এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৬ জুন ২০১৯ ২১:৫৪411569
  • ডক্টর অরুণাচল দত্তচৌধুরীর একটা দারুণ লেখা ছিল ফেবুতে। কীভাবে আশি নব্বই লাখ না কোটি টাকা দিয়ে এক্সপার্ট ডাক্তার হয়েছিল কারা। পরে সেই দম্পতির একটি ছোট্টো মেয়ে গলায় কী আটকে মারা যেতে বসেছিল, তখন ট্র্যাকিওস্টোমি করে মেয়েটিকে বাঁচায় এক নন-এক্সপার্ট ডাক্তার, টাকা দিয়ে যে হায়ার ডিগ্রিগুলো কিনতে পারে নি, সাধারণ এমবিবিএস ই ছিল। (গল্পটার আখ্যানভাগ মোটামুটি এরকমই ছিল)
    (অনেক দিন ডক্টর দত্তচৌধুরীকে দেখতে পাই না, ডিঅ্যাক্টিভেট করে দিলেন নাকি ফেবু?)
  • T | ১৬ জুন ২০১৯ ২১:৫৪411570
  • ওদিকে ভারতী ঘোষ ছাত্রদের কী করিতে হইবে জাতীয় উপদেশ দিচ্ছেন এরকম অডিও ক্লিপ মার্কেটে ছড়াচ্চে।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২১:৫১411566
  • মুরোদ থাকলে চেনা নিকে লেখার দম দেখান! সেটাই তো নেই, খচে আনন্দ কোথায়? অবিশ্যি খুব খচাচ্চি টাইপ আত্মশ্লাঘা আচে আত্মলিঙ্গম পোঁদেপুরমদের মতো!!
  • র২হ | ১৬ জুন ২০১৯ ২১:৫১411567
  • নাম পাল্টে পাল্টে আসা পোস্টকর্তার পোস্টগুলি কুরুচিকর।
    অ্যানোনিমিটির এরকম অপপ্রয়োগ এখানে হয় না তা নয়, তবে কম হয়।
  • মানিক | ১৬ জুন ২০১৯ ২১:৫১411568
  • এলেবেলে স্যার, আপনি এত ডাক্তার বদ্যি পড়িয়েছেন। আপনার তো মনে হবেই যে এরা সব বাচ্চা ছেলে। সে ধরুন মহাপুরুষদের মায়েদের কি মনে হয় না যে, সেই ন্যাংটা পুঁটোটা বলে নাকি এত বড়।

    তবে আপনি বড্ড উত্তেজিত হচ্ছেন। কোন আত্মীয় কোথায় কি পৃথিবী উদ্ধার করছে, আর কার কোথায় ছিপি এঁটেছে, সেসব কথা না হয় নাই এল। দিনকাল খারাপ, বদমাশ ছেলেপিলে। এরপর জয় শ্রীরাম বলে চিৎকার করবে। সে কি ভাল হবে?
  • Atoz | ১৬ জুন ২০১৯ ২১:৪৯411564
  • ওদিকে সিভি রামনের টইটা একেবারে মার্কামারা ট্রল অ্যাড টই হয়ে গেছে। ওখানে অদ্ভুত অদ্ভুত সব লিংক দিয়ে এটা ওটা কিনতে বলে কারা যেন।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২১:৪৯411565
  • ক্লাস নাইন থেকে ফিটজি-পাথফাইন্ডার-আকাশ-বাতাস-পাতাল-সমুদ্রতে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে ইংরেজি মাধ্যমে পড়ে আর যাই হোক মেধার গুমোর না দেখানোই ভালো গত দশ বছরের ডাক্তারদের। আর তার আগের ডাক্তারদের মনে রাখা ভালো যে জয়েন্ট নামক পরীক্ষাটির আগে 'পশ্চিমবঙ্গ' ছিল, ওটি সর্বভারতীয় পরীক্ষা ছিল না।
  • ও হরি | ১৬ জুন ২০১৯ ২১:৪৮411563
  • পাগল ছেলের দুক্কু ঠিকঠাক বুঝেছি এবার। ইস যদি ছোটবেলায় একটু মূখস্ত করতেন।
    আপনার বেতন সংক্রান্ত দুক্কুটা বুঝে, আমার ছিপি আটকে গেছে, যান, আপনমনে ফিকফিক করুন।
  • খ্যাক | ১৬ জুন ২০১৯ ২১:৪৭411562
  • এ এলেবেলেটাকে খচিয়ে মস্তি আছে সালা। রন্টিপাগলার মত নাচতে থাকে
  • Atoz | ১৬ জুন ২০১৯ ২১:৪৬411561
  • তারা নাকি সব সুপার-ট্যালেন্টেড। ঐ বারোলাখি কোচিং নিয়ে প্রশ্ন করায় একজন সপাটে জানিয়ে দিলেন ওরা সুপার ট্যালেন্টেড। ওটাকে আরো সুপার করার জন্য কোচিং নেয়। ঃ-)
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২১:৪৩411560
  • আগে 'মেধা'-র সংজ্ঞা ঠিক হোক, তারপরে তো ক্রমাগত নিক পাল্টে আংসাং আউড়ে চলা ছিপি আঁটা বাবু/বিবিটির সেটি আছে কিনা দেখতে হবে!!
  • Atoz | ১৬ জুন ২০১৯ ২১:৪২411559
  • বুঝলেন মশাই, এ সেই ব্যাপার। ঐ বারোলাখি(বছরে) কোচিং টাইপ কেস। টাকা দিয়ে কেরিয়ার কিনে নেওয়া।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২১:৩৯411558
  • রাগ করব কেন মানিক সোনা? গুরুতে আছি তিন বছর, এসব গা সওয়া হয়ে গেছে। সব বাদ দিয়ে ব্রাকেটিং এখানে আলোচনার অন্যতম ট্রেডমার্ক। সবাই তা করেন না, তবে অধিকাংশই করেন। তখন ঢিল খাওয়ার পাল্টা পাটকেল হিসেবে ওই 'পারস্পরিক পিঠ চুলকুনি', 'হুকুমজারী', 'র‍্যাংকের ফুটুনি', 'দুনিয়ার সমস্ত যুক্তির ঠেকা' ইত্যাদি ছুঁড়তে হয়। টিপ এ বয়সেও মন্দ নয়!!
  • শঙ্খ | ১৬ জুন ২০১৯ ২১:৩৮411557
  • লাইলা দেখলেন নাকি কেউ? চাড্ডি ভাইদের নাকি খুব গোঁসা হয়েছে, হিন্দু খালিফেট ব্যাপারটাকেই কেউ মেনে নিতে পারছে না, সৌদি আরব নিয়ে একটা সেম জিনিস বানানোর হিতোপদেশ দেখলুম অনেক। নার্কস মেহিকো সেরেই দেখতে হবে।
    ওদিকে চপস্টিক বেশ ভালোই লাগল।
  • ? | ১৬ জুন ২০১৯ ২১:৩৭411556
  • আচ্ছা, জুনিয়ার ডাক্তারদের কত দিনই বা জুনিয়র থাকতে হয়? কটা দিনের তো মামলা; তারপর ওরা নিজেরা সিনিয়র হয়ে যা ইচ্ছে করার সুযোগ তো পাবেই! মাত্র কয়েকটা দিনের জন্য ঝামেলা করে কি লাভ?
  • ঠিক বুঝেছে | ১৬ জুন ২০১৯ ২১:৩৬411555
  • পাগল ছেলে এলেবেলে।
    প্রবেশিকা' শুধু ডাক্তারিতে থাকে ? আই আই টি-তে থাকে না? আই এস আই- তে থাকে না?
    পাস করার ১৫ বছর এদের বেতন আর সরকারি ডাক্তারের বেতনের হাল হকিকত টা?
    পুরোটাই পাগল ছেলের 'উচ্চ বেতনের গপ্প থেকে' শুরু।
  • Du | ১৬ জুন ২০১৯ ২১:৩৪411554
  • শিশু স্বাস্থ্য কমিশনের আধিকারিক পর্য্যবেক্ষণে আসছে কপালে কমলা সিঁদুর।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২১:৩৩411553
  • 'মেধা'-র ছিপি সঠিক জায়গায় সঠিক মাপে এঁটে গেছে তো? দেড় ঘন্টা হল, উচ্চবাচ্য দেখছি না!

    এলেবেলের নিকটাত্মীয় মাধ্যমিকে ষষ্ঠ স্থান পায়, সে এখন জোকায় ডাক্তারি পড়ছে! এলেবেলের শহরের আরেকজন মাধ্যমিকে পঞ্চম হয়, সে এখন প্রেসিডেন্সিতে জিওলজি নিয়ে পড়ে, ফার্স্ট গার্ল। ওই 'মেধাসম্পন্ন' ডাক্তারেরা এই অধমের হাত দিয়েও দু-চারটে বেরিয়েছে গত দশ বছরে। তাঁরা যদি মেধার গুমোর দেখায় তবে সে আপনমনে ফিকফিকিয়ে হাসে। তাই ওই 'মেধাবী'-রা 'পাগল এলেবেলে' বলে আড়ালে!!
  • Atoz | ১৬ জুন ২০১৯ ২১:২৯411552
  • তারপর? শেষতক কী সাব্যস্ত হল? ডান না বাম? ঃ-)
  • মানিক | ১৬ জুন ২০১৯ ২১:২৮411551
  • রাগ করেনা এলেবেলে ভাই। পলিটিক্যাল আলোচনায় একটু পারদ চড়ে, ব্র্যাকেটিং একটু আধটু হয়। পারস্পরিক পিঠ চুলকুনি, হুকুমজারী, র‍্যাংকের ফুটুনি, দুনিয়ার সমস্ত যুক্তির ঠেকা, এসব কথা কি আর গায়ে মাখতে আছে? আসুন আসুন, একটু আলোচনা হোক।
  • Du | ১৬ জুন ২০১৯ ২০:৫৩411550
  • এদিকে ছাগল খেয়েছে বলে রেয়ার সাদা নেকড়েকে বাংলাদেশে পিটিয়ে মারলো।
  • Du | ১৬ জুন ২০১৯ ২০:৪৭411549
  • রাজ্য ধর্মঘটের অধিকার কারো~ই নাই পারলে চাকরি ছাড়িয়ে দিত।

    মিথ্যাবাদীর সঙ্গে নবান্নে আলোচনা না করে এমনি একপাক্ষিকভাবে জনস্বার্থে আন্দোলন তুলে নেওয়া বেটার।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২০:২৬411548
  • এমনিতেও পাগল দিদির 'পাগল এলেবেলে ভাইদের' ব্র্যাকেটিং দেখার পর আর আলোচনায় রুচি নেই। করুন, পারস্পরিক পিঠ চুলকুনি।
  • Du | ১৬ জুন ২০১৯ ২০:১৯411546
  • ওনার ডেরায় মিটিং করতে না চাওয়ার ভ্যালিড কারন আছে। রাজ্যপালের উপস্থিতিতে মিটিং এর থেকে বেরিয়ে উনি কি ফুল ফুটিয়েছিলেন সেটা সবার জানা আছে।
  • এলেবেলে | ১৬ জুন ২০১৯ ২০:১৮411545
  • এই ‘মেধা’-র সংজ্ঞা কী? কবে থেকে এই সংজ্ঞা ঠিক হয়েছে? কারা তা ঠিক করেছেন? তাঁরা কোন বিশাল মুরুব্বি যে তাঁদের নির্ধারিত সংজ্ঞাকে আমাদের মেনে চলতে হবে? ‘মেধা’ নিয়ে এই ল্যাল্যাপনা কেন? অন্য পেশায় মেধা লাগে? পরিশ্রম লাগে? অধ্যবসায় লাগে? মেধা কি শুধু শিক্ষাগত? একজন দক্ষ কাঠমিস্ত্রীর মেধা আছে? চাষির? তাঁতির? রাজমিস্ত্রির? তাঁকে যদি আমাদের মতো অসংখ্য ‘প্রতিবাদী’ ‘স্কিলড লেবার’-এর তকমা দিই তবে একজন শিক্ষক তা নন কেন? ব্যাংক কর্মী? ডাক্তার?

    'এলিট প্রবেশিকা' শুধু ডাক্তারিতে থাকে ? আই আই টি-তে থাকে না? আই এস আই- তে থাকে না? পিএইচডি-তে থাকে না? জ্যামে থাকে না? রাজ্যের কলেজে ভর্তি হওয়ার জন্য রাজ্যের নেওয়া পরীক্ষা এলিট!! ঘুড়ায় হাসব কত্তা।
  • ও বাবা | ১৬ জুন ২০১৯ ২০:০০411544
  • এ তো ডাক্তারিতে চান্স পাওয়াটা কে মেধা বলে মানেন না। পাগল দিদি র পাগল এলেবেলে ভাইদের পাগল বন্ধু। তাও উচ্চ বেতন টা জানা গেল না।
    আমি ক্যানো, এই pray সব সরকারি ডাক্তার ই মুখস্থ করে mbbs ar md
  • S | ১৬ জুন ২০১৯ ১৯:৫৭411542
  • ডাইভার্শান ট্যাকটিক্স।
  • মানিক | ১৬ জুন ২০১৯ ১৯:৫৭411543
  • প্লিজ ভুল বুঝবেন না। আপনাকে মমতার সমর্থক বলার কোন ইচ্ছেই আমার নেই। আমার কথাটা ছিল, মমতা নিজেই এই এনারেসের ব্যাপারটাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা ও প্রাদেশিকতা ছড়াচ্ছেন। যেটা তার আগে কেউ করেন নি।

    দুই, কোন অন্যায়ের প্রতিবাদ করতে হলে যদি যাবতীয় ঐতিহাসিক অন্যায়ের নজির টেনে আনতে হয়, তাহলে আরএসএসের আর দোষ কি?

    যুক্তির ঠিকেদারীর কথাটা ঠিক ভাল শোনায় না। সব আলোচনাই সেই পথে যেতে হবে এমন তো নয়।
  • Amit | ১৬ জুন ২০১৯ ১৯:৫৬411541
  • সেটা করে কোন রাজ্যলাভ হবে কে জানে। কোথা থেকে কোথায় যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত