এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ১৬:২০416910
  • ইলিশ বেগুন দিয়েই বেশী ভাল লাগে। সরষে বাটাও ভাল। ব বাবু, রান্না পুজোর পরেরদিন তো অনেক কিছু খান। এই সময়েই কি গোটা সেদ্ধ?
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ১৬:১৩416909
  • এবার তাল আর ইলিশ কোনোটাই খাওয়া হয়নি।

    @অমিত বাবু, কোনো আমলেই কেউ খুব খারাপ থাকেনা কারণ ওই সময়টা খারাপ না ভাল বোঝা যায় তো অনেক পরে।
  • Amit | ২৪ আগস্ট ২০১৯ ১৬:১০416908
  • হায় ইলিশ। তাজা ইলিশ যে কতদিন খাওয়া হয়নি। মালয়েশিয়া তে কাজ করার সময় একজন মিল্কফিশ খাইয়েছিল ইলিশ এর মত খেতে বলে। একেবারেই আলাদা খেতে, কিন্তু পরে বই পত্র পড়ে দেখি সত্যি এক ই জাতের মাছ, কিন্তু ওটা সমুদ্র র লোনা জলে থাকে বলে একদম পুরো আলাদা টেস্ট।

    গঙ্গার নোংরা জলে না ঢুকলে নাকি ইলিশের আসল স্বাদ খোলেই না। অনেকটা সেই ফুচকা ওলার গামছার মত কেস।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ১৪:৫৯416907
  • কিন্তু বাম সরকার অনেক মদের দোকানের লাইসেন্স দিয়েছিলো বলে যে বদনাম শুনেছিলাম।
  • dc | ২৪ আগস্ট ২০১৯ ১৪:৫৫416906
  • সিপিএমের খারাপ কাজের তালিকাটা ক্রমেই লম্বা হচ্ছে কিন্তু। এবার বুঝতে পারছি ছোটবেলায় কেন ওয়াইন খেতে পাইনি।
  • S | ২৪ আগস্ট ২০১৯ ১৪:৪৪416904
  • ছোটোগুলো খারাপ নয়। বেগুন দিয়ে ঝোল করলে জমে যাচ্ছে।
  • | ২৪ আগস্ট ২০১৯ ১৪:৪৪416905
  • আমরা ৮০০ করে কিনছি। ছোট সাইজের
    ৬৫০-৭০০
  • S | ২৪ আগস্ট ২০১৯ ১৪:৪২416903
  • ইলিশের কি দাম। এক কেজি ইলিশ মাছের দাম হাজারের অনেকটাই বেশি। সেখানে মাটন মোটে ৬০০ টাকা।

    ব কে পোচুর হিংসে দিলাম।
  • | ২৪ আগস্ট ২০১৯ ১৪:৩৫416902
  • আমি সবে কুমড়ো, পালং শাক আর ইলিশ এর মাছের মাথা তৈরি শাক আর সরষে দিয়ে ইলিশের ঝাল দিয়ে চাট্টিখানি ভাত খেলুম। ( লক্ষ্য করুন পোলাও কাবাব কোরমা কিছুই নয়)। এখন দিবানিদ্রা দেবো।বিকেলে ওঠে তারকেশ্বর যাবো। দেশেে রান্না পুজো।

    কাজেই কালকে সকালের আগে তো আপনাকে কাল্টিভেট করতে ( পড়ুন চাটতে) পারবো না অর্জুন বাবু।
  • বেঙ্গলী | ২৪ আগস্ট ২০১৯ ১৩:৫৮416901
  • বাজপেয়ী, পরিক্কার, স্বরাজ, জেটলি প্রমাণ করেছেন যে ডেড ফ্যাসিস্টস আর গুড ফ্যাসিস্টস।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ১৩:৪৩416900
  • যাইহোক, এখন আর ঝগড়া করতে ভাল লাগছেনা। সবাই ভাল, সবাই খারাপ।

    সুষমা স্বরাজ ও অরুণ জেটলি ছিল এই সরকারের দুটো sane face।
  • Kaju | ২৪ আগস্ট ২০১৯ ১৩:১০416899
  • জেটলিও প্রয়াত হলেন। কী শুরু হল।

    আমাদের ট্যাক্সের কিছুটা তো চেঞ্জ করেছিলেন, গরীব মানুষ কটা টাকা বেশি পাই তাতে ওনার কাছে তো ঋণী বটেই সেই সূত্রে। অর্থমন্ত্রী হিসেবে যথেষ্ট ভালো ছিলেন। খারাপ লাগছে।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ১৩:০৬416898
  • ব বাবু, এমনিতেই অপছন্দ করেন আমাকে তার ওপর এটা শুনলে তো আরো ! বাংলা মিডিয়ামের ছেলে, মেয়েদের আমাদের মত ইঙ্গ বঙ্গ স্কুলের ছেলে, মেয়েরা বেশ হেয় ই করতাম। ক্লাস নাইন অবধি তাদের জানারও সুযোগ ছিলনা। তারপর কোচিঙে তাদের চিনলাম। ইংরেজি মাধ্যম ৩০-৩৫%, বাংলা মাধ্যম ৭০- ৬৫। পরস্পরের প্রতি একটা হেয় অ অসূয়াযুক্ত সম্পর্ক ছিল। প্রথমদিকে ভাবসাব একেবারে হয়নি। আমাদের ইংরেজি উচ্চারণে তারা ঠোঁট বেকাত কিন্তু নিজেরা বাংলা সাহিত্যে নিয়ে এতটুকু উৎসাহী ছিল না, ভালও ছিল না। বরং ইংরেজি মাধ্যমের মধ্যে বাংলা সাহিত্যের ওপর প্রীতি লক্ষণীয়।

    তবে পরে বেশ ভাব সাব হয়ে গেছিল। এখন এতকাল বাদে মনে হয় ওরা বেশ মিষ্টি ছিল, বেশীরভাগই মিশুকে, প্রাণবন্ত।
  • Ela | ২৪ আগস্ট ২০১৯ ১২:৫৫416897
  • নষ্টলজি যখন করলামই তখন আরেট্টু করে যাই, দোষ নিয়েন না।

    অভিনেতা দুলাল লাহিড়ীর ছেলে স্কুলে আমাদের থেকে এক ক্লাস উপরে পড়ত। স্কুলে থাকতে উপরের ক্লাসকে ভয়-ভক্তি করাই নিয়ম, কিন্তু একই টিউশনে পড়তে গিয়ে সে বালক আমাদের ফিলামজগতের গপ্প শুনিয়ে চোখ ছানাবড়া করে দিত। ওর কাছেই প্রথম শুনি পোসেনজিত না কি চার ইন্চি হিলের জুতো পড়ে (সত্যিমিথ্যে জানি না), ও নাকি ওদের বাড়ির পার্টিতে স্বচক্ষে দেখেছে। সেইসব পার্টিতে অবশ্য ওর প্রবেশাধিকার ছিল না, দরজার পিছন থেকে লুকিয়ে দেখেছে।

    সিপিএমের আমলে বাড়িতে বাড়িতে ঐসব লুকোছাপা খুব ছিল, মানে বড়রা দেদার ওয়াইন খেতে পারেন, ছোটদের সেই কচুর শাক, পাতলা ডাল আর পাতলা মাছের ঝোল…
  • Amit | ২৪ আগস্ট ২০১৯ ১২:৪২416896
  • সত্যি সিপিএম এর আমলে জন্মে জেবনটা যে আদতে এরকম ভাজা ভাজা কেটেছে, আজকাল গুরুর পাতায় উকি না মারলে জানতেও পারতাম না। হায়, কত যে কম জানি।
  • T | ২৪ আগস্ট ২০১৯ ১২:৩৯416895
  • দূর, তাড়ি খাবার জন্য কেউ গোয়া যায় নাকি!
  • | ২৪ আগস্ট ২০১৯ ১২:৩২416894
  • খানিক
    কর্মচারি
    রোষকষায়িত
  • | ২৪ আগস্ট ২০১৯ ১২:৩০416893
  • গোয়া গিয়ে দেখি ফেনী দুই প্রকার। কাজু-ফেনী আর পাম-ফেনী। তো খিনক দেখে এক গোয়া অভিজ্ঞ কলিগকে ফোন দিয়ে জিগালাম হ্যাঁরে এই পাম-ফেনীটা মনে হয় আমাদের ওদিকের তাড়ি, তাই না? দোকানদার দেখি কেমন রোষহকাসাইত লোচনে তাকায়। পাশ থেকে সুড়ুৎ করে এক কির্মচারি বেরিয়ে বলে আপনি বঙালি আছে দিদি? আমিও উড়িষ্যার আছে। এ আপনি সহি বলেছেন তাড়িই আছে।

    ও হ্যাঁ দোকানটা ম্যারিয়টের ১০০ মিটারের মধ্যেই ছিল।
  • Kaju | ২৪ আগস্ট ২০১৯ ১২:১৯416892
  • ওয়াইন কেন, তালের রস দিয়ে তাড়ি হয় না? ২৬এ অ্যাস্টেরয়েড ধেয়ে আসছে। ততক্ষণ একটু তুরীয়ানন্দে কাটানোই ভালো। বেঁচে থাকলে তারপর ভাবা যাবে।
  • T | ২৪ আগস্ট ২০১৯ ১২:১০416891
  • হেঁটে, ট্যাক্সির পিছনে ছুটে পয়সা জমাতে পারো নি? ছোঃ, এ জীবনে আমেজটাই তো পেলে না হে। যাও, মিলনমেলা প্রাঙ্গণে গিয়ে আইটিসির দিকে তাকিয়ে সূর্যস্তব করো।
  • | ২৪ আগস্ট ২০১৯ ১২:০৫416890
  • বাংলা মিডিয়ামেে ( তাও সিপিএম র আমলে) পড়া ছেলে বাপু।ওয়াইন পাবো ক্যামনে??
  • T | ২৪ আগস্ট ২০১৯ ১২:০০416889
  • তাল না হয় হ'ল, উৎকৃষ্ট ওয়াইন ঘরে আছে? ঃ)
  • Kaju | ২৪ আগস্ট ২০১৯ ১১:৫৮416888
  • আহা সেই "পথ চেয়ে", তালনবমী। এইদিনে মনে পড়ে খুব গল্পটা।
  • | ২৪ আগস্ট ২০১৯ ১১:৫২416887
  • আজকেও একটা তাল এনেছি। আর মা হেবববি খচে গেছে!!
  • Kaju | ২৪ আগস্ট ২০১৯ ১১:৫০416886
  • বোতিন্দা তালের বড়া খেলে?

    তালের বড়া খায়া বোতিন্দা না-চি-তে লাগিলৌ
  • T | ২৪ আগস্ট ২০১৯ ১১:৪১416885
  • চিত্রাঙ্গদায় ঐ লাইনটা মনে আছে?
    'মার কোলে যাও চলে নাই ভয়।'

    ভাবো রবীন্দ্রনাথ লিখেচেন। :)))
  • | ২৪ আগস্ট ২০১৯ ১১:৩৮416884
  • " অর্জুন আমি অর্জুন, হা হা হা হা"।।।।।
  • T | ২৪ আগস্ট ২০১৯ ১১:৩৫416883
  • হুরি বাওয়া। ঃ))) ফের ফ্লাইওভার এপিসোড মনে হয়।
  • অর্জুন | ২৪ আগস্ট ২০১৯ ১১:২১416882
  • যে সময়ে ঘরে, ঘরে পোলাও, মটন চাপ, বিরিয়ানি, কোর্মা, মোঘলাই সঙ্গে উৎকৃষ্ট ওয়াইন খেয়ে থাকা যেতে পারত, সে সময়ের সরকার পান্তা ভাতের সঙ্গে কচু শাখ, পাতলা ডাল আর খুব বেশী হলে পাতলা মাছের ঝোল খাইয়ে রেখে দিয়েছিল।
  • র২হ | ২৪ আগস্ট ২০১৯ ১১:০৬416881
  • কমিউনিস্টি, কবি তো বলেইছেন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত