এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ২৩ জুলাই ২০১৯ ০০:২২413640
  • আপনি নিতান্তই অবোধ এর মতোন তর্ক করছেন।আগেই বলেছি, যদি ইনসুলিন কে আবিষ্কার ধরেন;সেটা পঞ্চাশ বছর আগেই হয়ে গেছে।
    এখন যেটা আবিষ্কার (?)হবে সেটা হবে নিউয়ার ইনসুলিন।অর্থাৎ রিকম্বিযান্ট,বাইওসিমিলার,ওরাল ইত্যাদি।এবং এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিটে যৌথ রিসার্চ এর ফলশ্রুতি হবে।আপনি ঘেঁটে আছেন বোঝাই যাচ্ছে,আবিষ্কারক হিসাবে একটি দেশ এর নাম উল্লেখ করে--
    এন্টিবাইওটিক্স এর ক্ষেত্রেও তাই।নিত্য নূতন পেনিসিলিন এর ডেরইভেটিভ আবিষ্কার (?) হচ্ছে।
    কিন্তু পেনিসিলিন ও তো প্রায় শ খানেক বছর হয়ে গেলো।
    আপনি আধুনিক ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রি এর রিসার্চ ও ডেভেলপমেন্ট এর খপরই রাখেন না, বুঝা যাচ্ছে।
    আপনি বরঞ্চ গত দশ বছর বিশ্বে কটা মৌলিক বা নূতন ঔষধ আবিষ্কার হয়েছে,সেটা ভালো করে পড়ে নিন।
    যতো তর্ক করবেন,ততো বেশী অসাড়তা প্রমান করবেন।
  • PT | ২৩ জুলাই ২০১৯ ০০:০৭413639
  • আমাকে ব্যক্তিগত আক্রমণ করে কোন লাভ নেই। যা লিখেছেন সব টেক্ষ্ট বইতে পাওয়া যায়। ঐসব হেদিয়ে যাওয়া তত্ব অনেক শুনেছি। যারা কিস্যু আবিষ্কার করতে পারে না তারা ঐসব যুক্তি দেখায়। ভারতের বেশীর ভাগ (সব?) কোম্পানী contract research করে বেঁচে আছে। সুব্বা রাওয়ের অবান্তর প্রসঙ্গ এখানে অনবেন না। তিনি আমেরিকাতে বসে আবিষ্কার করেছিলেন যা করার। কথা তুলবেন না কেনন

    আপনি এখনো বোঝেননিঃ আমি আবিষ্কারের কথা বলছি।
  • sm | ২২ জুলাই ২০১৯ ২৩:৫৫413638
  • পিটি,এই সামান্য জ্ঞান নিয়ে কিভাবে অধ্যাপনা করেন, ভারী আশ্চর্য্য লাগে!প্রথমত সুববা রাও এর কথা ভুলে গিয়েছিলেন।
    যিনি কেন নোবেল পান নি সেটাই বিস্ময়ের।
    তা থাক।বর্তমান যুগে একটি ঔষধ আবিষ্কার থেকে মার্কেট এ আস্তে 15 -20বছর লাগে।
    দ্বিতীয়ত পেটেন্ট আইনের মার প্যাঁচ আছে।যাতে, ইন্ডিয়ান ফার্মা কোম্পানি অনেক মার খেয়েছে।
    তৃতীয়ত,এফ ডি এ এপ্রুভাল এর ব্যাপার আছে।যা কিনা পুরোটাই আমেরিকার হাতে।
    এগুলো হলো বেসিক।
    এর পর যেটা গুরুত্ব পূর্ন,সেটা হলো,একটি ছোট ঔষধ আবিষ্কারের গুরুত্ব কমে গেছে।
    এখন বাজারে এসেছে বাইওলজিক্স,ইমুনোথেরাপি এসব জিনিস।
    এগুলো মূলত কোলাবরেশন করে রিসার্চ হয়।অর্থাৎ একটি জাপানি কোম্পানি হয়তো ইন্ডিয়া,আমেরিকা ও রাশিয়া,জাপান,এই চারটি দেশেই রিসার্চ এর কাজ স্টার্ট করলো।অর্থাৎ চারটি দেশ ই ঔষধ টি আবিষ্কার করার কাজে কন্ট্রিবিউট করলো।
    এটা ঠিক জাপানি বৈজ্ঞানিক নিজের দক্ষতায় রিফামপিসিন আবিষ্কারের মতো সরল পথ নয়।
    এ ব্যাপারে ইন্ডিয়ার গত দু দশকে অগ্রগতি হিউজ।ওয়ার্ল্ড এর প্রায় চল্লিশ শতাংশ ভ্যাকসিন,ইউ এস এর পঁচিশ শতাংশ জেনেরিক ড্রাগ ইন্ডিয়া তে তৈরি হয়।
    রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এ ইন্ডিয়ার ফার্মা কোম্পানি প্রচুর এগিয়েছে।
    প্রচুর লিংক দিতে পারি।
    সুতরাং আপনার ওই 1922 সালের পর ভারতের মাটিতে কোন ওষুধ আবিষ্কার কেন হলো না,এটা ফুটপাতের চায়ের দোকানের বক্তব্য হয়ে গেলো
  • Atoz | ২২ জুলাই ২০১৯ ২৩:৪৭413637
  • বলা যায় না, চাঁদে গিয়ে হয়তো নতুন নতুন নানাকিছু আবিষ্কারও হতে পারে। মহাকাশের ডাইরেক্ট অণুপ্রেরণা পাওয়া যায় কিন!
  • PT | ২২ জুলাই ২০১৯ ২৩:৩৯413635
  • সেটা অবশ্যই একটা গুরুতর চিন্তার বিষয়। কিন্তু তদ্দিনে পেশী শক্ত করার হিন্দু-ওষুধ বেরিয়ে যাবে। ধুস, ভুল বললাম। বেদে ও সব ওষুধের নাম লেখাই আছে, একটু খুঁজে নিতে হবে।
  • Atoz | ২২ জুলাই ২০১৯ ২৩:৩৯413636
  • অবাধে পতনশীল
  • Atoz | ২২ জুলাই ২০১৯ ২৩:৩৮413634
  • চাঁদের উপরে নানারকম এক্সপেরিমেন্ট আর ম্যাথেমেটিক্সেরও খুব খুব সুবিধে। হাওয়া টাওয়া নেই কিনা, খুবই ভালো করে অবাধে অতনশীল বস্তুর সূত্রগুলো পরীক্ষা করা যায়। ওখানে অংকও খুব ভালোভাবে করা যায়, ডিস্টার্বেন্স কম। চাঁদে পিথাগোরাস ইনস্টিটিউট তৈরী করা উচিত। ভালো ভালো বিজ্ঞানীরা ওখানে গিয়ে থাকবেন আর কাজ করবেন। মাঝে মাঝে পৃথিবীতে বেড়াতে আসবেন। ঃ-)
  • Atoz | ২২ জুলাই ২০১৯ ২৩:৩৩413633
  • কিন্তু লোকজন যদি কলোনি বানিয়ে থাকে, তাহলে সেই লোকগুলোর নানারকম ব্যায়াম ইত্যাদি কসরৎ করতে হবে। নইলে পেশীগুলো ন্যালব্যালে হয়ে গিয়ে অসুখ করবে হয়তো।
  • PT | ২২ জুলাই ২০১৯ ২৩:৩২413632
  • ঐ যে বললাম আদ্দেক বোঝেন...সেটা এখনো সত্যিঃ
    novel drugs are gearing up for late-stage human trial.....
    এখনো হয়নি, হতে পারে।
    দেখি আমার ডাক্তার বাবুকে জিগাব কালঃ Biocon’s oral insulin pil -এর ঠিক কি স্ট্যাটাস। তিনি কেন লিখছেন না আমার জন্য!!
    তাই নিজেই ভাবলাম যে একটা ওষুধ নিয়ে নেড়ে ঘেঁটে দেখিঃ কিন্তু মজাই মজা!! অন্তর্র্জাল ঘাঁটতে বেরোল যে ওরাল ইন্সুলিনের originator হচ্ছে Nobex Corporation। আর সেটি একটি আমেরিকান কোম্পানি। এবং Developer হচ্ছে Biocon; Bristol-Myers Squibb
    "As of April 17, 2006, Nobex Corporation was acquired by Biocon Ltd. Nobex Corporation, a drug development company, develops oral peptide therapeutics in the United States"

    আবিষ্কার শব্দের অর্থ বুঝলে এই তক্কে নিজেকে জড়াতেন না।
  • Du | ২২ জুলাই ২০১৯ ২২:৫৯413631
  • ন্যাড়াবু কি কল্পতরু হলেন? নাকি কুম্ভ?
  • dc | ২২ জুলাই ২০১৯ ২২:৪৪413629
  • Atoz, ওজন কম হলে অসুবিধে কেন হবে? বরং অ্যাসেমব্লি আর ট্রান্সপোর্টেশান দুটোতেই তো সুবিধে! আর পিটিদা যেমন বললেন, বেশীর ভাগ কাজই রোবট করবে, কাজেই হ্যান্ডলিং এও সুবিধে হবে। রোবটগুলো হাল্কাপুল্কা হলেও চলবে।
  • PT | ২২ জুলাই ২০১৯ ২২:২১413628
  • চাঁদে কি আর জন হেনরি গান গাইতে গাইতে রেলরোড বানাবে? যা করার বেশীর ভাগটাই রোবট করবে। সেইভাবে ওজনদার যন্ত্র বানালেই হল!! গাড়ীগুলো তো দিব্য না ভেসে মাটিতে চাকা লাগিয়েই গড়গড় করে চলে!!!
  • S | ২২ জুলাই ২০১৯ ২২:১৬413627
  • একটা টেড টক শুনেছিলাম। সেখানে বলেছিলো যে জল থেকেই অ্যাটমোস্ফিয়ার তৈরী হবে। তবে সেটাও নিস্চই ডোম তৈরী করেই করা হবে।
  • Atoz | ২২ জুলাই ২০১৯ ২২:১৪413625
  • চাঁদের উপরে একে তো হাওয়া টাওয়া কিচ্ছু নেই, তার ওপর ওখানে নামলে অতি হাল্কা হয়ে যাবে ওজন, হাঁটা খুব কষ্টের।
    শিল্প টিল্প করতে হলে মনে হয় ক্যাভার্ন ট্যাভার্নের ভেতরে করতে হবে, চন্দ্রপৃষ্ঠের তলায়। ভেতরে হাওয়া টাওয়া ভরে ঘরের মতন করে নিয়ে তারপর। কিন্তু ওজন হাল্কার অসুবিধেটা তাও তো থেকেই যাবে।
  • PT | ২২ জুলাই ২০১৯ ২২:১৪413626
  • পড়ার অব্বেশ থাকলে তবে না ঠিক করে লেখা যায়ঃ
    আমি লিখেছিলামঃ "ভারতবর্ষে শেষ ওষুধ আবিষ্কার হয়েছিল ১৯২২ সালে"
  • sm | ২২ জুলাই ২০১৯ ২২:১২413624
  • আমার কেমন জানি মনে হলো,আপনি সুববা রাও কে ভুলে গেছেন।
  • dc | ২২ জুলাই ২০১৯ ২২:১১413623
  • ইসরোর কেপেবিলিটি আর এক্সপর্টাইজ বাড়ছে, অব্শ্যই ভরসা করর মতো জায়গায় যাচ্ছে। আর ইসরো লঞ্চ ইনডাস্ট্রি ক্যাপচার করার অবস্থাতেও আছে কারন ইকুয়েটারের বেশ কাছে আর কম খরচের ফ্যাক্টর তো আছেই। আগামী দিনে আরও বেশ কিছু লঞ্চ শ্রীহরিকোটার থেকে হতে চলেছে। আশা করি ইসরো মুন প্রোগ্রাম আরও এক্সপ্যান্ড করবে, মঙ্গল গ্রহেও আরও এক্সপেডিশান পাঠানোর প্ল্যানিং করবে। মার্স অরবাইটার মিশন ২ তো ২০২৪ সালে লঞ্চ করার কথা। গডস্পিড ইসরো!
  • PT | ২২ জুলাই ২০১৯ ২২:০২413622
  • কেন যে আদ্দেক জেনে এমন নির্বোধের মত তক্ক করেন কে জানে।
    "Most of his career was spent in the United States"
  • sm | ২২ জুলাই ২০১৯ ২১:৪৯413621
  • আপনি কি সুববা রাও এর কথা শোনেন নি।উনি ভিটামিন বি 12,মেথোট্রেক্সেট,টেট্রাসাইক্লিন আবিষ্কার করেছেন।শেষ আবিষ্কার টি 1945 সাল নাগাদ।
    https://en.m.wikipedia.org/wiki/Yellapragada_Subbarow
  • PT | ২২ জুলাই ২০১৯ ২১:৪০413620
  • ভাবলেই শিহরণ হচ্ছে। সমস্ত শিল্প চাঁদের মাটিতে গড়ে উঠবে। তখন আর কোন সিঙ্গুর, নন্দীগ্রাম হবেনা-তাই পরিবর্তনও হবেনা। এমনকি ভাঙ্গরও হবেনা, কেননা চাঁদের হিলিয়াম-৩ থেকে ইলেকট্রিসিটি বানিয়ে প্রিথিবীতে পাঠানো হবে।

    কিন্তু মহায়রা কি খ্যাল করেছেন যে ভারতবর্ষে শেষ ওষুধ আবিষ্কার হয়েছিল ১৯২২ সালে? আমার ধারণা ছিল যে চাঁদে গিয়ে কেরামতি দেখানোর চাইতে পৃথিবীর মাটিতে বসে ওষুধ বানানো বেশী সহজ।

    এক্কেবারেই ভুল জানতাম।
  • ফেভারিট লিং | ২২ জুলাই ২০১৯ ২০:৫৫413619
  • আপনারা খালি ভাবেন "অনুসন্ধান" দিয়ে সব সমস্যার সমাধান - তা তো হতে পারে না (তা হলে তো অনুসন্ধানের পর আর কোন মুভি ই বেরোত না)।
    আজ আবার ভীষণ করে "ফেভারিট" লিং বানানর অপশান মিস করলাম।

    অনেকে আগে বলেছেন একই কথা - নিশ্চয়ই কোন অসুবিধা আছে, তাই করা হয় না। কেবল অনুভূতিটুকু জানালাম।
  • মানিক | ২২ জুলাই ২০১৯ ২০:৫৪413618
  • ডিসি, সাইন্স ফিকশন লেখার সময় তো ব্যাক ক্যালকুলেশন করে নেব।
  • sm | ২২ জুলাই ২০১৯ ২০:৫৩413617
  • পৃথিবী এখনো স্টেজ জিরো সিভিলাইজেশনে আটকে আছে।স্টেজ ওয়ান বা টু এ উন্নীত না হওয়া অবধি,এস্টেরয়েড থেকে মাইনিং করে খনিজ আনা সম্ভবপর নয়।
  • S | ২২ জুলাই ২০১৯ ২০:৪৯413616
  • প্রচুর ভরসা করা যায় ইসরোকে। স্পেসিফিক প্ল্যান আছে। পুরো লন্চ ইন্ডাস্ট্রিকে কব্জা করতে চাইছে। ছোটোখাটো দেশ আর কোম্পানিগুলো ক্রমশঃ ইসরোকে দিয়ে স্যাটেলাইট পাঠাচ্ছে। মুলতঃ খরচের জন্য। এমনকি নাসাও ক্রমশঃ ইসরোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে উঠছে। কারণ সেই খরচ।
  • Boi | ২২ জুলাই ২০১৯ ২০:৪৭413614
  • সল্লেকের বই দোকানের জন্য ধন্যযোগ
  • Atoz | ২২ জুলাই ২০১৯ ২০:৪৭413615
  • আরে মাণিক বাবু, জানেন তো এই যে এত সমুদ্র মহাসমুদ্র এত জল এত জল, এসব তো ছিল না। সুপ্রাচীন কালে যখন পৃথিবী খুব তরুণ, তখন বরফভর্তি অ্যাস্টরয়েডরা সব দূর দূর থেকে এসে ধুম ধুম করে পৃথিবীতে পৃথিবীতে পড়ে পড়ে এই এত জল দিয়েছে।
  • dc | ২২ জুলাই ২০১৯ ২০:৪৬413612
  • হ্যাঁ, বেশ কদিন ঘুরঘুর করে তারপর গিয়ে নামবে।
  • dc | ২২ জুলাই ২০১৯ ২০:৪৬413613
  • অতো কি আর ভর বাড়বে? প্রতি বছর তো এমনিতেও কয়েক হাজার টন কসমিক ডাস্ট এসে পড়ে!
  • Atoz | ২২ জুলাই ২০১৯ ২০:৪৪413611
  • ডিসি, চাঁদের পিঠে নামতে নামতে সে এ এ ই সেপ্টেম্বর!!! ও কি এতদিন ধরে শুধু কক্ষপথে ঘুরবে, ঘুরবে আর ঘুরবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত