এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৭ মে ২০১৯ ১২:৪০409770
  • যাঃ, তাহলে প্রতিবেশীরা নোবেল পাচ্ছে না!
  • de | ২৭ মে ২০১৯ ১২:২১409769
  • নোবেলে বহুবিধ গাঁট -

    যাঁরা গত বছর থেকে ফলো করচেন এই আর্কাইভ অংশু পান্ডের আর্কাইভ আর্টিকল তার জানেন -

    সুপারকন্ডাক্টিভিটি বলে এটাকে ডিফাইন করায় একটু খটকা আছে - তার জন্যই যাবতীয় মারপিট -

    ফেনোমেনাটি খুবই নভেল - সন্দেহ নাই - তবে এটা অ্যাবরাপ্ট রেজিস্ট্যান্স ড্রপ বল্লেই বেশী ভালো হোতো - প্রায় সিক্স অর্ডার অব ম্যাগনিচুড পড়ছে রেজিস্ট্যান্স - সঙ্গে ডায়াম্যাগনেটিজম ও আছে, কিন্তু রেজিস্টিভিটি বা সাস্সেপটিবিলিটি যে অর্ডারে পৌঁছলে সুপারকন্ডাক্টিং বলে ধরা হয় সেই রেঞ্জে নেই -

    এছাড়াও ১২৫ টা স্যাম্পেলের মধ্যে ১২ টা স্যাম্পেল এই বিহেভিয়ার দেখিয়েছে - প্রায় ৯০% কেসে এটা পাওয়া যায়নি - এটাও মাথায় রাখতে হবে -
  • অর্জুন অভিষেক | ২৭ মে ২০১৯ ০১:১১409768
  • *আট- দশ মাস বাদে
  • অর্জুন অভিষেক | ২৭ মে ২০১৯ ০০:৫৮409767
  • @সিংগল ক

    হ্যাঁ, প্রায় আট, দশ বাদে কফি হাউজে আড্ডা মারলাম। 'জয় শ্রীরাম' ধ্বনি বাদ দিলে আড্ডা ভালই জমেছিল। তবে আমি ঢুকেছি সোয়া পাঁচটায়, বেরিয়েছি সাড়ে সাতটায়।

    দেখা হলে খুসীই হতুম। তবে গায়ে পড়ে 'জয় শ্রীরাম' বললে পুলিশে ধরিয়েও দিতে পারতাম। এখনও রাজ্যটা 'দিদি' র !

    রাম রাম না করে Rum Rum বলুন।
  • অর্জুন অভিষেক | ২৭ মে ২০১৯ ০০:৫২409766
  • @T কারণ, অনেকেরই যাদের ঠিকুজি কুষ্ঠি বলি তারা এবং তাদের পরিবার আমার পরিবারের সঙ্গে কয়েকজন আত্মীয়তা সূত্রে ও
    বেশীর ভাগ দু- তিন প্রজন্ম ধরে পারিবারিক বন্ধু। তবে ডঃ সুরেন দাশগুপ্তের জীবনের এই বিশেষ ঘোটনাটি অনেকেই জানেন।

    আর আপনি যে কে, সেটা আমি টের পেয়ে গেছি। ঃ-)
  • সিংগল k | ২৬ মে ২০১৯ ২৩:৫৭409765
  • জয় শ্রীরাম।।
    অর্জুনদা আজ সকালে কফি হাউসে গেসলেন ভাল কথা, কিন্তু যাবার আগে এট্টুস আওয়াজ দিতে কি হত? আমিও ঐ বারোটা পঁয়তাল্লিশেই উঠিচি। ইউজুয়ালি একটায় ঘাড় ধাক্কিয়ে বের করে, কিন্তু আজ আমার নিজেরি তাড়া ছিল। আপনি আসবেন জানতে পারলে তো আপনার সঙ্গে বসে দুটি রামকথা আলোচনা করতে পারতাম।
    কি আর হবে! ভুললে চলবে না বজরঙ্গবলী যা করেন মঙ্গলের জন্যই করেন....
  • | ২৬ মে ২০১৯ ২২:১৭409764
  • এটা যদি সত্যি হয়, বিশাল ব‍্যাপার।
  • Pi | ২৬ মে ২০১৯ ১৫:০২409763
  • আরে আমার যা চলছে, বহু কিছু পড়া লেখা, সব মিস!
  • b | ২৬ মে ২০১৯ ১৫:০০409762
  • ২৪ ঘন্টায় এর চেয়ে ভালো হয় না।
    আর দু সপ্তাহ আগে যখন জানতে চেয়েছিলাম, তখন সবাই ঘাপটি মোড-এ। এখন এনসাইক্লোপিডিয়া ত্রিপুরিকা লইয়া আমার কি লাভ?
  • র২হ | ২৬ মে ২০১৯ ১৪:৪১409761
  • আমি এই দু’হপ্তা আগে ঘুরে এলাম পুরনো রাজবাড়ি (ভুবনেশ্বরী মন্দির), পনেরো বছর পর! তবে বাইরে খাওয়া দাওয়ার সুযোগ হয়নি; শুধু মেলাঘরে একটা ভাতের হোটেল আর বিশ্রামগঞ্জে চা কচুরী।
  • T | ২৬ মে ২০১৯ ১৪:৩৬409760
  • আআআ আপনি কী তাবৎ হুজ হু দের ঠিকুজি কুষ্টী কালেক্ট করে রাখেন? এ মানে অভাবনীয়। আচ্ছা প্রভো, পেছনের দিকে কত জেনারেশন অবদি নজর দিচ্চেন!
  • pi | ২৬ মে ২০১৯ ১৪:৩৩409759
  • নীরমহল, ছবিমুড়া, সিপাহিজলা বাদ?

    নীরমহলে যাওয়ার আগে সোনামুড়ায় হোটেল জুলি।

    শ`নকর হোটেল অনেকে বলে ওভারহাইপফ। আমার খুন্তিকড়াই ভাল লাগে। আর কের চৌমুনিতে একটা বারবিকিউর দকান আছে। আডভাইজর চৌমুনির রাস্তার আশে পাশে প্রচুর পর্ক ভর্তা।৷ একটা ভাজা ভাজা পর্ক ভর্তা, ট্রাইবাল বিয়েতে খাওয়ায়, সে যে কী ভাল!
  • b | ২৬ মে ২০১৯ ১৪:১০409758
  • আগরতলা। আদি শঙ্কর হোটেল, গাব্দা ইলিশের টুকরো। মাতাবাড়ি। ত্রিপুরেশ্বরী মন্দির, ট্রাইবাল, বাঙালী, গোলাপী রঙের ছোট ছোট জামরুল। উদয়পুর,ভুবনেশ্বরী মন্দির, ঘোলা জলের গোমতী নদী, হাসি আর তাতা, চারদিকে সবুজ, এত রক্ত কেন?
  • অর্জুন অভিষেক | ২৬ মে ২০১৯ ১২:৩৮409757
  • @আতোজ, দুই পক্ষের দুই রকম ভারশন আছে সুরেন দাশগুপ্তের পরিবারে। বিদুষী, সুন্দরী সুরমা মিত্র ছিলেন সুরেন দাশগুপ্তের ছাত্রে কাম সেক্রেটারি। সুরেন দাশগুপ্তের ছেলে, মেয়েদের মতে এই সুরমা আসতে আসতে তাদের পরিবারে স্বামী, স্ত্রী ও সন্তান্দের মধ্যে বিভেদ সৃষ্টি করা শুরু করেন। 'ন হন্যতে' মৈত্রেয়ী তা ঝেড়ে লিখেছেন। তাদের মতে সুরমা মিত্র অ্যাকাডেমিক্যালি খুব ব্রাইট হওয়ার দরুন ততটাই অ্যাম্বিশস ছিলেন। তার এই অ্যাম্বিশস ফুলফিল করার জন্যে সুরেন দাশগুপ্তের মত একজন জায়েন্টের প্রয়োজন ছিল। তিনি তাই চেয়েছিলেন ডঃ দাশগুপ্তের স্ত্রী, পুত্রকন্যারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে তার কাজটা সহজ হবে। She wished to be Prof. Dasgupta's second Mrs. আবার আরেক পক্ষ বলে সুরমাকে সুরেন বাবুর পুত্র, কন্যারা খুব হিংসে করত তার মেধা ও সাফল্যের জন্যে এবং ডঃ দাশগুপ্তের এই ছাত্রীর প্রতি একটু পখপাতিত্ত ছিল। পুত্র, কন্যারাও বাবার সঙ্গে খুব লহারাপ ব্যবহার করা শুরু করে যার হেতু ডঃ দাশগুপ্তের গৃহত্যাগ। কিছুকালের জন্যে শ্যামাপ্রসাদ মুখুজ্জ্যের বাড়ি আশ্রয় এবং সেখানেই সুরমার সঙ্গে তার দ্বিতিয়বার বিবাহ। চিত্রিতা আমাকে বলেছেন এসব সুরমার কারসাজি। বিবাহের পরে পরেই দুই জনে ইংল্যান্ডে চলে যান, কেমব্রিজে। প্রথম স্ত্রীকে ডিভোর্স না করেই এই দ্বিতীয় বিবাহ তাই পুত্র, কন্যারা এই বিবাহ মানতেন না।

    সুরমা দাশগুপ্ত খুব সম্ভব ভারতের প্রথম মহিলা পি এইচ ডি।

    *সুরেন দাশগুপ্তের পুত্র কন্যারা আর কেউ নেই। নাতি, নাতনিরা আছেন। ওই পরিবারে সুরমা দাশগুপ্তের নামোচ্চারণ করলে দরজা দেখিয়ে দেওয়া হয়।
  • T | ২৬ মে ২০১৯ ১২:৩২409756
  • এই খবরটা সকালেই দেখেশি। আমাদের পড়শী ডিপ নোবেল পেতে চলেচে ভেবেও সুখ। প্রভূত আশীর্ব্বাদ করি।
  • dc | ২৬ মে ২০১৯ ১০:৪৮409755
  • *অশান্ত
  • dc | ২৬ মে ২০১৯ ১০:৪৭409754
  • Atoz এর রাজা রানীদের বর্ণনা পড়ে সকাল সকাল বড়ো অচান্ত হয়ে উঠলাম। দুই রানী রাজার কান টিপতো, দুই রানী হাত টিপতো, দুই রানী পা টিপতো, আর পাটরানী মাঝখানে থেকে পরিচালনা করতো। অহো!
  • dd | ২৬ মে ২০১৯ ০৯:৫৯409753
  • অহো, ইথে আর আশ্চর্য্যের কী?

    লরেন বাবু বিপুল জনাদেশ পেতেই বিজ্ঞানীরাও আজ উত্তেষ্ঠিত, জাগ্রত। ভারত আবার জগোতসভায় হ্যান ত্যান করে নেবে।
  • pi | ২৬ মে ২০১৯ ০৯:৪১409752
  • হ্যাঁ, দারুণ। লোকে বলছেন, নোবেল আসা উচিত!
  • Ekak | ২৬ মে ২০১৯ ০৯:৩৭409750
  • দারুন খবর তো !
  • Ela | ২৬ মে ২০১৯ ০৯:০৪409749
  • @আতোজ, রোমিলা থাপার প্রমুখ ঐতিহাসিকদের মতে মহাভারত রামায়ণের আগে রচিত। সেই মত মেনে নিলে বলতে হয় অবস্থার পরিবর্তন রামায়ণের যুগেই হয়েছে।
  • | ২৬ মে ২০১৯ ০৮:৫৭409748
  • বাণী বসু একজন বড় মাপের কনজারভেটিভ। এই ধরনের কনভারসেশন তাঁর পক্ষেই সম্ভব। অবশ্য এটিকে ই সাধারণ জ্ঞান, ব‍্যবহারিক সততা, রাখঢাক হীধ মাটির মানুষ, সরল গোলগাল ইত্যাদি বলা হয়, যদিও ছাগলের চাষ ও বলা যেত। কনজারভেটিভ হলে ই খারাপ ঔপন্যাসিক হতে হবে তা না, তবে ইনি উচ্চ মানের অতি খারাপ ঔপন্যাসিক। বাঙালির রিডিং হ‍্যাবিট এর কি অবস্থা করে ছেন, সাধে আর রাজ‍্য 'বাঁচাতে' বিজেপি আনা হয়।অবিশ্বাস্য।
  • Atoz | ২৬ মে ২০১৯ ০৬:২৫409745
  • খবর শুনেছেন? এবারে বলছে একুশ লাখ করে দেবে। ঃ-)
    এত বছরে মোটে ছ' লাখ বাড়ালো!!!!!
  • Atoz | ২৬ মে ২০১৯ ০৪:০৩409744
  • BTW, সাবেক বাঙালিদের অনেকের কাছে এই শ্যামাবাবু খুব ভালো নেতা হিসেবে পরিগণিত হতেন। বাণী বসুর "অষ্টম গর্ভ" তে পড়ছিলাম, ঠাকুরদা বলছেন, "একদিকে এই শ্যামাপ্রসাদ আর অন্যদিকে ওই আবদুল গফফর, বাকীরা সব ফেক।"
  • Atoz | ২৬ মে ২০১৯ ০৩:৫৬409743
  • দেখুন অবস্থা, ভিলেন বাপের দুই নম্বর বিয়ে দিয়ে দিলেন শ্যামাবাবু, বিজেপিও বানালেন তিনি।
    ঃ-)
  • Atoz | ২৬ মে ২০১৯ ০৩:৫৪409742
  • মারমুখী তো কথক না, টীনেজ পাঠক। ঃ-)
  • aranya | ২৬ মে ২০১৯ ০৩:৫০409741
  • BTW, মৈত্রেয়ী-র বাবা বুড়ো বয়সে প্রেম করে ঘর ছাড়লেন, তা তো হতেই পারে, যার যথা মজে মন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত