এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৯ জুন ২০১৯ ০১:০৩410580
  • পরিবারের সঙ্গে থাকুন।

    অনলাইনে তর্কাতর্কি, স্বপ্নে ড্রাইভিং এনজয় করার মতো। মাঝপথে, স্টিয়ারিং থেকে হাত তুলে নিলেও, হাসপাতালের বেডে ভাঙা হাত পা নিয়ে জেগে উঠবার কোনো চান্স নেই। জাস্ট চিল এন্ড টেককেয়ার :)
  • অর্জুন | ০৯ জুন ২০১৯ ০০:৫২410579
  • আসলে আকস্মিক একটা পারিবারিক mishap ঘটে যাওয়ায় তর্কের মুড পাচ্ছিনা। তাই এখন কিছু মন্তব্য করব না।

    আরেকজনের ত্বক আমার চাইতে মোলায়েম কেন, তবে রে দিই ছুঁচ ফুটিয়ে, সেই বালখিল্যতায় শুধু হাসি আসে।

    বাচ্চারা ক্রিকেট খেলে বড়দের জানলার কাঁচ ফাটালে বড়রা কি বাচ্চাদের ব্যাটটা ভেঙে দেয়!
  • Ekak | ০৯ জুন ২০১৯ ০০:৫০410578
  • @অরণ্যদা

    আমিও জানিনা বলেই জিগালুম। থাকলে বোঝা যেত পরিস্থিতি কি, কোনধরনের লেখা বেশি পপুলার হচ্ছে। কম না বেশি কিছুই বোঝার উপায় নেই এখন। এরকম মার্কেট সার্ভে কোনো সংস্থা করে নিশ্চই। জানিনা।
  • saikat | ০৯ জুন ২০১৯ ০০:৪২410577
  • দুই মজুমদারই শরৎবাবুকে নিয়ে প্রবন্ধ লিখেছেন। কাটিয়ে দেয়া পুরোপুরি মুশকিল আছে, আজকেও আমার ধারনা শরতবাবুর কিছু লেখাকে ফিরে `পড়া` যায়, দরদী কথাসাহিত্যিকের ছাপের বাইরে গিয়ে।
  • S | ০৯ জুন ২০১৯ ০০:৩৬410575
  • শুধু শরৎ-ফরৎ কেন? অপেক্ষা করুন। অনেক রবি-কবিরও খোলোস ছাড়ানো হবে। তখন কে কার ফুটনোট আর কে কার পেজ নাম্বার সে দেখতেই পারবেন। কাউকেই পেডেস্টালে বসানো যাবেনা।
  • saikat | ০৯ জুন ২০১৯ ০০:৩৬410576
  • এলেবেলে, অমিয়ভূষনের মত ছিল, জগদীশ গুপ্তর বহিরঙ্গে চমক আছে, ভেতরে সেই শরৎচন্দ্র।
  • এলেবেলে | ০৯ জুন ২০১৯ ০০:৩১410574
  • আমি না সেই দিন তিনেক হল ভাটিয়ালিতে খুব শরৎ-ফরৎ দেখছি। এমনিতেই ঠোঁটকাটা বলে বদনাম আছে আমার। ঠান্ডা মাথায় কথা বললেও গুরুজনেরা ভাবেন বুঝি আমি 'রেগে' আছি!! কিন্তু কিছুতেই এখানে সন্দীপনের উক্তিটা না রেখে দিয়ে পারলাম না। সন্দীপনের মতে জগদীশ গুপ্তের 'অসাধু সিদ্ধার্থ'-র একটি ফুটনোট হওয়ার যোগ্যতাও গোটা শরৎ সাহিত্যের নেই। ভার্বাটিম বললাম না, খানিক এইরকমই বলেছিলেন। চাইলে কালকে লেখার নাম, পাতা সংখ্যা, সংস্করণ সব দিয়ে যাব। আপনারা ঝগড়া করুন, আমি কাটি।
  • S | ০৯ জুন ২০১৯ ০০:২৭410573
  • বেশিরভাগ বাঙালী লেখক, উপন্যাস টু প্রবন্ধ, এখনো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার মোডে রয়ে গেছেন। অনাবশ্যক পাতা ভর্তি করে। ব্রেভিটির কনসেপ্টই নেই। নো ওয়ান্ডার আমাদের দেশে সিরিয়ালগুলো গল্প ছাড়াই কয়েকশো এপিসোড চলে।

    অবশ্য এই রোগ সর্বত্রই। আম্রিগাতেও বিভিন্ন নন-ফিকশনের জন্য অপটিমাল পৃষ্ঠাসংখ্যা ঠিক করা আছে। যাতে লোকে পয়সা দিয়ে সেইসব কিনে পড়ে। অথচ সেই আড়াইশো পাতার বই পড়ে দেখুন, পুরো আইডিয়াটা তিন প্যারাগ্রাফেই শেষ করে দেওয়া যায়।

    বেশিরভাগ লেখকই মনে করেন যে সাইজ বাড়াতে না পাড়লে আর দুর্বোধ্য লেখা না লিখতে পারলে বুঝি আর সফল লেখক হতে পারলাম না। এসব কন্সেপ্ট যে বিশ্বযুদ্ধের সাথে সাথে শেষ হয়ে গেছে সে তাদের কে বোঝাবে? এখনো ইস্কুল কলেজে এতো ছোটো লিখেছো কেন বলে নাম্বার কাটা নয়। আর জনগন থেকে মিডিয়া গালভরা বাজওয়ার্ড জানাকেই জ্ঞান বলে ধরে নিয়েছে। ফলে বিশাল বিশাল ভলিউমের ক্র্যাপ তৈরী হচ্ছে। আর এইসব লেখকাদের অ্যানালিটিকাল কেপিবিলিটি নিয়ে আর কি বলবো?
  • aranya | ০৯ জুন ২০১৯ ০০:২৬410572
  • বাঙালী-র সংখ্যা গত ২০-৩০ বছর ধরে যে হারে বেড়েছে, বাংলা বইএর পাঠক তার চেয়ে অনেক কম হারে বেড়েছে - এটা জাস্ট আমার ধারণা, কোন ডেটা নেই @একক
  • অর্জুন | ০৯ জুন ২০১৯ ০০:১৩410571
  • শরৎ চাটুজ্জ্যের কতল পর্ব চলছে কি!
  • Ekak | ০৯ জুন ২০১৯ ০০:০৯410570
  • সেইজন্যেই তো জিগাই, বাংলা বই লোকে পড়ছেনা এমন ধারণার কারণ কী।
  • saikat | ০৯ জুন ২০১৯ ০০:০২410569
  • তবে, অজস্র ছোট প্রকাশনা তো এসেছে, বইপত্র তো ছাপা হয়। সাক্ষরতাও বেড়েছে, বই পড়া কমেছে না কমেনি তা কে বলবে। কবিতা বড়জোড় দু`ফর্মার আর উপন্যাস হলে ১২০ পাতার মধ্যে, এই কন্স্ট্রেন্ট নিয়ে লেখক ও প্রকাশকদের কাজ করা উচিত। কব্জির জোর থাকলে এর মধ্যেই যা হওয়ার হবে।
  • S | ০৯ জুন ২০১৯ ০০:০১410568
  • বেশ কিছু সিরিয়ালের স্ক্রিপ্ট, ন্যারেশান, ল্যাঙ্গুয়েজ, ক্যারেকটার বিল্ডিং বহু নামকরা উপন্যাসের থেকে বহুগুন ভালো।
  • saikat | ০৮ জুন ২০১৯ ২৩:৫৫410567
  • কিন্তু শরৎবাবু টু আনন্দ সম্ভার, অধিকাংশই সিচুয়েশন হাজির করতে করতে শ`দুয়েক পাতা লিখে ফেললেন। সিরিয়াল সাহিত্য হল, উপন্যাস কত কী হল, সন্দেহ। তারপর টিভি সিরিয়াল চলে একে কে আর সিরিয়াল সাহিত্য পড়ে।
  • S | ০৮ জুন ২০১৯ ২৩:৫০410566
  • শরৎবাবুর কিছু লেখা আনরিয়েলিস্টিকালি মিলনাত্মক। কিন্তু দুটো জিনিস ভালো লাগে যে চরিত্রগুলোর ন্যাচারাল ইন্সটিন্টকে চেপে রাখেন নি আর কোনও স্লাট শেমিং নেই।
  • saikat | ০৮ জুন ২০১৯ ২৩:৪৮410565
  • কান টানলে মাথা আসার মত, চরিত্র এলে সিচুয়েশন আসবে আর সেটা থেকে সময়টা আসবে।
  • | ০৮ জুন ২০১৯ ২৩:৪৩410563
  • বাই দ‍্য ওয়ে শরৎবাবু কেন পপুলার ইত‍্যাদির একটা আ্যনালিসিস করে ছিলেন অফ অল পিপল, এস ইউ সি আই এর শিবদাস ঘোষ। লেখা টা উনি নিজূ কনজারভেটিভ হ ওয়া সত্ত্বেও খারাপ না
  • | ০৮ জুন ২০১৯ ২৩:৪৩410564
  • বাই দ‍্য ওয়ে শরৎবাবু কেন পপুলার ইত‍্যাদির একটা আ্যনালিসিস করে ছিলেন অফ অল পিপল, এস ইউ সি আই এর শিবদাস ঘোষ। লেখা টা উনি নিজূ কনজারভেটিভ হ ওয়া সত্ত্বেও খারাপ না
  • | ০৮ জুন ২০১৯ ২৩:৩৮410562
  • দাগিয়ে দেওয়া টার্ম টা সীমিত অর্থে ব‍্যবহার করছে ইন্দ্রাণী দি দি আর দমু, বার বার ব‍্যক্তিগত পাঠ অভিজ্ঞতা ইত্যাদি বলছে, সেটা সম্ভবত স্বভাব বিনয়
  • Ekak | ০৮ জুন ২০১৯ ২২:২৩410560
  • এগুলোর কোনো সাপোর্টিং ডেটা আছে যে বাংলা বইয়ের পাঠক, শিক্ষিত জনসংখ্যার হারে কতটা বেড়েছে বা কমেছে ?

    ঘটনা হলো দুরকম জিনিস বাংলা বইয়ের ক্ষেত্রে ঘঠে প্যারালালি। এক হলো সুসজ্জিত, বিষয়ে ক্যাচি দামি বই তৈরী যার গিফট আইটেম হিসেবে একটা বাজার আছে।

    দ্বিতীয় ঘটনা হলো অসংখ্য থ্রিলার জাতীয় লেখালেখি যা দামে মাঝারি থেকে কম এবং রেগুলার প্রকাশ ও বিক্রি হচ্ছে।

    এর মধ্যে বাংলা বই টাকার হিসেবে এবং রিডার পেনিট্রেশনের হিসেবে দুক্ষেত্রে কিরকম পারফর্ম করছে তার ডেটা কোথায় ?
  • dc | ০৮ জুন ২০১৯ ২১:০১410559
  • অরণ্যদা, না। ঐ সময়টা যতো রাজ্যের আজেবাজে বই পড়ে কাটিয়ে দিয়েছি - অ্যালিস্টেয়ার ম্যাক্লিন, ফরসাইথ, লে কার, জ্যাক হিগিনস, লুডলাম, এই সব।
  • | ০৮ জুন ২০১৯ ১৯:৩৬410558
  • শিক্ষিত রা বাংলা খুব কম পড়ছেন, প্রাপ্তবয়স্ক হবার প‍রেও আনন্দ র স্টেবল এর বাইরে লোকে একটা সময় কিসুই পড়ত না, এখন সেটা ও গেছে।
  • aranya | ০৮ জুন ২০১৯ ১৯:১৭410557
  • বাংলা বইএর পাঠক-ও তো জনসংখ্যার তুলনায় সেভাবে বাড়ছে না। ইংলিশ-ই যথেষ্ট, বিশাল সাহিত্য সম্ভার
  • aranya | ০৮ জুন ২০১৯ ১৮:৫৮410556
  • পথের দেবতার অংশ-টা ভাল লাগত। পথের হাতছানি সব বয়সেই অ্যাপিল করে

    ডিসি, সত্যিই পথের পাঁচালী পড় নি?
  • | ০৮ জুন ২০১৯ ১৮:৪১410555
  • বাংলা সাহিত্যের এ 'দুর্দশা' র একটা অন‍্যতম কারণ হল, প্রাপ্ত বয়সে আর কেউ কিসুই পড়ে না, মোটামুটি আনন্দমেলা আর শরৎবাবু আর মেরেকেটে দেশ পড়ে ই অপিনিয়ন দিতেও অসুবিধা নাই, মানে ধরেন পৃথিবীতে এমন আর কোন সাবজেক্ট নাই, এক ইতিহাস ছাড়া, যেটা লোকে পড়ে ক্লাস টেন বা টুয়েল্ভ অব্দি কিন্তু হিউম্যান িিটিজ হ ওয়ায়, ইনসুলার অপিনিয়ন এও অসুবিধা নাই।
    আরেকটা বিষয় লিটেরারি ক্রিটিসিজম এর ও বিষয় হিসেবে কয় বয়স হল না, সেগুলো একটু নেড়েচেড়ে দেখলে সাবজেক্ট টাও একটা আউটসাইডার ভিউ পায়, আর আলোচনা তেও একটা দুটা নতুন কথা শোনা যায়, আর তো পারা যায় না।
  • আরজুন | ০৮ জুন ২০১৯ ১৮:০২410553
  • আরজুন
  • আরজুন | ০৮ জুন ২০১৯ ১৮:০২410554
  • আরজুন
  • Ekak | ০৮ জুন ২০১৯ ১৭:৩০410552
  • একেক্টা চরিত্রের কার্জকরি অঙ্গশ্টুকু হয়ে গেলে, গার্বেজ কালেক্টর চালিয়ে তার মেমরি টুকু ফ্রী করে দেওআ লেখকের কাজ।

    দুর্গার ছোবি ইউজ হয়ে গ্যালো, দুর্গা মরে জাও।

    ইন্দির কে দিয়ে এক্টা রূপ ফুটে উঠলো, ইন্দির ভ্যানিশ।

    অপুর বৌ ও একটা সন্গ্সারশ্রম দেখানোর জোন্যে ছিলো, কাজ হয়ে গ্যালো। ফুটে জাও।

    এই ভাবে রিসোর্স স্পেস ফ্রী করে করে, একটা সিঙ্গল লাইন ধরে খেলে জাওআ,, জাতে ঐ বান্শির এফেক্ট টা আনা জায়, সব চরিত্র ড্যাব ড্যাব করে বেন্চে থেকে গপ্প টাকে এক্টা করন জোহর এর সিনেমা বানালে জেটা এক্দম ই হয়্না।

    তো এই, ইউজ কিল -ফ্রী দ্য স্পেস, গো ফরোয়র্ড এ দারুন এক্টা রিসোর্স ম্যানেজমেন্ট স্কিল জেটা এই লেখা, এপিটোম আর কি।
  • Ekak | ০৮ জুন ২০১৯ ১৭:১৬410551
  • যারা এই লম্বা লম্বা উপন্যাস গুলো লেকে, এত রিসোর্স একসঙ্গে হ্যান্ডল করা বেশ কঠিন কাজ।

    সবার ই বচ্চা হয় বাড়তে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত