এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৮ আগস্ট ২০১৯ ১২:১৫417660
  • থ্যাংকু। দেখলাম।
    যা বুঝলাম - আরবিআই এর জমানো ভান্ডার থেকে সরকার অনেক টাকা নিয়েছে। যদিও এই টাকা নিয়ে কীভাবে ইকনমিক ক্রাইসিস-এর সুরাহা তার ডিটেইল্‌স্‌ সরকার জানায় নি। আর, এর আগের আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল - এভাবে গভর্নমেন্ট অ্যামাউন্ট ডিকটেট করতে পারে না, এই নিয়ে বিতর্কে পদ ছেড়ে চলে যান।

    ফাইন্যান্সের লোকেরা আরও ভাল বুঝবে - কৌন হ্যায় - ডিসি, বড়েস?
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ১২:১৪417659
  • Ela
    কিছুদিন আগে সল্ট-লেকের Arch Waterfront নামক বাড়ির ১৭ তলায় যেতে হয়েছিল। সেখান থেকে অথৈ জলে ভাসমান বিশাল প্রান্তরের চমৎকার ছবি দেখেছি। আপনি কি সেরকম কিছুর কথা বলছেন? সেতো রূপকথার জগৎ!!

    বোতিন
    আমি ক্লান্ত হইনা। গুজব আর অসত্য তথ্যের বিরোধীতা করার জন্য গুরুতে তক্ক করি। সিপিএমের প্রতি আমার বিশেষ কোন মোহ নাই।
  • lcm | ২৮ আগস্ট ২০১৯ ১১:৪৭417657
  • রিজার্ভ ব্যাংক এবছর এত বড় একটা অ্যামাউন্ট দিল - এই টাকাটা কি ফরেন কারেন্সি রিজার্ভ থেকে দিল - গুরুচন্ডালরা কেউ জানো? কেসটা কি? বছর বছর টাকা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে এমনই হয়, কিন্তু এবছর বিশাল পরিমাণ..
  • lcm | ২৮ আগস্ট ২০১৯ ১১:১৫417656
  • টাকা তো গভর্নমেন্ট নিয়েই যাচ্ছে, সে টাকা যাচ্ছে কোথায়, এরকম চললে তো মুশকিল, আরও বড় ইনফ্লেশনের দিকে...
  • | ২৮ আগস্ট ২০১৯ ১১:০৮417655
  • চিদাম্বরমের কেসটা একটা জিনিষ পরিস্কার করে দিল যে সরকার চাইলে গ্রেপ্তার, আইনের হাওয়ালা করতে পারে। প্রণয় রায়ের কেস দেখাল সরকার চাইলে দেশের বাইরে যাওয়া এক তুড়িতে ঠ্যাকাতে পারে।

    কাজে এটা একদম কিলিয়ার যে মালিয়া, োকসি, মোদীরা সরকারের সহযোগীতায় টাকা মেরে পালাতে পেরেছে, তাদের আসলে নিরাপদে বাইরে যেতে দেওয়া হয়েছে।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ১১:০২417654
  • ব্যান্কের টাকাগুলো সব তুলে মাটির তলায় রেখে দেওয়ার সময় এসেছে। দেশের ‘স্বার্থে’ যে কোনও দিন হাওয়া হয়ে যাবে।
  • | ২৮ আগস্ট ২০১৯ ১১:০০417653
  • স্যুইস ব্যাঙ্ক থেকে কালাধন আনবে বলতে বলতে রিজার্ভ ব্যাঙ্ক লুট করে নিল। রিজার্ভ ব্যাঙ্কের ইনকাম মানে তো মূলতঃ সুদের টাকাগুলি নাকি?

    প্রকারান্তরে আমাদের প্রিভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট মেরে দিল বলেই তো ভয় হচ্চে। এ বছর এখনও প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট জমা পড়ে নি। ঃ'(
  • | ২৮ আগস্ট ২০১৯ ১০:৫৬417652
  • দেখো পিটি দা, এই নিয়ে
    সেই ২০০৮ সাল থেকে গুরুর পাতায় তোমার সাথে অনেক আলাপ আলোচনা, উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আর আমি কোন আলোচনার মধ্যে যেতে চাইছি না। আমি ক্লান্ত। তাছাড়া তর্ক করার যোশ, সময়, ধৈর্য আর কোনটাই আজ নেই।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ১০:৫২417651
  • পিটিদা ঃ) চলে আসুন আমার অফিসে, দিগম্তজোড়া ভেড়ির জলের উপর শরতের রোদ বড় চমতকার দেখাইতে আছে। আর এসিটা এত বাড়িয়ে রেখেছে যে শাল গায়ে বসে আছি।

    উত্তম সৌমিত্র এক লোক না হলেও সুকৌশলে ভক্তদের মধ্যে ঝগড়া জিইয়ে রাখতেন মনে হয়, যাতে দীপন্কর, অনিল চাটুজ্যে ইত্যাদিরা বেশি বাইট না খেতে পারে।
  • | ২৮ আগস্ট ২০১৯ ১০:৪৭417650
  • এল সি এম দা?
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ১০:৪০417649
  • বোতিন
    তক্ক করার জন্য লিখিনি। সত্যি কথাটা এতটা সাদা-কালো নয়।
    একটি উদাঃ
    #সিঙ্গুর-নন্দীগ্রামে কারখানা বন্ধ করাটাই ভ্রান্ত শিল্পনীতি। বুদ্ধবাবু এক্কেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন পদ্ধতিগত সমস্যা যাই থাকনা কেন।
  • lcm | ২৮ আগস্ট ২০১৯ ১০:৩৫417648
  • উত্তম-সৌমিত্র কি দুজন আলাদা লোক না একজন, বলা যায় না।
    যুগোল-কিশোর না ঐরকম নামের কে একজন নাকি এসেছে মমতার অ্যাডভাইসার হয়ে, আমি তো ভেবেছিলাম ওরা বোধহয় দুজন লোক, শংকর-জয়কিষান এর মতন, পরে শুনলাম ওটি একজন।
  • | ২৮ আগস্ট ২০১৯ ১০:২৭417647
  • উত্তম সৌমিত্র আমার প্রিয় টপিক।

    এলা হয়ে যাক। আমি অন্ধ উত্তম ভক্ত সত্যজিত সৌমিত্র কে প্রচুর সিনেমায় নায়ক হিসাবে নেওয়া সত্ত্বেও।
  • vote | ২৮ আগস্ট ২০১৯ ১০:২৪417646
  • দেশ তো গত ৪০ বছর ধরে বাঁচালেন, দেশ বাঁচাতে গিয়ে তো নিজের রাজ্যকে শেষ করে দিলেন।

    চাচা আপন প্রাণ বাঁচান।

    সিপিএম-তৃণমূল হঠান,
    বাংলা বাঁচান।
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ১০:১৯417644
  • ওহো, এলা তাহলে পিটিদার ফেক!
  • | ২৮ আগস্ট ২০১৯ ১০:১৯417645
  • পিটি দা তুমি " সত্যি ই" জানো না? আই আম সারপ্রাইজড।

    নাকি খোলা পাতায় স্বীকার করার চেয়ে
    পাতার পর পাতা তর্ক করে যাওয়া শ্রেয়??
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ১০:১১417643
  • পচা ভাদ্দরকে বসন্তরাতি বিশেষণে ভূষিত করার জন্য বাঙালী জাতির হয়ে মাপ চেয়ে নিলাম।
  • Ela | ২৮ আগস্ট ২০১৯ ১০:০৮417642
  • খানদানি ঘটিরা ঝাল খেতে পারে না, ব’দার এইসব গুজব ছড়ানো আর উস্কানিমূলক কথাবার্তার তীব্র প্রতিবাদ করে গেলাম। কলকাতা-হাওড়ার আদি বাসিন্দাদের কথা আলাদা, তবে তার মধ্যেও কিছু কালাপাহাড় থাকবে নিয্যস। লন্কাপ্রিয় আহত ঘটি হিসেবে ব’দাকে ধিক্কার, কমরেড।

    (উপরের পুরো পোস্ট জনতাকে মনে করিয়ে দিতে যে ঘটি-বাঙাল, মোহনবাগান-ইস্টবেঙ্গল, উত্তম-সৌমিত্রও আছে, শুধু সিপিয়েম-তৃণ করে এ বসন্তরাতি অর্থাত শরতের সকাল নষ্ট করিয়েন না।)
  • নীরদ সি. এর পোলা | ২৮ আগস্ট ২০১৯ ১০:০৫417641
  • প্লেনশুদ্ধ লোক যখন স্কচ পেঁদাইতেছিল তখন পিতাশ্রী একটি সাদা বর্দো লইলেন।
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ১০:০৪417639
  • #তাদের সব ক্ষেত্রে অপদার্থতা ( প্রথম ১০-১৫ বছর বাদ দিয়ে)
    # শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য
    #ভ্রান্ত শিল্পনীতি
    #নীচু তলার কর্মী দের ওপর থেকে নিয়ন্ত্রণ হারানো
    #পাইয়ে দেবার রাজনীতি

    বোতিন, আরেট্টু বিশদে বলবে? আর এটাও জানিও যে গত প্রায় এক দশকে কোথায় কোথায় পরিবর্তন এসেছে।
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ১০:০৪417640
  • নাঃ পার্মানেন্ট ড্যামেজ যেটা করার সেটা এখন বিজেপি সারা দেশে করছে।
  • | ২৮ আগস্ট ২০১৯ ১০:০৩417637
  • এইবার ব্যাপার টাকে স্কচের দিকে ঘুরিয়ে দেওয়া যাক!!
  • | ২৮ আগস্ট ২০১৯ ১০:০৩417638
  • এইবার ব্যাপার টাকে স্কচের দিকে ঘুরিয়ে দেওয়া যাক!!
  • vote | ২৮ আগস্ট ২০১৯ ০৯:৫৬417636
  • সিপিএম আর তৃণমূল মিলে ৪০ বছরে যা ড্যামেজ করে দিয়েছে - সব থেকে বড় ড্যামেজ হল নিজেদের মধ্যে খেয়োখেয়ি, খুনোখুনি। পার্মানেন্ট ড্যামেজ।
  • dc | ২৮ আগস্ট ২০১৯ ০৯:৫২417635
  • তাও সিপিএম বা তিনোদেরই ভোট দেওয়া উচিত। বিজেপিকে ভোট দেওয়া মানে ভয়ংকর বিপদ নিজের ঘরের ভেতর ডেকে আনা।
  • | ২৮ আগস্ট ২০১৯ ০৯:৪৮417634
  • দেখো পিটি দা পশ্চিমবঙ্গে সিপিএম কে নিয়ে লোকে এখনো কথা বলে তার এক এবং একমাত্র তাদের সব ক্ষেত্রে অপদার্থতা ( প্রথম ১০-১৫ বছর বাদ দিয়ে)। শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য ভ্রান্ত শিল্পনীতি, নীচু তলার কর্মী দের ওপর থেকে নিয়ন্ত্রণ হারানো, পাইয়ে দেবার রাজনীতি একটু একটু করে রাজ্য টাকে শেষ করে দিয়েছে। সেই ড্যামেজ কন্ট্রোল করতে বহু বছর লাগবে বা আদৌ করা যাবে না।

    এমন নয় সিপিএম( পুরোনো দিনের এবং নব্য) এটা জানে না। তারা ভালোই জানে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমার থেকে বেশি ভালোই জানে। কিন্তু সেটা স্বীকার করার মতো
    " সৎসাহস" তাদের নেই
  • @PT | ২৮ আগস্ট ২০১৯ ০৯:৪৭417633
  • ৭২-৭৭ এর অত্যাচারের গল্প তো শিপিএম ২০১১ পর্যন্ত কপচাত। কেউ আবার পেছনে ১৯৬৬ পর্যন্ত নিয়ে যেত!
  • vote | ২৮ আগস্ট ২০১৯ ০৯:২৯417631
  • সিপিএম এবং তৃণমূল - এই দুই চূড়ান্ত অপদার্থ দলের হাত থেকে বাংলা বাঁচান। দুই পার্টি মিলে গত ৪০ বছর ধরে রাজ্যটাকে ছিবড়ে করে দিল।
  • PT | ২৮ আগস্ট ২০১৯ ০৯:২৯417632
  • শুধুই কি বাম আমলের অফিসারদের নিয়ে সমস্য? সমস্যা শিক্ষাতেও!! প্রায় এক দশক বাদেও বাম-ভূত পিছু ছাড়ছে না তিনোদের। আর কেউ প্রত্যাশা করছেন যে বাম-তিনো নিয়ে এখনো "বাওয়াল" চালানো নাকি ঐতিহাসিক ঘটনা!!!!!

    "স্কুলে নিয়োগের দায় বামেদেরঃ শিক্ষামন্ত্রী"
    https://www.anandabazar.com/state/cpm-is-responsible-teachers-present-problem-partha-chatterjee-1.1037463
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত