এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৮ আগস্ট ২০১৯ ২৩:০১417751
  • আলবাল কালাচাঁদের ছবি মার্কা চাট্টি গাম্বাট গরুর রচনা লিখে আমাকে য্যানো কিশু উৎসর্গ করা না হয়। তাহলে ক্ষমা করে দেব। এখানেই আমার মহানুভবতা। নয়তো পেলারাম রায়কে স্যার আশুতোষ যেমন এক ভল্যুম এনসাইক্লোপিডিয়া নিয়ে তাড়া করেছিলেন, তাইই করা হবে।

    যত্তসব, ফের যদি পোইটরি...
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২২:৫৯417749
  • আমার নিকোল কিডম্যান ফেভারিট কোল্ড মাউন্টেন।
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ২২:৫৬417748
  • দু দি, ঠিক ঃ-)
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ২২:৫৪417747
  • অর্জুন, না। নিকোল কিডম্যানের সিনেমা কমই দেখেছি। ব্যাটম্যান আর আইস ওয়াইড শাট, এরকম দুয়েকটা।

    থ্রি বিলবোর্ডস দেখেছি, অসাধারন।
  • Du | ২৮ আগস্ট ২০১৯ ২২:৪৯417746
  • ব্রীজেস অফ এর গান গুলো~ও দুর্দান্ত। লুপে শোনার মতন।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ২২:৪৭417744
  • সম্প্রতি বড় ভাল্লাগল আন্ডার দ্য টাসকান সান। আর থ্রী বিলবোর্ডস আউটসাইড এবিঙ্গ, মিসৌরি।
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ২২:৪৭417745
  • আপনি The Hours দেখেছেন? ওখানে নিকোল কিডমেন ভার্জিনিয়া উলফের ভূমিকায় প্রস্থেটিক দিয়ে কি অভিনয় করেছিলেন নিকোল, যেন ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে ভার্জিনিয়া উলফ।
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ২২:৪৫417743
  • প্রথম যখন ক্যাবল টিভি এল তখন TNT ছিল আমার খুব প্রিয় একটা চ্যানেল। লেট নাইটে কত হলিউড ক্লাসিক্স দেখেছি।

    কেরি গ্রান্টকেও আমার খুব ভাল লাগত।
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ২২:৪৪417742
  • মেরিল স্ট্রিপকে নিয়ে তো কোন কথাই হবেনা। নিকোল কিডম্যানকে আমার সেরকম ভালো লাগেনি, দুয়েকটা সিনেমা ছাড়া। আরেকজনকে অসাধারন লাগতো, মিশেল ফাইফার। ওনার একটা সিনেমা দেখেছিলাম, ফ্যাবুলাস বেকার বয়েস। সেটাও এমনিতে সুন্দর, শান্ত টাইপের সিনেমা হওয়ারই কথা ছিল, কিন্তু মিশেল ফাইফারকে দেখে আর শান্ত থাকা যায়নি।
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২২:৪২417741
  • নন্দনে কি ভালো ভালো সিনেমা দেখেছি, প্লেজান্টসভিল, প্রচন্ড তাসের দেশ মনে হয়েছিল।
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ২২:৩৯417740
  • তারপর রেইনম্যান, টম ক্রুজ আর ডাস্টিন হফম্যান। ডাস্টিন হফম্যানের আরেকটা সিনেমা ছিলো টুটসি। কি ভাল্লাগতো এই সিনেমাগুলো দেখতে।
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২২:৩৮417739
  • হেসে নেও এ দু’দিন বই তো নয়।

    ক’বছর আগে কী যেন একটা আঙুর ক্ষেত টেত নিয়ে একটা সিনেমা দেখলাম।
    মারদাঙ্গার সিনেমা খুঁজে না পেলে মাঝেমধ্যে এসব ‘সুন্দর, শান্ত’ সিনেমা দেখে ফেললে ভালোই লাগে সত্যি।
    মিসেস হেন্ডার্সন প্রেজেন্টস আর সিটি অফ এঞ্জেলস মনে পড়লো; যদিও অন্য জঁর।
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ২২:৩৬417738
  • আমার হলিউডের দুজন অসম্ভব প্রিয় অভিনেত্রী হলেন মেরিল স্ট্রিপ আর নিকোল কিডমেন। দুর্দান্ত।

    আর কি বলছেন। ছিঃ। আপনারা শতবর্ষ বাঁচুন শত্তুরের মুখে ছাই ঢেলে, জগত আলো করে। (একদম সিরিয়াসলি বললাম)
  • ন্যাড়া | ২৮ আগস্ট ২০১৯ ২২:৩৩417737
  • সোডাজল(রা) এখন টাকা করায় ব্যস্ত।
  • ন্যাড়া | ২৮ আগস্ট ২০১৯ ২২:৩২417736
  • ওজ্জুনবাবু, "বলবেন" কী মশাই, এখনই বলি। লিখে ফেলুন।
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ২২:৩০417735
  • ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি আমারও খুব ভাল্লেগেছিল। মেরিল স্ট্রিপ, ক্লিন্ট ইস্টউড দুজনকেই। আর কি সুন্দর সিনেম্যাটোগ্রাফি! তেমনি ভালো লেগেছিল মিস্টার হল্যান্ডস ওপাস। এরকম ছোট্ট সুন্দর, শান্ত সিনেমা আর বানায় না।
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ২২:২৯417734
  • @ন্যাড়া বাবু, হেসে যান, হেসে যান। একদিন এই 'ওজ্জুন' লেখালেখির জগতে এমন খেল দেখাবে না, তখন ঐ ছিলিকন ভ্যালিতে বসে আশে পাশের সাকরেদের বলবেন 'এই ছোকরাকে আমি চিনি।' বলে দিয়ে গেলুম। সন, মাস, সময় মিলিয়ে রাখুন। ঃ-)
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ২২:২৭417732
  • 'দিদির মহানুভবতা' র কথা তো বলিনি। আমার কথা বলেছি। আমি ভীষণ ইন্ডিপেনডেন্ট এবং অ্যান্টি- এসট্যাবলিশমেন্ট। আমার কোনো ছাতা নেই। সমর্থন করি মাত্র।
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২২:২৭417733
  • তবে আর জ্ঞানকে কুক্ষিগত করে রেখে কি হবে।
    সোডাজলের কলাম কবে বেরুবে তার অপেক্ষায় থাকতাম, তারপর অনিয়মিত হতে থাকলো। তারপর আমারও সময় টময় কেমন কমে গেল।
  • ন্যাড়া | ২৮ আগস্ট ২০১৯ ২২:২৩417731
  • ইয়েস, রঞ্জনদার লেখা। তখনও আমি ব্যাঙ্গালোর শহর চোখেই দেখিনি। তবে সোডাজল কে, সেটা আমি জানি।
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২২:১৯417730
  • আর ই/ঈ যথারীতি ভুল। উফ, সিনেমা দেখি।
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২২:১৬417729
  • ওহো না সরি রঞ্জন ঘোষাল।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ২২:১৩417727
  • সম্ভবত আবার কি, বলেই তো দিলাম ঘটি। তবে মিষ্টি একেবারে পছন্দ করি না। আর ভূত জলোকিয়ার আচারটার জন্য মন-কেমন করে (জিভ-কেমনও বলা যায়)।
  • র২হ | ২৮ আগস্ট ২০১৯ ২২:১৩417728
  • কলকাতায় প্রথম দেখা সিনেমা ব্রিজেস অন ম্যাডিসন কাউন্টি। ইংরেজি ডায়ালগ তো বুঝতাম না, মেরিল স্ট্রিপকে দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। এখনো দেখছি মুগ্ধই আছি।

    (এটা mjalএ লেখার কথা, কিন্তু ও টইয়ের এখন বিতিকিচ্ছিরি পথভ্রষ্ট)।

    বহুকাল আগে পরবাসে লুরুর গাছকাটা নিয়ে দ্বারে দ্বারে দ্রুম ন্যাড়াদার লেখা ছিল না? বিথীকিচ্ছিরি মনে পড়লো।

    সোডাজল কে বা কারা সেই কৌতূহল এখনো আমার।
  • | ২৮ আগস্ট ২০১৯ ২২:০৭417726
  • পানিপথের কেস টা অন্য। ইব্রাহিম লোদীর বাবরের তুলনায় অনেক বেশি সৈন্য ছিল। কিন্তু বাবরের কামানের ব্যবহার সব ইক্যুয়েশন বদলে দিল। তখনো পর্যন্ত কামানের প্রচলন ভারতীয় রা তেমন ভাবে করতো না।
  • | ২৮ আগস্ট ২০১৯ ২২:০২417725
  • ফাস্ট বোলার বোলে তো প্রসাদ। দুষ্টু লোকে বলে ওর বল ফ্রন্ট ফুটে মিস করলে সেই বল নাকি ব্যাক ফুটে অক্লেশে খেলা যায়!!
  • | ২৮ আগস্ট ২০১৯ ২২:০০417724
  • যাক যেকোন খারাপ জিনিসের মধ্যেই ভালো জিনিস লুকিয়ে থাকে।

    যেমন আজকের প্রাপ্তি এলা ঘটি এটা জানা ( খুব সম্ভবত) । গুরুর পাতায় শ এ শ এ বাঙাল। আমরা কয়েক পিস ঘটি কোনরকমে নিজেদের কৌলিন্য বাঁচিয়ে রেখেছি
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২১:৫৭417723
  • কিন্তু উনি তো অবতার হবেন না! ভীষণ কঠিন নির্দেশ, মূর্তি বা ছবি যেন কখনো না তৈরী করা হয়। বিমূর্ত অবতার কল্পনা খুব কঠিন ব্যাপার।
  • Du | ২৮ আগস্ট ২০১৯ ২১:৫৫417722
  • মহামদের ব্যাপারটা একটু খুঁজে ওনাকে অবতার বানিয়ে দিলে সকল দিক রক্ষা হয়।
  • Atoz | ২৮ আগস্ট ২০১৯ ২১:৫২417721
  • মানের সঙ্গে যুদ্ধ হল না মানকচুর সঙ্গে যুদ্ধ হল, কে ভেরিফাই করবে? প্রতাপের চারণকবিরা নিজেদের মতন বিবরণ দিয়ে গেছেন। অপরপক্ষ তাঁদের নিজেদের মতন বিবরণ দিয়ে গেছেন। আমরা হলাম দর্শক। সবই দেখে যাই সহাস্যমুখে। কেউ কেউ বা সজলচোখে। কিন্তু যা হবার তা হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত