এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ আগস্ট ২০১৯ ১৭:১২417030
  • সিপিএম( তপ্ত খোলা) থেকে তৃণমূল( উনুন)।

    কিন্তু মনে রাখবেন বিজেপি কিন্তু উনুনের থেকেও অনেকটা বেশী খারাপ। ঠিক কত টা তা অনাগত সময় বলবে।
  • @পিটি | ২৫ আগস্ট ২০১৯ ১৭:০২417029
  • ফরাসী বিপ্লব বিষয়ে শিপিএমের আপিশিয়াল স্ট্যান্ড কী?
  • | ২৫ আগস্ট ২০১৯ ১৬:৫৫417028
  • টই খুলে দিয়েছি।

    এলা/ অর্জুন/ আটোজ আর বাকিরা লিখতে থাকুন
  • dc | ২৫ আগস্ট ২০১৯ ১৫:২০417027
  • এলাকে ধন্যবাদ। টেল অফ টু সিটিজ পড়িনি, তবে সময় পেলে পড়ে দেখবো।
  • PT | ২৫ আগস্ট ২০১৯ ১৩:৪৫417026
  • যারা সবটা না পড়েই লিখছেনঃ
    "‘সাগিনা মাহাতো’ শুধু তপন সিংহের নয়, গৌরকিশোর ঘোষেরও পলিটিকাল স্টেটমেন্ট।"
    অর্থাৎ কিনা লেখাটি শুধু তপন সিংহের ছবি নিয়ে নয়। সকলে ভাল করে পড়ুন।

    @@
    কমুনিস্ট পার্টির সঙ্গে রবিশঙ্কর থেকে সুভাষ মুখুজ্জে সকলেরই সম্পর্ক কোন না কোন সময়ে খারাপ ছিল। পব-র শিল্পী-লেখকদের কমুনিস্ট পার্টির (বা অন্য যেকোনো রাজনৈতিক দলের) পৃষ্ঠপোষকতার এত আকাঙ্খা কেন?

    আর শেষ প্যারাটা তো তপনের বক্তব্য নয়। পথিক গুহর ইন্টার্প্রিটেশন। যারা নিরপেক্ষতার জন্য কেঁদে আকুল হয় তারা তো বাম সরকারের কোন মুখপাত্রের বক্তব্য সংযোজন করতে পারত।
  • ন্যাড়া | ২৫ আগস্ট ২০১৯ ১৩:৪০417025
  • জনৈকর প্রিয় মানুষ, দল, ইডিওলজি, জিনিস নিয়ে বাজারী ধান্দাবাজী না করাই ভাল। কারণ তারা জনৈকর প্রিয়।

    ডিং ডং
  • @ | ২৫ আগস্ট ২০১৯ ১৩:২৯417024
  • PT
    লিংকের লেখাটার শেষাংশ ঠিক না ভুল? আপনার “প্রিয় চিত্রপরিচালক” নিয়ে আপাতত কোনও আলোচনা নাই।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১৩:২৬417022
  • টেল অব টু সিটিজ যদি ভাল লেগে থাকে তবে অবশ্যই কার্লাইলের বইটি নেড়েচেড়ে দেখতে বলব। দ্বিতীয়টি প্রথমটির মস্ত অনুপ্রেরণা।
  • PT | ২৫ আগস্ট ২০১৯ ১৩:২৩417021
  • @@PT
    "আবাপর লেখায় শেষাংশটুকু তপন সিংহ প্রসঙ্গে। গৌরবাবুকে নিয়ে প্রশ্ন নাই। আবার পড়ুন।"
    মাঝের পুরোটাই গৌরকিশোরের কাঁধে বন্দুক রেখে "দল না ব্যক্তি" অথবা "ইউনিয়নে তামিল করে কমরেডবাবুর হুকুম" ইত্যাদি ক্লিশে তত্বের আমড়াগাছী। ভাল করে পড়ুন।
    এমনকি অপ্রাসঙ্গিক ভাবে "হিটলারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ বলে ভারতে বামপন্থীরা তখন অত্যাচারী ব্রিটিশ শাসকের প্রতি সহৃদয়" ইত্যাদির অবতারণা।

    তপন সিংহ আমার অত্যন্ত প্রিয় চিত্রপরিচালক। তাঁকে নিয়ে এইসব বাজারী ধান্দাবাজী না করাই মঙ্গল।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১৩:১৭417020
  • @ডিসি, থমাস কার্লাইল, স্কটিশ ইতিহাসবিদ, দার্শনিক, অন্কবিদ, লেখক, শিক্ষক প্রভৃতি। সময়কাল ১৭৯৫-১৮৮১। ওনার লেখা ফ্রেন্চ রেভোলিউশন অবশ্যপাঠ্য, যদি ফরাসী বিপ্লবের ইতিহাসে আগ্রহ থাকে। একটু “দাঁড়া রে! দাঁড়া রে ফিরে! দাঁড়া এইক্ষণ, দাঁড়াও ক্ষত্রিয়গণ!
    যদি ভঙ্গ দেও রণ,"--- গর্জিলা মোহনলাল,---"নিকটে শমন"” ধরনের লেখা, যা সমকালীন ইতিহাসবিদদের থেকে সম্পূর্ণ আলাদা ও উল্লেখের দাবি রাখে।

    তবে অবশ্যপাঠ্য মানেই তো আর অবশ্যমান্য নয়। ইতিহাসের সঙ্গে ইতিহাসবিদকেও পড়ে দেখা হিস্টোরিওগ্রাফির অন্যতম শর্ত।
  • | ২৫ আগস্ট ২০১৯ ১৩:১০417019
  • কেন? পশ্চিম বঙ্গে বিজেপি
  • sm | ২৫ আগস্ট ২০১৯ ১২:৫৭417018
  • সরকার এন বি এফ সির জন্য ৭০০০০হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ দিচ্ছে কেন? আই এল এফ এস ও ডি হেইচ এফ এল,এদের ক্রেডিট দেবার টাকা শুকিয়ে গেলো কেন?
    কারা কারা দোষী সাব্যস্ত হলো?
    প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম এর কার্য কলাপ পড়ে তো মুগ্ধ হতে গেলাম।
    কিছুদিন পর তো গোটা ভারত ই দেউলিয়া হয়ে যাবে।এর থেকে পরিত্রাণের উপায় কি?
  • dc | ২৫ আগস্ট ২০১৯ ১২:৪৮417017
  • কার্লাইল কে?
  • | ২৫ আগস্ট ২০১৯ ১২:৩৭417016
  • কার্লাইল বনাম লেফাবরে টা ফস করে আমাদের আমলের যাদব চক্রবর্তী বনাম তোদের আমলের মাল্টিপল চয়েস কিম্বা বাগবাজার বনাম বোসপুকূর না হয়ে যায় এটা খেয়াল রেখে তর্ক হলে ভালো ই হয়।
  • @PT | ২৫ আগস্ট ২০১৯ ১১:৫৯417015
  • আবাপর লেখায় শেষাংশটুকু তপন সিংহ প্রসঙ্গে। গৌরবাবুকে নিয়ে প্রশ্ন নাই। আবার পড়ুন।
  • | ২৫ আগস্ট ২০১৯ ১১:৫৪417014
  • ইন্দ্রানী তুমি গুরুর অনেক পুরোনো লোক। মাঝে মাঝে এসো। সেই সময় গুরু পরিবার অনেক ছোট ছিল। উই হ্যাড এ গ্রেট টাইম
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১১:৫৩417013
  • আচ্ছা কার্লাইল বিষয়ে একটা কথা মনে রাখা দরকার যে উনি ছিলেন একজন হিরো-ওয়ারশিপার, ইতিহাসকে রাজা-রাজড়াদের জীবনী বলে মনে করতেন, গণতন্ত্রকে বিশেষ পছন্দ করতেন না (তার মানে এই বলতে চাইছি না যে ফরাসী বিপ্লব গণতন্ত্রের প্রবক্তা ছিল)। ইতিহাসচর্চার দিক থেকে আমি সাব-অল্টার্নিজমের পক্ষে, দুর্গেশনন্দিনীর থেকে গণদেবতা’কে ঐতিহাসিক নভেল হিসেবে আমি এগিয়ে রাখব। তাই কার্লাইলের ফ্রেন্চ রেভোলিউশন আমি পড়ব উইথ আ পিন্চ অব সল্ট। এটা ঠিক যে উনি কার্লাইল আর আমি একটা কেউ না, তবে কি না উনিও সূর্যের চারপাশে আর আমিও তাই।

    এ বিষয়ে এর বেশি লেখা অনেক পড়াশুনো ও মনোযোগ দাবি করে, পুজোর পর থেকে দুটৈ সম্ভব হবে আশা করছি। তখন আপনারা পড়তে চাইলে নিশ্চয় লিখব।
  • i | ২৫ আগস্ট ২০১৯ ১১:৪৬417012
  • খ,
    এমনিতে ঘাপটি মোডে যাওয়ার আগে আমি এখানেই বলে যাই। কিছুকাল খুবই ব্যস্ততা গিয়েছে-এখনও শেষ হয় নাই।

    কম আসতে পারি। কিন্তু গুরুকে একেবারে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভবই নয়।
  • PT | ২৫ আগস্ট ২০১৯ ১১:৩৬417011
  • @ \)
    গৌরকিশোর ঘোষের জন্য চোখের জল ফেলার আগে মনে রাখা দরকার যে তিনি বামেদের সঙ্গে তিরস্কার-উষ্মা ইত্যাদি নিয়ে মাখামাখি করে দিব্য ছিলেন। সম্পূর্ণ বাম বিরোধী ইন্দিরা পব-র সমস্কিতিমনস্ক কংগ্রেসের সহায়তায় তাঁকে জেলে ঢুকিয়েছিলেন ও গৌরকিশোর জরুরী অবস্থার বিরুদ্ধে মাথা কামিয়ে ফেলেছিলেন।
    তো এই হল গিয়ে গোটা গপ্প!!
  • | ২৫ আগস্ট ২০১৯ ১১:৩২417010
  • ইন্দ্রাণী দি এসেছে, গুড। দুম করে পালিও না। এবার ডিডি দা এলেই বাঁচা যায়।
  • i | ২৫ আগস্ট ২০১৯ ১১:২৬417009
  • ব এসেছেন দেখলাম। খুব ভালো লাগল।
    ওদিকে শ্রাবণীকেও দেখলাম টইতে। মনে হয় ঠিকই দেখেছি। অবশ্য শরতকালে অনেক কিছুই সম্ভব- যা ছিল মনে মনে-তারা সব শরত আলোর কমলবনে বিরাজ করবেন-শরতের অমল মহিমা যাকে বলে আর কি। এই অমল হসন্ত দিয়ে বলতে নেই।

    প্রচুর পিছিয়ে রয়েছি। আস্তে আস্তে সব পড়ে ফেলব। তারপর মন্তব্য শুরু করব।
  • i | ২৫ আগস্ট ২০১৯ ১১:২২417008
  • না এলা, সত্যি জানি না।

    খুব ভালো লাগল আপনার লেখা-যতটুকু পড়লাম। লিখুন। শুধু ভাটে নয়, টই খুলে বা ব্লগে-

    অশেষ শুভেচ্ছা।
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১১:১৪417007
  • খ দা, ধন্যবাদ, নিশ্চয় মনে রাখব আর অবশ্যই লিখতে চাই। তবে গুরুচণ্ডালির স্ট্যান্ডার্ড মাথায় রেখে বলছি, তার আগে একটু পুরনো পড়া ঝালিয়ে নিতে হবে। সেটা করেই লিখব।

    ছোটাইদি জানেন না (জানার কথাও নয়), ওনার লেখা পড়তেই আমার গুরুচণ্ডালিতে আসা। সেই থেকেই নিয়মিত আসি ঃ)
  • | ২৫ আগস্ট ২০১৯ ১১:১১417006
  • এলা/ অর্জুন প্লিজ একটা টই খোলো।এত সুন্দর আলোচনা যাতে আমরা সবাই ঋদ্ধ হলা। সেটা কে কোন ভাবেই ভাটিয়ালি তে হারিয়ে দিতে যাওয়া যায় না।
  • i | ২৫ আগস্ট ২০১৯ ১০:৫৬417005
  • অনেক নতুন নাম-প্রত্যেকেই ভালো লেখেন, যতটুকু পড়লাম। লিখুন সবাই।
  • | ২৫ আগস্ট ২০১৯ ১০:৫৫417004
  • আমি গুরুচন্ডালি র সম্পাদক দের মধ্যে নেই, ট্রাস্টের ও সদস‍্য‍্য নই, সুতরাং আহ্বান টা ফর্মাল না, কিন্তু আমার আশা হল অনেকেই বিচিত্র বিষয়ে পোবন্দ লিখবেন এবং আলোচনা করবেন, যতদিন করা যায়।
  • | ২৫ আগস্ট ২০১৯ ১০:৫০417003
  • এলা, বলছিলাম যে হিস্টরি মেজর মেজর থাকাটা পাবলিক এর কাজে লাগুক
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১০:৩৭417001
  • *মার-মার
  • Ela | ২৫ আগস্ট ২০১৯ ১০:৩৭417002
  • @অর্জুন, রেভোলিউশন আর রিফর্মিস্ট আন্দোলনকে আমি আলাদা রাখতেই পছন্দ করব, তবে ফরাসী বিপ্লব বা বলশেভিক রেভোলিউশন শুধু ট্রান্সফার অব পাওয়ার (ক্ষুদ্রার্থে) হলে বাকি ইউরোপীয় শক্তিগুলো ওরকম অমর-মার করে তেড়ে আসত না।

    আর বৃহদার্থে ট্রান্সফার অব পাওয়ার তো বটেই, সব বদলই তাই। বাকি তো সেই সূর্যের চারপাশে ঘুরছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত