এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ১৯:২৭417690
  • সে ডালও নাই, সে কালও নাই।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ১৯:২২417689
  • আমার তো চশমাই নেই, তাও ঐরকম লিখতে পারছি না, ভেউ।
    এদিকে অর্জুনের রাজনৈতিক মহানুভবতা দেখে সেই হুপার কিংবা আনোয়ারের সামনে করা কম্বলের ওভারগুলো মনে পড়ছে। হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল!
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ১৯:০৯417688
  • সীতারাম ইয়েচুরিকে সুপ্রিম কোর্ট জম্মু- কাশ্মীরে প্রবেশাধিকার দিল। ওর রাজনীতির আমি বিরোধী কিন্তু ওর এই কাশ্মীর যাওয়ার সদিচ্ছা ও আইনী সংগ্রামকে আমি স্বাগত জানাই। In moments emergency and national crisis এই দলগত বিরোধ থাকা উচিত নয় বলে আমি মনে করি। এখানেই আমার রাজনৈতিক মহানুভবতা। অবশ্য এটা এখানে কাউকে বোঝাতে পারব কিনা জানিনা।

    https://www.thequint.com/news/india/after-sc-approval-sitaram-yechury-set-to-visit-jandk-on-29-aug
  • | ২৮ আগস্ট ২০১৯ ১৮:৫৬417687
  • ন টা আসলে আমি। ব্রতীন
  • | ২৮ আগস্ট ২০১৯ ১৮:৫৫417686
  • অভী @ ৬ঃ৪৬
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ১৮:৫১417685
  • ন ৫:৫২, কুম্বলে নিঃসন্দেহে ভারতের সেরা স্পিনারদের একজন। ওরকম ঠাণ্ডা মাথা, গেম রিডিং, ব্যাটসম্যানকে চট করে বুঝে নেওয়ার ক্ষমতা বিরল। তার সাথে বল না ঘোরা সংক্রান্ত রসিকতাগুলোও জুড়ে বেশ হয়েছে। সেইযুগে এটাও বলা হত, কুম্বলের বল ঘুরবে ভেবে ডানহাতি ব্যাটসম্যান ব্যাট একটু ওয়াইড করে রাখত, বল সোজা এসে এলবি বা বোল্ড করত। একইভাবে বাঁহাতিরা বল ঘুরবে ভেবে ব্যাট একটু ভেতরে রাখত, বল সোজা গিয়ে কানা ছুঁয়ে নিত।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ১৮:৪৬417684
  • মহাভারতী সাইকোলজি বাদ দিন, 'থেকে' লিখতে গিয়ে ব'দা দুটো এ-কার দিলেন কী করে বলুন তো! আমি বেশ ক'বার গুরু আর গুগল লেআউটে চেষ্টা করে যাচ্ছি। কিছুতেই 'থেেকে' লিখতে পারছি না।
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ১৮:৪২417683
  • না হে অমন মহৎ কার্য করার জন্য সে দল বদলায় নি। সে অন্য স্বৈরাচারীদের দলদাসী হয়েছে। অন্য কোন গপ্প আছে। ক্রেমে ক্রেমে পোকাশ পাবে।
  • | ২৮ আগস্ট ২০১৯ ১৮:১৬417682
  • এক্সাক্টলি সেটাই তো বললাম। কাছের লোক থেেকে ১৮০ ডিগ্রি।

    বিরোধীী পক্ষের পার্থী হয়ে দাঁড়ানো। সেটাও তো মমতার গালে চড়। তার স্বৈরাচারিতার বিরুদ্ধে আওয়াজ তোলা। নয় কি?
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ১৭:৫৫417681
  • বোতিন
    ৩৬০ (মতান্তরে ১৮০) ডিগ্রী ঘোরার আগে তিনি মেদিনীপুরে খাকি পোশাকেই তিনো দলটিকে নিয়ন্ত্রণ করতেন ও প্রায় নেতৃত্ব দিতেন। দিদিকে মা ডাকতেন। তিনি দলদাসী ছিলেন।
  • | ২৮ আগস্ট ২০১৯ ১৭:৫২417680
  • আরে বস স্পিন না করিয়েই ৬০০+ উইকেট পেলো। এক ইনিংসে ১০ টা উইকেট পেলো।

    মন্দ কি?
  • | ২৮ আগস্ট ২০১৯ ১৭:৫০417679
  • মিস্টেক মিসটেক।

    ধন্যবাদ অভী, বড় এস।

    বড় এস ইয়েস
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ১৭:৪৪417678
  • আমরা বলতাম কুম্বলে প্রমাণ করেছেন যে স্পিনার হতে গেলে বল স্পিন করানো জরুরী নয়।
  • S | ২৮ আগস্ট ২০১৯ ১৭:৩৫417677
  • আমরা ছোটোবেলায় বলতাম যে কুম্বলে ৩৬০ ডিগ্রী স্পিন করায়।
  • avi | ২৮ আগস্ট ২০১৯ ১৭:২৯417676
  • ওটা ১৮০ হবে। ৩৬০ ডিগ্রি ঘুরে যাওয়া মানে আবার আগের অবস্থানেই ফিরে আসা।
  • S | ২৮ আগস্ট ২০১৯ ১৭:২৬417675
  • তিনি বিজেপিতে গ্যাসেন না?
  • | ২৮ আগস্ট ২০১৯ ১৭:২৪417674
  • পিটি দা @ ১ঃ৫৮। আমাদের দুর্ভাগ্য। পুলিশ কে এইভাবে দলদাসে পরিণগ
    করা।

    কিন্তু ব্যতিক্রম তো আছে। একদা দিদির অত্যন্ত কাছের লোক ভারতী ঘোষের ৩৬০ ডিগ্রি ডিগবাজি। তা যে কোন কারণে ই হোক।
  • @PT | ২৮ আগস্ট ২০১৯ ১৫:০৫417673
  • মানু-গনার বরানগর ম্যাসাকার/ বা গনার বিজনসেতু ম্যাসাকার কই যাবে?
  • | ২৮ আগস্ট ২০১৯ ১৩:৫৩417671
  • পিটি দা
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ১৩:২৮417670
  • @পিটিদা, একদমই তাই। ওর কাছেই আমার অফিস, তায় আরও কয়েকতলা উপরে বসি বলে আরও মচতকার যাকে বলে ঃ) এই যেমন এখন জানলা দিয়ে নৌকো বাওয়া দেখছি (মাইনাস দ্য অমল-ধবল পাল)।
  • lcm | ২৮ আগস্ট ২০১৯ ১২:৫০417668
  • অর্জুন বলে - ভেরি সিরিয়াস ইস্যু, কিন্তু কেন সিরিয়াস তা বলে না। এসএম তো তবু একটা লিংক দিল, অর্জুন কিস্যু দেয় না, শুধু কমেন্ট দেয়। কিসের প্রবন্ধ এসব বলছে না, কিন্তু কাকে উৎসর্গ করবে তা বলছে।
    অর্জুন ইজ মিস্টিরিয়াস।
  • T | ২৮ আগস্ট ২০১৯ ১২:৪৩417667
  • কীসের প্রবন্ধ? আর আমাকেই বা উৎসর্গ ক্যানো।
  • lcm | ২৮ আগস্ট ২০১৯ ১২:৪০417666
  • সিরিয়াসনেস-টাই তো বোঝার চেষ্টা করছি, বাট উইদাউট সিরিয়াস এফোর্ট
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ১২:৩৫417665
  • @Icm @sm আপনারা খবরটা জেনে, ভাল করে পড়ে আলোচনা করুন তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। I think it's a very very serious issue। শুধু ভাই টাইয়ের ব্যাপার নয়।
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ১২:৩৩417664
  • ন্যাড়া বাবু, প্রবন্ধটা আপনাকে আর @টি বাবুকে উৎসর্গ করব।
  • lcm | ২৮ আগস্ট ২০১৯ ১২:৩২417663
  • দুজন ভাই কারা - আম্বানি ব্রাদার্স?
    খরচার কথা কিন্তু সরকারি ঘোষনায় বলে নি মনে হল, অ্যানালিস্ট/ইকনমিস্টরা গেস্‌ করছেন।
  • অর্জুন | ২৮ আগস্ট ২০১৯ ১২:৩১417662
  • দেশে ৭২ বছরের মধ্যে প্রথম এই রকম ঘটনা ঘটল যে রিসার্ভ ব্যাংক সরকারকে টাকা দিল এবং এইরকম একটা ম্যাসিভ অ্যামাউন্ট। গতকাল রিসার্ভ ব্যাঙ্কে কর্মরত এক বন্ধুর সঙ্গে এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হল। কিন্তু এখন সময় নেই। পরে বিশদে জানাব।

    আজকের বিজনেস ষ্ট্যাণ্ডার্ড এ এই নিয়ে একটা খবর বেরিয়েছে উইথ গ্রাফ।
  • sm | ২৮ আগস্ট ২০১৯ ১২:২৩417661
  • দুজন ভাই এর মিলিত ধার পৌনে চার লাখ কোটি টাকার মতন।
    এই রকম কতো শিল্প বন্ধু ছড়িয়ে ছিটিয়ে আছে,তার হিসাব আছে?
    খরচা করার কথা তো বলেই দিয়েছে। কিছুটা ব্যাংক গুলোর আর্থিক স্টিমুলাস,কিছুটা পরিকাঠামো,কিছুটা গাড়ী ও বাড়ী প্রভৃতি রুগ্ন শিল্পে স্টিমুলাস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত