এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৬:৫৯415050
  • এই চলছে এক প্রকার। তোমার সব কুশল তো?
  • | ০৮ আগস্ট ২০১৯ ০৬:৪২415049
  • আটোজ দিনকাল কেমন কাটছে?
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৬:২৯415048
  • দিন হল শুরু।
  • | ০৮ আগস্ট ২০১৯ ০৬:২৪415047
  • সুপ্রভাত গুরু
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৪:৩৩415046
  • পাহাড় যে হাসছিল? তার কী হবে? জঙ্গল হাসছে পাহাড় হাসছে, উনি বললেন। এখন আর হাসছে না?
  • Amit | ০৮ আগস্ট ২০১৯ ০৪:১১415045
  • অর্জুন, বেঙ্গল কে তিন ভাগে ভাঙার প্ল্যান টা কোদ্দিয়ে এলো-? তবে গোর্খাল্যান্ড আন্দোলন আবার শুরু হতেই পারে। অলরেডি সলতে পাকানো শুরু হয়েছে।
  • একক | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৪৫415044
  • হ্যাঁ হ্যাঁ রেড্ডি। থ্যাঙ্কু ! গান শোন :

  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৪৩415043
  • সিনেমাটা আমি দেখিনি। গাঁজা-মদে কি ডাক্তার নিজেই বেহুঁশ ছিল? সেই অবস্থায় চিকিৎসা করছিল????
  • aka | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৩৩415041
  • বোঝো, কবীর সিঙ্গ হচ্ছে ক্লাসিক কেস অফ অ্যাডিকশন, অ্যালকোহলিজম।
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৩৩415042
  • সম্প্রতি আবার এদেরই দলের মার্কামারা একজন দেখলাম "আমার সোনার বাংলা" গানটিকে শ্যামাসঙ্গীত হিসাবে প্রতিপন্ন করার বহু চেষ্টা করছে।
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৩:৩১415040
  • এদেরই দলের কেউ কেউ আগে "রবি ঠগ" হিসেবে চিহ্নিত করে রবীন্দ্রনাথকে নিয়ে পরের পর কুৎসা করে পোস্ট দিত। বহুরকমের অপরাধ দেখাতো সম্পূর্ণ সাক্ষ্যপ্রমাণহীন অবস্থায়। তিনি চোর, তিনি ঠগ, তিনি চোরা কারবাদী, তিনি দালাল ইত্যাদি দেখাত। পেছনে পেছনে সমর্থনে হুক্কাহুয়া করার বহু লোকও নিয়ে আসতো।
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০৩:২৭415039
  • এই দে রে ঠ্যালা জোরদার বলে যারা উৎসাহে লাফাচ্ছে তারা আবার অধিকাংশই ভারতের নয়, প্রতিবেশী দেশের। কী বিপুল উত্সাহ তাদের!!!!! সেই যে প্রবাদে আছে, "যার বিয়ে তার হুশ নেই, পাড়াপড়শির ঘুম নেই", সেই রকম কেস।
  • অর্জুন | ০৮ আগস্ট ২০১৯ ০৩:১৬415038
  • @আতোজ, '"এইবার এইবার এইবার! দে রে ঠ্যালা জোরদার। দেশ হবে টুকরো হাজার।"

    এটা কিন্তু শুরু হবে এবার।

    বেঙ্গলকে নাকি তিন ভাবে ভাগ করার পরিকল্পনা নাকি হয়েছে, মুর্শিদাবাদ, কলকাতা ও সুন্দরবন অঞ্চল ও নর্থ বেঙ্গল। আরও কয়েকট্যাঁ রাজ্য হিট লিস্টে আছে।

    মানুষ কি এতই চুপ করে থাকবে!
  • san | ০৮ আগস্ট ২০১৯ ০৩:০৬415037
  • অর্জুন রেড্ডি। অর্জুন সিং না।
  • অর্জুন | ০৮ আগস্ট ২০১৯ ০৩:০২415036
  • কবীর সিং সিনেমার সঙ্গে এবারের ফ্যাসিস্ট সরকারের উত্থান অঙ্গাঙ্গীভাবে জড়িত। মাসল পাওয়ারের জোরে সব হয়। মাস খানেক আগেই দিল্লীতে কিন্তু সমালোচনা শুনে এসেছি। এরকম একটা ফিল্ম বানানোর পিছনে কি কারণ থাকতে পারে!! অনেকের তাই প্রতিক্রিয়া।
  • S | ০৮ আগস্ট ২০১৯ ০৩:০০415035
  • এরপর যখন কর্ণিসেনারা ঝামেলা পাকায় তখন এরাই লিবারেল ফ্রিডম অব স্পীচের মতন কতগুলো আম্রিগা থেকে আমদানী করা বুলি কপচায়।
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০২:৫৯415034
  • উল্টোদিক ও আছে। একদল তুমুল চিৎকার করছে "এইবার এইবার এইবার! দে রে ঠ্যালা জোরদার। দেশ হবে টুকরো হাজার।"
  • S | ০৮ আগস্ট ২০১৯ ০২:৫৭415032
  • মেইনল্যান্ডে বসবাসকারী এবং বিশেষ করে দেশপ্রেমিক এনারাই (যারা দেশকে ভালোবেসে দেশত্যাগ করেছে অথচ কাঠি করা ছাড়েনি) উচ্চবর্ণ হিন্দুদের কাছে কাশ্মীর খুবই ছেনছেটিভ জায়্গা। ওখানে খোঁচা দিলেই হক্কলের মনের কথা জানা যায়।
  • Atoz | ০৮ আগস্ট ২০১৯ ০২:৫৭415033
  • জায়গা হিসেবে বিক্রির জন্য নাম পর্যন্ত বদলে দেয়! লোকে যাতে গাবিয়ে দ্যাখে আর বিলক্ষণ দু'পয়সা আসে সিনেমাকোম্পানির পকেটে। লোকেই বা কী করবে? যা পায়, দলে দলে তাই দ্যাখে।
  • একক | ০৮ আগস্ট ২০১৯ ০২:৫৬415031
  • আর র্যাগিং টা প্রেমের জোয়ারে সাবপ্লট হয়ে গ্যাছে। আমি সিনেমাটা অনেকদিন আগে সাত মিনিট দেখে ছেড়ে দিয়েছিলুম, আরও অনেক সিনেমার মতো। ইদানিং এতো চেঁচামেচি দেখে আবার দেখেছি। আদ্যোপান্ত ঝুল এনিয়ে সন্দেহ নেই।
  • একক | ০৮ আগস্ট ২০১৯ ০২:৫২415030
  • সেটার কারণ সম্ভবতঃ, চারপাশে খেলার মাঠে খেলোয়াড়রা খুনোখুনি করছে বা ডাক্তাররা নেশায় চুর হয়ে চিকিৎসা করছে এরকম খবর আসছেঃনা। কিন্তু মেয়ে সংক্রান্ত খবর আসছে। কাজেই ওটাকে লোকে রিলেট করে। ওরকম আইডিয়াল সিনেমা দর্শক এঙ্গেল থেকে সিনেমা সমালোচনা করেনা কেও :)
  • Ishan | ০৮ আগস্ট ২০১৯ ০২:৪৯415029
  • আমি কবীর সিং দেখেছি। অর্জুন সিং দেখিনি। অতি অখাদ্য সিনেমা। সিনেমাটিতে শিক্ষণীয় যা যা আছে, যদি কারো শেখার ইচ্ছে হয়ঃ

    ১। কলেজে র‌্যাগিং করতে হয়। অর্থাৎ কিনা জুনিয়ারদের অধিকার হরণ। তাদের সিনিয়ারদের সামনে মাথা নিচু করে থাকতে ও স্যার বলতে হয়।

    ২। জুনিয়ার প্রেমিকাও একই জিনিস। প্রেম করতে চাইলে করবে। যা বলব শুনবে।

    ৩। খেলার মাঠে মারপিট খুবই ভালো জিনিস। জোশের অংশ।

    ৪। চিকিৎসা করতে গেলে সদিচ্ছাটাই আসল ব্যাপার। এমনকি গাঁজা-মদে প্রায় বেঁহুশ হয়েও চিকিৎসা করা যায়।

    এরকম আরও নানা জিনিস আছে, খেয়াল পড়ছেনা।

    এই পুরো লটের মধ্যে থেকে যাঁরা স্রেফ দুই নং পয়েন্টটা খুঁজে বার করেছেন, তাঁরা নমস্য। খুব সম্ভবত হুজুগে করেছেন, সবাই করছে বলে। নচেৎ ওটা একটি আদর্শ হিন্দি সিনেমা। তার পুরোটাই অখাদ্য এবং ভুলভাল জিনিসে ভর্তি। ও দেখে সমালোচনা করা অসম্ভব। শোলে দেখে আপনি যদি বলেন, পাহাড়ের মধ্যে হঠাৎ হেলেন এসে নেচে গেল কীকরে, আর তার ব্যাকগ্রাউন্ড মিউজিকই বা অত মশলাদার হল কীকরে, পিছনে কি অর্কেস্ট্রাপার্টি ছিল? তাহলে যেমন হবে, এও তেমন। অর্থাৎ কিনা, (শোলের ক্ষেত্রে) পুরোটাই আজগুবি, শুধু হেলেন কেন? আর কবীর সিং এ পুরোটাই ভুলভাল, শুধু মেয়ে কেন? এই আর কি।
  • অর্জুন | ০৮ আগস্ট ২০১৯ ০২:৪২415028
  • 'একটা ল্যান্ডের নেচার অফ কনট্র্যাক্ট চেঞ্জ হয়ে গ্যালো অধিবাসীদের কনসেন্ট ছাড়া, এটা কতটা ঝুড়ি কোদাল দিয়ে বোঝালে লোক বুঝবে ?' @একক

    একটা বিশাল সংখ্যক লোক ঠিক তাই বোঝে যা সরকার বোঝাচ্ছে। , সঙ্গে মিডিয়া। এটা একটা এপিডেমেইকের মত। জন্মদিনের উইশ করতে গিয়ে আমার পোস্টে আমি কেন ৩৭০ ধারা তুলে দেবার বিপক্ষে লিখেছি তা নিয়ে যা খুসী তাই বলে চলেছে। ফোনটা যে কেটে দেব তার ও উপায় নেই। একটা টেরিবিল হোপলেস সিচ্যুয়েশন। আবার এদিকে কাশ্মীর নিয়ে কোনো পোস্ট দিতে যাদের শুভবুদ্ধি সম্পন্ন মনে করি তারাই বারণ করছে।
  • একক | ০৮ আগস্ট ২০১৯ ০২:৩৪415027
  • দক্ষিণে অর্জুন সিং। কবির সিং হিন্দিতে। যাঁরা বলেছেন কনসেন্টের কথা তাঁরা ভুল কিছু বলেন নি। সিনেমাতে এক্স্যাক্টলি উপকার করতে গিয়ে নায়িকাকে সম্পত্তি বানানোর ঘটনাই আছে। জাস্ট অবাক হই এটা দেখে, যে, যতক্ষণ না মিডিয়া দেখায় বা বোঝায়, ততক্ষন, একটা লোক দুটো কেসে একই ঘটনা ঘটছে এটা বুঝতে পারেনা কেন। সন্দেহ হয়, কোনো ক্ষেত্রেই কি আদৌ বোঝে না জাস্ট সাবস্ক্রাইব করে। কে জানে !
  • S | ০৮ আগস্ট ২০১৯ ০২:৩৩415026
  • একটা স্ট্রং কাউন্টার ন্যারেটিভ চাই - এবং সেটা বেশ অ্যাগ্রেসিভলিই প্রোমোট আর পেনিট্রেট করতে হবে। নইলে দেশটা আর টিঁকবে না।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৯ ০২:২৬415024
  • অর্জুন সিং না কবীর সিং? নাকি দক্ষিণে সিনেমাটার অন্য নাম ছিল? নেটেই দেখা যেত, কিন্তু ল্যাদ লাগছে। :-)
  • S | ০৮ আগস্ট ২০১৯ ০২:২৩415023
  • সারা দেশে যে শিল্পের মন্দা তার কারণ ৩৭০। জানেন না? এক বিজেপি কর্মকর্তা/সমর্থক দেখলাম টিভিতে বলছে যে এই ৩৭০এর জন্যই নাকি ভারতের অর্থনীতির বিকাশ ঠিকমতন হচ্ছিলো না।
  • Du | ০৮ আগস্ট ২০১৯ ০২:২২415022
  • এস গুরুর কথা বলছি না।
  • S | ০৮ আগস্ট ২০১৯ ০২:২১415021
  • গান ভায়োলেন্স নিয়ে আর কি বলবো? কেমন যেন নর্মালাইজ্ড হয়ে গেছি। প্রতি বছর একগাদা করে লোক মরবে, কিন্তু সেই নিয়ে কোনও কথাই বলা যাবেনা; দিস ইজ নট দা টাইম বলে এড়িয়ে যাওয়া হবে। থটস অ্যান্ড পেয়ারের নেকামো শেষ হতে না হতে আরেকটা ঘটনা ঘটে যায়। খুব বেশি হলে এর সাথে মেন্টাল হেল্থ, ইল্লিগাল ইমিগ্রেশান, কন্সপিরেসি থিয়োরির ঢপ মিশিয়ে জল ঘোলা করে দেওয়া হয় যাতে ফ্রুটফুল কোনও আলোচনাই না হয়।

    আজকে দেখলাম টোমি লেহরেন ফক্স নিউজে বলেছে যে বন্দুক রাখার অধিকার নাকি মানবধিকারের মধ্যেই পরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত