এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ মে ২০১৯ ০৩:১৭409920
  • খুবই চমৎকার।
  • S | ৩০ মে ২০১৯ ০৩:০৭409919
  • এইটা সত্যিই দারুন হয়েছে। শেয়ার করবো ভাবছি।
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ০২:৫৬409918
  • আপনাদের অনেকের সঙ্গে সময়ের ডিফারেন্সটা একটা বড় বাঁধা।

    কলোনিয়ালিজম বা পোস্ট কলোনিয়ালিজম নিয়ে শুরু করতে গেলে ৩টি বইয়ের নাম বলতে পারি।

    এডয়ার্ড সেড'র 'ওরিয়েন্টালিজম' এবং তার সঙ্গে ওর স্মৃতিকথা 'আউট অফ প্লেস' আর লীলা গান্ধীর 'পোস্ট কলোনিয়া থিওরি'।

    এটার জন্যে আলাদা টই হলে ভাল হয়।
  • a | ৩০ মে ২০১৯ ০২:৪৮409917
  • Eta share na kore parlam na....
    বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির।
    ঘাসের উপর রুমালটা ছিল। ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল, "জয় শ্রীরাম!" কি আপদ! রুমালটা রাম নাম করে কেন?
    চেয়ে দেখি রুমালটা তো আর রুমাল নেই, দিব্যি মোটা-সোটা গেরুয়া টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাটপ্যাট করে আমার দিকে তাকিয়ে আছে।
    আমি বললাম, "কি মুশকিল‌! ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল।"
    অমনি বেড়ালটা বলে উঠল, "মুশকিল আবার কি? ছিল একটা ঘাসফুল, হয়ে গেল দিব্যি একটা পিটপিটে পদ্ম। এ তো হামেশাই হচ্ছে।"
    আমি খানিক ভেবে বললাম, "তা হলে তোমায় এখন কি বলে ডাকব? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল।"
    বেড়াল বলল, "বেড়ালও বলতে পার, রুমালও বলতে পার, যাদবপুরকে অশিক্ষিতও বলতে পার।" আমি বললাম, "যাদবপুর কেন?"
    শুনে বেড়ালটা, "তাও জানো না?" বলে এক হাতে একটা দস্তানা পরে নিয়ে ফ্যাচফ্যাচ করে বিশ্রীরকম হাসতে লাগল। আমি ভারি অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হল ঐ যাদবপুরের কথাটা নিশ্চয় আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, "ও হ্যাঁ-হ্যাঁ, বুঝতে পেরেছি।"
    বেড়ালটা খুশি হয়ে বলল, "হ্যাঁ, এ তো বোঝাই যাচ্ছে - যাদবপুরের জ, নুসরতের ন আর সংসদের স - হল জিনস। কেমন, হল তো?"
    আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেইরকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে-সঙ্গে হুঁ হুঁ করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, "পরিবর্তন চাইলে সিপিএম-কে ভোট দিলেই পার।"
    আমি বললাম, "বলা ভারি সহজ, কিন্তু বললেই তো আর দেওয়া যায় না?"
    বেড়াল বলল, "কেন? সে আর মুশকিল কি?"
    আমি বললাম, "কি করে দিতে হয় তুমি জানো?"
    বেড়াল এক গাল হেসে বলল, "তা আর জানি নে? ময়দান, ব্রিগেড, ডিম্ভাত, জনসমুদ্র, পদ্মফুল, ব্যস। সিধে রাস্তা। নকুলদানা চিবোতে চিবোতে গেলেই হল।"
    আমি বললাম, "তা হলে রাস্তাটা আমায় বাতলে দিতে পার?"
    শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল। তারপর মাথা নেড়ে বলল, "উঁহু। সে আমার কর্ম নয়। আমার শাহদাদা যদি থাকত, তা হলে সে ঠিক-ঠিক বলতে পারত।"
    আমি বললাম, "শাহদাদা কে? তিনি থাকেন কোথায়?"
    বেড়াল বলল, "শাহদাদা আবার কোথায় থাকবে? শাহজাহান যেখানে থাকত, সেখানেই থাকে।"
    আমি বললাম, "কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়?"
    বেড়াল খুব জোরে মাথা নেড়ে বলল, "সেটি হচ্ছে না। সে হবার জো নেই।"
    আমি বললাম, "কিরকম?"
    বেড়াল বলল, "সে কিরকম জানো? মনে কর, তুমি যখন যাবে দিল্লি তার সঙ্গে দেখা করতে, তিনি থাকবেন কলেজ স্ট্রিট। যদি কলেজ স্ট্রিট যাও, তা হলে শুনবে তিনি আছেন দলিতদের বাড়ির লাঞ্চে। আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন বিচারপতির বাড়িতে। কিছুতেই দেখা হবার জো নেই।"
    আমি বললাম, "তা হলে তোমরা কি করে দেখা কর?"
    বেড়াল বলল, "সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে, দাদা কোথায় কোথায় নন ভেজ খেতে যান না, তার পর হিসেব করে দেখতে হবে, দাদা কোথায় কোথায় রামনবমী করতে পারে, তার পর দেখতে হবে দাদা এখন কোথায় পর্ন ব্যান করছে। তার পর দেখতে হবে, সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে, তখন দাদা কোথায় গুহার সামনে জেঠুর জন্য রেড কার্পেট পাতছে। তার পর দেখতে হবে..."
    আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, "সে কিরকম হিসেব?"
    বেড়াল বলল, "সে ভারি শক্ত। দেখবে কিরকম?" এই বলে সে একটা গেরুয়া পেন্সিল দিয়ে পশ্চিমবঙ্গের একটা সবুজ ম্যাপের উপর লম্বা আঁচড় কেটে বলল, "এই মনে কর শাহদাদা।" বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল।
    তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল, "এই মনে কর কন্যাশ্রীর সাইকেল," বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল।
    তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, "এই মনে কর উন্নয়ন।" এমনি করে খানিকক্ষণ কি ভাবে আর একটা করে লম্বা আঁচড় কাটে, আর বলে, "এই মনে কর মুনমুন সেন-", "এই মনে কর যশোদাজেঠি রান্না করছে-" "এই মনে কর মেয়রের একটা প্রেম-"
    এইরকম শুনতে শুনতে শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, "দূর ছাই। কি সব আবোল তাবোল বকছে, একটুও ভালো লাগে না।"
    বেড়াল বলল, "আচ্ছা তা হলে আর একটু সহজ করে বলছি। চোখ বোজ, আমি এগজিট পোল দেখে যা বলব, মনে মনে তার হিসেব কর।" আমি চোখ বুজলাম।
    চোখ বুজেই আছি, বুজেই আছি। বেড়ালের আর কোনও সাড়াশব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হল, চোখ চেয়ে দেখি, বেড়ালটা ল্যাজ খাড়া করে পশ্চিমবঙ্গের গেরুয়া ম্যাপটা টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত মিত্রোঁমিত্রোঁ করে হাসছে।

    — অনীক দত্ত
  • অর্জুন | ৩০ মে ২০১৯ ০২:৪৭409916
  • আহা! সোনা একটু বেশী এনেছে তাও নিজের দেশে তাতে এত হইচই কিসের। নীরব মোদীর মত নিয়ে তো বেরিয়ে যায়নি। দেশেই তো জমা পড়েছে। তবে ভাইপো'র জন্যে অনেকে বেরিয়ে যাচ্ছে সেটাও শুনলাম।
  • Amit | ৩০ মে ২০১৯ ০২:৪৬409915
  • অর্জুন,
    যেমন বলছিলেন, কলোনিয়ালিজম বা পোস্ট কলোনিয়ালিজম নিয়ে ডিটেলস আলোচনা করার ইচ্ছে রইলো। খুব বিতর্কিত বিষয়। শুধু ইন্ডিয়া না, আরো বেশ কিছু দেশের প্রেক্ষিতে এসবের এতো রকম অ্যাঙ্গেল উঠে আসে যে কোনো এক পক্ষ নেওয়া খুব মুশকিল।

    আলাদা টোয়ী খোলা হোক। সবাই আসুন, মতামত দিন।
  • অর্জুন | ৩০ মে ২০১৯ ০২:৪৫409914
  • সবাই কি আর সবেতে মজে! ভাগ্যিস মজে না। এখন গবেষণায় একটু গেরুয়া থাকলে গ্রান্ট চলে আসে। আমার এক বান্ধবীর গবেষণার বিষয় কাশ্মীর। তাকে বলে দেওয়া হয়েছে গ্রান্ট মিলবে না। তাও আবার কাশ্মীরের সেপারেটিস্ট কবি, লেখকদের নিয়ে গবেষণা। সেও ছাড়ার পাত্রী নয়। বলল নিজের পয়সায় করব।
  • Atoz | ৩০ মে ২০১৯ ০২:৪৩409913
  • বঙ্গোপসাগরে ফেলা দরকার এদের।
  • Amit | ৩০ মে ২০১৯ ০২:৪২409912
  • অনুব্রত তো রাজনীতি ছেড়ে দেবে বলছিলো যদি বাবুল সুপ্রিয় জেতে। কে জানে হয়তো এখন গেরুয়া লুঙ্গি খুঁজে বেড়াচ্ছে।

    মমতার আকাট ভাইপো টাই বা কোথায় গেলো ? সেই যে এয়ারপোর্ট এ সোনা নিয়ে ধরা পড়লো, তারপর থেকে একেবারে হাওয়া। ভোটেও জিতে গেলো, কিন্তু তাকে তো আর কোনো মিডিয়াতে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও তো আর একটু হলেই মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছিলো যদি দিদি দিল্লী যেতেন।
  • Atoz | ৩০ মে ২০১৯ ০২:৪০409911
  • আরে সেইজন্যেই তো আরো! সব গ্রান্ট তখন আটক থেকে বেরিয়ে আসবে। বরং বেশি বেশি আসবে। ঃ-)
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ০২:২৫409910
  • আচ্ছা, অনুব্রত মণ্ডলের খবর কি? ঃ-) ঃ-)

    আমি কিন্তু ওকে হিরো মনে করি। ঃ-)
  • Du | ৩০ মে ২০১৯ ০২:১৮409909
  • তারপরে নিজেকে বিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করে দেবে। সব ঈ তো শুধু ঘোষনা করলেই হল।
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ০২:১২409908
  • তবে @আতোজ, আমার অধ্যাপিকা কাজিনটি বিজেপিতে যাবার লোক নন। বরং ওর কাজে বিজেপি অসন্তুষ্ট, বললেন গবেষণার গ্রান্ট আটকে আছে।
  • Tim | ৩০ মে ২০১৯ ০২:১০409907
  • ফাউলটা ভালো হয়েছে
  • অর্জুন | ৩০ মে ২০১৯ ০২:০০409905
  • ইউ টিউবে একটা হিলারিয়াস ফাউল ছিল। নেতাজী ফাইল বেরোবার পরে, মুখ্যমন্ত্রী নেতাজী ভবনে গেছে, মাইকে বলছে। সামনের চেয়ারে মায়ে, পোয়ে বসে।

    মুখ্যমন্ত্রী গরজে উঠলেন ' কি সুগত? তোমরা মনে করো নেতাজী মারা গেছে ওই বিমান দুর্ঘটনায়! আমি মনে করিনা। ফাইলও তা বলছে না। দেশের লোকও তা বিশ্বাস করে না। '

    কৃষ্ণা বসু'র মুখ দেখে মনে হল এবার কেঁদে ফেলবে। সুগত, মোবাইল ঘাঁটতে লাগল, আর মাঝে মাঝে আড়চোখে 'দিদি'র দিকে তাকিয়ে গেল।

    ইউ টিউবএ পাচ্ছিনা ভিডিও টা।
  • Atoz | ৩০ মে ২০১৯ ০২:০০409906
  • ভেবে দেখুন এই নয় নয় করে সব কাজিনে আর বন্ধুবান্ধবে মিলে যদি আশি কি নব্বই কি একশোজন একসঙ্গে গিয়ে বিজেপিতে ঢোকে, কয়েক মাসের মধ্যে রেনকোজি ফেনকোজি সব রহস্য সমাধান। ইতিহাস বই নতুন। বাঙালি উদ্দাম নৃত্য করতে করতে লাফাচ্ছে। ঃ-)
  • Atoz | ৩০ মে ২০১৯ ০১:৫৬409904
  • জার্মান কাজিনরা যদি বন্ধুবান্ধবসহ এসে পড়েন, তাহলে আরো জমে। "সাত জার্মান জগাই একা, তবুও জগাই লড়ে।" ঃ-)
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ০১:৫৫409902
  • উনি এখন গরমের ছুটিতে কলকাতায়। একদিন যেতে পারি ওর বাড়ি। এই কাজিন পার্টি প্ল্যানটা বলব নয় ওকে! ঃ-) ঃ-)

    সুগত, দাদুর প্রথম প্রধানমন্ত্রী হবার খবরে কি রিঅ্যাক্ট করল ! ইতিবাচক তো হওয়া উচিত নয়। আফটার ওল হিস্টরিয়ান।
  • S | ৩০ মে ২০১৯ ০১:৫৫409903
  • উনিও কি বিজেপি জয়েন করবেন নাকি?
  • Atoz | ৩০ মে ২০১৯ ০১:৪৮409900
  • কাজিনে কাজিনে ক্যালাকেলি--- চমৎকার হবে ব্যাপারটা। ঃ-)
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ০১:৪৭409899
  • সে পার্টির বয়েস কতদিন হবে? এক হপ্তার মধ্যেই ভেঙে পড়বে। এক পক্ষ মনে করে নেতাজী মৃত। কয়েক পক্ষ বলে না। আরও পক্ষ বলে সন্ন্যাসী হয়ে গেছিল!

    সব ফ্যামিলি মহাভারত! ঃ-)

    শুনলাম হার্ভার্ডের অধ্যাপক কাজিনটির সঙ্গে তৃণ'র পটছিল না, অতএব আড়ি। ঃ-)
  • Atoz | ৩০ মে ২০১৯ ০১:৪৩409898
  • সুগতবাবু তো শুনলাম আনন্দে লাফ দিয়ে গড়াগড়ি দিয়েছেন খবর শুনে। ঐ ছোট্‌দাদুর প্রথম প্রধানমন্ত্রী হবার ব্যাপারটা শুনে। ঃ-)
  • S | ৩০ মে ২০১৯ ০১:৪২409897
  • আর সাঁকো নাড়ায়েন না।
  • Atoz | ৩০ মে ২০১৯ ০১:৪০409896
  • এরা সবাই কাজিন, না? এই বৃন্দা, চন্দ্র, সুগত, শর্মিলা ইত্যাদিরা? এরা সবাই মিলেই তো একটা পার্টি তৈরী হয়ে যায়। সব মিলে সংখ্যায় তো কম হবে না!
    ঃ-)
  • অর্জুন অভিষেক | ৩০ মে ২০১৯ ০১:৩৭409895
  • *২০১৫ থেকে
  • অর্জুন | ৩০ মে ২০১৯ ০১:৩৫409894
  • বলছি আজ সকালে দেখি আপনি চন্দ্র বোসের সম্পর্কে জানতে চেয়েছেন। আজ অধ্যাপক অম্লান দাশগুপ্তের একটা লেকচর ছিল। সেখানে গিয়ে বহুকাল বাদে দিল্লী বিশ্ববিদ্যালয়ে আমার অধ্যাপিকা বৃন্দা বসুর সঙ্গে দেখা। ইনিও নেতাজী পরিবারের। লেকচরের পরে অনেকক্ষণ গল্প হল। উনি ২০২৫ থেকে দিল্লী বিশ্ববিদ্যালয় ছেড়ে জে এন ইউ তে।
    এবারের ইলেকশন নিয়ে কথা বলতে গিয়ে দেখলাম স্বাভাবিক ভাবে উনিও খুব চিন্তিত। বললেন 'আমাদের কি হবে জানিনা। বোধহয় মেরেই ফেলবে। তোমাদের তাও বয়েস আছে। আমাদের জীবদ্দশায় বিজেপি আর যাবে না।' আমি বললাম ওদের বর্তমান জনসমর্থনটা অদ্ভুত। লোকটা তো ইকনমিও শেষ করে দিয়েছে, তাও কি করে ভোট পায়! বললেন সেত নিশ্চয়। দ্যাখো না, এই আমার কাজিন চন্দ্রকুমার বোসই তো ওদের হয়ে দাঁড়াল ভোটে।

    এটাই আপনাকে বলব ভাবলাম।
  • Atoz | ৩০ মে ২০১৯ ০১:২৬409893
  • অর্জুন, আছি। এইমাত্র এলাম। ঃ-)
  • অর্জুন অভিষেক | ২৯ মে ২০১৯ ২৩:১৫409892
  • হুমম। একদম ঝগড়া করবেন না কেউ, বিচিপি আমোদ পাবে।
  • lcm | ২৯ মে ২০১৯ ২৩:০৮409891
  • ঝগড়া ! হোয়াট ইজ দ্যাট্‌... ইউ মিন - মিনিময়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত