এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৭ জুন ২০১৯ ১৫:২০411660
  • এই উত্তেজনা, স্বাস্থ্য হাসপাতাল ইত্যাদি, আমাদের কলতালা র ঝগড়া, এর মধ্যে গ্ল্যামার এলিমেন্ট খুঁজে পাওয়া টা রিয়েলি কিউট কিন্তু। জীবনকে কতখানি ভালো বাসলে এটা সম্ভব ঃ-))) ওয়েল ডান ঃ-))

    লাভ ইট ঃ-)))))

    বাড়িতে একবার খুব এটা ওটা তড়পাচ্ছেন বাবা ও একজন অ্যাকচুয়ালি প্রখ্যাত অধ্যাপক। একজনের বক্তব্য স্নেহাংশুকান্ত আচার্য্য কে পার্টি যথেষ্ট সম্মান দেয় নি, আরেকজনের বক্তব্য মানুষ সবাই কে মনে রাখে না, কিন্তু তাই বলে পার্টি সম্মান দেয় নি তা না, প্রচুর মেমোয়ারে ওনার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করা আছে ইত্যাদি। এর মধ্যে বড় মাশি বল্লেন, ওর তো একবার একটা ছবি বেরিয়েছিল এক মেম সায়েবের সঙ্গে, তাতে আবার ওঁর গায়ে হাউজকোট আর ওদিকে খালি পা, কি আর বলবো। ঘটনা টা আদৌ সত্যি না হতে পারে, মানে ছবিটা বাট ইট ওয়াজ ফানি মোমেন্ট, যে শুধুই সম্ভাব্য স্ক্যান্ডালাস এলিমেন্ট ছাড়া আর কোন কিছুতে মাসি আগ্রহ পান নি ঃ-))))
  • | ১৭ জুন ২০১৯ ১৫:০৮411659
  • আলোচনা র স্কোপ টা সুবিধে মত করে নিলে সমাধানে আগ্রহ ছাড়া আর কিসুই কমে না। অবশ্য সেটা অতি উৎসাহী সোশাল নেটওয়ার্ক গর্ম করনে ওয়ালা দের মূল উদ্দেশ্য না রিয়েল নেগোশিয়েটর দের মূল উদ্দেশ্য জানা নেই। যাঁরা ইগো ঝেড়ে আলোচনা করতে রাজি হয়েছেন তাঁদের প্রাথমিক ভাবে অবিশ্বাস করার কোন কারণ নেই, উভয় পক্ষেই, কিন্তু রুগী পক্ষের অনুপস্থিতি আলোচনা টা কে দুর্বল করবে।
    তাঁরা যে পক্ষ সেটা কেই অস্বীকার করা হচ্ছে।
  • | ১৭ জুন ২০১৯ ১৫:০২411658
  • নানা অন্য ভাবে নেবার কিছু নেই, আমি সরাসরি বুঝতে পেরেছি আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, দ্যাট ইজ ফাইন। ঃ-)))) রাষ্ট্র এবং প্রশাসন পরিচালনায় আলোকপ্রাপ্ত দের সঙ্গে প্রশাসনের একটা বোঝা পড়া থাকবে, ডিল মেকিং হবে, এবং নাগরিক রা চোদু রূপে গ্যাস, সমবেদনা ও প্রয়োজনে লাঠি ও গুলি খাবে, এই ব্যবস্থা যে শিষ্ট আলোচনায় বেশি জনপ্রিয় হবে তাতে আর অবাক করার মত কি আছে ঃ-)) কিন্তু এটাকে আমি বিশ্বাস করতে পারি না। এবং মনে হয় শাসক ও শাসিত র লং টার্ম অবিশ্বাস এই ভাবেই আরো বাড়ে। কিন্তু সেটা আপনাকে মেনে নিতেই হবে এরকম কোন কথা নেই। এটা তো মতামতের ব্যাপার। কিন্তু আলোচনায় অ্যাফেক্টেড পার্টির একজন বাদ গেলে সেটা তো কাউকে রেকর্ড করতে হবে। আমি একা কিসু না অনেকেই এটা করবেন, পরের ঘটনা ঘটলেই, আজকের মেনস্ট্রীম ই করবে।
    রুগীরা হাসপাতালে মেনলি রোগ সারাতে আসে, ট্রাকে এলেও সকলে মার খেতে বা দিতে আসে না, এই বেসিক সত্য টা কি আলোচনায় স্বীকৃত? আপনি নিশ্চিত? হলে ভালো।
  • S | ১৭ জুন ২০১৯ ১৪:৫৯411657
  • এই আলোচনাটা স্বাস্থ্যসমস্যা সমাধানের জন্য হচ্ছেনা যে সব স্টেকহোল্ডারদের থাকতে হবে। হচ্ছে চিকিৎসকদের সুরক্ষার স্বার্থে। সেইজন্য মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এবং পুলিশমন্ত্রী এবং চিকিৎসকদের রিপ্রেজেন্টেটিভ থাকা জরুরী। রুগীর সমস্যার সমাধানের ক্ষেত্রে তাদের রিপ্রেজেন্টেশন হয়তো দরকার হতো যদি সেটা আদৌ সম্ভব হয়। তাছাড়া নির্বাচিত সরকারই তাদের রিপ্রেজেন্ট করতে পারে।

    তবে পিভটিংএর জন্য এসব ভালো প্রশ্ন।
  • অর্জুন | ১৭ জুন ২০১৯ ১৪:৫৪411656
  • দেখুন কি ভাবে এগিয়ে আসছে মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য রাখতে! দৃপ্ত ভঙ্গী, সতেজ, সপ্রতিভ। (plzz ভাব্বেন না আমি ওদের against এ বলছি)

    আমাদের কলেজ, ইউনিভার্সিটি জীবন কেটেছিল কেমন ম্যাড়ম্যাড়ে, uneventful আর এরা পুরোপুরি পাশ না করতেই হিরো সব।

  • Amit | ১৭ জুন ২০১৯ ১৪:৪৭411655
  • এতো কঠিন কথা কিছু বুঝলাম না। আমি উচ্চ মেধার নয় কিনা। একটু সোজা করে বললে বেটার। শেষে যে প্রশ্নটা করছিলাম সেটাই আবার করি ? এই সমস্যা মেটানোর শুরুটা কি করে হবে ? নাকি ইটা আদৌ কোনো সমস্যাই নয় ? একটু আধটু পেটানো ঠিক আছে। এ রকম তো কতই হয় ?
  • S | ১৭ জুন ২০১৯ ১৪:৪৬411654
  • @অর্জুনঃ
    আই আই এমে প্রচলিত অর্থে কোনও ছাত্র (রাজনৈতিক) ইউনিয়ন নেই। যেটা আছে সেটাকে কমিটি বলা ভালো। ভোটের দ্বারা নির্ধারিত হলেও সম্পুর্নভাবে অরাজনৈতিক। এবং ব্যক্তিস্বার্থের চারণভুমি।

    এইসব প্রিমিয়ার ইনস্টিতে বিজেপির সমর্থক বেশি থাকার সঙ্গে মেধার সম্পর্ক নেই। এই জায়্গাগুলো মুলতঃ ইয়ঙ্গ জেনারেশন এবং এলিট সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে। ভারতের এই দুটো ক্লাস এখন রীতিমত মোদিভক্ত। যাদবপুর আর জে এন ইউ দিয়ে দেশ মাপবেন না। আইটি কোম্পানিতেও (এগেইন ইয়ং এবং এলিটদের জায়্গা) মোদিভক্তদের রিপ্রেজেন্টেশন বিশাল।

    ভারতের ওয়েল টু ডু শাইনিং লোকজন বহুদিন ধরেই বিজেপি পন্থী। কারণ কঙ্গ (সেন্ট্রিস্ট পার্টি) করাটা খিল্লিতে পরিণত হয়েছে। আর বাম পার্টির সমর্থক তো এরা হবেনা। এদের স্বার্থের সঙ্গে অ্যালাইন্ড নয় (আপনিও যেটার ইঙ্গিত দিয়েছেন)। এনারাইদের মধ্যেও এইকারণেই বিজেপি-মোদির সমর্থন বিশাল। অ্যাটলিস্ট দে আর অনেস্ট ঃ))

    আরেকটা কারণ আমি আগেও বলেছি। কানহাইয়াকুমার আইআইটিতে গেলে সেখানে তাকে প্রশ্ন করা হয় যে তিনি ৩০ বছর অবধি পড়াশুনা করছেন কেন, যেখানে আইআইটির জনগন ২১-২২ বছর থেকেই ট্যাক্স দেয়। এইধরণের প্রশ্ন তো কোনও মেধাবী লোক করতে পারেনা। তাহলে কেন করেছে? কারণ এখানে একটা ঈর্ষাও কাজ করছে। প্রিমিয়ার ইনস্টিটিউটে পড়া ছাত্রদের কাছে এটা সমস্যার যে স্বাধীনোত্তর ভারতের সেরা ছাত্রের শিরোপা শেষে কিনা নিয়ে গেল একটা ইতিহাসের ছাত্র? ইন্ডিয়ার মিডিয়া কানহাইয়াকে যতটা কভারেজ দেয়, স্বয়ং সুন্দর পিচাই তার ধারেকাছেও পায়্না।

    এবারে আপনার আসল কথাটাতে আসিঃ মেধা এবং তার উপযোগীতা। ইনস্টিটিউটগুলো কিন্তু পড়াশুনার জন্যই তৈরী হয়েছে; সেখানে সত্যিই অ্যাকাডেমিকালি মেজার করা হচ্ছে মেধা। এটা একদম ধ্রুব সত্য। কিন্তু মেধা পার্সোনালি নিজের সেরা বিক্রয়যোগ্য বাজার খুঁজছে। যেকারণে আমাদের দেশে খুব ভালো ছাত্ররা ইন্জিনিয়ার আর ডাক্তারির বাইরে কিছু ভাবতেই পারছেনা। এবং বেশিরভাগের জীবনের একটাই স্বপ্নঃ আম্রিগা। এটা গরীব দেশের ক্ষেত্রে এক্সপেক্টেড। ইন্ডিয়ায় জীবনের সাফল্যের একটা অত্যধিক বড় মাপকাঠি হলো অর্থ এবং মেটিরিয়ালিস্টিক রেকগনিশান। ফলে মেধাও অন্যান্য মাপকাঠিগুলোকে সড়িয়ে রেখে নিজেকে শুধুই এই দুই প্যারামিটারে মাপতে শুরু করে। এটা বাস্তবিক সমস্যা।
  • | ১৭ জুন ২০১৯ ১৪:৪১411653
  • আলোচনা টা শুধু ডিল মেকিং বলে ধরে নেওয়া টা ভুল, সেটাই হচ্ছে দেখা যাচ্ছে। এবং সে কারণেই সিন্সিয়ারিটি আছে কিনা সন্দেহ হয়। আসলে সে ভাবে দেখাটা দিগবিদিগ শূন্য, মেরিটোক্রাসি পন্থী এবং নিরাপত্তাপন্থী রা স ভাবেই দেখবে তাতে আর আশ্চর্য্য কি। মেধাবী জুঃ ডঃ আর পাগলা পিশি দু দলের কাছে সবচেয়ে একসপেন্ডিবল হলেন পেশেন্টের বাড়ির লোকের দৃষ্টিভঙ্গী।

    দায়িত্ত্ববোধ মহাশূন্য। গণতন্ত্রে যদি শুধু সমস্ত বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আর আমলা ভোট দিতে পারতেন, যেরকম শান্তি পূর্ণ ডিল মেকিং হত আর কি ঃ-))))) এনি ওয়ে তবু আলোচনা টা ভালো পদক্ষেপ।
  • Amit | ১৭ জুন ২০১৯ ১৪:৩৬411652
  • খ-কে, অন্য ভাবে নেবেন না। আপনার কিছু কিছু কমেন্ট পড়ে এই ধারণা আসছে যে আপনি ডাক্তার দের অলরেডি দোষী সাব্যস্ত করেই ফেলেছেন, জাস্ট একটা পেটানোর জাস্টিফিকেশন হলেই হলো।
  • | ১৭ জুন ২০১৯ ১৪:২৯411651
  • *অতীতের এবং সম্ভাব্য
  • Amit | ১৭ জুন ২০১৯ ১৪:২৭411650
  • এই মিটিং তো আর আদালত নয় যে দু পক্ষের বাদানুবাদ, উকিলের সওয়াল শুনে দোষী নির্দোষ ঠিক করবে। মাননীয় সাথে যেকোনো মিটিং উসেলেস হতে পারে, কিন্তু হাসপাতাল গুলোতে নর্মালসি রিস্টোর করাটা আগে জরুরি। সেখানে একজনের পরিবারকে ডাকলে তারপর দাবি আসবে যত ২০০+ ডাক্তার পেটানোর ঘটনা হয়েছে সব্বাইকে ডাকা হোক।

    আর রোগীর সাথে কতজন যাবে, তার চুলচেরা হিসেব তো দেওয়ার কথা বলিনি, একটা শুরু হিসেবে অবাঞ্চিত লোক বেশি ঢোকা বন্ধ বা কম করতে বলেছি। তো আপনাদের প্রস্তাব ঠিক কি ? যতদিন সমস্ত পরিকাঠামো ঠিক না হয়, মারামারি চলুক ?
  • | ১৭ জুন ২০১৯ ১৪:১৮411649
  • খুব রেয়ার কেস ছাড়া প্রাইভেট হাসপাতালেও আমার এক ই অভিজ্ঞতা, কেয়ারলেসনেস, কি পর্যায়ে ভাবা যায় না। ইনস্টিটিউশন হিসেবে টাটা ক্যান্সার হাসপাতাল ছাড়া আমার আর কোথাও ভালো অভিজ্ঞতা হয় নি, পরিবার, পরিজন দের নিয়ে। তবে সেখানেও এক সমস্যা, সিনিয়র ডঃ রা জুনিয়র দের উপরে ছেড়ে দেন, এবং অ্যাকচুয়ালি বার্ডেন শেয়ার করেন এমন কোন এভিডেন্স নেই, তবে ওভারল ব্যবহার এই পার্টিকুলার জায়গায় ভালো পেয়েছি, সেন্সিটাইজেশন ট্রেনিং হয় কিনা জানি না। আর সর্বত্র অভিজ্ঞতা খারাপ, কোন কোন ক্ষেত্রে ভয়াবহ।

  • | ১৭ জুন ২০১৯ ১৪:১৪411648
  • আলোচনা হচ্ছে অ্যাঅচুয়ালি ভালো কথা, ইগোর চেয়ে ভালো, কিন্তু যে আলোচনায় মৃতের পরিবার নেই, সে আলোচনায় রুগীর বা কনজিউমার এর পার্সপেকটিভ আসবে কি করে।

    আমার মনে হয়েছে দুটো সমস্যা আছে, এই ধরণের 'স্বতস্ফুর্ত' আন্দোলনে যারাই নেগোশিয়েশনে যাবে, প্রতিনিধিরা, তারাই সবার আগে ডিসক্রেডিটেড হবে, (আমি নিজে যে কবার খুব ছোটো স্কেলে গিয়েছি হয়েছি ;-) ), শেষ পর্যন্ত ব্যক্তিত্ত্বের, ব্যক্তিগত সততার বা মানসিকতার আলোচনা টা হবে সেটা খুব বোরিং, এবং সেই জন্যে মেডিয়া প্রেজেন্স চেয়েছেন জুঃ ডঃ রা ভালো-ই করেছে, নিজেদের ও রেকর্ড করা উচিত। এটা আসলে প্রতিনিধি দের একজিট ক্রাইটেরিয়া। আরেকটা হল জুঃ ডঃ রা অসম্ভব পার্সোনালাইজ্ড নিরাপত্তা চাইবে যেটা সরকার দিতে পারবে না। সেটা দ্বিতীয় এগজিট ক্রাইটেরিয়া হবে, চুক্তি সম্পাদন তো হবে না, সমস্যা আছে তাতে। যদি ড্রাফ্ট অ্যাকশন আইটেম একটা বেরিয়ে আসে, দু পক্ষের সই করা তাহলে ভালো।

    আর ইশানের পয়েন্ট ভ্যালিড, এই কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্টার, টেকো মত কি যেন নাম ঃ-)), সে বলেছে, একজন ছাড়া রুগীর সঙ্গে কাউকে যেতে দেবে না, আমি আত্মীয়/বন্ধু/বীরভূমের পরিজন যত কজন কে নিয়ে সরকারী যায়্গায় গত পাঁচ বছরে যে কবার গেছি, কি পরিমাণ এই বিল্ডিং সেই বিল্ডিং দৌরদৌরী থাকে, যে মূল সহায়তাকারী তাকে কি পরিমাণ সহায়তা দিতে হয় মানুষের কল্পনার বাইরে। আমি বীতশ্রদ্ধ। আর কি খারাপ ব্যবহার সকলের কাছে পাওয়া যায় সেটাও আনবিলিভেবল।

    এর পরের মারামারি টা কজন কে ঢুকতে দেওয়া হবে সেটা নিয়ে লাগার একটা চান্স আছে, সরকার যদি বেশি উত্তেজিত হয়ে এই বিষয়ে ওভার প্রমিস করে পস্তাবে।

    আর এই আলোচনার ভিত্তি হিসেবে সেদিনের রোস্টার কে কোথায় ছিল, কে কোথায় থাকার কথা ছিল টা একটু ঝালিয়ে নিতে পারলে পাবলিক ডোমেনে ভালো হত, নইলে সকলেই প্রত্যক্ষ দর্শী আর আক্রান্ত হওয়া টার খুব ই সম্ভাবনা।

    অবশ্য আলোচনা গুড স্পিরিটে হলে ঠিক আছে, কিন্তু অ্যাচুয়ালি মৃতের পরিবার অ্যাবসেন্ট তাই এই আলোচনার লেজিটিমেসী, অতীতের সম্ভাব্য পেশেন্ট পার্টি হিসেবে আমার কাছে বিশেষ কিসু নেই। খ
  • অর্জুন | ১৭ জুন ২০১৯ ১৪:০৬411647
  • 'প্রকৃত মেধা' বলাটা ঠিক হয়নি মানে টার্মটা। বলতে চাইছি যে মেধা মূলত শুধুই পরীক্ষায় নম্বর তুলতে এবং স্বীয় অ্যাম্বিশন পূরণ করতে সাহায্য করে আবার অন্যদিকে যা আমাদের ভাবতে শেখায়, চিন্তা করতে শেখায়, যা রাজনীতির উর্দ্ধে গিয়ে সংকটের মধ্যেও humane রাখে তার কথা বলছি।

    ছোট উদাহরণ ফেব্রুয়ারি ২০১৬ য় জে এন ইউ'র ঘটনায় আই আই টি ও আই আই এমের কয়েকজনের সঙ্গে এই বিষয়ে যখন আলোচনা করতাম, প্রবল তর্ক চলতঁ তাদের মতামত ছিল একদম একজন পেটো বিজেপি সাপোর্টরের মত। @S

    আই আই টি, আই আই এমের ছাত্র সঙ্ঘ থেকে জে এন ইউ'র ছাত্র
    সঙ্ঘকে সমর্থন দেওয়া হয়েছিল কিনা সে তথ্য এখন আর আমার কাছে নেই।
  • Amit | ১৭ জুন ২০১৯ ১৩:২২411646
  • অরে ডিসি ওখানে গিয়ে আপনি ফেঁসে গেলে আমাদের গুরুকে বেচার, থুড়ি এই মিন কর্পোরেট এনটিটি বানানোর প্ল্যান কি হবে ? ওখানে জেলে কি খেতে দে জেনে যান আগে।
  • pi | ১৭ জুন ২০১৯ ১৩:১৪411645
  • এখানে এই প্রত্যন্ত উপজাতি এলাকায় পি এইচ সি,সাব সেন্টার সব বন্ধ। হেলথ ক্যাম্প বাতিল। লোকের দুর্ভোগ, বলা বাহুল্য
  • dc | ১৭ জুন ২০১৯ ১৩:১১411644
  • অর্জুনবাবু কয়েকটা ভালো পয়েন্ট বলেছেন বটে। তবে কিনা আমাদের হোটেল ভাড়া করা হয়ে গেছে, ডিজনিল্যান্ড আর কয়েকটা জায়গার টিকিটও কেটে ফেলেছি। সেসবে কনসেসশান আর পাবো না। তবে যখন যাবো তখনও যদি মিছিল টিছিল চলে তাহলে সেসবের ছবি আর ভিডিও তুলে নাহয় মিডিয়া হাউসগুলোর সাথে কনট্যাক্ট করবো। নিদেন ওখানের সিআইএ অফিসে গিয়ে নাহয় বলবো এই নাও ছবি, এবার টাকা দাও।
  • অর্জুন | ১৭ জুন ২০১৯ ১৩:০৫411642
  • @dc কোনো জায়গায় গণ্ডগোলের সময় সেখানে বেড়াতে যাওয়াটা সুবর্ণ সুযোগ। আমি যখন দুবাইয়ে থাকতাম তখন ইজিপ্ট ও লেবানন যাবো বলে প্রায় সব ঠিক। ঠিক তখনই গণ্ডগোল শুরু হল। ইচ্ছে ছিল না আমার ক্যান্সেল করার। যে দলের সঙ্গে যাব তারা কিছুতেই এই গণ্ডগোলে যাবে না। অগত্যা আমারও ক্যান্সেল।

    অথচ আমার দুই বন্ধু ওই সময় ইজিপ্ট গেছিল। নামমাত্র টাকায় পিরামিড ও স্ফিন্সক ঘুরে এসেছিল যেহেতু টুরিস্ট কম তাই হোটেল, ট্যাক্সি ইত্যাদিদের ব্যবসার অবস্থা এত খারাপ যে তারা খদ্দেরের ইচ্ছেয় দরদামে রাজি। খুব ভুল করেছিলাম। তবে কায়রোতে নিয়ম ছিল সিবিক ভায়লেন্সের খবর পেলে বা হতে পারে তার আঁচ পেলে হোটেল থেকে ইন্টারন্যাশনল টুরিস্টদের বেরোতে দিত না।

    প্লাস ওই গণ্ডগোলের ছবি মোবাইলে বা ক্যামেরায় ভিডিও রেকর্ডিং করে আপনি রাতারাতি বিখ্যাত হয়ে যেতে পারেন। আপনার থেকে ফুটেজ পাওয়ার জন্যে মিডিয়ার কাড়াকাড়ি পড়ে যেতে পারে। ঃ-)
  • S | ১৭ জুন ২০১৯ ১৩:০৫411643
  • "যে মেধা নিয়ে এখানে চর্চা চলছে প্রাতিষ্ঠানিক মেধা, সেটা অনেককাল হাইলি কর্পোরেট।"
    এইটা একদমই ঠিক নয়। ইনস্টিটিউশনালাইজ্ড মানেই কর্পোরেটাইজ্ড এটা ভাবার কোনও কারণই নেই। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মিডিয়ার অতিরন্জন। মেধাকে এখনো প্রচন্ড অ্যাকাডেমিকালি মেজার করা হয়। যেটা কর্পোরেটগুলোর অন্যতম অভিযোগ।

    "তাদের সঙ্গে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির অর্থাৎ দৈহিক সৌন্দর্য নিয়ে যাদের মূল কারবার তাদের তফাৎ খুব কম।"
    হ্যাঁ এটা ঠিকই যে কর্পোরেশনগুলো এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি দুপক্ষই মেধা এবং রূপকে, যথাক্রমে, ব্যবহার করে নিজেদের স্বার্থে কিন্তু পার্থক্য তো আছেই। অইটি কোম্পানিতে মেধাবী ইন্জিনিয়ার আর আইটেম সঙে স্ক্যান্টিলি ক্লোথ্ড মহিলার ব্যবহারের যে পার্থক্য।

    "প্রকৃত মেধা" ঠিক কি জিনিস জানি না। একটু বুঝিয়ে দিলে ভালো হয়।
  • lcm | ১৭ জুন ২০১৯ ১২:৫৯411641
  • হংকং - এয়ারপোর্ট ঠিক আছে, শহর এমনিতে ঠিক আছে, শুধু মিছিলের সময় ঐ লোকেশন এড়িয়ে যাওয়া। ট্যুর বাস/প্ল্যানার জেনারেলি এসব খেয়ালই রাখে।
  • অর্জুন | ১৭ জুন ২০১৯ ১২:৫৬411640
  • যে মেধা নিয়ে এখানে চর্চা চলছে প্রাতিষ্ঠানিক মেধা, সেটা অনেককাল হাইলি কর্পোরেট। তাদের সঙ্গে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির অর্থাৎ দৈহিক সৌন্দর্য নিয়ে যাদের মূল কারবার তাদের তফাৎ খুব কম।

    প্রকৃত মেধা অর্থাৎ যার সঙ্গে মানবিকতার যোগ, সংস্কারের যোগ তাদের সংখ্যা এবং ভিজিবিলিটি কতটুকু ? @ S
  • sei | ১৭ জুন ২০১৯ ১২:৫৫411639
  • বীযেমূল দেড় জ্বলছে বুঝি??
  • ! | ১৭ জুন ২০১৯ ১২:৫৩411638
  • বিজেসিপিএমরা বেশ উজ্জীবিত হয়ে উঠেছেন দেখা যাচ্ছে!
  • S | ১৭ জুন ২০১৯ ১২:৪৯411637
  • আমার নেক্সট উইকেই লেওভার হংকংএ।
  • dc | ১৭ জুন ২০১৯ ১২:৪৮411636
  • এলসিএমদা দেখি হংকং এর মিছিল এর ছবি পোস্ট করে দিয়েছেন। এদিকে মাস দুয়েক পরে আমরা হংকং ঘুরতে যাবো। তদ্দিনে গন্ডগোল থামলে হয় ঃ-(
  • PM | ১৭ জুন ২০১৯ ১২:৪৩411634
  • সিঙ্গুরের বৈঠকে ভেতরে আর বাইরে সম্পুর্ন উল্টো বলেছিলেন। ডাক্তার রা সততার প্রতীকের সত্য ভাষন নিয়ে একটু চিন্তিত হতেই পারেন
  • S | ১৭ জুন ২০১৯ ১২:৪৩411635
  • এতোদিনে বুঝেছি পরিবত্তনকামীদের আসল উদ্দেশ্য। ২০১১ তে দিদিকে নিয়ে আসুন। কয়েক বছরেই নৈরাজ্য এবং ফলতঃ রাষ্ট্র (রাজ্য) দুর্বল হয়ে যাবে। এইটাই রাজ্যে বিপ্লব (পড়ুন বিজেপি) আনার মোক্ষম সময়। পরিবত্তনকামীরা তাহলে আরেসেসের দালাল?
  • PM | ১৭ জুন ২০১৯ ১২:৪১411633
  • সিঙ্গুরের বৈঠকে ভেতরে অর বইরে সম্পুর্ন উল্তু কথা বলেছিলেন। ডক্তার রা সততার প্রতীকের সত্য ভাষন নিয়ে একটু চিন্তিত হতেই পারেন
  • sei | ১৭ জুন ২০১৯ ১২:৩৯411632
  • ই লেকিন আসলি নৈরাজ্য হ্যায়।অব বিপ্লব আনে ওয়ালা হ্যায়।দুর্বল রাষ্ট্র সশক্ত সমাজ।জয় মমতা।
  • Amit | ১৭ জুন ২০১৯ ১২:৩৩411631
  • ওনার চমকানি ধমকানি সবার কাছে ওপেন হয়ে যাবে সেই ভয় হয়তো। তার ওপর কেও বেয়ারা যদি জিগিয়ে বসে হিন্দু মুসলিম কার্ড তিনি কেন খেলছিলেন, এগুলো মিডিয়ার সামনে একটু ডিফেন্ড করা মুশকিল বটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত