এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৭ আগস্ট ২০১৯ ১৩:০৯414990
  • @ডিসিদা,

    সিকিমে লোকজন মোটামুটি ভারত পন্থী এবং আলাদা দেশ আর সেভাবে চায়্না। এখনও ওখানে স্বাধীন সিকিমের মুভমেন্ট আছে, কিন্তু সেটা খুবই ছোটো আকারে। কাশ্মীরের মুল দাবী হলো আলাদা রাষ্ট্র হওয়া। এবং স্বাভাবিক ভাবেই পরবর্তিকালে চীন এবং পাকিস্তানের বেস ও ভারত আক্রমণের লঞ্চপ্যাডে পরিণত হবে।
  • S | ০৭ আগস্ট ২০১৯ ১২:৪৬414988
  • ভারতে ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে শুনছি। দিল্লি, মুম্বাই, গুজরাত, কর্ণাটকের মতন স্বর্গভুমিতেই ইনভেস্টমেন্ট আসছে না আর। সেখানে কাশ্মীরে ইনভেস্টমেন্ট?
  • sm | ০৭ আগস্ট ২০১৯ ১২:১২414987
  • অর্থনৈতিক উন্নতি ও সদিচ্ছা অনেক প্রবলেম দূরে সরিয়ে দেয়।জনগণের মধ্যে বিশ্বাস আনাটাই বড় কথা।
    পজিটিভ প্রচার বেশি হওয়া জরুরী।কিন্তু কার্যক্ষেত্রে হচ্ছে তার উল্টো।
  • dc | ০৭ আগস্ট ২০১৯ ১২:০৯414986
  • সিকিম আর কাশ্মীর এর সিচুয়েশান কিন্তু একেবারে আলাদা। কাশ্মীর এর জিওপলিটিকাল গুরুত্ব অন্যরকম কারন ওখানে ভারত, চীন, পাকিস্তান, আফগানিস্তান, আমেরিকা - অনেকগুলো প্লেয়ারের স্বার্থ জড়িয়ে আছে। এটা ঠিক যে পাকিস্তান সরাসরি সেরকম কিছু করার অবস্থায় নেই কারন দেশটা অনেকটাই চীনের অর্বিটে ঢুকে গেছে, মোটামুটি চীন এখন পাকিস্তানকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে (অ্যামেরিকা আবার সেটা হতে দিতে চাইছে না)। যাই হোক।
  • sm | ০৭ আগস্ট ২০১৯ ১২:০৪414985
  • দেখুন ইচ্ছে থাকলে উপায় হয়।দার্জিলিং এ গন্ডগোল কমে গেছে।সিকিম এর প্রতিবেশী চীন হলেও বিশেষ গন্ডগোল নেই।
    এই মুহূর্তে চীন আগ বাড়িয়ে বিশেষ গন্ডগোল করবে না।যতক্ষণ আকসাই চীন নিয়ে ভারত কোন বিবৃতি না দিচ্ছে।
    ইমরান এ পর্যন্ত গন্ডগোল করবোই, এমন পন করে বসে নেই।
    সুতরাং,দেখাই যাক না কি হয়।
  • dc | ০৭ আগস্ট ২০১৯ ১২:০০414984
  • ন্যাড়াবাবু :d :d
  • dc | ০৭ আগস্ট ২০১৯ ১১:৫৭414982
  • গন্ডগোল কি কমবে? মনে হয়না। কাশ্মীরে ইন্ডিয়া, পাকিস্তান আর চীন ত্রিপাক্ষিক গেম খেলছে। তিনটে প্লেয়ারের কেউই চায়না ওখানে গন্ডগোল কমুক। আর কাশ্মীরের মানুষজন কি চায় সেটা একেবারে ইমেটিরিয়াল।
  • ন্যাড়া | ০৭ আগস্ট ২০১৯ ১১:৫৭414983
  • বিজ্ঞানে ভারতের অবদান শুনুন।

  • Amit | ০৭ আগস্ট ২০১৯ ১১:৪০414981
  • সুষমা স্বরাজ মারা গেলেন। রাজনীতি যাই থাক, উনি কিন্তু মন্ত্রী থাকা কালীন বিদেশে কেও বিপদে পড়লে প্রচুর সাহায্য করতেন। ওনার আমলেই লোকজন জাস্ট একটা টুইট করে বিপদে হেল্প পেয়েছে অনেক বার।
  • sm | ০৭ আগস্ট ২০১৯ ১১:৩৮414980
  • ভারত অধিকৃত কাশ্মীরে গোটা পাঁচেক সুইটজার ল্যান্ড ঢুকে যায়।কেন্দ্র শাসিত অঞ্চল হল,এতে গন্ডগোল কিছুটা হলেও কমবে।লাডাক অঞ্চলে তো গন্ডগোল প্রায় থাকবেই না।
    এখন প্রাথমিক পরিকাঠামো সরকার কেই গড়তে হবে।ইনভেস্টররা গুটি গুটি আসবে।
    লাভের জায়গা।
  • dc | ০৭ আগস্ট ২০১৯ ১১:৩৬414979
  • প্রাচী ভারতে অবশ্যই গণিতে অনেকটা উন্নতি হয়েছিল। কোয়াড্রাটিক ইকুয়েশানের সলিউশান বার করা হয়েছিল, শূণ্য আর ডেসিমাল সিস্টেম এর উদ্ভাবন হয়েছিল।

    চন্দ্রযানে অবশ্যই "বৈদিক গণিত" ব্যবহার করা হয়নি।
  • dc | ০৭ আগস্ট ২০১৯ ১১:৩০414978
  • sm, কিন্তু ইনভেস্ট করার আগে যেকোন শিল্পপতি একটা স্টেবল এনভায়রনমেন্ট চায়। সেটা কি কাশ্মীরে পাবে?
  • ন্যাড়া | ০৭ আগস্ট ২০১৯ ১১:২৮414977
  • ভাল রোগান জোশের যোগান কী বাড়বে? দ-দেবী লোভ-লালসার কথা বললেন কি না, শুনেই আমার রোগান জোশের কথা মনে পড়ল।
  • spoiler | ০৭ আগস্ট ২০১৯ ১১:২০414976
  • চন্দ্রযানে বৈদিক গণিত ব্যবহৃত হয়েছে কিনা সত্যি মিথ্যে জানিনা, তবে প্রাচীন ভারত গণিতে উন্নত ছিল কিনা সে নিয়ে মস্করা করার আগে ফিল্ডস মেডেল জয়ী মঞ্জুল ভার্গবের কথা শুনুন।
    https://www.indiatoday.in/india/story/fields-medal-winner-manjul-bhargava-interview-3-ancient-indian-mathematicians-his-inspiration-204637-2014-08-19
    বিরোধী শিবিরের উচ্চশিক্ষিত সেকুলার নেতাদের মধ্যে অন্যতম শশী থারুরের বক্তব্য রইলো - "it is not necessary to debunk the genuine accomplishments of ancient Indian science in order to mock the laughable assertions of the Hindutva brigade ... Not only are these extraordinary accomplishments of our civilization, but they have always been, and should remain, beyond partisan politics. "
    https://www.ndtv.com/opinion/tharoor-explains-his-tweets-on-ancient-indian-science-729942
    আর যারা গণিতজ্ঞ নয় তাদের জন্যে - ২০১৩ তে ইউপিএ আমলে NPTEL তে IIT বোম্বে এই ম্যাথমেটিক্স ইন ইন্ডিয়া lecture আপলোড করে, চেখে দেখতে পারেন অংকের মজা।
    https://nptel.ac.in/downloads/111101080/#
  • sm | ০৭ আগস্ট ২০১৯ ১১:০৭414974
  • আমি যদি কখনো শিল্পপতিরা ধোতু বলি,তাহলে গো মাতা কুপিত হবেন।
  • sm | ০৭ আগস্ট ২০১৯ ১১:০৭414975
  • আমি যদি কখনো শিল্পপতিরা ধোতু বলি,তাহলে গো মাতা কুপিত হবেন।
  • | ০৭ আগস্ট ২০১৯ ১১:০৫414973
  • PT | ০৭ আগস্ট ২০১৯ ১১:০১414972
  • এই খ, ....দ.....ব....ন ইত্যাদি নামগুলো নিয়ে ব্যাপক কন্ফ্যু হচ্ছে। এনারা কি দয়া করে আরেকটি অক্ষর জুড়ে নিতে পারেন না?
    ব-য়ে কি বোতিন? যখন বোতিন অনুপস্থিত ছিল তখন তো "ব" ছিল। তাহলে "ব" কি বোতিন নয়?
  • | ০৭ আগস্ট ২০১৯ ১০:৫১414970
  • ও পিটি দা??
  • b | ০৭ আগস্ট ২০১৯ ১০:৫১414971
  • সিঙ্গুর কাশ্মীরে চলে যাবে?
  • PT | ০৭ আগস্ট ২০১৯ ১০:৪৯414969
  • "তবে শুনছি কাশ্মীরে প্রচুর ইনভেস্টমেন্ট হবে।অর্থনৈতিক উন্নতি হবে।"
    যাঃ!! পব-র সব ইন্ভেস্টমেন্ট কাশ্মীরে চলে গেল।
    তবে কিনা ওখানে যেসব শিল্পপতিরা যাবে তারা ধোতু!! এমনকি তারা ব্যাঙ্কের ধার করা টাকাকড়ি গাপ করে দিলেও তাদের কিছু বলা হবে না।
  • | ০৭ আগস্ট ২০১৯ ১০:৩০414968
  • ওটা আমি
  • | ০৭ আগস্ট ২০১৯ ১০:২৯414966
  • এই খ কি আদি না জল মেশানো??
  • Amit | ০৭ আগস্ট ২০১৯ ০৯:৩৮414964
  • সেটা ১০০- % সত্যি অবশ্য। UP তে শুধু মেয়েরা কেন, মেয়েদের পুরো পরিবার কেই লরি চাপা দিয়ে উদ্ধার করা হয়। একেবারে স্বর্গবাস।
  • বেঙ্গলী | ০৭ আগস্ট ২০১৯ ০৯:১৯414963
  • বাংলা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক বিধায়ক কাল সমাবেশ করে অবিবাহিত যুবকদের অলরেডি ডাক দিয়েছেন, ফর্সা সুন্দরী কাশ্মীরী মেয়েদের বিয়ে করার। পরে আবার ক্ল্যারিফাই করেছেন, কাশ্মীরে মেয়েরা যুগ যুগ ধরে অত্যাচারিত হয়ে এসেছে, এবার ইউপির ছেলেদের হাত ধরে উদ্ধার হয়ে যাবে।
  • sm | ০৭ আগস্ট ২০১৯ ০৮:৫১414962
  • ব,ঠিকই আছি।প্রকৃতি নিয়ে পড়ে আছি।কাশ্মীর আবার ভু স্বর্গ কি না!
    তবে শুনছি কাশ্মীরে প্রচুর ইনভেস্টমেন্ট হবে।অর্থনৈতিক উন্নতি হবে।
    হয়তো বা লোকজনের মধ্যে হিংসা,বিদ্বেষ কমে যাবে।
  • | ০৭ আগস্ট ২০১৯ ০৮:৩৬414961
  • ইদিকে সুষমা স্বরাজ এত আনন্দ আর নিতে পারেন নি।

    কাল আবার দেখি কয়েক বঙ্গসন্তান এখন কাশ্মিরী মেয়ে বিয়ে করা যাবে বলে আনন্দে উলুতপ্লুত। মানুষ্র যে কতরকমের লোভ লালসা থাকে!!

    নাগাল্যান্ড আলাদা পাসপোর্টের দাবী জানিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত