কেস।
    কোন ফলো আপ নেই।কেন হলো,সে বিষয়ে বিশদ কিছু জানা গেলো না।
    ওই,ফ্লাই ওভার কোথায় হবে,কেউ বলছে না।
    কিন্তু হতে তো হবে।না হলে তো,অঙ্কের উত্তর ভুলের কেস হ য়ে গেলো।
  • Ela | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৭418601
  • মেট্রো প্রজেক্টের প্রয়োজনীয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই, হাত গুটিয়ে বসে থাকার দাবিও কেউই করেনি। শুধু কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনাটা এত হেলাফেলা করে করা হয় কেন, সেটাই আমার মোটা মাথায় ঢোকে না।

    চন্দ্রযানই পাঠাই আর মঙ্গলেই যাই, উন্নত দেশ হওয়া মুস্কিল, এই পরিমাণ গাফিলতি থাকলে।
  • ?? | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩১418599
  • এসএম কী ESA এর নাম শুনেছেন?
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৩১418600
  • বড়েস,
    "এইসব লুনার, মার্স অ্যাডভেন্চারগুলোর একটা পারপাস হলো শোকেসিং। "

    হ্যাঁ, সেটা তো বটেই। মার্কেটিং।
    কিন্তু এই ডোমেইনে, কোনো দেশের সরকারি বাজেটের টাকা থেকে অর্ডার পাবার মুশকিল হল - ট্রাস্ট। মানে ধরো বাংলাদেশ একটি স্যাটেলাইট পাঠালো। এবার সেটা থেকে তারা কি তথ্য সংগ্রহ করবে, হালকা স্পাই-এর কাজে লাগাবে কি না - এই গ্রে এরিয়াগুলোর জন্য, অনেক দেশ ইসরো-র মতন সরকারি সংস্থার থেকে স্পেসএক্স-এর মতন বেসরকারি (কাগজে কলমে বেসরকারি) সংস্থাকে ভরসা করতে চায়। ইসরো-র এরকম সিস্টার প্রাইভেট সংস্থা চাই। এবং, কে যেন বলছিল, না কোথায় দেখলাম - রিলায়েন্স এন্ড টাটা ইজ রেডি তো সেট দ্যাট আপ।
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৮418598
  • রীগার্ডিং মেট্রো রেল প্রোজেক্ট।প্রচুর গাফিলতি আছে ও পরে আরো প্রকাশ পাবে।লোকজন অবর্ণনীয় কষ্ট পেয়েছেন ও পাচ্ছেন।
    এনাদের দ্রুত পুনর্বাসন এবং কম্পেন্সেশন জরুরী।কোনো কিন্তু ফিন্তু নয়।
    কিন্তু প্রোজেক্ট তো চালাতে হবে।
    এক্যুইফ্যার নষ্ট হচ্ছে বলে,হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না।
    কয়েক হাজার কোটির প্রোজেক্ট।
    একদম শেষের দিকে।
    ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পন্ন হলে,কলকাতার ট্রাফিক এর হাল ই বদলে যাবে।
  • sm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২২418597
  • LCM, ফেইলিওর থাকবেই।পাশ্চাত্য মিডিয়া ফলাও করে ছাপবেই।যেমন ব্রিটেনে কয়েক বছর আগে একটা ক্যাম্পেইন হচ্ছিলো,ভারত কে এইড দেওয়া হবে না,কারণ ওখানকার লোকজন দরিদ্র হলেও সরকার মঙ্গলে যান পাঠায়।
    কি রকম ব্যাভার দেখুন দি কি।
    খুউব খারাপ লাগে।
    কিন্তু এই নেগেটিভ প্রচার ও ভালো প্রচার।
    গোটা ইওরোপের কোন কান্ট্রি তো
    এসব মিশন করে দেখাতে পারে নি।
    হি হি।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১৮418596
  • ডিসি,
    ঠিক কথা, অনেক গল্প আছে।
    এটা ইন্টারেস্টিং টপিক - যে সেই ১৯৭২ এর পর আর কেউ চাঁদে গেল না কেন, লুনার এক্সপ্লোরেশন বন্ধ হয়ে গেল কেন।


    এই ছবিটা, শেষ ১৯৭২-এর ডিসেম্বরে চাঁদে শেষ মানুষ - এর আগে গেছিলেন সিজন্‌ড্‌ মহাকাশচারীরা, এবারই প্রথম দুজনের দলে ছিলেন একজন বিজ্ঞানী - ভূতত্ত্ববিদ হ্যারিসন স্মিট (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জিওলজি পিএইচডি)। তো এনারা অনেক্ক্ষণ ছিলেন, প্রায় ৭৪ ঘন্টা - প্রায় তিন দিন (যে ১১ জন আজ অবধি চাঁদে গেছেন তাদের মধ্যে সবথেকে বেশি সময় এরা ছিলেন), প্রচুর তথ্য সংগ্রহ করেন। এটি ছিল অ্যাপোলো-১৭ অভিযান।

    এটা যে শেষ চাঁদে অভিযান হবে সেটা নাসা মোটামুটি ঠিক করে রেখেছিল। ১৯৭০ সালে নাসা ঘোষণা করে যে পরবর্তী অ্যাপোলো অভিযানগুলো (অ্যাপোলো ১৮-২০) সব বাতিল - তার জায়গায় তারা শুরু করছে - স্কাইল্যাব প্রোগাম - নাসার প্রথম স্পেস স্টেশন। সোভিয়েত-ও ফোকাস শিফ্ট করে স্পেস স্টেশন এর ওপর জোড় দেয়। এর পিছনে রাজনৈতিক কারণ তো ছিলই, ব্যাপারটা শুরুই হয়েছিল পলিটিক্যাল প্রেসার আর কম্পিটিশন থেকে। কিন্তু, স্পেস এক্স্প্লোরেশন স্ট্র্যাটেজিও ছিল।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৮418595
  • রেভিনিউর কথাই লিখেছি।

    বছর খানেক আগে বাংলাদেশ প্রায় ২৫০ মিলিয়ন ডলার খরচ করে একটা স্যাটেলাইট পাঠিয়েছে। প্রাইভেট কোম্পানিরা (স্পেসেক্স আছে) এর বরাত পেয়েছিলো। এগুলো ইন্ডিয়ার পকেটে এলে কাজে দেবে।
  • ডাউন টু আর্থ | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০১418594
  • লোয়ার আর্থ অর্বিটে এক মেট্রিক টন পেলোডের খরচ প্রায় একমেট্রিকটন গোল্ডের সমান। আমি না, মিচিও কাকু বলেছেন। চাঁদে যেতে হলে তো আরও বেশী। একটা লুনার বেস (ধরে নিচ্ছি আনম্যান্ড) কতো মেট্রিক টন জিনিসপাতি লাগবে? রিপ্লেনিশ করবে কীভাবে? সব রোবোট করবে? টেকনিক্যাল ফিজিবিলিটির সাথে টাকার কথাটাও একটু ভাববেন আশা করি।
  • S | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৬418593
  • লসাগুদা এইসব লুনার, মার্স অ্যাডভেন্চারগুলোর একটা পারপাস হলো শোকেসিং। দেখো আমরা সস্তায় এতো বড় ইন্জিনিয়ারিং ফীট অ্যাচিভ করছি, অতেব তোমাদের সমস্ত স্পেস রিলেটেড কাজকর্ম ইন্ডিয়াতে পাঠাও।

    তবে লুনার ল্যান্ডিংএর অন্য একটা কারণও আছে। ওখানে পার্মানেন্টলি বেস বানাতে পারলে ভবিষ্যতে অন্য দেশের স্যাটেলাইট, ল্যান্ডিং, কমিউনিকেশান চ্যানেল, এইধরনের সার্ভিস দিয়েই অনেক রেভিনিউ তুলবে।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৩418592
  • "প্রাথমিক উত্তেজনা কেটে যাবার পর, স্পেস প্রোগ্রামের ফোকাস বদলাতে থাকে, ইউজিং স্পেস ফর গ্লোবাল কম্যুনিকেশন --- এতে ইনভেস্টমেন্ট হতে থাকে, স্পেস স্টেশন তৈরি হয়, শয়ে শয়ে স্যাটেলাইট পৃথিবী পরিক্রমা করতে থাকে, তারপরে আসে মঙ্গল -- এইসব।"

    এলসিএমদা, এখানে আরও একটু গল্প আছে। প্রথম স্পেস এক্সপ্লোরেশান শুরু হয়েছিল কোল্ড ওয়ার এর ফলশ্রুতি হিসেবে। রাশিয়া যখন মহাকাশে মানুষ পাঠিয়ে তাক লাঅগিয়ে দিল তখন কেনেডিও উঠে পড়ে লাগলো আর নাসাও পড়িমড়ি করে একেকটা মিশান লঞ্চ করতে শুরু করলো। কিন্তু আশির দশক থেকে কস্ট কাটিং শুরু হলো, নব্বুইতে ঠান্ডা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তো প্রায় সমস্ত সায়েন্স প্রোগ্রামেই বাজেট কাট হয়েছে। এমনকি সুপারকন্ডাক্টিং সুপার কোলাইডারও বন্ধ করে দিল। আর আপনি যেমন বললেন, ফোকাসও পাল্টে গেল। তাও আমার মনে হয় বাজেট কাট না হলে হয়তো এদ্দিনে আরও কিছু ম্যানড মিশান হতো, বা মঙ্গলগ্রহের মিশনও আরও আগেই শুরু হতো।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৭418591
  • বড়েস,
    দেখো ভারতের পক্ষে চাঁদে শস্তায় রোবোট পাঠানো নিঃসন্দেহে কমেন্ডেব্‌ল অ্যাচিভমেন্ট, কিন্তু এ দিয়ে গ্লোবাল ব্যবসা করে দু পয়সা কামানোর মডেল... মানে, ইন্ডিয়াতে প্রতিভাবান ইঞ্জিনিয়ার আছে, এবং তারা রোবোট টাইপের জিনিসপত্র ভাল বানাতে পারে, এটা যারা জানার তারা অলরেডি জানে ... এর চেয়ে বরং, আরও স্যাটেলাইট পাঠিয়ে ছোট দেশগুলোকে চ্যানেল বিক্রি করা আকর্ষণীয় - মানে, শুধু ব্যবসায়িক দিক থেকে দেখলে।

    চাঁদে, যেটা এলান মাস্ক থেকে রাশিয়ান বিলিয়নেয়ার অনেকেই উৎসাহ দেখিয়েছিল, সেটা হল চাঁদে হিউম্যান ট্যুরিজিম - মানুষ পয়সা দিয়ে চাঁদে যাবে - ধনীদের লাইন পড়ে যাবে - কোম্পানি লাভ করবে।

    এসেম,
    হ্যাঁ, যদি গ্লোবাল মিডিয়াতে অ্যাটেনশন-এর কথা বলতে হয় তাহলে হয়েছে। আজকের ইউএস মিডিয়ায় খবরটা এসেছে, কিন্তু সেটা বেশি করে এসেছে ফেইল্‌ড্‌ হয়েছে বলে। যদি, কালকে খবর আসে যে না মিসকম্যুনিকেশন হয়েছে, আসলে রোবোট ঠিকঠাকই ল্যান্ড করেছে, তখন সেই খবর আবার ছোট্ট হয়ে ফ্রন্ট পেজ থেকে ভেতরে চলে যাবে, যেমন চন্দ্রায়ন-২ এর লঞ্চের খবর কোথাও ততটা ফলাও করে বেরোয় নি, যেভাবে আজ ফেইলিওর-এর খবরটা বেরিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত