এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৪ জুলাই ২০১৯ ০৫:১৬413730
  • দুহ্খের গান গাইচিলো ? গান্র্মারিয়েচে !!
  • Amit | ২৪ জুলাই ২০১৯ ০৪:৫৮413729
  • আরে বাচ্চা ছেলে মেয়ে, ভালো লেগেছে, বিয়ে করছে। লাইফ তো এনজয় করুক নিজের মতো করে, খাবার ব্যবস্থা যা হোক একটা ঠিক জুটে যাবে। দুজনের ভালো লাগাটা ঠিক থাকলেই হলো।

    সেই তো কদিন আগেই কোথায় একটা ছেলে বাড়ির সামনে ধর্ণা দিয়ে একটা মেয়েকে জোর করে বিয়ে করেছিল, এ তো তার থেকে ঢের ভাল।
  • ন্যাড়া | ২৪ জুলাই ২০১৯ ০৪:৫৬413728
  • এই তো খনু এয়েচে। কদিন ধরে গোরু-খোঁজা, থুড়ি গোমাতা-সন্ধান, করছিলাম। হাওয়ার্ড জিন সম্বন্ধে তোমার মতামত একটা পবন্ধ লিকে জানাও দিকি।
  • Atoz | ২৪ জুলাই ২০১৯ ০৪:৩৪413727
  • ডিসি, কিন্তু এরা থাকবে কোথায়? খাবে কী? ( বিরিঞ্চিবাবা থাকলে অবশ্য কোনো কথা নেই, বসুন্ধরা ধনধান্যে ভরিয়ে দিয়েছিলেন, আর এরা তো মাত্র দুজন। ঃ-) )
  • Amit | ২৪ জুলাই ২০১৯ ০৪:০১413726
  • কালকে এটা নিয়ে PM দাও লিখেছিলেন। কোনো রাজ্য এভাবে বেসরকারি চাকরি তে এ ভূমিপুত্র দের সংরক্ষণ জবরদস্তি চালু করতে পারে ? তাও আবার ৭৫-% ? কি ভাবে ভূমিপুত্র প্রমান করা হবে ? ইন্ডিয়ার মতো দেশে যেখানে একটা কাউন্সিলর বা MLA কে মোটা ঘুষ দিলেই একটা ডোমিসাইলে সার্টিফিকেট জোগাড় করা যায়, সেখানে ভূমিপুত্র দের ক্রিটেরিয়া কি ? অন্য রাজ্যে বাসিন্দা রা যদি কেও তেলেগু থাকেন (যেমন খড়্গপুর), তারা কি তেলেগু জানার সুবাদে অন্ধ্রের ভূমিপুত্র হয়ে যাবেন ?

    অন্য দিকে কোনো বাঙালি বা পাঞ্জাবি যদি গত ২০ বছর অন্ধ্রে থাকেন চাকরি বা ব্যবসা সূত্রে, তারা ও কি ভূমিপুত্র র ক্রিটেরিয়া র মধ্যে পড়বেন ? এখনো অব্দি যা ট্রেন্ড, তাতে দ্বিতীয়টা না হওয়ার চান্স ই বেশি। প্রথমটা জানি না।

    এই সব আইন গুলো কি আদৌ সুপ্রিম কোর্ট এ দাঁড়াবে যদি চ্যালেঞ্জ আসে ? এতো পরিষ্কার ইন্ডিয়া র সংবিধান র এগেইনস্ট এ। অন্ধ্রে এটা আরো বিরক্তিকর, এই কমাস আগেই অন্ধ্র ভেঙে তেলেঙ্গানা আলাদা হয়ে গেছে, তার পরেও এ রকম ডিভিসিভ রাজনীতি করে লোকজন ক্ষমতায় আসছে। এর থেকে চন্দ্রবাবু নাইডু ঢের ভালো ছিল, লোকটার অন্তত একটা ভালো ডেভেলপমেন্ট র ভিশন ছিল। ইভেন এই জগমোহনের বাবা রাজশেখর রেড্ডি ও অনেক বেটার ছিল। অন্তত এরকম সস্তা, ভেদ মূলক রাজনীতি করেনি। ছেলেটা একবারে অপদার্থ।

    কিন্তু আমাদের দেশে চন্দ্রবাবু হোক বা বুদ্ধদেব ভট্চাজ, এনাদের মতো লোকেদের তো টেকাই মুশকিল। লং টার্ম ডেভেলপমেন্ট র দরকার কি ? তার থেকে পপুলিস্ট, পাগলু নাচ গান, আর বালি সিমেন্ট র সিন্ডিকেট দিয়ে শর্ট টার্ম লাভ হলেই তো কাজ হয়ে যাচ্ছে দিব্বি।

    শুধু বাঙালি রাই যে কালিদাস হয়না, সেটাই প্রমান হলো আর কি। ব্যক্তিগত ভাবে বেশি খারাপ লাগছে এই জন্যেই যে ভিজাগ বা হায়দরাবাদ এর ১৯৯৫- ২০১৫ পিরিয়ড এর ডেভেলপমেন্ট টা নিজের চোখে দেখা। এখন পেছন দিকে হাঁটার পালা, যেমন পব তে 2011 থেকে চলছে। যাক গে, যা ইচ্ছে হোক। জিজি তে গেলে যাক, যেখানকার লোকে যেখানে যেতে চায়, সেখানেই পৌঁছবে শেষ অবধি।

    খুব বাজে দিকে যাচ্ছে এই ধরণের কাজ কর্ম গুলো। এবার মধ্যপ্রদেশ একই আইন নিয়ে আসবে। তারপর আস্তে আস্তে অন্য রাজ্য ও, পপুলিস্ট রাজনীতি কে ছারে। তাহলে এবার কি রাজ্য ভিত্তিক পাসপোর্ট বা ওয়ার্ক পার্মিট ইসু করা হবে ?

    মালয়েশিয়া তে আছে এই জিনিসটা, স্টেট বয়সে ওয়ার্ক পার্মিট/ পাসপোর্ট, ইস্ট আর ওয়েস্ট আইল্যান্ড এর মধ্যে, অতি খাজা জিনিস। সেখানে দেখেছি লোকের মধ্যে এটা নিয়ে মেজর রাগ। আরো দেশে আছে হয়তো, খোঁজ নিতে হবে।

    এটা নিয়ে ইন্ডিয়া-তে একটা মেজর প্রবলেম চালু হতে চলেছে যদি সত্যি এটা কড়া ভাবে ইমপ্লিমেন্ট হয় আর বাকি সব রাজ্যে ছড়িয়ে পরে।

    https://www.anandabazar.com/national/private-jobs-for-local-youths-andhra-pradesh-becomes-first-state-to-reserve-75-dgtl-1.1021581
  • ? | ২৪ জুলাই ২০১৯ ০৩:২০413725
  • @ অর্জুনঃ
    ছেলেটি যে বাঙ্গালী তা বুঝলেন কেমন করে? আমি তো ভেবেছিলুম তামিল। ডিসি তো পাত্রপক্ষের পরিচয় দেন নাই
  • | ২৪ জুলাই ২০১৯ ০২:৫২413724
  • আমার তর্ক টা ভালো ই লাগল, অনেক কিছু জানা গেল।
    জেনে রিক্স আ্য্য কনট্রাক্টেড ম‍্যানুফ‍্যাকচারিং,, ক্লিনিকাল ট্রায়াল এগুলো ই এখানে মেন ব‍্যবসা। পিটি অরিজিনাল বলতে যে ক্রাইটেরিয়া রাখছে, তাতে আমাদের এদিকে কটি পাশ করবে সন্দেহ আছে। অন‍্যদিকে এফ ডি এ র এই বিচিত্র ক্ষমতা টা ঠিক এখনো কতটা বিংশ শতকে আমেরিকার কোম্পানি র রিসার্চ এ অগ্রনি ভূমিকা ঠিক জানিনা।
  • অর্জুন | ২৪ জুলাই ২০১৯ ০২:১৩413723
  • @ডিসি, আপনি আপনার প্রতিবেশী পুত্রের যে গল্পটা বললেন, ইন্টারস্টেট ম্যারাজের মধ্যে বাঙালী- মরাঠী বিবাহের রেট বরাবর খুব হাই। দুই ষ্টেটে পটে বেশ।
  • ন্যাড়া | ২৪ জুলাই ২০১৯ ০১:৩৩413722
  • ইন্টালেকচুয়ালি ডিজঅনেস্টের চালু বাংলা কী হবে জানা আছে? নইলে একটা কয়েন করতে হবে। "কত ওষুধ আবিষ্কার" থেকে "কত ওষুধ প্রেসক্রাইবড" হয়েছে।
  • lcm | ২৪ জুলাই ২০১৯ ০১:২০413721
  • আকা লিখেছে - "মূলত আম্রিগা এই ড্রাগ ব্যাবসা কব্জা করে ফেলেছে। "

    গ্লোবাল মার্কেট ১.২ ট্রিলিয়ন ডলারের, এর মধ্যে ইউএস-এ (৪৮৫ বিলিয়ন), আমেরিকানদের ওষুধপ্রীতি বেশি। এক্সপোর্ট মার্কেট অত বড় নয়, বিভিন্ন রেগুলেশনের জন্য। ইন্ডিয়া ১০ নম্বরে, এবং ইন্ডিয়ার সবথেকে বড় কাস্টমার ইউএস।

    গ্লোবাল ফার্মা এক্সপোর্ট ২০১৮ - -

    Below are the 15 countries that exported the highest dollar value worth of drugs and medicines during 2018.

    Germany: US$62.3 billion (16.5% of total drugs/medicines exports)
    Switzerland: $45.3 billion (12%)
    Belgium: $27.8 billion (7.4%)
    France: $25.9 billion (6.8%)
    Netherlands: $25.6 billion (6.8%)
    United States: $22.1 billion (5.8%)
    Ireland: $21.7 billion (5.7%)
    United Kingdom: $19.7 billion (5.2%)
    Italy: $19.7 billion (5.2%)
    India: $13.1 billion (3.5%)
    Denmark: $12.9 billion (3.4%)
    Spain: $9 billion (2.4%)
    Canada: $6.8 billion (1.8%)
    Sweden: $6.7 billion (1.8%)
    Austria: $5.5 billion (1.5%)

    By value, the listed 15 countries shipped 85.6% of all exported drugs and medicine for 2018.

    Among the above countries, the fastest-growing drugs/medicines exporters since 2013 were: Denmark (up 292.8%), Netherlands (up 30.4%), Switzerland (up 26.7%) and India (up 22.5%).
  • sm | ২৪ জুলাই ২০১৯ ০১:০৩413720
  • আপনার জ্ঞাতার্থে, মেক্সিকোর রেগুলেটরি অথরিটির নড ও পেয়েছে।
  • sm | ২৪ জুলাই ২০১৯ ০০:৫২413719
  • এটি ইন্ডিয়া তে ভালোই ইউজ হচ্ছে।প্রথম বছরেই পঞ্চাশ হাজার পেশেন্ট পেয়েছে।
    দুই,ইন্ডিয়ার ডি সি জি আই এপ্রোভাল পেয়েছে 2013 সালেই।সব কটি ক্লিনিক্যাল ট্রায়াল পাস করে।আপনি ঠিক কি বলতে চাইছেন?
  • PT | ২৪ জুলাই ২০১৯ ০০:৩২413718
  • পিটি অবোধ হলে ক্ষতি নেই। অবোধ ডাক্তারেরা ওষুধটি লিখছেন কিনা সেটা জানা দরকার। তবে কিনা সব ধরণের পরীক্ষা সফল হওয়ার আগেই ওষুধটি বাজারে এসেছে কিনা কে জানে। সেজন্যেই কিনা জানিনা এটি শুধুমাত্র ভারতে ব্যবহারের অনুমতি পেয়েছে।

    "Large multi-center longitudinal studies are required to demonstrate the safety & cardiovascular benefits of Saroglitazar and will clarify whether this dual PPAR agonist live up to their promise as vasculo-protective agent."

    Majumder, Anirban; Chatterjee, Sanjay
    From Medicinal Chemistry (2014), 4(10), 684-687

    "In a commentary published in the Lancet Diabetes and Endocrinologylast week, Anoop Misra and Atul Luthra,from the Fortis Centre of Excellence for Diabetes, Metabolic Diseases,and Endocrinology in New Delhi, listed saroglitazar among at least three drugs that were being promoted by drug companies and prescribed by doctors even though“available data are entirely inadequate to show the efficacy and safety of these three drugs.”......
    ........ in May 2006 Bristol Myers Squibb discontinued muraglitazar,a drug that belongs to the same class as saroglitazar..........

    Indian endocrinologists start debate on diabetes drug
    By Mudur, Ganapati
    From BMJ [British Medical Journal] (2015), 351, h5160/1.

    sm-এর নিজের এযাবৎ ব্যবহৃত যুক্তি অনুযায়ী সারোগ্লিতাজার একটি প্রচলিত ওষুধের নতুন ডেরিভেটিভ মাত্র!!
  • Du | ২৪ জুলাই ২০১৯ ০০:২৯413717
  • S এটা বেতালকে জিগ্গেস করতে হবে দুই মিথ্যুকের মধ্যে কাকে বিশ্বাস করবে? ঃ))
  • sm | ২৩ জুলাই ২০১৯ ২৩:৫৭413716
  • অবোধ পিটি কে।সারোগ্লিটাজার 2013 থেকে ইন্ডিয়ান মার্কেটে এভাইলেবল।
    এটি ডায়াবেটিক ডিসলিপিডমিয়া,ইনসুলিন সেনসিটাইজার ও ফ্যাটি লিভার এর ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।স্মর্তব্য,জাইডাস ক্যাডিলা কোমপানির প্রোডাক্ট।
    আপনার জিপি কে জিগাতে পারেন।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ২৩:৪৯413715
  • আলফাকে অসংখ্য ধন্যবাদ। এই পেপারটির হদিশ হারিয়েছিলাম। লেখকদের মধ্যে দুজনেই একদা দুটি CSIR গবেষণাগারের ডিরেক্টর ছিলেন। একজন্মাঝপথে ওষুধ আবিষ্কারকে বিদায় দিয়ে অন্যত্র চলে আসেন।

    সকলকেই অনুরোধ যে চেনাশোনা ডাক্তারবাবুদেরকে এই পেপারটি দেখিয়ে জিগান যে তাঁরা এই পেপারে তালিকাভুক্ত কোন কোন ওষুধটি prescribe করছেন!!! "an herbal formulation has been developed for the treatment of benign prostate hyperplasia" জাতীয় ভাষ্যের অর্থ হচ্ছে যে এটি কোন ওষুধ নয়...ইত্যাদি।

    তবে এই বাক্যদুটি হচ্ছে ভারতের drug discovery-র প্রকৃত চিত্রঃ
    "The generic industry has made India self-sufficient in terms of the manufacturing capacity for drugs no longer under patent. However, India lags behind in being able to provide health care access for drugs under patents."
    অর্থাৎ কিনা পেটেন্টের সময়কাল শেষ না হওয়া পর্যন্ত আমরা অসহায় কেননা আমাদের কোন মলিক্যুল নেই!!
  • S | ২৩ জুলাই ২০১৯ ২৩:৩৯413712
  • কেউ ট্রাম্প-মোদি টানাটানি নিয়ে কিছু বললো না তো।
  • S | ২৩ জুলাই ২০১৯ ২৩:৩২413711
  • আলফার লিন্কটা চট করে দেখে তো উত্তর মনে হচ্ছে "হয়নি"।
  • আলফা | ২৩ জুলাই ২০১৯ ২৩:২৯413710
  • হোক ঝগড়াঝাটির শেষ।
    1922 এ উরিয়া স্টিবামিন এর পর আর কিছু আবিষ্কার হয়েছে কিনা জেনে নিন।

    https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4094254/
  • aka | ২৩ জুলাই ২০১৯ ২২:২৭413709
  • আমার তো পিটি আর এসএম এর মিনিময় ভালই লাগছে, একটু ব্যক্তিগত টিকা টিপ্পনি আছে, সে তো সবাই করে থাকি।

    মূলত আম্রিগা এই ড্রাগ ব্যাবসা কব্জা করে ফেলেছে। এই এফডিএ রেগুলেশন অমুক, তমুক আসলে নিজেদের লাভের জন্য। এইটা এসএম ঠিকই বলেছেন বলে মনে হয়।
  • Atoz | ২৩ জুলাই ২০১৯ ২২:২২413708
  • এই ড্রাগ ডিস্কভারির আলোচনা শুনে অনেককিছু জানতে পারছি। এটা প্লীজ একটা টই খুলে করুন আপনারা। আমরা যারা অন্য ফিল্ডের লোক, তারা অনেককিছু জানতে পারবো, অনেক বইয়ের সন্ধানও পাবো। আগাম ধন্যবাদ।
  • Atoz | ২৩ জুলাই ২০১৯ ২২:২০413707
  • ডিসি, আপনার গল্পটা অতি ভালো। খুব চমৎকার। অনেকটা সুভদ্রা অর্জুনের কেসের মতন। কৃষ্ণ-সত্যভামা তদারকি করে বিয়ে দিয়ে দিল। ঃ-)
  • PT | ২৩ জুলাই ২০১৯ ২১:৫১413706
  • সেটাও আলোচ্য বিষয় ছিল না।
    প্রধান ও একমাত্র বিষয় ছিল যে ১৯২২ সালের পরে ভারতবর্ষে কোন ওষুধ তৈরি হয়নি। আপনি এখনো পর্যন্ত এমন কোন তথ্য দেননি যার ভিত্তিতে আমি আমার অবস্থান বদলাতে পারি।
  • Ela | ২৩ জুলাই ২০১৯ ২১:২৮413705
  • তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
  • sm | ২৩ জুলাই ২০১৯ ২১:২২413704
  • আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন।যা,আগের পোস্টে করেছি।
    আপনার দেওয়া লিস্টে কটা নতুন ঔষধ আছে, কোন রোগে ইউজ হচ্ছে আর তাদের আবিষ্কর্তা কে কে?
  • dc | ২৩ জুলাই ২০১৯ ২০:৫২413703
  • একটা জব্বর গপ্পো শুনলাম। আমাদের ফ্ল্যাটে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছে, তার দাদা আমার বন্ধু। গপ্পোটা শুনলাম দাদার কাছে।

    এমনিতে ছেলেটা কিস্যু করেনা, সারাদিন গান বাজনা করে কাটিয়ে দেয় আর বাপ একটা বাইক কিনে দিয়েছে, সেই বাইকে করে ঘুরে বেড়ায়। তো ক বছর আগে ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়েছিল, মানে আগেও কয়েকটা প্রেমে পড়েছিল, কিন্তু এই মেয়েটাইকেই ওর ফাইনালি মনে ধরে। মুশকিল হলো, মেয়েটা মহারাষ্ট্রিয়ান, থাকে বম্বেতে, আর চেন্নাইতে এসেছিল একটা প্রোজেক্টের কাজে। ছেলেটা কিছুদিন পর দাদাকে বলে, দাদা-বৌদি মিলে জানায় মাবাবাকে, আর বাবা শুনেই নাকচ করে দিয়েছে। বম্বের মেয়ে বাড়িতে আনলে তারা আত্মীয়দের কাছে মুখ দেখাতে পারবে না। ওদিকে মেয়েটাও বাড়িতে বলেছিল, ওদের তরফেও না করে দিয়েছে। তখন কয়েকমাস দুজনের ছাড়াছাড়ি, এদিকে ছেলেটা ব্যথায় একেবারে কাৎ হয়ে পড়েছে। সারাদিন নাকি বাড়িতে দুঃখের গান গাইতো, শেষে ওর দাদা অতিষ্ঠ হয়ে, আর বৌদির পরামর্শে, ভাইটাকে নিয়ে হাজির হয় বম্বেতে মেয়েটার বাড়ি। মেয়েটাকেও অবশ্য বলে রেখেছিল। যাই হোক, মেয়ের মাবাবা বেশ হতভম্ব হয়ে শেষে হ্যাঁ বলে ফেলে। তার মাস খানেক পর মেয়েটাকে চেন্নাইতে এনে দাদা বৌদি মিলে মায়ের কাছে এনে হাজির করায়। তখন মাও রাজি হয়ে যায়, তারপর সবাই মিলে তেল লাগিয়ে বাবাকেও রাজি করিয়ে ফেলে। দুতরফেই কথা হয়ে গেছে, এবার বিয়ে।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ২০:২৩413702
  • আসুন, আমরা বই পড়ে তক্ক করি। অন্ততঃ "drug discovery" বলতে কি বোঝায় সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হওয়া প্রয়োজন।

    Molecules that changed the world
    K. C. Nicolaou & T. Montagnon
    Wiley-VCH

    Molecules and Medicine
    E. J. Corey et al
    ASIN: B007JZ9TOC
  • sm | ২৩ জুলাই ২০১৯ ২০:০০413701
  • ইনিয়ে বিনিয়ে পার্সোনাল এক্সপেরিয়েন্স এর কথা বললেও সত্য পাল্টাবে না।
    আর একটা কথা বলে রাখি।ব্লকবাস্টার ড্রাগ গত দুই দশকে, সারা বিশ্বে খুব কম হয়েছে।সব ই রিমিক্স এর যুগ।
    কিন্তু আপনি তো নিজের দেওয়া লিস্ট থেকে বলতে পারলেন না,কত নতুন ওষুধ আছে,আপনার ডাক্তার কটা ইউজ করে আর কোন কোন ব্যক্তি এর আবিষ্কারক।
    কাম অন, আপনারই দেওয়া লিস্ট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত