এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sonnyaas | ২৫ আগস্ট ২০১৯ ০৩:০৬416970
  • ব্রম্ভচারী বুদ্ধচৈতন্য গেরুয়া বসনে আত্মপ্রিয়ানন্দ হলেন।
  • | ২৫ আগস্ট ২০১৯ ০২:১২416969
  • কাসুন্দি টা স্যান পেটেন্ট। বেচারা একটু কাসুন্দি খেতে ভালে বাসে। তাই দুষ্টু লোকেরা ওইসব বলে। বহুত না ইনসাফিি!!
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০২:০৫416967
  • সন্ময় বন্দ্যোপাধ্যায় বলে এক ভদ্রলোকের কয়েকটা ইউটিউব ভিডিও একটা হোয়াটস‌অ্যাপ গ্রূপে দেখলাম। কংগ্রেসের লোক মনে হল। শুনতে শুনতে জ্যোতির্ময় বসুর বক্তৃতা মনে পড়ে যাচ্ছিল।
  • Amit | ২৫ আগস্ট ২০১৯ ০২:০৫416968
  • কদিন আগে কাসুন্দি দিয়ে রসগোল্লা, এবারে নাহুমের কেক দিয়ে ঝাল ঝাল শুঁটকি, বাবা গো। এমনিতেই স্ক্রু ঢিলে ঢালা নিয়ে চলি, এবার খুলে পড়ে না যায়।
    মনে পড়লো কমাস আগে সেলিবৃটি শেফ আ্যনটনি বোডেন সুইসাইড করেছিলেন। গলায় দড়ি দেবার আগে গুরুর পাতায় চোখ রেখেছিলেন কিনা, জানা যায়নি যদিও।
  • | ২৫ আগস্ট ২০১৯ ০১:৪৯416965
  • কী যে বলো না আটোজ?
    গরম গরম জিভ পুড়ে যাবে আর জিনিস টা মুখের মধ্যে গলে ষাবে। তবে না তালফুলুরি!!
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০১:৪৯416966
  • লুই ফিলিপ আর মারিয়া আন্তোয়ারনেতের তো তবু শাস্তি হল। বিশ্বব্যাপি কমি রুলাররা সমধিক কাজ করেও সে পরিণতি হল না।
  • | ২৫ আগস্ট ২০১৯ ০১:৪৫416963
  • না আটোজ ইচ্ছা রান্না।ভাদ্র মাসের যে কোন শনিবার। বুড়ো রান্না হল ভাদ্র মাসের শেষ দিনে
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০১:৪৫416964
  • :-)
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:৪১416962
  • তবেই বুঝুন মাণিক। ফরাসী জনতা এত ক্ষেপে গেছিল কেন। ওরা নির্ঘাৎ কেক দিয়ে মাছের তরকারি খাবার একটা ব্যাপার কল্পনা করেছিল। আর ভীষণ রেগে যাচ্ছিল। যতবারই ভাবে, ততবারই আরো বেশি রেগে যায়। সবচেয়ে মারাত্মক রেগে গেছিলেন রোবস্পিয়ার। তারপরে যা হইল জানে শ্যামলাল। ঃ-)
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:৩৫416960
  • তালের বড়া যত বাসী হবে তত তার সোয়াদ খুলবে। সদ্য ভাজা অবস্থায় কেমন যেন বাজে লাগে, পরে ঠান্ডা হলে অনেক ভালো হয়।
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০১:৩৫416961
  • আরে না। জ্বর হয়েছিল। বাড়িতে কেউ ছিল না। কোঁ কোঁ করতে করতে ফ্রিজ খুলে দেখি আধখানা কেক আর একবাটি শুঁটকি। আর কি করব, ওই খেয়েই দিন কাটল। তবে জ্বরের মুখে খুবই ভাল লেগেছিল।
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:৩২416959
  • নাহুমের কেক দিয়ে শুটকী মাছের ঝাল? কী সাংঘাতিক!!!!!! সঙ্গে কি অ্যাটেনবরো সাহেব ছিলেন? ঃ-)
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০১৯ ০১:৩১416956
  • দেড়টা বাজে। ফ্রিজে হরিমটর আছে। ওজ্জুন এবং ব - দুজনেই শুয়ে পড়ুন। খিদে পেলে কিছু করার নেই। খান তিনেক বাসি তালফুলুরি আছে ঈশান কোণে। খেয়ে ঢকঢক জল খেয়ে ঘুমোতে যান।
  • একক | ২৫ আগস্ট ২০১৯ ০১:৩১416957
  • ব্রিটানিয়া অরেঞ্জ কেকের ওপর ঝাল ঝাল বাঁধাকপির তরকারি ছড়িয়ে মন্দ লাগে না।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০১:৩১416958
  • কেকের সঙ্গে বিয়ার দারুণ যায়।

    ব বাবু, পেঁয়াজ আমার খুব প্রিয়। ঃ-)
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:৩০416955
  • আরে ব্রতীন, তোমাদের নাকি বুড়োরান্না ছিল? ইচ্ছেরান্নাও নাকি ছিল? (ইচ্ছেরান্না শুনে ভেবেছিলাম শূন্যহাড়ি কড়াই ঢাকনা দিয়ে ঢেকে যা যা খেতে ইচ্ছে করবে তা বলবে, ঢাকনা তুলে দেখবে সেসব এসে গেছে। গুপী বাঘার কেস এর মতন ঃ-) )
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০১:২৯416954
  • কেক দিয়ে তরকারি খাব না কেন বোনটি? নাহুমের কেক দিয়ে শুঁটকি মাছ। সে এক ঘটনা।
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০১:২৭416953
  • না না, ফরাসী বিপ্লবের সময় আর বাংলার বামেরা কোথায়?
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:২৫416952
  • মাণিক, রুটির বদলে কেক খাওয়া কিন্তু খুব চাপের। একে তো মিষ্টি, সুগার বাড়ার সম্ভাবনা। তার উপরে তরকারি। রুটি দিয়ে তরকারি খাওয়া যায়, কিন্তু ভেবে দেখুন কেক দিয়ে তরকারি !কেক দিয়ে তরকারি খাবার একটা চেষ্টা একদিন করে দেখুন। সাধে কি ফরাসী বিপ্লব ঘটে গেছিল?
  • | ২৫ আগস্ট ২০১৯ ০১:২৪416950
  • তাড়ি খেতে গেলে যে
    ঝাল মটর আর গামছা লাগে তা আটোজ জানলো ক্যামনে?
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০১:২৪416951
  • @মানিক বাবু, আপনি সেই সময়ের একজন উজ্জ্বল প্রতিনিধি। একদম, একজ্যাক্টলি এই মানসিকতাটা বিরাজ করত তখন।
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:২০416949
  • আর এখন তেনারা একেবারে গলায় মাল্য লইয়া রেড কার্পেট মাড়াইয়া বিলাতে চলিয়া যান। দেশের রাশি রাশি টাকা মারিয়া। বৈতালিকেরা গান গান, "মহারাজো এ কী সাজে এলে এ হৃদয় মাঝে "। আহা আহা আহা। একেই বলে প্রকৃত উন্নতি।
  • মানিক | ২৫ আগস্ট ২০১৯ ০১:১৯416948
  • আর্থিক টেনশনের কথাটা কিন্তু খাঁটি। ধরুন গে যে চাষী খেতে পেতো না তার আর্থিক টেনশন তো সহজবোধ্য। তাই বলে কি ষোড়শ লুইয়ের আর্থিক টেনশন ছিল না, সে তার বউ যতই রুটির বদলে কেক খাবার পরামর্শ দিক। আর্থিক টেনশনের জন্য ট্যাক্স বাড়াতে গিয়েই তো এত কান্ড হয়ে গেল।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০১:১৫416947
  • বেশী সাবধানীদের গলায় দড়ি জোটে শেষমেশ। তবে ঐ ডন গুলোর রাজনৈতিক আশ্রয় তখন একদম পাকাপোক্ত ছিল।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০১:১৩416946
  • আচ্ছা, ন্যাড়া বাবু কই? সেদিন এত ডগমগ হয়ে প্রশংসা করলাম, তারপর থেকে আর দেখাই নেই!
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:১২416945
  • তা তো নয়ই। তবু সাবধানে থাকা আরকি। দেখেই তো আর চট করে চন্দ্রবোড়া আর হেলে আলাদা করে চেনা যায় না। তার উপর আবার অন্ধকার অন্ধকার হলে তো কথাই নেই।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০১:০৯416944
  • ফোবিয়া ব্যাপারটাই একটা অসুখ। সেটায় আপ্লুত বোধ করার কিছু নেই আর সবাইকে এক ছাঁচে ফেলাও কোনো বুদ্ধিমানের কাজ নয়।
  • Atoz | ২৫ আগস্ট ২০১৯ ০১:০৩416943
  • কনসাম্পশন ফোবিয়া নয়, মাফিয়া ফোবিয়া। সেই আমলে বেশি বড়লোকদের মাফিয়া গুন্ডা ডাকাত মনে করা হত। অনৈতিক পথে যাদের টাকা আসে। সম্ভবতঃ এর পেছনে কারণ ছিল সদ্য স্বাধীন তিনটুকরো হয়ে ভাঙা দেশে ঘটে যাওয়া বহু অসাধু ব্যবসা, ভেজাল, কালোবাজারি শিশুখাদ্যে ভেজাল চালে কাঁকড় বস্ত্র সংকট অন্নসংকট ইত্যাদি ইত্যাদি ব্যাপারের তিক্ত অভিজ্ঞতা। মাণিক বন্দ্যোপাধ্যায়ের বহু রচনায় এইসবের বর্ণনা ও বিবরণ পাওয়া যায়।
  • অর্জুন | ২৫ আগস্ট ২০১৯ ০১:০০416942
  • আমি গত ১৪ দিন বিশুদ্ধ নিরামিষাশী।
  • এলেবেলে | ২৫ আগস্ট ২০১৯ ০০:৫৭416941
  • ইয়ে ওজ্জুন কি তাড়ি খেয়ে লিখছেন? নাকি এলিট বলে তাড়ি খাননি কখনও, শুধুই শ্যাম্পেন? তারাপদ অবশ্য তার বঙ্গীকরণ করেছিলেন 'শ্যাম পেগ নে' তে যদিও পেগ মেপে তাড়ি খাওয়া যায় কিনা কবি বলেন নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত