এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২২:৫১418050
  • 'সমাপ্তি' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জননী ও অপর্ণা দাশগুপ্তের শাশুড়ির ভূমিকায় যিনি অভিনয় করেন তাঁর নাম সোহিনী দেবী।

    উনি বম্বে টকীজের অভিনেত্রী ছিলেন প্রথম জীবনে, পরে নিউ থিয়েটার্সে চলে আসেন।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২২:৪৮418048
  • @Ela<, avi, S

    লেপচাজগত, নীলপাহাড়ীর গাড়ি কি শিলিগুড়ি থেকে পেয়ে যাব ?
  • PM | ৩০ আগস্ট ২০১৯ ২২:৪৮418049
  • অর্জুন, আপনি ২ টো নাম প্রস্তাব করলেন ভুমিকা লেখার জন্য? কেনো করলেন বলতে পারছেন না ? ইন্টেরেস্টিং ঃ)
  • Kaju | ৩০ আগস্ট ২০১৯ ২২:৪৬418047
  • সীতা দেবী অন্য, সমাপ্তিতে সৌমিত্রর মা যিনি হয়েছিলেন। এটা সিওর, এক জায়গায় ছবির সঙ্গে নামও দেখেছি। উনি আশা দেবীই।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২২:৪৩418046
  • আমার দেওয়া লেখক তালিকার ব্যাপারে আপনার আপত্তির কারণটা আগে একটু শুনি !! @এলেবেলে
  • :)) | ৩০ আগস্ট ২০১৯ ২২:২৯418045
  • এহহ, আপনারা টেনিদা ঘনাদারা আর নেই বলে হাহুতাশ করছেন, এদিকে এঁদের সবাইকে টেক্কা দেওয়ার মত ওজ্জুনদা এসে গেছেন, ভাটিতে সশরীরে বিরাজ করছেন,
    ডি লা গ্রান্ডি একেকটা মেসেজ ছাড়ছেন, সেদিকে নজরই নেই!
  • PT | ৩০ আগস্ট ২০১৯ ২২:২৩418044
  • আমিই কি এতদিন এই ছবির সন্ধান পাইনি? আগে তো এই
    জাতীয় ছবি সমান্তরাল ছবি বলে চলত। এখন বলিউডেই হচ্ছে আর পব-তে আলুপোস্ত, মাছের ঝোল এইসব চলছে!!!

  • sm | ৩০ আগস্ট ২০১৯ ২২:০৪418043
  • বিতংশ মানে পাখী ধরার ফাঁদ?
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ২২:০১418042
  • নারায়ণবাবুর আর একটা গল্প, বীতংস। এটা নিয়েও খুব আলোচনা হয় দেখেছি। নামটার জন্যও খানিকটা। ঃ-)
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ২১:৫৭418041
  • সত্যি বলতে কী, আন্ডা হল্ট হিসেবেই এই গল্প মনে রাখি। এরকম হল্ট আর কই? আমাদের ওদিকে আছে বালি হল্ট। ঃ-)
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ২১:৫৫418040
  • রমাপদ চৌধুরীর পরলোকগমনের পরই এই আন্ডা হল্টের গল্পটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। তাই সুবোধ ঘোষ দেখে ঘাবড়ে গেছিলাম। ঃ-)
  • b | ৩০ আগস্ট ২০১৯ ২১:৫০418039
  • রাইট, রমাপদ চৌধুরী। নাম ভুলে যাই।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ২১:৪৭418038
  • আণ্ডা হল্ট হলে রমাপদ চৌধুরী।
  • Atoz | ৩০ আগস্ট ২০১৯ ২১:৩৯418037
  • বি, "ভারতবর্ষ" গল্পটা কি আন্ডা হল্টের গল্পটা? নাকি অন্য কোনো গল্প?
  • sm | ৩০ আগস্ট ২০১৯ ২১:৩৪418036
  • ঠিক, ঠিক।কিন্তু ওই অসাধারণ এক লাইন আর কেউ লিখতে পারলো না।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ২১:২৮418035
  • আর প্যালা মোটেই ক্যাবলাকে প্রশ্ন করেনি। সাঁতরামশাই নামটা বলতে টেনিদা চমকে উঠে মানে জানতে চেয়েছিল। হাবুলটা ঠিক আছে।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ২১:২৫418034
  • সেন্ট পারসেন্ট বজ্রবাহাদুর থাপা, ব্রজবাহাদুর নয়। বললে হবে?
  • Pm | ৩০ আগস্ট ২০১৯ ২০:৫৭418033
  • জোর পোখরি বাংলো র কথাও বলে রাখলুম। গোর্খা হিল কাউন্সিল এর। লেপচাজগত থেকে আর একটু দুরে। কেমপাস টা বেশ ভালো
  • sm | ৩০ আগস্ট ২০১৯ ২০:৫৪418032
  • ওটা ব্রজ বাহাদুর থাপা হবে,মনে হয়।
    ওখানেই ছিল, হাবুলের বিখ্যাত উক্তি।
    প্যালা,ক্যাবলা কে জিগাচ্ছে,এই পাহাড়ের নাম এরকম অদ্ভুত কেন, রংলি রংলী ওঠ?
    হাবুল উত্তর দিচ্ছে।এইডাও বোঝোস না।, মা পোলারে ডাকতাছে।
    এই রংলি, রংলি,উইঠ্যা পড়।সকাল হইয়্যা গ্যাছে গিয়া।
  • S | ৩০ আগস্ট ২০১৯ ২০:৩৮418031
  • দেখুনঃ
  • এলেবেলে | ৩০ আগস্ট ২০১৯ ২০:১৫418030
  • ভূমিকা লিখবেন অমর্ত্য বা রাম গুহ। অর্জুন তাই বলেছেন। আমি জিজ্ঞাসা করেছি এঁরা কেন? মানে এঁরা এমন কিছু লিখছেন ওই বিতর্কটার ব্যাপারে যা অর্জুনের পছন্দ হয়েছে। আমি তো সেটাই জানতে চাইছি যে কী এমন লিখলেন তাঁরা যে অর্জুন তাঁদেরকে পছন্দ করছেন। ভুল বোঝার কোনও কারণ নেই তো।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ২০:১০418029
  • একদম কোনো প্ল্যান নেই। তৎকালে টিকিট কেটে বেড়িয়ে পরব। 'লেপচাজগত' নামটা মনে ধরল। কোনো আরামপ্রদ জায়গারও দরকার নেই। রাত্রিবাসযোগ্য জায়গা হলেই চলবে।

    আমি একটা কাজে আটকে পড়েছি। একটু বাদে অনলাইন আসছি।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ২০:০৪418028
  • বজ্রবাহাদুরের ট্যাক্সিতে চড়লেই নিয়ে যাবে।

    তবে থাপা, মনে রাখবেন।
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ১৯:৪৬418027
  • এই নীলপাহাড়ি কোন জায়গাটা বলুন তো? পুবং, রংলি রংলিওট চা বাগান আর পাশের পাহাড় মংপু থেকে তো তিনচুলের কাছেপিঠে মনে হয়। পেশক রোড থেকে ডানদিকে ঘুরে গিয়েছিল।
  • Ela | ৩০ আগস্ট ২০১৯ ১৯:৪৩418026
  • কিংবা নীলপাহাড়ি চলে যান। ঝাউবাঙলোয় থাকবেন, তাহলে সাঁতরামশাইয়ের সবুজ দাড়ি, হাঁড়িচাচার গান আর কুণ্ডুমশাইয়ের মুণ্ডু নাচানো সবই উপভোগ করতে পারবেন।

    খুব করে বললে নাহয় পূবংয়ের খাঁটি মাখনেরও ব্যবস্থা করে দেব।
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ১৯:৪১418025
  • লোলেগাঁও বা রিশপও বেশ ভালো। কিন্তু বড় একটেরে। দুপুরে একটু জমিয়ে স্টেক খাওয়ার ইচ্ছে হলে কিস্যু করার নেই। লেপচাজগতের সুবিধে হলো সকালে কাঞ্চন দেখে দুপুরে গ্লেনারী ঘুরে আসা যায়। বিকেলে কার্সিয়ং গুডরিকে চা খাওয়া যায়। আবার ফিরে আসা যায় অক্লেশে।
  • S | ৩০ আগস্ট ২০১৯ ১৯:৩৯418024
  • ডিপেন্ড করছে কবে যাবেন? এক কাজ করতে পারেন যে ওখানে চলে গেলেন, তারপরে ওদেরকে জিগালে বলে দেবে যে এখন কোন জায়্গা বেস্ট। অনেকে ডাইরেক্ট রিষপ চলে যায়। কাছাকাছিই পেডং। লোলেগাওঁতেও এখন বোধয় হোটেল হয়ে গেছে। সময়মতন নেওরা ভ্যালিতে গেলে আর ফিরতে ইচ্ছে করবেনা। একটু উত্তরে সিকিমে র‌্যাঙ্গপো, নামচি। পস্চিমে গেলে পাবেন সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট। পুবদিকে একটু নামলে নাগারকাটা, মালবাজার, লাটাগুড়ি।
  • avi | ৩০ আগস্ট ২০১৯ ১৯:৩৮418023
  • লেপচাজগত যান। ফরেস্ট বাংলোয় থাকবেন। অনবদ্য জায়গা। কুড়ি মিনিটের মধ্যে দার্জিলিং গিয়ে সমস্ত আধুনিক ব্যবস্থা পাবেন, অথচ একান্ত নিরালা। আর কাঞ্চনজঙ্ঘার পুরো বিস্তৃতি সহ সূর্যোদয় দেখা যায়। লেপচা পিকের ওপরে বসে সকালে টাইগার হিল ধরণের অনুভূতি বাড়তি। চাইলে একটু পা চালিয়ে সুকিয়া বা মানেভঞ্জন যেতে পারেন।
  • অর্জুন | ৩০ আগস্ট ২০১৯ ১৯:২৬418022
  • হ্যাঁ সে তো বটেই। কিন্তু পার্টিকুলার একটা জায়গা রেফার করুন। শিলিগুড়ি থেকে যাব। আর কোচবিহার থেকে ঐ রুটে কি যাওয়া সম্ভব? কোচবিহার বোধহয় অন্যদিকে !!
  • S | ৩০ আগস্ট ২০১৯ ১৯:২২418021
  • ওদিকটা পুরো স্বর্গ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত