এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৩ জুন ২০১৯ ০০:১৮410940
  • ভিডিওটাতে অপর্ণা সেনের কী পরম শ্রদ্ধাপ্লুত উলুতপ্লুত অবস্থা দেখলেন আপনারা? এবল অ্যাডমিনিস্ট্রেটর! শক্তিশালী সংগঠন ! আহা আহা আহা। (গুজরাত কেস টেস সব হাওয়া! তোমারে বন্দি হে নব রামচন্দ্র! )
    ইনি দক্ষ হাওয়ামোরগ, বুঝতে পেরেছেন এবারে কাদের দিকে যেতে হবে।
  • Ishan | ১৩ জুন ২০১৯ ০০:১৫410939
  • বিজেপির বিরোধিতা করতে তো ঠিক কাউকে সাধা হচ্ছেনা। অপর্ণা যদি এইতিপূর্বে কিলো কিলো মিথ্যে বলে থাকেন (কী বলেছেন আমি জানিনা, ধরে নিলাম বলেছেন), এবং সেটা যদি বিজেপিকে সমর্থন করার বা বিরোধিতা না করার কারণ হয়, তো ঠিক আছে।
  • অর্জুন | ১৩ জুন ২০১৯ ০০:০৩410938
  • কি ভয়াবহ দিন যে আসছে, আজ একটু দেরীতে বেরিয়েছি সুলেখার মোড়ে (ওখানে গত ছ মাস বিজেপির একটা অফিস হয়েছে)। আমায় এ টি এমে ঢুকতে হল, ঢোকার মুখে দেখি প্রায় ৮-১০ টা ছেলে মাথায় গেরুয়া ফেট্টি পরে দাঁড়িয়ে। এ টি এমের ভিতর থেকেই শুনছি 'জয় সিয়ারাম ' ধ্বনি। বেরোতেই দেখলাম চারটে ম্যাটাডর। ;জয় সিয়ারাম' ধ্বনি ্কান ফেটে যাচ্ছে।

    কোথায় যাচ্ছে এরা ওই সময়? চোখে মুখে উল্লাশ! কাল @ সৈকত বাবুর রাতের কমেন্টে যে দাঙ্গার খবরটা দিলেন!
  • PT | ১২ জুন ২০১৯ ২৩:৫৫410937
  • আমারও প্রায় PM এর মতই প্রশ্ন। গাঁজাগুলো বাদ দিলে নন্দীগ্রামের কতটা স্যালুট করার মত অবস্থায় থাকে?
  • অর্জুন | ১২ জুন ২০১৯ ২৩:৪৭410935
  • @PT 'বিপ্লব' শব্দটা ঠিক করেছে অভিধানের বাইরে আর বেরোবে না। That's the only place where he feels protected.
  • PM | ১২ জুন ২০১৯ ২৩:৪৭410936
  • অর্জুন ভাই, আপনি স্বচ্ছন্দে সমর্থন করতে পারেন। কিন্তু আমার নিরিহ প্রশ্নটার উত্তর পেলাম না তো।

    আমি ধরে নিচ্ছি নন্দীগ্রাম, জঙ্গল মহল নিয়ে আপনার অবস্থান ঠিক। কিন্তু তার জন্য অপর্না ইত্যাদির কিলো কিলো মিথ্যে বলে লোক ক্ষেপানো আপনি সমর্থন করেন কিনা সেটাই জানার ছিলো।

    য্দি সমর্থন করেন তাহলে বিজেপির এক ই রকম মিথ্যে বলে দাঙ্গা লাগনোর চেষ্টাকে কোন গ্রাউন্ড এ ন্যক্কারজনক বলবেন সেটা জানার কৌতুহল ও থাকলো

    নন্দীগ্রাম নিয়ে আমি এই প্রসঙ্গে কিছু বলি নি তো। আপনি ভালো লেখেন। যদি কখনো এক লাইনের বদলে ডিটেল এ আপনার বক্তব্য লেখেন তখন না হয় তর্ক বিতর্ক হবে
  • | ১২ জুন ২০১৯ ২৩:০৩410934
  • এর মধ্যে সারা রাজ্যে আজ অবস্থানরত ডাক্তারদের সংগঠিত গুন্ডাবাহিনী এসে মারধোর করেছে। একইসাথে বিজেপীর কালচারাল ইউনিটের হেটস্পীচ যতটা বেশী সম্ভব ছড়ানোর লক্ষে গুরুতেও টই খুলে একজায়গা করা হচ্ছে ফেবু থেকে এনে।
    সবমিলিয়ে পুরোটায় একটা গোধরা প্যাটার্ন। ফুলস্কেল দাঙ্গা লাগাবার প্রস্তুতি টের পাওয়া যাচ্ছে।
  • dd | ১২ জুন ২০১৯ ২২:৫৯410933
  • এই ল্যাখাটা পড়তে পারেন। আমার তো ভালো লাগলো।

    https://spectator.org/did-narendra-modi-get-reelected-because-of-islamophobia/

    তবে statutory warning দিয়ে দি`- এতে কিন্তু লরেন বাবুর একটু পোশোংসাই আছে।
  • S | ১২ জুন ২০১৯ ২২:৫৬410932
  • এতো কান্ডের মধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কিছু বলেছেন? নাকি উনি বিদ্যাসাগরের জায়্গায় নিজের মুর্তি বসিয়ে নবজাগরণের পরিকল্পনায় ব্যস্ত।
  • | ১২ জুন ২০১৯ ২২:৫১410931
  • এহ ইশান পুরো লোকাল ট্রেনের শশাওলার ভুমিকা পালন করছে। রোজ এসেই ' এই যে দেব নাকি দাদা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে... ' তারপর ১৬-১৭ ঘন্টা ধরে চলবে চিড়বিড়
  • Ishan | ১২ জুন ২০১৯ ২২:৩৬410930
  • পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে দলের খারাপ ফলের জন্য কংগ্রেসের উপরেই সব দায় চাপাল সিপিএম৷ বিজেপি ও তৃণমূল বিরোধী সব ভোট একত্রিত করার জন্য উদ্যোগী না-হয়ে এবং সিপিএমের দেওয়া জোট প্রস্তাব প্রত্যাখ্যান করে কংগ্রেস যে অনড় অবস্থান নিয়েছিল, সেটাই রাজ্যে দলের খারাপ ফলের প্রধান কারণ--এমনই মনে করছে সিপিএম কেন্দ্রীয় কমিটি৷ তিন দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে সোমবার সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সাংবাদিক বৈঠকে দলের এই মত তুলে ধরেন৷

    https://eisamay.indiatimes.com/west-bengal-news/kolkata-news/sitaram-yechuri-accused-congress-for-defeat-in-bengal/articleshow/69739984.cms
  • :-)) | ১২ জুন ২০১৯ ২০:০৭410929
  • আচ্ছা তাহলে তখন যারা স্বনামে বেনামে মানুষকে আক্রমণ করত আর খিস্তি মারত য়ারাও মানুষের মৃত্যু টিত্যু শুনে দু:খ পেয়েছিল।
    সিপিএম থেকে এতদিনে কিছুটা মানুষ হয়েছে।
  • PT | ১২ জুন ২০১৯ ১৯:৩৭410928
  • "আমি নিজে মনে করি নন্দীগ্রাম ইস্যুকে কেন্দ্র করে বামেদের বিরুদ্ধে আরো জোরদার আন্দোলনের দরকার ছিল"

    সে করুন না কে বারণ করেছে।
    আসল কথা হচ্ছে যে, আন্দোলনের ভিত্তি যেখানে গাঁজা আর ভবিষ্যত (= বর্তমান কাল) যখন চাড্ডিসম্ভব তখন কে কাহারে স্যালুট করে? হগ্গল বিপ্লবীই তো হয় এখন নিখোঁজ, প্রবাসী, অন্যত্র মুকুলিত আর নাহলে সাত হাত গত্তের তলায় সেঁধিয়েছে!!!
  • dc | ১২ জুন ২০১৯ ১৮:৫৯410927
  • একটা শুনলে আরেকটা ফ্রি স্কিমে দ্বিতীয় গান। একে তো হিন্দি সিনেমা চোরে ভর্তি, তার ওপর হিন্দি গান যে এতো বিচ্ছিরি হতে পারে, এগুলো না শুনলে বোঝাই যায় না।

  • dc | ১২ জুন ২০১৯ ১৮:৫৫410926
  • আচ্ছা একটা গান শুনুন। সুরকার সি রামচন্দ্র, ইনিও আরেক চোর!

  • মানিক | ১২ জুন ২০১৯ ১৮:৫১410925
  • তারপর কিসেনজী, ছত্রধর আরো কত জল বয়ে গেল। কিন্তু সবকিছুর প্রতিবাদ কি আর করা সম্ভব?
  • অর্জুন | ১২ জুন ২০১৯ ১৮:৪১410924
  • @PM 'বাম আমলের শেষের দিকে যাঁরা রাজনীতি নিয়ে মাঠ-ঘাটে-টিভির স্টুডিওতে-শৌচালয়ে আগুন ঝড়িয়ে দিতেন' উক্তিতে আমার 'এ ব্যাপারে আমার পূর্ণ সমর্থন আছে।' বলায় আপনি জানতে চাইলেন 'ঐ যে জঙ্গল মহলে সেনা নাবার পরে, উনি ঘটনাস্থল থেকে ফিল্ড রিপোর্টিং করেছিলেন যে শয়ে শয়ে মহিলার স্তনবৃন্ত কেটে নেওয়া হয়েছে -- সেটাও সমর্থন করেন নিশ্চই-?'

    আপনি এ রাজ্যের, দেশের, দুনিয়ার যে সব কাজে প্রতিবাদ হওয়ার প্রয়োজন সব সময় প্রতিবাদ করতে পেরেছেন?

    নাকি একটি বিশেষ প্রতিবাদকে ঘিরে আমার সমর্থন আপনার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসে ঘা লাগছে বলে জিজ্ঞেস করলেন?

    তাহলে শুনুন আমি নিজে মনে করি নন্দীগ্রাম ইস্যুকে কেন্দ্র করে বামেদের বিরুদ্ধে আরো জোরদার আন্দোলনের দরকার ছিল, অনেকটা '42 Quit India movement র মর Quit CPIM movement। কিন্তু ঠিক ততটা হয়নি। আপসোস আছে আমার আর যারা যেটুকু প্রতিবাদ করেছিলেন, I salute them.
  • | ১২ জুন ২০১৯ ১৮:৩৫410923
  • মমতা ব‍
    ব‍্যানার্জি ই রেনেসাঁ আনছেন, একটু হোরডিং এর খরচ এ ই যা।
  • de | ১২ জুন ২০১৯ ১৬:৪৫410922
  • একটা পলিটিক্যালি ইনকারেক্ট স্টেটমেন্ট না দিয়ে পারলাম -

    ডাক্তারদের পেশাগত ঐক্য বা বিরাদরি বড়োই স্ট্রং - অন্য কোন পেশায় এমন দেখা যায় না -

    সব পেশাতে এমন হলে ভালোই হতো -
  • Amit | ১২ জুন ২০১৯ ১৬:২০410921
  • বোঝো। রেনেসাঁ করতে গেলে যদি গাড়ি কারখানাই করতে হয় শেষে (উদা : দ্বারকানাথ ), সেই রেনেসাঁ কি মমব্যানের ধম্মে সইবে ? ঘোর কলি
  • de | ১২ জুন ২০১৯ ১৬:১৭410920
  • তো এনাদের সব কিভাবে আনা হবে? প্ল্যানচেটে না প্ল্যান চেটে?
  • সৈকত | ১২ জুন ২০১৯ ১৬:০২410919
  • না না, রেনেশাঁসের তো দরকার আছে। ডিরোজিও না হলে বীপ খাওয়া যাচ্ছে না, বিদ্যাসাগর না হলে স্ত্রীশিক্ষা আর বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না (কন্যাশ্রী ক'রে কেউ বলে কিছু হয়েছে, কেউ বলে কিস্যু হয়নি) বা স্কুলে পড়াশোনাটা হচ্ছে না, দ্বারকানাথ না হলে গাড়ী কারখানা হচ্ছে না, নীলরতন বা কাদম্বিনী না হলে হাসপাতালগুলো আর থাকছে না।

    রবিবাবু না হলেও চলবে, শিল্পী/সাহিত্যিক অনেক আছে।
  • dc | ১২ জুন ২০১৯ ১৫:৫৩410918
  • নবজাগরন নিয়ে আজকালও খুব হৈচৈ করেছিল একটা সময়ে। রেগুলার সভা ইত্যাদি করতো।
  • de | ১২ জুন ২০১৯ ১৫:৫১410917
  • গেরুয়া এনারেসমশাই তো হেট স্পীচ দিচ্চেন - আইপি ট্রাক করে পুলিশে জানানো উচিত -
  • dc | ১২ জুন ২০১৯ ১৫:২৮410915
  • ইয়ে, বিদ্যাসাগর কে সেটা অবশ্য আমিও ঠিক জানিনা।
  • de | ১২ জুন ২০১৯ ১৫:২৪410914
  • অ্যামেজিং!!!
  • Ela | ১২ জুন ২০১৯ ১৫:১৭410913
  • পুরো কাদম্বিনী কেস। মরিয়া প্রমাণ করিতে হইল ইত্যাদি।
  • Amit | ১২ জুন ২০১৯ ১৫:১১410912
  • মমতার এসব দু পয়সার পালা পুরোনো হয়ে গেছে। আর বাজারে কাটবে না। কদিন লুম্পেন গিরি করে টিকে থাকেন দেখা যাক।
  • PT | ১২ জুন ২০১৯ ১৪:৫৩410911
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত