এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৯:৫০417930
  • হ্যা সেটার সম্ভাবনাই বেশি।

  • | ২৯ আগস্ট ২০১৯ ১৯:৪৯417929
  • হ্যাঁ নেই। রাষ্ট্রের সারোগেট হওয়া টা একটু চাপের রে বাবা, একটা ছেলে বা মেয়ে একটা দেশের বলে, তাতে সেই দেশের প্রতিনিধি হতে হবে যেকোনো ডিবেটে এটা বিচিত্র দাবী।

  • সিএস | ২৯ আগস্ট ২০১৯ ১৯:৪৮417928
  • অরুন্ধতী তো ভয় পেতেই পারেন। মিলিটারির বিরুদ্ধেই বলতে গিয়ে যুক্তিটা ভুল দিয়েছেন কিন্তু লক্ষ্য তো ভারতের মিলিটারি। ১০ বছরের পুরোনো ক্লিপ যদি এখন বেরোয়, সেটা প্ল্যান করেই হয়েছে মনে করি, আর সেটাকে নিয়ে কেউ যে কেস করে দেবে না, সেটা তো আর বলা যায় না। আগের পাঁচ বছরে গালি খেয়েছেন এবার হয়ত আইন বদলের সুবিধে নিয়ে টেররিস্ট বানিয়ে দিল। দুচারদিন লেখালেখি হবে তারপর এলগার পরিষদের কেসের মত চলবে।
  • Ekak | ২৯ আগস্ট ২০১৯ ১৯:৪১417927
  • এগুলো যা যা বল্ছেন সবই ব্যক্তির পজিশন থেকে চাওআ হলে এবসলিউটলি নো প্রবলেম। কেও বল্তেই পারে উনি কেন এরকম বল্লেন ক্ষমা চান। এই ক্ষেত্রে ব্যক্তি বা গোষ্টির পেছন থেকে রাস্ট্রের বোটকা গন্ধ বেরোচ্ছে, নঐলে যে দেশে রাত্র দিন নির্বাচিত জনপ্রতিনিধি রা ইতিহাস বিক্রিত করছে, হোম মিনিস্টার এসেম্বলি তে দান্ড়িয়ে ইতিহাসের নামে মিথ্যে ওগড়াচ্চে, সেখানে ৮ বছর আগেরেকটা টক এর ক্লিপিঙ্গ ভাইরাল করা, ক্ষমা চাওআ এগুলো ঠিক অতোটাও কাক বসলো আর তাল পাড়লো নয় ঃ) কী বল্ছেন তার চেও কাকে চটাচ্ছেন সেটা ম্যাটার কর্ছে।
  • মানিক | ২৯ আগস্ট ২০১৯ ১৯:৩৪417926
  • অরুন্ধতীকে যারা কিছু বলেছে তারা যতক্ষণ ব্যক্তি বা সংবাদপত্র ততক্ষণ আপত্তি নেই তো? তাহলে আমরা একমত।
  • dc | ২৯ আগস্ট ২০১৯ ১৯:৩২417925
  • ব্যক্তি বলে তিনি সবকিছুর উর্দ্ধে, সেটা বলিনি। আমার মতে ব্যক্তির ক্ষেত্রে বাকস্বাধীনতার বা মত প্রকাশের স্বাধীনতার বারটা আরও উঁচু হওয়া উচিত।
  • মানিক | ২৯ আগস্ট ২০১৯ ১৯:৩০417924
  • খ কে।

    আমার পয়েন্ট ছিল, ২০১১র ঘটনা বলে ক্ষমা চাওয়ার প্রয়োজন তামাদি হয়ে গেছে এমন নয়। কথাটা অন্যায় হলে, ক্ষমা চাওয়ার মত হলে, বেটার লেট দ্যান নেভার।

    এবারে কথাটা ক্ষমা চাওয়ার মত ছিল কিনা সে নিয়ে আমরা ভিন্নমত হতে পারি।
  • মানিক | ২৯ আগস্ট ২০১৯ ১৯:২৫417923
  • ডিসির সাথে একমত হলাম না। ব্যক্তি বলে তিনি সবকিছুর উর্দ্ধে নন। অবশ্যই কথা বলার জন্য ওনাকে মারা বা কোন ভ্যান্ডলিজমের বিরোধী। কিন্তু ওনার পজিশনের সমালোচনা করা, বা ওনাকে বয়কট করা (কেউ যদি করতে চায়), সেটাকে অন্যায় বলতে পারি না।
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ১৯:১৭417921
  • অনেকদিন পরে @খ'র মেসেজ দেখে ভাল লাগল। এই বাড়ি ঢুকলাম। আপনার প্রাপ্য উত্তরটা একটু পরে দিচ্ছি।

    চট করে @Elaর উত্তরটা দিয়ে দিই। কয়েকমাস আগে আলজাজিরা চ্যানেলে অরুন্ধতীকে মেহেদী হাসান জিজ্ঞাসা করেছিল যে
    বর্তমান পরিস্থিতি অরুন্ধতীকে ভয় পাওয়ায় কিনা! তার উত্তরে তিনি বললেন যে এমনিতে তিনি ভয় পান না, পেলে আর এই লেখালেখি চালিয়ে যেতে পারতেন না। তবে গৌরী লঙ্কেশের খুনের কথা উল্লেখ করে বললেন যে তিনি সাবধানে থাকার চেষ্টা করেন কারণ 'ইউ নেভার নো'। তার সবচেয়ে বড় সহায় তার পাঠককূল এ কথাও বললেন।

    একটু আগে শুনলাম গত কদিন ধরে ২০১১ র ওই ভিডিও ক্লিপিংটা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং এ ব্যাপারে তার কাছ থেকে জবাব চাওয়া হয় বারবার তাই বাধ্য হয়ে তিনি অ্যাপলজি করেছেন।
  • dc | ২৯ আগস্ট ২০১৯ ১৯:১৭417922
  • মানিকবাবুর সাথে একমত হলাম না, কারনটা খ দা লিখে দিয়েছে। জাপান একটা রাষ্ট্র, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য জাপান ক্ষমা চাইতে পারে, বা অ্যামেরিকা জাপানের কাছে ক্ষমা চাইতে পারে (যদি চায় তো)। তার সাথে একজন ব্যক্তিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। এখন এরকম হতেই পারে যে অরুন্ধতীর সত্যিই মনে হয়েছে যে আগে যা বলেছেন তা ঠিক বলেন নি, তাই ক্ষমা চেয়েছেন। সেরকমও তো কতোই হয়। কিন্তু ওনাকে যদি কোনরকম প্রেশারে পড়ে ক্ষমা চাইতে হয় তো সেটা কোনভাবেই সমর্থন করবো না। এমনিতেও আমি ব্যক্তির বাকস্বাধীনতার পক্ষে, ডান বাম দু তরফেই, যতোক্ষন না ইচ্ছা করে কোন কমিউনিটিকে হার্ট করে কিছু বলা হচ্ছে।
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৯:০২417919
  • অরূনধতি একজন ব‍্যক্তি, রাষ্ট্র নন, রাষ্ট্রের প্রতি নিধি ও নন। বাংলাদেশের বা বালু চিস্তানের বন্ধুরা কষ্ট পেয়েছেন বলে যদি স্বতপ্রণোদিত ভাবে ক্ষমা চেয়ে থাকেন তাহলে কার কি বলার আছে, কিন্তু এই মহিলা সাধারণ ভাবে গোটা জীবনে পাকিস্তান রাষ্ট্র কে ভীষণ পছন্দ করে এসেছে ন বা পৃথিবীর কোন রাষ্ট্রের অত‍্যাচার কে খুব সমর্থন করে ছেন এরকম কোন খবর নেই, এর পরে তো তাহলে তারেক ফাতা, তসলিমা নাসরিন দের ভা্যত রাষ্ট্রের অপরাধ ঐর জন্য ক্ষমা চাওয়ার দাবি করবে কিছু ছাগল।
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৯:০২417920
  • ডিডি র নাম্বার নেই।একক, অর্পণ আর টি র নাম্বার দিচ্ছি।

    ওদের থেকে জেনে নাও
  • মানিক | ২৯ আগস্ট ২০১৯ ১৮:৪৬417918
  • দ্বিতীয় মহাযুদ্ধের সময় কোরিয়ান কমফোর্ট ওম্যানদের ঘটনাটা নিয়ে জাপান এই কয়েক বছর আগেও ক্ষমা চেয়েছে। ২০১১র ঘটনা নিয়ে অরুন্ধতী ক্ষমা চাইবেন সেটা স্বাভাবিক ও উচিত। বাংলাদেশের গণহত্যা কমফোর্ট ওম্যান নিয়ে জাপান যা করেছিল তার চেয়ে কম ঘৃণ্য নয়।
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৮:৩৯417917
  • কারো কাছে ডিডি দার ফোন থাকলে একটু পিং কোরো, ভদ্রলোক তো আসেন ই না। চিন্তাও তো হয় নাকি।

  • | ২৯ আগস্ট ২০১৯ ১৮:৩৬417916
  • অর্জুন এর জন্য বক্তব্যঃ অরুন্ধতি র (অ্যানিহিলেশন এর ) ভূমিকা র প্রবন্ধটা সম্পর্কে, 'এটা ওর বিষয় নয়' ছাড়া আর স্পেসিফিক কিছু বলার আছে?

    বিশেষতঃ সোশাল সায়েন্সে প্রবলেম পেলেই সবাই কথা বলতে পারে বলার পরে?

    মানে দুটো স্টেটমেন্ট ই স্লাইট অদ্ভুত লাগলো। এই পার্ট টা মেনে নিতে আপত্তি নেই, সমাজ বিজ্ঞানে অনেকটা ই জীবনের অভিজ্ঞতা প্রসূত বলে অনেকে হয় তো একটা অধিকার অর্জন করার জায়গায় থাকেন।
    মহানুভবতার সঙ্গে উত্তর দিতেই হবে তেমন না, রাগ করেও দিতে পারেন ঃ-))

    অর্জুন এবং একক এর ওরিজিনাল পয়েন্ট টা, সবচেয়ে ভ্যালিড, এখন ২০১১ একটা কথা বলার জন্য ক্ষমা চাইতে হবে কেন?

    ফাইনালি, সাগরিকা ঘোস, পৃথিবীর সবচেয়ে খারাপ জার্নালিস্ট দের মধ্যে একজন, যে কোনো আলোচনা ই যে ডিনারের সময়্কার আড্ডা র ভাষায় দেওয়া যায় না, এটা ওঁকে কেউ বোঝায় নি। অরুন্ধতি কে সেক্সি ইনটেলেকচুয়াল হিসেবে দেখানো টা কম্প্লিমেন্ট কিনা জানি না, অরেকটা কথাও মনে রাখা দরকার, ভারতের কমিউনিস্ট আন্দোলনের সবচেয়ে কড়া সমালোচনা অন দ্য লেফ্ট যাঁদের কাছ থেকে, সবচেয়ে সাসটেন্ড ভাবে এসেছে, সেটা র মধ্যে অরুন্ধতি, যোগেন্দ্র যাদব আর সম্ভবত প্রকাশ আম্বেদকর রা পড়বেন। মাওবাদী আন্দোলনের সঙ্গে সিম্প্যাথাইজ করলেও, আদিবাসী দের ডেসপারেট অবস্থার কথা, বিশেষত সাড়োয়া জুলুম আর অপারেশন গ্রীন হান্টের প্রেক্ষিতে, ভদ্রমহিলা ভীষণ রেজিমেন্টেড লেনিনিস্ট অর্গানাইজেশন, এর কমিউনিস্ট আন্দোলনকে ভীষণ একনিষ্ঠ সমথন কোথাও করেছেন তার খবর নাই বিশেষ।

    উনি তো নভলাখা দের থেকেও বেশি লিবেরেল। ওনাকে যে রাম গুহ রা, শৌরী অফ দ্য লেফ্ট বলেন, সেটা পাতি হিংসে ছাড়া কিসু না।

    (লেনিনিস্ট অর্গানাইজেশন - এই কথাটার মানে অনেকে না বুঝে মাঐজম আর লেনিনিজম এর মধ্যে অনেক কিছু আলাদা বলে প্যাচাল পাড়তে পারেন, তাই বলে রাখা হচ্ছে, যে বিশেষতঃ ১৯১৭ র পরে, এই বোকা বোক্কা ডেমোক্রাটিক সেন্ট্রালিজম ইত্যাদি চালু হওয়ায়, বলশেভিক পার্টি র মধ্যে যে একটা বিচিত্র লোকের সমাহার হয়েছিল, তার বারোটা বাজে, এবং অকারণ বোকা বোক্কা কমিউনিস্ট পার্টির ডিসিপ্লিন ইত্যাদি তইরি হয়, বলা বাহুল্য এই অজুহাতেই ইনটারনাল ডিনানসিয়েশন ও ঐতিহাসিক হত্যা গুলি হয়েছে বিভিন্ন দেশের পার্টির মধ্যে, আবার এই দিয়েই যুদ্ধ জয় ও হয়েছে ইত্যাদি, তবে শুধু এই দিয়েই খুব উপকার হয়েসে বলে মনে হয় না।)
  • S | ২৯ আগস্ট ২০১৯ ১৮:২৪417915
  • যাই হোক। বড়লোকদের ট্যাক্স কমিয়ে যে ইকনমি গ্রো করা যায়্না তার একটা উদাহরণ দেখা গেলো।
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৮:১৩417914
  • উত্তরপাড়ার বইঠেকে আজ থেকে গুরুর সব বই পাওয়া যাচ্ছে।

  • hmm | ২৯ আগস্ট ২০১৯ ১৮:১২417913
  • Behind the backs of the population, a bipartisan group of US lawmakers, military leaders and intelligence agents are engaged in a secret operation to endow the executive branch with dictatorial powers to suppress social opposition in the United States.

    On July 27, Donald Trump offered a glimpse of this movement within the state apparatus, tweeting, “Consideration is being given to declaring ANTIFA … a major Organization of Terror (along with MS-13 & others). Would make it easier for police to do their job!” On August 17, Trump repeated the same threat.

    Trump has seized upon the actions identified with ANTIFA, a loose amalgam that includes middle class protesters and, no doubt, police provocateurs, in order to label any form of left-wing opposition to fascism “terrorism,” a hallmark of police-state dictatorships from Hitler’s Third Reich to Pinochet’s Chile.

    Trump is not merely expressing a personal opinion. In the face of growing strikes and protests and mounting social unrest internationally, the American ruling class is acknowledging that maintaining the flow of corporate profits and defending unprecedented levels of social inequality against the opposition of the broad masses of people requires dictatorial forms of rule. Under conditions in which three US billionaires control as much wealth as half the US population, even the worn-out forms of democratic rule have become untenable.

    Trump increasingly legislates by “national emergency,” deploying troops on US soil, diverting Pentagon funds to build a border wall, threatening to end due process and constructing a network of concentration camps presently filled with desperate asylum seekers.

    The next steps—including for martial law, mass arrests of left-wing dissidents, and shutting off the Internet—are being developed out of the public view.

    For example, Brennan Center co-director Elizabeth Goitein wrote in the Atlantic in February that the military-intelligence agencies now interpret a section of the 1934 Communications Act as granting the executive branch the power to “seize control of US internet traffic, impeding access to certain websites” as well as to shut down the internet, block the delivery of email and manipulate smart speakers like Amazon Alexa upon the president’s proclamation “that there exists a state or threat of war involving the United States.”

    The government is also developing plans to abolish the Constitution and carry out mass arrests.
  • S | ২৯ আগস্ট ২০১৯ ১৭:৪৫417912
  • এদের অন্য শেল্টারও আছে। ইন্টারন্যাশনাল (পস্চিমী) কমিউনিটির সাপোর্ট আছে। বিশাল বড় এবং ইনফ্লুয়েন্সিং অডিয়েন্স আছে। তাই বেশি কিছু করতে পারেনা।
  • Ela | ২৯ আগস্ট ২০১৯ ১৭:২১417911
  • সে ব্যাপারে একদম একমত, আমি শুধু টেকনিক্যাল আপত্তি তুলছিলাম ঐ স্টেট ইজ নোবডি স্টেটমেন্টে, অ্যাজ অন টুডে।

    @অর্জুন, ভাতে মারা যেখানে সম্ভব না সেখানে ভয়ের কারণ কী হতে পারে? প্রাণের?
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৭:১১417910
  • হ্যাঁ সরকার থেকে ওঁকে অন্তত প্রকাশ্যে কিছু বলে নি। ইন ফ্যাক্ট বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাতিক রিলেশানে প্রভাব পড়ছে এইটা যদি সরকারের তরফে বলতেন কেউ তো মানে বুঝতাম।
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ১৭:০২417909
  • অরুন্ধতীর ক্ষেত্রে সরকার ও মেজরিটারিয়ানের আরেকটা রোষের কারণ ওকে ভাতে মারা সম্ভব নয়। ও লিখে যে টাকা রোজগার করে সেটা একটা সাক্সেস্ফুল ফিল্ম স্টারের সমতুল্য। অজস্র ভাষায় অনুবাদ হয় ওর বই। বিশ্বের বিখ্যাত সব পাবলিশর থেকে রয়্যালটি পায় ও।
    অরুন্ধতীকে চাপে ফেলা অত সোজা নয় তাই রান্না হওয়া বিরিয়ানিতে এখন কাঁকড় খুঁজতে হচ্ছে।
  • Ekak | ২৯ আগস্ট ২০১৯ ১৬:৫৫417908
  • @এলা
    সরকার বল্লে ব্যাপার্টা সন্দেহজনক থাকতো না। বলেনি অথচ এতদিন বাদে হঠাত, তাই সন্দেহের। রাশদি, অরুন্ধতি এন্রা একটা ইমিউনিটি এনজয় করেন। ওদিকে ট্রাম্প খুলে আম সাপোর্ট দিচ্ছে স্টেট অকুপেশন কে, তার ঠিক পরেই অরুন্ধতির এপলজি, এটা ইমিউনিটি কার্ব হবার ভয় থেকেই মনে হয়।
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৬:৪৯417907
  • Ela | ২৯ আগস্ট ২০১৯ ১৬:৪৪417906
  • @একক, স্টেট ইজ নোবডি এটা ঠিক কথা না। সিডিশন ল যদি ছেড়েও দিই (ঔপনিবেশিক আমলের লিগ্যাসি হিসেবে), আর্টিকল ১৯(২) অনুযায়ী বাংলাদেশ সরকারিভাবে বা বাংলাদেশি নাগরিক সমাজ থেকে আপত্তি উঠলে ভারত সরকার অরুন্ধতীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

    অরুন্ধতীর কেসটা কী ভাল জানি না, কিন্তু সরকারিভাবে ওনাকে ক্ষমা চাইতে বলা হয়েছে কি? দেখুন সময়টা সন্দেহজনক, বা সরকারকে ছাপিয়ে রাজনৈতিক দলের গলা শোনা যাচ্ছে (কেন্দ্রে হোক বা রাজ্যে), এর কোনওটাই ভুল না। কিন্তু আজকের দিনে সরকার চাইলে সংবিধানসম্মত ভাবেই অরুন্ধতীকে ক্ষমা চাইতে বলতে পারে।
  • অর্জুন | ২৯ আগস্ট ২০১৯ ১৬:১০417905
  • ২০১১ র একটা প্যানেল ডিসকাশনে অরুন্ধতী বলেছিলেন ভারত সরকার তার জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করে যে ভাবে সৈন্য মোতায়েন করেছে কাশ্মীরে, উত্তর পূর্বে, তেলেঙ্গানায়, গোয়ায় ইত্যাদি, পাকিস্তান সে ভাবে তার জনগণের বিরুদ্ধে সৈন্য ব্যবহার করেনি। এটা ২০১১য়।

    কিন্তু আজ অ্যাপলজি চেয়ে উনি বললেন যে তার লেখায় তিনি বারবার বালুচিস্তানে এবং '৭১ এ পূর্ব পাকিস্তানে, পাকিস্তানি সৈন্যদের গণহত্যার কথা তিনি উল্লেখ করে গেছেন।

    ব্যাপারটা স্বাভাবিক নিয়মে কন্ট্রাডিকটরি শোনাবে।

    আবার উনি এটাও বলেছেন ' people unintentionally say something thoughtless or stupid” at some point in their lives. “

    টাইমিং এ আমি আশ্চর্য হচ্ছিনা।
  • একক | ২৯ আগস্ট ২০১৯ ১৫:৫৩417904
  • @ডিসি

    এক্স্যাক্টলি এটাই, টাইমিংটা সন্দেহজনক, যে বাতাসে ভয় ঢুকছে।
  • একক | ২৯ আগস্ট ২০১৯ ১৫:৫২417903
  • @ দ দি, হ্যাঁ, তখন তো বাংলাদেশ বলতে পাকিস্তানের অংশ। ঠিক।

    @ অর্জুন কে, সাপ-ব্যাঙ কথাটা স্টেট্ এর মাথা গলানোর প্রেক্ষিতে বলা। স্টেট্ ইজ নোবডি, লেখার কৈফিয়ত চাওয়ার, তাই।
  • dc | ২৯ আগস্ট ২০১৯ ১৫:৪৯417902
  • অ্যাপোলজি টজি ব্যাপারটা আমারও বেশ অস্বস্তিকর মনে হয়েছে, যদিও এও বলা যায় যে অরুন্ধতীর মনে হয়েছে তাই দিয়েছেন। আর সেই ২০১১ সালে কি বলেছিলেন তার জন্য ২০১৯ এ এসে ক্ষমা চাই্তে হচ্ছে, এরপর হয়তো টলস্টয়কে বলা হবে ভারতে এসে ক্ষমা চেয়ে যেতে।

    অর্জুন, পারলে বাংলাতেই লিখুন ঃ-)
  • | ২৯ আগস্ট ২০১৯ ১৫:৪৮417901
  • 'বাংলাদেশ এপিসোডের পরে' কথাটা তো উনি বলেন নি। ওঁর বক্তব্য ছিল ভারতের আর্মি তার নিজের দেশের মানুষের বিরুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়, সেভাবে পাকিস্তান কখনো (এখানে কখনো-টা উল্লেখ্য) তার নিজের দেশের লোকের বিরুদ্ধে আর্মি নামায়নি।

    মুশকিল হল পাকিস্তান বাংলাদেশ খুনোখুনী করে নি একক। সেই সময় পাকিস্তান তার নিজের দেশেরই একটা অংশের উপর এথনিক ক্লিনজিং করার চেষ্টা করেছিল। ১৯৭১ এর ১৬ই ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানেরইও পূর্ব অংশের লোকের উপরে অকথ্য অত্যাচার করে গেছে।

    আর গণহত্যার ভয়াবহতা ধরলে পূর্ব পাকিস্তানের জেনোসাইড ভয়ানক ভয়াবহ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত